মঙ্গলবার ৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
জুন ২৯, ২০২৫
নিউজ ডেস্কঃ
নরসিংদী:- নরসিংদীর মনোহরদী উপজেলার চন্দনবাড়ি ইউনিয়নের অর্জুন চর উচ্চ বিদ্যালয় মাঠে গত ২৮ জুন, শনিবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে কৃষক দলের উদ্যোগে ৫০০ প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মনোহরদী উপজেলা কৃষক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সুরুজ মিয়া।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষক দল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক কৃষিবিদ শাহাদাত হোসেন বিপ্লব।বক্তব্যে কৃষিবিদ বিপ্লব বলেন, “এই দেশ কৃষিনির্ভর।আমাদের খাদ্য নিরাপত্তা ও অর্থনীতির মূল চালিকাশক্তি হলো কৃষক।
অথচ কৃষকরা আজ ন্যায্য মূল্য ও কৃষি উপকরণ থেকে বঞ্চিত।বিএনপি ক্ষমতায় গেলে কৃষকের জন্য সারের সহজ প্রাপ্যতা, সেচ সুবিধা ও ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, উপজেলা কৃষক...
জুন ২৯, ২০২৫
নিউজ ডেস্কঃ
নেত্রকোনা:- নেত্রকোণার কেন্দুয়ায় মারামরির ঘটনাকে কেন্দ্র করে আসামিদের বাড়ি ঘরে হামলা, ভাংচুর, লোটপাট ও ফিসারি মাছ বিষ প্রয়োগে নিধনের অভিযোগ উঠেছে।উপজেলার সান্দিকোণা ইউনিয়নের ডাউকি গ্রামের তাজুল ই্সলাম ও রুকনের সাথে এ বছরের জানুয়ারী থেকে ডাউকি জামে মসজিদের রাস্তা পরিবর্তন নিয়ে বিরোধ চলে আসছিল।এই ঘটনায় তাজুল ইসলামের ছেলে রাকিবকে রুকনের লোকজন সান্দিকোনা বাজারে মারপিট করে।এরই জের ধরে গত ২২জুন সন্ধ্যায় দুই পক্ষের মধ্যে কথা কাটা কাটি শুরু হয়ে এক পর্যায়ে সংঘর্ষ বাধেঁ।সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৫জন আহত হয়।
এ সময় গুরুতর আহত হয় সান্দিকোনা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রুকন উদ্দিন ভূঁইয়া।তখন স্থানীয় লোকজন রুকন উদ্দিন ভূঁইয়াকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার রোগীর অবস্থা অবনতি থাকায়...
জুন ২৯, ২০২৫
নিউজ ডেস্কঃ
নেত্রকোনা:- নেত্রকোনা জেলার আটপাড়া উপজেলায় ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির (আইন ও সালিশ কেন্দ্র) উদ্যোগে বুধবার ২৫ জুন রামেশ্বরপুর গ্রামে এক ব্যতিক্রমী স্বপ্নের মেলা অনুষ্ঠিত হয়েছে।স্বপ্নসারথি কিশোরীদের নিয়ে আয়োজিত এই মেলায় তাদের উজ্জ্বল ভবিষ্যতের আকাঙ্ক্ষা গুলো বর্ণিল রূপে ফুটে উঠেছে।ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির স্বপ্নসারথি দলের ২৪তম সেশনের অংশ হিসেবে আয়োজিত এই মেলায় কিশোরীরা তাদের লালিত স্বপ্নগুলোকে নান্দনিক ভাবে উপস্থাপন করে।আটপাড়া অফিসের কর্মসূচী কর্মকর্তা, আব্দুল্লাহ আল বাকী এই মেলা আয়োজনের সেশনটি দক্ষতার সাথে পরিচালনা করে আসছেন।
'স্বপ্নের মেলায়' অংশ নেওয়া প্রতিটি কিশোরীই তাদের নিজস্ব ভবিষ্যতের একটি প্রতিকৃতি তুলে ধরে।কেউ হতে চায় ডাক্তার,মানুষের সেবায়...
