মঙ্গলবার ৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

মনোহরদীতে উলঙ্গ অবস্থায় অর্ধগলিত মরদেহ উদ্ধার, রহস্যে মোড়া মৃত্যু

জুন ২১, ২০২৫

নিউজ ডেস্কঃ নরসিংদী:- নরসিংদীর মনোহরদীতে গাছতলায় উলঙ্গ অবস্থায় অর্ধগলিত এক বৃদ্ধের মরদেহ উদ্ধারকে কেন্দ্র করে এলাকায় ছড়িয়েছে চাঞ্চল্য ও আতঙ্ক।বৃহস্পতিবার (১৯ জুন) সন্ধ্যায় মনোহরদী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের হাররদিয়া গ্রামে একটি লটকান গাছের নিচে পড়ে থাকা মরদেহ দেখতে পান স্থানীয় এক নারী।নিহতের নাম অহিদুজ্জামান (৬০)।তিনি ওই এলাকার বাসিন্দা আব্দুল গফুর মৌলভীর ছেলে।প্রত্যক্ষদর্শী পারভীন নামের এক নারী জানান, ফল তুলতে গিয়ে হঠাৎই চোখে পড়ে গাছতলায় পড়ে থাকা মরদেহটি। পরে স্থানীয়রা পুলিশে খবর দেন।মনোহরদী থানার ওসি আবদুল জব্বার জানান, মরদেহটির মুখমণ্ডল বিকৃত ছিল এবং মৃত ব্যক্তি ৩-৪ দিন আগে মারা গেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।এটি হত্যা, আত্মহত্যা নাকি স্বাভাবিক মৃত্যু—তা ময়নাতদন্ত ছাড়া নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।নিহতের ছেলে...

রাজশাহী মহানগরীতে বভিন্নি অপরাধরে অভযিোগে গ্রপ্তোর ১২ জন

জুন ২১, ২০২৫

নিউজ ডেস্কঃ আরএমপি নিউজ: রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) থানা ও ডিবি পুলিশের অভিযানে বিভিন্ন অপরাধের অভিযোগে মোট ১২ জনকে আটক করা হয়েছে। রাজশাহী মেট্রোপলিটন পুলিশ মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত ৬ জন, মাদক মামলায় ৩ জন, মাদক মামলায় ২ জন ও অন্যান্য মামলায় ১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। IPCS News : Dhaka : আরএমপি নিউজ : রাজশাহী। ...

খিদিরপুর ইউনিয়নের সাহস ও সংগ্রামের নাম আবুল ফজল

জুন ২১, ২০২৫

নিউজ ডেস্কঃ নরসিংদী:- খিদিরপুর ইউনিয়নের রাজনৈতিক অঙ্গনে একটি উজ্জ্বল ও আস্থার প্রতীক হয়ে উঠেছেন ইউনিয়ন বিএনপির সভাপতি জনাব আবুল ফজল। তিনি শুধু একজন সংগঠক নন, বরং একজন দৃঢ়চেতা অভিভাবক যিনি দীর্ঘদিন ধরে সংগঠনকে সামনে থেকে নেতৃত্ব দিয়ে আসছেন।দলের দুঃসময়ে যখন অনেকেই পিছু হটেছেন, তখন জনাব ফজল ছিলেন সাহসী পথপ্রদর্শক।কর্মীদের প্রতি ভালোবাসা, দায়িত্বশীল আচরণ এবং দৃঢ় সিদ্ধান্ত গ্রহণের কারণে তিনি শুধু তৃণমূল নয়, সমগ্র ইউনিয়নে একজন জনপ্রিয় নেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। দলের সংগঠনের প্রতি তাঁর নিষ্ঠা ও আত্মত্যাগের জন্য আজ খিদিরপুর ইউনিয়নের বিএনপি একটি সুসংগঠিত ও শক্তিশালী প্ল্যাটফর্মে রূপ নিয়েছে। দলের কর্মীরা বলেন, "তিনি শুধু নেতা নন, আমাদের একজন অভিভাবক, যিনি দুঃসময়ে পাশে থেকেছেন, অনুপ্রেরণা দিয়েছেন।"এমন একজন জনপ্রিয় নেতাকে...

