মঙ্গলবার ৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
জুন ১৬, ২০২৫
নিউজ ডেস্কঃ
নেত্রকোনা:- আষাঢ়ের প্রথম দিনে অশ্রুসিক্ত নয়নে অবসর জনিত বিদায় নিলেন তেলিগাতী সরকারী কলেজের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ আজিজুল হক (চন্দন)।তেলিগাতী সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান ও (ভারপ্রাপ্ত) আজিজুল হকের অবসর জনিত বিদায় সংবর্ধনা ১৫ জুন রোববার কলেজ অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়েছে।এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,তেলিগাতী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর খন্দকার মাহফুজুল হক।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন তেলিগাতী সরকারি কলেজের একাডেমিক কাউন্সিলের সদস্য সচিব মোঃ লুৎফর রহমান।এতে সভাপতিত্ব করেন অনুষ্ঠান বাস্তবায়ন কমিটির আহবায়ক ও শিক্ষক পরিষদের সম্পাদক মোশাররফ হোসেন ও অনুষ্টানটি সঞ্চালনা ছিলেন রাষ্ট্রবিজ্ঞানের বিভাগীয় প্রধান শফিকুল ইসলাম খান।এছাড়া আরোও বক্তব্য রাখেন,মনোবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান...
জুন ১৫, ২০২৫
নিউজ ডেস্কঃ
দিনাজপুর:- দিনাজপুর কোতোয়ালি থানার ওসি মতিউর রহমানকে রংপুর রেঞ্জ ডিআইজি কার্যালয়ে ক্লোজ করার ঘটনায় স্থানীয়দের মধ্যে বিস্ময় দেখা দিয়েছে। ২৬ মে ২০২৫ সোমবার তিনি জেলার সেরা ওসির পুরস্কার পেয়েছিলেন।তার বিরুদ্ধে আনীত অভিযোগ এবং হঠাৎ এই পদক্ষেপ নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে।স্থানীয় সূত্র মতে, ওসি মতিউর রহমান সম্প্রতি একজন জুলাই যোদ্ধাকে বিয়ে করেছেন।অভিযোগে বলা হয়েছে, ওই নারী পূর্বে ছাত্রলীগের সঙ্গে যুক্ত ছিলেন, যা তার ক্লোজের পেছনের কারণ হিসেবে দেখানো হচ্ছে।তবে সংশ্লিষ্টরা মনে করেন, বিষয়টি নিরপেক্ষ তদন্তে নিশ্চিত হওয়া দরকার।ওসি মতিউর রহমান ২০২৪ সালের ২৩ অক্টোবর দিনাজপুর কোতোয়ালি থানায় যোগ দেন।তার দায়িত্ব গ্রহণের পর স্থানীয় পুলিশ প্রশাসনে উল্লেখযোগ্য পরিবর্তন ঘটে।এক সময় নিষ্ক্রিয় হয়ে পড়া পুলিশ বাহিনীকে তিনি...
জুন ১৫, ২০২৫
নিউজ ডেস্কঃ
দিনাজপুর:- ১৪ জুন ২০২৫ তারিখে দিনাজপুরের পলিটেকনিক মোড় এলাকায় বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) দিনাজপুর সার্কেলের উদ্যোগে বিশেষ মোবাইল কোর্ট পরিচালিত হয়।এই কার্যক্রমে জেলা প্রশাসন, জেলা পুলিশ এবং বাংলাদেশ সেনাবাহিনীর সমন্বয় ছিল।মোবাইল কোর্টে মহাসড়কে অতিরিক্ত গতি, ফিটনেসবিহীন, রেজিস্ট্রেশনবিহীন ও অতিরিক্ত বোঝাই যানবাহন এবং হাইড্রোলিক হর্ন সংযুক্ত যানবাহনের বিরুদ্ধে অভিযান চালানো হয়।এছাড়া হেলমেটবিহীন মোটরসাইকেল চালক, লাইসেন্সবিহীন চালক ও অন্যান্য নিয়ম ভঙ্গকারীদের বিরুদ্ধে মামলা ও জরিমানা করা হয়।
এই অভিযান ট্রাফিক আইন অমান্যকারীদের মধ্যে সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে পরিচালিত হয়।সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, এই ধরনের মোবাইল কোর্ট নিয়মিতভাবে পরিচালিত হবে যাতে সড়ক নিরাপত্তা নিশ্চিত করা যায় এবং দুর্ঘটনা কমানো...
