রাজশাহী মহানগরীতে ডিবি পুলিশের অভিযানে গাজাসহ নারী গ্রেপ্তার
আপডেটঃ ২:৪৭ অপরাহ্ণ | নভেম্বর ২০, ২০২৫
নিউজ ডেস্কঃ
আরএমপি নিউজ:- রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানার হাজরাপুকুর (ডাবতলা) এলাকায় অভিযান চালিয়ে ২ কেজি গাঁজাসহ এক নারীকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।গ্রেপ্তারকৃত আসামি মোসা: শেফালী বেওয়া (৬০), রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানার হাজরাপুকুর (ডাবতলা) এলাকার মৃত আ: খালেক শেখের স্ত্রী।গতকাল বুধবার (২০ নভেম্বর ২০২৫) রাত ১টায় পুলিশ পরিদর্শক মোঃ ইব্রাহিম খলিল তত্বাবধানে এসআই মোঃ রিয়াজ আহম্মেদের নেতৃত্বে ডিবি পুলিশের একটি টিম বারো রাস্তার মোড়ে দায়িত্ব পালন করছিলেন।
এ সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন আসামি শেফালী বেওয়া তার বাড়িতে গাঁজা বিক্রি করছে।ডিবি পুলিশের ঐ টিম প্রাপ্ত সংবাদের পরিপ্রেক্ষিতে আসামি শেফালী বেওয়ার বাড়িতে অভিযান পরিচালনা করে ২ কেজি গাঁজা উদ্ধার করে।প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি জানায় যে, বিক্রির উদ্দেশ্যে সে গাঁজা নিজের কাছে রেখেছিল এবং সে দীর্ঘদিন ধরে গাঁজা বিক্রি করে আসছে।
গ্রেপ্তারকৃত নারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে চন্দ্রিমা থানায় মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে তাকে জেলহাজাতে প্রেরণ করা হয়েছে।
IPCS News : Dhaka : আরএমপি নিউজ : রাজশাহী।