জুন ২৯, ২০২৫
নিউজ ডেস্কঃ
আরএমপি নিউজ: রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) থানা ও ডিবি পুলিশের অভিযানে বিভিন্ন অপরাধের অভিযোগে মোট ১৭ জনকে আটক করেছে।
মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত ৭ জন, মাদক মামলায় ৪ জন ও অন্যান্য মামলায় ৬ জনকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)।গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ।
IPCS News : Dhaka : আরএমপি নিউজ : রাজশাহী।
...
জুন ২৯, ২০২৫
নিউজ ডেস্কঃ
দিনাজপুর:- ব্রিটিশ আমল থেকে যুগের পর যুগ ধরে অবহেলার শিকার হয়ে দিনাজপুর রেলওয়ে থানা একটি বন্দী অবস্থার মধ্যে রয়েছে।অফিসের অভ্যন্তরে পুলিশ ভ্যান, মোটরসাইকেলসহ কোনও সুষ্ঠু যাতায়াত ও গাড়ি পার্কিং ব্যবস্থা নেই।বাধ্য হয়ে পুলিশ কর্মকর্তাসহ সদস্যদের রেলওয়ে স্টেশনের ওপর দিয়ে অতি কষ্টে দায়িত্ব পালন করতে হচ্ছে।
দিনাজপুর রেলওয়ে থানার সীমানা পার্বতীপুর আউটার থেকে পঞ্চগড়, আবার রাধিকাপুর থেকে দিনাজপুর রেলওয়ে স্টেশন প্রায় ১৫০কিলোমিটার এলাকায় ডিউটি করতে হয় তাদের।দুর্ঘটনায় ট্রেনে কাটা পড়ে নিহত আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়ার ব্যবস্থা নেয়াতেও করুণ দশায় পড়তে হয় পুলিশ সদস্যদের।
রেল যাত্রী সম্পর্কিত বিভিন্ন সমস্যায় মারাত্মক ভোগান্তিতে পড়তে হয় জিআরপি পুলিশ সদস্যদের।দিনাজপুর ষষ্ঠী তলার মোড় থেকে রেললাইনের...
জুন ২৮, ২০২৫
নিউজ ডেস্কঃ
দিনাজপুর:- দিনাজপুরের রাজনীতিতে বরাবরই তীব্র প্রতিযোগিতার ছাপ দেখা যায়।ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে জেলার ছয়টি আসনে রাজনৈতিক দলগুলো পুরোদমে প্রার্থী মনোনয়ন এবং প্রচারণায় ব্যস্ত।দীর্ঘ সময় ধরে ভোটাধিকার বঞ্চিত থাকার পর এবার দিনাজপুরের মানুষ ভোটের মাধ্যমে তাদের সিদ্ধান্ত জানানোর সুযোগ পেতে যাচ্ছে।দিনাজপুরের রাজনৈতিক অঙ্গনে বিএনপি ও জামায়াতে ইসলামী ঐতিহ্যগতভাবে শক্তিশালী।তবে এবার নির্বাচনে অংশ নিতে প্রস্তুতি নিচ্ছে অন্যান্য দলও।বিএনপির পাশাপাশি ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর মতো দলগুলোও সক্রিয়।
দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) জামায়াতে ইসলামী এই আসনে শক্তিশালী অবস্থান ধরে রাখার লক্ষ্যে ইতোমধ্যে তাদের প্রার্থী ঘোষণা করেছে।বিএনপির তিন নেতা মনোনয়ন পেতে প্রচারণায় ব্যস্ত।অন্যদিকে...
জুন ২৮, ২০২৫
নিউজ ডেস্কঃ
রাজশাহী:- রাজশাহী কলেজের অর্থনীতি বিভাগের ২য় বর্ষের ইশরাত জাহান হাসি নামে এক শিক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার করেছেন।২৭ জুন সকালে নগরীর হেতমখাঁ এলাকার একটি মেস থেকে তার লাশ উদ্ধার করা হয়।এসময় তার প্রেমিক (নাহিদ)কে আটক করে পুলিশ।নিহত শিক্ষার্থীর বাড়ি নাটোর জেলার বনপাড়া থানায় বলে জানা গেছে।রাজশাহী মেডিকেল কলেজে মিডিয়া মুখপাত্র শংকর বিশ্বাস মৃত্যুর খবরটি নিশ্চিত করে বলেন, রামেক হাসপাতালে তাকে মৃত অবস্থায় নিয়ে আসা হয় এবং পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য লাশ মর্গে পাঠানো হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, একটা ছেলের সঙ্গে হাসির দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিলো।তার সঙ্গে হয়ত হাসির কোনো মনোমালিন্য হয়েছে যেটা থেকে আত্মহত্যায় উদ্বুদ্ধ করতে পারে।এ বিষয় রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর মু. জহুর আলী বলেন, বিষয়টি সম্পর্কে তিনি...