জুন ১৫, ২০২৫
নিউজ ডেস্কঃ
রাজশাহী:- মৎস্য ও প্রাণি সম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, বাংলাদেশ প্রাণি সম্পদ গবেষণা ইনস্টিটিউট (বিএলআরআই)-এর আঞ্চলিক কেন্দ্র গুলো অনেক গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারেযদি আঞ্চলিক কেন্দ্র গুলো নিজনিজ এলাকায় সঠিকভাবে গবেষণা কাজ পরিচালনা করে।এ জন্য প্রাণি-সম্পদের সমস্যা লাঘবে আঞ্চলিক কেন্দ্র গুলোকে শক্তিশালী করতে হবে।গত শনিবার (১৪ জুন) সকালে বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের রাজশাহী আঞ্চলিক কেন্দ্র আয়োজিত গোদাগাড়ীস্থ রাজাবাড়িহাট দুগ্ধ ও গবাদি উন্নয়ন খামার প্রশিক্ষণ ভবনে‘ বরেন্দ্র অঞ্চলের প্রাণিসম্পদ উন্নয়নে গবেষণা পরিকল্পনা ’শীর্ষক কর্ম শালায় তিনি এসব কথা বলেন।
বিএল আর আই ও প্রাণিসম্পদ দপ্তর সমন্বয় কওে কাজ না করতে পারলে সমস্যা তৈরি হবে উল্লেখ করে তিনি বলেন, যুব উন্নয়নের অন্যতম বিষয় হলো প্রাণিসম্পদ বিষয়ক প্রশিক্ষণ দেওয়া।আপনারা...
জুন ১৪, ২০২৫
নিউজ ডেস্কঃ
নরসিংদীর মনোহরদীতে গ্রামীণ ঐতিহ্যের অন্যতম নিদর্শন কাছিটান প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১০ জুন) পৌরসভার ৫নং ওয়ার্ডের চকমাধবদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উত্তর পাশে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।স্থানীয় ঐতিহ্যকে ধরে রাখতে আয়োজিত এই প্রতিযোগিতার উদ্বোধন করেন নরসিংদী জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মঞ্জুর এলাহী।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রমিক দল মনোহরদী উপজেলা শাখার সভাপতি মো. জাকির হোসেন আকন্দ বাবুল।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এডভোকেট সরদার শাখাওয়াত হোসেন বকুল।
চূড়ান্ত খেলায় অংশ নেয় মনোহরদী বাজার ব্যবসায়ী সমিতি এবং শিবপুরের দেবালের টেক।দুই দলের মধ্যকার হাড্ডাহাড্ডি লড়াই শেষে বিজয়ী হয় বাজার ব্যবসায়ী সমিতি। বিজয়ী দলকে পুরস্কার হিসেবে দেওয়া হয় একটি মহিষ,...
জুন ১৪, ২০২৫
নিউজ ডেস্কঃ
আসন্ন ঈদুল আযহাকে কেন্দ্র করে ট্রেনে টিকেট কালোবাজারি ও টিকিট ক্রয়ের যাত্রী হয়রানির অভিযোগে দুদক এনফোর্সমেন্ট ইউনিট গত ২৮ মে, বুধবার একযোগে দেশের গরুত্বপূর্ন ৮ রেলওয়ে স্টেশনে অভিযান পরিচালনা করেন।রেলওয়ের টিকিট বিক্রয়কারী অনলাইন প্ল্যাটফর্ম সহজ ডট কম কর্তৃক ঈদ যাত্রার ট্রেনের টিকিট কালোবাজারি অভিযোগে প্রেক্ষিতে দুদকের প্রধান কার্যালয় থেকে এনফোর্সেমেন্ট টিমের একটি প্রতিনিধিদল সহজ ডট কমের প্রধান কার্যালয়ে অভিযান পরিচালনা করেন।দুদকের পরিচালিত অভিযানে দুপুর ২ টায় ঢাকা–সিলেটগামী পারাবত এক্সপ্রেস (৭০৯) ট্রেনের আগামী ৬ জুন তারিখের ঈদের ট্রেনে টিকিট অনলাইন বিক্রয় সংক্রান্ত কার্যক্রম সরোজমিনে পর্যবেক্ষণ করেন দুদক।
সহজ ডট কমের এডমিন সার্ভার পর্যবেক্ষণে তুলে ওঠে ভিআইপি কোটার জন্য একটি নির্দিষ্ট সংখ্যক সিট সিস্টেমের জরুরী...
জুন ১৪, ২০২৫
নিউজ ডেস্কঃ
নেত্রকোনা:- নেত্রকোনার কেন্দুয়া উপজেলা সদরের নতুন বাসস্ট্যান্ডে চাঁদাবাজির অভিযোগে বিএনপি ও শ্রমিক দলের দুই নেতাকে হাতেনাতে আটক করেছে সেনাবাহিনী।তবে অভিযানের বিষয়টি টের পেয়ে তাদের সহযোগিরা পালিয়ে যায়।বৃহস্পতিবার (১২ জুন) দুপুরে মদন অস্থায়ী সেনাক্যাম্পের কমান্ডার লে.মো.শাহরিয়ার আহম্মেদ এ তথ্য নিশ্চিত করেন।এর আগে,গত বুধবার (১১ জুন) রাত পৌণে ১২টার দিকে কেন্দুয়া পৌরশহরের নতুন বাসস্ট্যান্ড এলাকায় এ অভিযান চালায় সেনাবাহিনী।
আটকরা হলেন, কেন্দুয়া উপজেলা বিএনপির সাবেক সহ সম্পাদক মো.আব্দুল আউয়াল খান (৬৫) ও পৌর শ্রমিকদলের ধর্ম বিষয়ক সম্পাদক আনিছুর রহমান কাদিল (৩৫)।তাদের বাড়ি উপজেলার চিরাং ইউনিয়নের ছিলিমপুর গ্রামে।ছিলিমপুর গ্রামের মৃত আব্দুস সালাম খানের ছেলে আব্দুল আউয়াল খান এবং আব্দুল মোমেন খান কাদেরীর ছেলে আনিছুর রহমান...
