মঙ্গলবার ৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

রাষ্ট্রীয় সফরে ঢাকায় ভুটানের প্রধানমন্ত্রী, লাল গালিচায় অভ্যর্থনা

নভেম্বর ২২, ২০২৫

নিউজ ডেস্কঃ ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোবগে রাষ্ট্রীয় সফরে শনিবার সকালে ঢাকায় পৌঁছেছেন। ড্রুকএয়ারের একটি ফ্লাইটে তিনি সকাল ৮টা ১৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করলে তাকে লাল গালিচা সংবর্ধনায় বরণ করা হয়। বিমানবন্দরে ভুটানের প্রধানমন্ত্রীকে স্বাগত জানান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। আগমনের পর ভিআইপি লাউঞ্জে দুই নেতার মধ্যে একটি সংক্ষিপ্ত বৈঠক হয়, যেখানে তোবগে শুক্রবারের ভূমিকম্পের ক্ষয়ক্ষতি এবং প্রাণহানির বিষয়ে জানতে চান এবং নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।বৈঠক শেষে প্রধানমন্ত্রী তোবগেকে সাময়িক সালাম মঞ্চে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে ১৯ বার তোপধ্বনি এবং গার্ড অব অনারে সম্মান জানানো হয়। এরপর তিনি সাভারের জাতীয় স্মৃতিসৌধের উদ্দেশে রওনা হন শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে।...

রাজশাহী মহানগরীতে ডিবি পুলিশের অভিযানে গাজাসহ নারী গ্রেপ্তার

নভেম্বর ২০, ২০২৫

নিউজ ডেস্কঃ আরএমপি নিউজ:- রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানার হাজরাপুকুর (ডাবতলা) এলাকায় অভিযান চালিয়ে ২ কেজি গাঁজাসহ এক নারীকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।গ্রেপ্তারকৃত আসামি মোসা: শেফালী বেওয়া (৬০), রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানার হাজরাপুকুর (ডাবতলা) এলাকার মৃত আ: খালেক শেখের স্ত্রী।গতকাল বুধবার (২০ নভেম্বর ২০২৫) রাত ১টায় পুলিশ পরিদর্শক মোঃ ইব্রাহিম খলিল তত্বাবধানে এসআই মোঃ রিয়াজ আহম্মেদের নেতৃত্বে ডিবি পুলিশের একটি টিম বারো রাস্তার মোড়ে দায়িত্ব পালন করছিলেন। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন আসামি শেফালী বেওয়া তার বাড়িতে গাঁজা বিক্রি করছে।ডিবি পুলিশের ঐ টিম প্রাপ্ত সংবাদের পরিপ্রেক্ষিতে আসামি শেফালী বেওয়ার বাড়িতে অভিযান পরিচালনা করে ২ কেজি গাঁজা উদ্ধার করে।প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি জানায় যে, বিক্রির...

খাশোগি হত্যাকাণ্ডের প্রশ্নে ক্ষুব্ধ, সাংবাদিককে ‘জঘন্য মানুষ’ আখ্যা ট্রাম্পের

নভেম্বর ২০, ২০২৫

নিউজ ডেস্কঃ মঙ্গলবার ওভাল অফিসে এক প্রশ্নোত্তর পর্বে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের আচরণ আবারও সমালোচনার জন্ম দিয়েছে।এবিসি নিউজের হোয়াইট হাউস প্রধান সংবাদদাতা মেরি ব্রুস সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে লক্ষ্য করে ২০১৮ সালে তুরস্কের ইস্তাম্বুলে ওয়াশিংটন পোস্টের কলামিস্ট জামাল খাশোগি হত্যাকাণ্ড নিয়ে প্রশ্ন করতেই ট্রাম্প প্রতিক্রিয়া দেখান।যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলো পূর্বেই জানিয়েছিল, খাশোগিকে নির্মমভাবে হত্যার নির্দেশ যুবরাজের কাছ থেকেই এসেছিল।ট্রাম্প ব্রুসকে প্রশ্ন করা থেকে বিরত থাকতে বলেন এবং মন্তব্য করেন, এ ধরনের প্রশ্ন অতিথিকে অস্বস্তিতে ফেলে।এরপর তিনি প্রশ্নটিকে ভয়ংকর, ঔদ্ধত্যপূর্ণ এবং বাজে বলে আখ্যা দেন। জামাল খাশোগিকে উদ্দেশ করেও প্রেসিডেন্ট মন্তব্য করেন, অনেকেই ওই ভদ্রলোককে পছন্দ করতেন না এবং সরাসরি বলেন, পছন্দ...