জুন ২৮, ২০২৫
নিউজ ডেস্কঃ
রাজশাহী:- গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৫, শুক্রবার ২৭ জুন ভোরে রাজশাহীর পুঠিয়া উপজেলার গোপালহাটি এলাকায় অভিযান চালিয়ে আড়াইমন গাঁজাসহ দুজনকে আটক করেছে।এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি ট্রাকও জব্দ করা হয়।গ্রেপ্তারকৃতরা হলেন, সেলিম মিয়া (২৮), সিলেটের জৈন্তাপুর থানার বাসিন্দা এবং ইয়াছিন (২৫), ময়মনসিংহের গফরগাঁও থানার বাসিন্দা।র্যাব-৫, রাজশাহী এর পক্ষ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদকবাহী একটি ট্রাক আটক করা হয়।পরে তল্লাশি চালিয়ে প্রায় আড়াইমন( ১০০ কেজি) গাঁজা উদ্ধার করা হয়।সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার সেলিম ও ইয়াছিন মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
তারা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন অঞ্চলে গাঁজা সরবরাহ করে আসছিলেন বলে ধারণা...
জুন ২৮, ২০২৫
নিউজ ডেস্কঃ
নেত্রকোনা:- নেত্রকোনার বারহাট্টা উপজেলায় সাহতা ইউনিয়নের দরুন সাহতা নয়াপাড়া গ্রামে কাঁচা রাস্তা পাকা করণের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।শুক্রবার (২৭ জুন) বেলা ১২টায় বারহাট্টা উপজেলার সাহতা ইউনিয়নের দরুন সাহতা গ্রামের বাসিন্দারা এ মানববন্ধন করেন।মানববন্ধনে এলাকাবাসীরা জানান,জেলার বারহাট্টা উপজেলার সাহতা ইউনিয়নে বেশিরভাগ রাস্তা গুলো রাস্তা পাকাকরণ হয়েছে।অথচ আমাদের গ্রামে আজ ৫৪ বছর ধরে এই কাঁচা রাস্তাটি পাকাকরণ হয়নি।এই এলাকায় ১টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে, বর্ষাকালে তারা সবচেয়ে বেশি দূর্ভোগে পড়ে।অনেক সময় কাচাঁ রাস্তা বৃষ্টিতে ভিজে মাটি পিচ্ছিল হয়ে রাস্তায় দুর্ঘটনা ঘটে।এছাড়াও এই এলাকায় কোনো অগ্নিকান্ডের ঘটনা ঘটলেও ফায়ার সার্ভিস আসতে পারে না।তাই আমাদের এলাকার মানুষের দাবি দীর্ঘদিনের কাঁচা রাস্তাটি...
জুন ২৮, ২০২৫
নিউজ ডেস্কঃ
নেত্রকোনা:- নেত্রকোনার আটপাড়ার গোপালাশ্রম ভৈরব চন্দ্র উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবুল মিঞা ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন) গত বৃহস্পতিবার দিবাগত রাত ১ টায় স্ট্রোক জনিত কারণে তিনি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৫ বছর। তিনি স্ত্রী,এক ছেলে,এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।তিনি গত ২১ জুন স্ট্রোক করে ময়মনসিংহ মেডিকলে কলেজ হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে ছিলেন।তাঁর মৃত্যুতে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীদের মাঝে নেমে এসেছে শোকের ছাঁয়া।শুক্রবার বিকাল ৩:৩০ মিনিটে উপজেলার সুখারী ইউনিয়নের খলাপাড়ায় নিজ বাড়িতে জানাজা শেষে দাফন সম্পন্ন হবে।
IPCS News : Dhaka : শহীদুল ইসলাম : নেত্রকোনা।
...