জুন ১৪, ২০২৫
নিউজ ডেস্কঃ
নেত্রকোনা:-নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) কলমাকান্দা উপজেলার সীমান্তবর্তী খারনৈ এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে মালিক বিহীন অবস্থায় ৪৭ বোতল ভারতীয় মদ আটক করেছে।নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল এ এস এম কামরুজ্জামান শুক্রবার সকাল ১১টার দিকে সাংবাদিকদের কাছে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কলমাকান্দা উপজেলার খারনৈ বিওপির ৬ সদস্যের একটি টহল টিম বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে সীমান্তবর্তী খারনৈ এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে মালিক বিহীন অবস্থায় ৪৭ বোতল ভারতীয় মদ আটক করে।
আটককৃত মদের মধ্যে রয়েছে এসি ব্ল্যাক এবং আইস ভদকা।সীমান্ত এলাকায় প্রায়শই মালিক বিহীন অবস্থায় ভারতীয় মদ আটক করা হলেও মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করতে না পারায় বিজিবি'র...
জুন ১৪, ২০২৫
নিউজ ডেস্কঃ
নরসিংদী:- "সবুজ ছায়ায় গড়বো, বৃক্ষ রোপণ করবো" এই স্লোগানকে সামনে রেখে ২০২৫ সালের বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে নরসিংদীর মনোহরদী উপজেলার খিদিরপুর ইউনিয়ন ও হেতেমদি সাগরদী বাইপাস রাস্তা সহ বিভিন্ন এলাকায় প্রায় ৫ হাজার বৃক্ষরোপণ কার্যক্রম পরিচালনা করেছে জাতীয়তাবাদী কৃষকদল।
এই মহতী উদ্যোগের নেতৃত্ব দেন জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক, কৃষিবিদ মো. শাহাদাত হোসেন বিপ্লব।গত ১২ ও ১৩ জুন, দুই দিনব্যাপী এই কর্মসূচির আওতায় রামপুর পুলিশ তদন্ত কেন্দ্র, বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসা প্রাঙ্গণে বনজ, ফলদ ও ভেষজসহ নানা প্রজাতির গাছের চারা রোপণ করা হয়।এছাড়া হেতেমদি, সাগরদী বাইপাস রোড ও সরকারি বিভিন্ন অফিস চত্বরে বৃক্ষরোপণ কার্যক্রম পরিচালিত হয়।কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে কৃষিবিদ বিপ্লব বলেন, “পরিবেশের ভারসাম্য রক্ষা,...
জুন ০৫, ২০২৫
নিউজ ডেস্কঃ
নেত্রকোনায় সবুজ সংহতি কমিটি ও বারসিকর উদ্যোগে (৪জুন) বুধবার দুপুরে ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে। এবারের দিবসটি প্রতিপাদ্য "Ending Plastic Pollution" বা প্লাস্টিক দষণ শেষ কর/থামাও। নেত্রকোণা শিক্ষা,সংস্কৃতি,পরিবেশ ও বৈচিত্র্য রক্ষা কমিটি,নেত্রকোণা সবুজ সংহতি কমিটি, বারসিক'র উদ্যোগে আজ ৪ জুন ২০২৫ নেত্রকোণা পৌর শহরে এক ভিন্ন উপায়ে দিবসটি উদৃযাপন করা হয়। প্লাস্টিকের দানব তৈরী করে তার শরীরে বৈচিত্র্যময় প্লাস্টিক দ্রব্যাদি দিয়ে এর কৃষি,মানব ও প্রাণী স্বাস্থ্য এবং পরিবেশ তথা মাটি,পানি,বাতাসের উপর এর ভয়াবহতা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মোক্তারপাড়া মাঠের কোনে(মেইন সড়কের সাথে) দানবটিকে জনসাধারণের ঘৃণা প্রদর্শনের জন্য দাঁড় করিয়ে রাখা হয়। দিবসটি উপলক্ষে আলোচনা (দানবের সামনে দাঁড়িয়ে) সভাটি জেলা শিক্ষা, সংস্কৃতি,পরিবেশ ও বৈচিত্র্য...