ঐতিহাসিক রায়ে তত্ত্বাবধায়ক সরকার ফিরল সংবিধানে

নভেম্বর ২০, ২০২৫

নিউজ ডেস্কঃ বাংলাদেশের সুপ্রিম কোর্টের আপিল বিভাগ আজ এক ঐতিহাসিক রায়ে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিলের পূর্বের রায়কে সম্পূর্ণ অবৈধ ঘোষণা করেছে এবং সংবিধানের ত্রয়োদশ সংশোধনীকে বৈধ ঘোষণা করে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনরুজ্জীবিত করেছে। বৃহস্পতিবার সকাল ৯টা ৪০ মিনিটে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে ৭ বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চ এ রায় দেন, যা আদালতের সর্বসম্মত সিদ্ধান্ত হিসেবে গৃহীত হয়। প্রধান বিচারপতির সঙ্গে বেঞ্চে ছিলেন বিচারপতি মো. আশফাকুল ইসলাম, বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী, বিচারপতি মো. রেজাউল হক, বিচারপতি এস. এম. ইমদাদুল হক, বিচারপতি এ. কে. এম. আসাদুজ্জামান ও বিচারপতি ফারাহ মাহবুব। রায়ের পর্যবেক্ষণে আদালত উল্লেখ করেন যে, পূর্বে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিলের যে রায় দেওয়া হয়েছিল তা ছিল কলঙ্কিত ও গুরুতর ত্রুটিপূর্ণ।...

মনোহরদীতে বিশেষ চাহিদা সম্পন্নদের মাঝে হুইল চেয়ার ও কৃষকদের মাঝে সার-বীজ বিতরণ

নভেম্বর ২০, ২০২৫

নিউজ ডেস্কঃ নরসিংদী:- নরসিংদীর মনোহরদীতে পৃথক আয়োজনে কৃষকদের মাঝে সার-বীজ বিতরণ এবং বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের মাঝে হুইলচেয়ার প্রদান করা হয়েছে।মঙ্গলবার (১৮ নভেম্বর) সকালে মনোহরদী উপজেলা পরিষদ হলরুমে উপজেলা পরিষদ উন্নয়ন তহবিল এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়।আয়োজনে উপজেলার ৯০০ জন কৃষকের মাঝে প্রত্যেককে পাঁচ কেজি করে উন্নতমানের বীজ, ১০ কেজি  করে ডিএপি ও এমওপি সার বিতরণ করা হয়। এছাড়া পৃথক আয়োজনে ২৩ জন বিশেষ চাহিদা সম্পন্নদের মাঝে ২৩ টি হুইলচেয়ার বিতরণ করা হয়।এসময় পৃথক অনুষ্ঠানে  মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা এম.এ. মুহাইমিন আল জিহানের সভাপতিত্বে  প্রধান অতিথি ছিলেন নরসিংদীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট  মোহাম্মদ আনোয়ার হোসাইন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,...

