মঙ্গলবার ৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

গেইট ম্যানের বুদ্ধিমত্তায় নির্ঘাত মৃত্যু থেকে রক্ষা পেলো কোরবানির গরু

জুন ০৫, ২০২৫

নিউজ ডেস্কঃ রাজশাহী:- রাজশাহীর ব্যাস্ততম এলাকা বর্নালী রেল গেইটের গেইট কিপারের বুদ্ধিমত্তায় দেড় লাখ টাকার কোরবানির গরু অল্পের জন্য নির্ঘাত মৃত্যু থেকে বেঁচে গেছে।প্রতক্ষ্য দর্শিরা জানায়,আজ ৪ জুন,দুপুর ২টার সময় সালাম নামের এক ব্যাক্তি সিটি হাট থেকে দেড়লক্ষ টাকা দিয়ে কোরবানির জন্য গরুনিয়ে আসছিলে।পথিমধ্যে নগরীর বর্নালী রেলগেটের কাছে আসলে অসাবধনাতা বশঃত গরুটি ছুটে গিয়ে দৌড় দেয়।গেটে বহু মানুষ দেখে গরুটি গেটসংলগ্ন ব্রীজের উপর দিয়ে দৌড় দিলে ব্রীজের ফাঁকে ঢুকে যায়।এসময় রহনপুর-রাজশাহী গামি কমিউটার ট্রেনটি গেটের কাছাকাছি আসলে কর্তব্যরত গেইট কিপার ট্রেনটিকে থামানোর জন্য লাল পতাকা দেখায়।ট্রেনটির চালক ট্রেনটি থামানোর চেস্টা করেন এবং ট্রেনটি গেটের উপর থামে।এতে করে গরুটি ও গরুটির মালিকসহ কয়েজন নির্ঘাত মৃত্যর হাত থেকে রক্ষা পায়।স্থানীয়দের...

ঢাকা-কিশোরগঞ্জ মহাসড়কের বেহাল দশা: ঈদের আগে জরুরি সংস্কারের দাবি

জুন ০৪, ২০২৫

নিউজ ডেস্কঃ নরসিংদী:- ঢাকা-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কের মনোহরদী অংশে সড়কের করুণ দশা জনদুর্ভোগের চরম রূপ ধারণ করেছে।বিশেষ করে সাগরদি বাজার থেকে ড্রেনেরঘাট পর্যন্ত সড়কটি দীর্ঘদিন ধরে অবহেলিত থাকায় বর্তমানে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।ঈদুল আজহা সামনে রেখে এই দুরবস্থার কারণে জনসাধারণের মধ্যে চরম উদ্বেগ বিরাজ করছে।স্থানীয় সূত্রে জানা যায়, সাগরদি এলাকার নাবাবী রেস্টুরেন্টের সামনের অংশে সড়কের মাঝখানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে।সামান্য বৃষ্টিপাতেই এসব গর্তে পানি জমে যান চলাচলে মারাত্মক ব্যাঘাত ঘটাচ্ছে।মোটরসাইকেল, অটোরিকশা ও প্রাইভেটকার চালকদের জন্য এটি একটি মারাত্মক ঝুঁকিপূর্ণ এলাকা হয়ে উঠেছে।যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে। অন্যদিকে, ড্রেনেরঘাট বাজার সংলগ্ন মহাসড়কের অবস্থাও প্রায় একই রকম।ওই এলাকায় সড়কের...

মনোহরদীতে,রাস্তায় পড়ে থাকা প্রতিবন্ধী যুবকের জীবন বদলে দিলেন ইউএনও

জুন ০৩, ২০২৫

নিউজ ডেস্কঃ মানবতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন নরসিংদীর মনোহরদী উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম এ মুহাইমিন আল জিহান।অবহেলার শহরে যেখানে সহানুভূতি অনেক সময় হারিয়ে যায়, সেখানেই ইউএনওর এক মানবিক পদক্ষেপ বদলে দিল এক অসহায় যুবকের জীবন।গতকাল (২ জুন) রাতে উপজেলার হাতিরদিয়া বাজার এলাকায় এক শারীরিক ও মানসিক প্রতিবন্ধী যুবককে রাস্তার পাশে অসুস্থ, নোংরা ও অবহেলিত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।পথচারীদের অনেকেই তাকিয়ে দেখলেও কেউ এগিয়ে আসেননি।কিন্তু বিষয়টি জানতে পেরে ইউএনও মুহাইমিন আল জিহান নিজেই ছুটে যান ঘটনাস্থলে।তিনি যুবকটিকে নিজ হাতে পরিষ্কার-পরিচ্ছন্ন করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান এবং তাঁর চিকিৎসার সম্পূর্ণ খরচ ব্যক্তিগতভাবে বহন করেন।এ বিষয়ে ইউএনও বলেন,"তাকে রাস্তায় ফেলে রাখা মানে আমাদের বিবেককেই রাস্তায়...

ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দিতে হবে: মনোহরদীতে সরদার সাখাওয়াত হোসেন বকুল

জুন ০২, ২০২৫

নিউজ ডেস্কঃ “ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন দিতে হবে” এমন দাবিতে সরকারের প্রতি কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেছেন বিএনপির মনোহরদী উপজেলা আহ্বায়ক ও নরসিংদী-০৪ (মনোহরদী-বেলাব) আসনের সাবেক সংসদ সদস্য সরদার সাখাওয়াত হোসেন বকুল।শুক্রবার (৩০ মে) বিকেলে নরসিংদির  মনোহরদীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে উপজেলা বিএনপির আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “বর্তমান সরকার জনগণের ভোটাধিকার কেড়ে নিয়ে দেশে একদলীয় শাসন চাপিয়ে দিয়েছে।দেশের মানুষ আজ বাকরুদ্ধ। অবিলম্বে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন না দিলে পরিস্থিতি ভয়াবহ রূপ নেবে।”তিনি আরও বলেন, “ডিসেম্বরের মধ্যেই একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের আয়োজন করতে হবে। সময়ক্ষেপণ করলে জনগণ রাজপথে আন্দোলনে নামতে বাধ্য হবে।”অনুষ্ঠানে বিশেষ...

দুর্গাপুরে অভিনব কায়দায় ভারতীয় মদ বহন ১৩০ বোতলসহ ২ মাদক কারবারি আটক

জুন ০২, ২০২৫

নিউজ ডেস্কঃ নেত্রকোনা:- নেত্রকোনার দুর্গাপুরে ১৩০ বোতল ভারতীয় মদ ও পরিবহনের পিকআপসহ দুইজনকে আটক করেছে পুলিশ। শনিবার (৩১মে) দুপুরে আটককৃতদের আদালতের প্রেরণ করা হয়েছে।এর আগে গতকাল শুক্রবার দিবাগত রাতে উপজেলার কুল্লাগড়া ইউনিয়নের নলজোড়া এলাকা থেকে মদসহ তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন-ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার পস্তারি গ্রামের ইসলাম উদ্দিনের ছেলে দেলোয়ার হোসেন শাহিনুর (২৩) ও খোকন মিয়ার ছেলে মোস্তাকিম ফকির (২৪)। পুলিশ জানায়,গতকাল শুক্রবার দিবাগত রাতে সীমান্ত সড়ক দিয়ে ভারতীয় মদ চোরাচালানের গোপন সংবাদের ভিত্তিতে কুল্লাগড়া ইউনিয়নের নলজোড়া এলাকায় পুলিশ অবস্থান নেয়।এ সময় একটি পিকআপকে তল্লাশি করে অভিনব কায়দায় বহন করা বিভিন্ন ব্রান্ডের ভারতীয় মদ প্লাস্টিকের ড্রামের ভিতর থেকে জব্দসহ দুইজনকে আটক করা হয়।পরে জব্দকৃত মালামালসহ...

খিদিরপুর ইউনিয়নবাসীকে আবুল ফজলের আগাম ঈদ শুভেচ্ছা

জুন ০২, ২০২৫

নিউজ ডেস্কঃ নরসিংদী জেলার মনোহরদী উপজেলার খিদিরপুর ইউনিয়নবাসীকে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) খিদিরপুর ইউনিয়নের সম্মানিত সভাপতি, বিশিষ্ট ঠিকাদার ও সাবেক ছাত্রনেতা আবুল ফজল।তিনি বলেন, “ঈদ হল মুসলমানদের জন্য এক বিশেষ ধর্মীয় উৎসব, যা আত্মত্যাগ, ভ্রাতৃত্ব ও সহমর্মিতার এক মহামিলন।পশু কোরবানির মাধ্যমে আমরা আল্লাহর প্রতি আনুগত্য প্রকাশ করি, আর সমাজে ভালোবাসা ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিই।আসুন, আমরা সকলে মিলে ঈদের আনন্দ ভাগ করে নেই এবং অতীতের গ্লানি ভুলে গিয়ে এক আধুনিক, সন্ত্রাস ও মাদকমুক্ত আদর্শ ইউনিয়ন গড়ে তুলি।”বিএনপির সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সরদার সাখাওয়াত হোসেন বকুল সাহেবের আদর্শকে বুকে ধারণ করে রাজনীতির ময়দানে সক্রিয় রয়েছেন আবুল ফজল। জনগণের...