মনোহরদীর দরগাহ্ বাজারে ভোক্তা অধিকার অভিযানে দুই ব্যবসায়ীকে ৫,০০০ টাকার জরিমানা,

নভেম্বর ১৯, ২০২৫

নিউজ ডেস্কঃ নরসিংদী:- নরসিংদীর মনোহরদী উপজেলার খিদিরপুর ইউনিয়নের (ডোমন মারা গ্রামের) দরগাহ্ বাজারে অদ্য ১৮ নভেম্বর ২০২৫ বেলা ১১টা ৫০ মিনিটে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক জনাব মোঃ মাহমুদুর রহমান এর নেতৃত্বে বাজার তদারকি অভিযান পরিচালিত হয়।অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার উৎপাদন ও সংরক্ষণ এবং দোকানে দৃশ্যমান স্থানে মূল্য তালিকা প্রদর্শন না করার কারণে এক মিষ্টি ব্যবসায়ী ও এক মুদী ব্যবসায়ীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের বিভিন্ন ধারায় ৫,০০০ টাকা জরিমানা করা হয়। অভিযানে সহযোগিতা করেন স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মোঃ শাহনেওয়াজ, মোঃ মোবারক হোসেন, এবং নরসিংদী জেলা পুলিশ লাইন্সের পুলিশ ফোর্স।অভিযান শেষে ব্যবসায়ীদের নিরাপদ খাদ্য প্রস্তুত, পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখা এবং মূল্য তালিকা...

গানপাউডার দিয়ে ট্রেনে আ’গুন : বড় দূর্ঘটনা রুখে দিলো আরএনবি সদস্যরা

নভেম্বর ১৯, ২০২৫

নিউজ ডেস্কঃ ময়মনসিংহ রেলওয়ে স্টেশনের ওয়াশপিটে দুর্বৃত্তদের আগুন লাগানোর চেষ্টাকে রেলওয়ে নিরাপত্তা বাহিনী দ্রুত নিয়ন্ত্রণে এনেছে।বুধবার (১৯ নভেম্বর) ভোররাতে ঘটনার সময় জারিয়া লোকাল ট্রেনের একটি বগিতে আগুন দেওয়া হয়।রেলওয়ে নিরাপত্তা বাহিনী ও আনসার সদস্যদের তৎপরতায় আগুন ছড়িয়ে পড়ার আগেই তা নিয়ন্ত্রণে আসে। তবে দুর্বৃত্তদের আগুনে ট্রেনের এক বগির কয়েকটি সিট পুড়ে গেছে এবং আরও কিছু সিটে গানপাউডার জাতীয় মিশ্রণ ছড়িয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল।ময়মনসিংহ রেলওয়ে স্টেশন সুপার মো. আব্দুল্লাহ আল হারুন বলেন, নিরাপত্তা বাহিনীর সাহসী ভূমিকার কারণে দুর্বৃত্তদের অপচেষ্টা ব্যর্থ হয়েছে।বর্তমানে ট্রেন চলাচল ও স্টেশন এলাকায় পরিস্থিতি স্বাভাবিক। ময়মনসিংহ জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আখতার হোসেন জানান, স্টেশনের ওয়াশপিটে...

২৭ তম জাতীয় ক্রিকেট লীগের (এনসিএল) ফল : তানজিদ ও প্রিতমের সেঞ্চুরী ম্যাচ ড্র

নভেম্বর ১৯, ২০২৫

নিউজ ডেস্কঃ রাজশাহী:- ২৭ তম জাতীয় ক্রিকেট লীগের (এনসিএল) রাজশাহী ভেণ্যুর রাজশাহী ও ঢাকার মধ্যকার চারদিনের ম্যাচটি ড্র হয়েছে।গতকাল মঙ্গলবার (১৮নভেম্বর) রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে অনুষ্টিত ম্যাচে রাজশাহীর তানজিম হাসান ও প্রিতম কুমার শতক হাকান।২য় ইনিংশে আগের দিনের ২উইকেটে গড়া ১৫২ রান নিয়ে খেলতে নেমে ৫ উইকেটে ৩৬০ রান করে ইনিংশ ঘোষনা করে।রাজশাহীর তানজিম হাসান ৮৪ রাে অপরাজিত থেকে ব্যাট করতে নেমে ১৫১ বলে ১৪০ রান করেন।৪০ রানে অপরাজিত থাকা অপর ব্যাটসম্যান প্রিতম কুমার সম বলে ১৩৬ রান করেন।ঢাকার নাজমুল ইসলাম ১০৮ রানে ২টি উইকেট নেন।ঢাকা বিভাগ তাদের ২য় ইনিংশে ৪ উইকেটে ১০৯ রান সংগ্রহ করে।আনিসুল ইসলাম ৪৪ ও তাইসুর ৪১ রান করেন। রাজশাহী ১ম ইনিংশে সংগ্রহ করে ২৯৮ রান।২য় ইনিংশে ৫ উইেেকটে ৩৬০ রান করে ইনিংশ ঘোষনা করেন।ঢকা ১ম ইনিংশে সংগ্রহ করে ৩৮২ রান।২য় ইনিংশে সংগ্রহ...

ট্রাম্পকে পাশে নিয়ে সৌদি ক্রাউন প্রিন্সের ১ ট্রিলিয়ন ডলারের বিনিয়োগ পরিকল্পনা

নভেম্বর ১৯, ২০২৫

নিউজ ডেস্কঃ সৌদি আরব যুক্তরাষ্ট্রে বিনিয়োগের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বাড়ানোর ঘোষণা দিয়েছে।বর্তমান ৬০০ বিলিয়ন ডলার থেকে তা বাড়িয়ে প্রায় ১ ট্রিলিয়ন ডলার বিনিয়োগের পরিকল্পনা করেছেন সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান।বুধবার এ তথ্য প্রকাশ করেছে বার্তাসংস্থা আনাদোলু।মঙ্গলবার ওয়াশিংটনে হোয়াইট হাউসে ট্রাম্পের পাশে দাঁড়িয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সালমান।তিনি জানান, দুই দেশের মধ্যে যে চুক্তিগুলো হতে যাচ্ছে, সেগুলো বিনিয়োগের পরিমাণ আরও বাড়ানোর সুযোগ তৈরি করবে।তার ভাষায়, ‘আমার ধারণা, আজ বা আগামীকাল আমরা বলতে পারবো যে এই বিনিয়োগ ৬০০ বিলিয়ন থেকে বাড়িয়ে প্রায় ১ ট্রিলিয়ন ডলারে উন্নীত হবে।’ ক্রাউন প্রিন্স আরও জানান, প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)সহ বিভিন্ন খাতে বড় আকারের চুক্তি স্বাক্ষর হবে, যা দুদেশের অর্থনৈতিক...

মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে ৫৩ জুলাইযোদ্ধার গেজেট বাতিল

নভেম্বর ১৯, ২০২৫

নিউজ ডেস্কঃ রংপুর বিভাগে জুলাইযোদ্ধা হিসেবে অন্তর্ভুক্ত ৫৩ জনের গেজেট বাতিল করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। সোমবার (১৭ নভেম্বর) আনুষ্ঠানিকভাবে প্রজ্ঞাপন জারি করে তাদের নাম গেজেট থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করা হয়।প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, যাচাই–বাছাই প্রক্রিয়ার পর সংশ্লিষ্ট ব্যক্তিদের বৈধতা প্রমাণিত না হওয়ায় মুক্তিযোদ্ধার মর্যাদা সংক্রান্ত পূর্বের ঘোষণা বাতিল করা হয়েছে। মন্ত্রণালয়ের উপসচিব হরিদাস ঠাকুর স্বাক্ষরিত এই আদেশে বলা হয়, গেজেট বাতিলের সিদ্ধান্ত তাৎক্ষণিকভাবে কার্যকর হবে।সরকারি সূত্র জানিয়েছে, দীর্ঘদিন ধরে অভিযোগ ও তথ্য সংগ্রহের পর চূড়ান্ত যাচাই-বাছাই সম্পন্ন করা হয়। সেই প্রক্রিয়ার ভিত্তিতেই রংপুর বিভাগের মোট ৫৩ জনকে জুলাইযোদ্ধার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে স্থানীয় পর্যায়ে আলোচনার পাশাপাশি...