সাংবাদিক ইউনিয়নে নেতৃত্বের অনিয়ম ও বিতর্কিত বহিষ্কার প্রক্রিয়া নিয়ে ক্ষোভ

জুন ১৮, ২০২৫

নিউজ ডেস্কঃ দিনাজপুর:- সাংবাদিক ইউনিয়ন দিনাজপুর (২৯৩৬)-এর বর্তমান সভাপতি জি এম মঈনউদ্দিন হিরু এবং সাধারণ সম্পাদক মাহফিজুল ইসলাম রিপনের বিরুদ্ধে সংগঠনের নেতৃত্বে স্বেচ্ছাচারিতা ও অনিয়মের অভিযোগ উঠেছে।সাংবাদিকরা বলছেন, তাদের কার্যক্রম গিরগিটির মতো রং বদলানোর মতো আচরণকেই স্মরণ করিয়ে দেয়।অভিযোগ উঠেছে, সভাপতি এবং সাধারণ সম্পাদক একাধিক বিতর্কিত সদস্য অন্তর্ভুক্ত করেছেন, যাদের মধ্যে আছেন স্বৈরাচার আওয়ামীলীগের দোসর সাংবাদিক, মাদক মামলাসহ বিভিন্ন মামলার আসামি এবং এমন ব্যক্তিরা যারা সংবাদ সংক্রান্ত ন্য‚নতম দক্ষতাও রাখেন না। অভিযোগ মতে, এসব কর্মকাÐের মাধ্যমে তারা ব্যক্তিগত স্বার্থ হাসিল করছেন।সর্বশেষ বিতর্কের কেন্দ্রে রয়েছেন সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য এম এ সালাম।তিনি সভাপতি ও সাধারণ সম্পাদকের একের পর এক অনিয়মের বিরুদ্ধে কথা বলেছিলেন।এর জেরে, গত...

নেত্রকোনায় সংস্কৃতি মঞ্চের নতুন কমিটির আত্মপ্রকাশ

জুন ১৮, ২০২৫

নিউজ ডেস্কঃ নেত্রকোনা:- নেত্রকোনায় সংস্কৃতি মঞ্চের নতুন কমিটির আত্মপ্রকাশ হয়েছে।মঙ্গলবার বিকাল ৫ টায় নেত্রকোনা জেলা প্রেসক্লাবে এ নতুন কমিটির আত্মপ্রকাশ ঘটে সর্বসম্মতিক্রমে ৩১ সদস্য বিশিষ্ট কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন নেত্রকোনা সংস্কৃতি মঞ্চ নামে এ সাহিত্য সংগঠনের সভাপতি প্রভাষক কনক পন্ডিত,সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন নেত্রকোনা সরকারি মহিলা কলেজের সহকারি অধ্যাপক খন্দকার অলি উল্লাহ,সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন অমিত সাহা।সংস্কৃতি মঞ্চের আত্মপ্রকাশ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নেত্রকোনা জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহাবুবুল কিবরিয়া চৌধুরী হেলিম, প্রভাষক কনক পন্ডিতের সঞ্চালনায় বক্তব্য রাখেন নলিনী কান্ত সরকার,আ ফ ম রফিকু ইসলাম খান আপেল,এড.নজরুল ইসলাম খান,কবি আব্দুল হালিম, সাংবাদিক মোনায়েম খান প্রমুখঃ এছাড়া জেলার...

সীমান্তের নীরব যন্ত্রণা: এক রাতেই পুশ-ইন ২০ জন, কে নেবে দায়?

জুন ১৮, ২০২৫

নিউজ ডেস্কঃ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) আরও ২০ জন বাংলাদেশিকে পুশ-ইন করেছে বলে অভিযোগ উঠেছে। সোমবার দিবাগত রাতে বাগডাঙ্গা ও মাসুদপুর সীমান্ত পয়েন্টে এই ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরবেলা হঠাৎ অচেনা কিছু নারী, শিশু ও পুরুষকে সীমান্ত এলাকায় ঘোরাফেরা করতে দেখা যায়।এদের মুখে আতঙ্ক, গায়ে মলিন পোশাক, এবং অধিকাংশের কাছেই কোনো বৈধ পরিচয়পত্র ছিল না।পুশ-ইন হওয়া ব্যক্তিদের একজন জানান, তারা ভারতের নদীয়া জেলার একটি বন্দীশিবিরে ছিলেন কয়েক মাস ধরে। ঠাৎ করেই বিএসএফ সদস্যরা এসে বলেন, ‘তোমরা বাংলাদেশি, চলে যাও তোমাদের দেশে।’কোনো কাগজপত্র ছাড়াই সীমান্তে এনে ফেলে যাওয়া হয় তাদের।একজন নারী জানান, তার তিন বছরের সন্তানসহ তিনি চারদিন ধরে খোলা আকাশের নিচে রয়েছেন, না আছে খাবার, না কোনো আশ্রয়। স্থানীয়রা এই ঘটনাকে অসাধারণ...

অষ্টগ্রামে শিশু ধর্ষণের চেষ্টা মামলার বাদীকে প্রাণনাশের হুমকির অভিযোগ

জুন ১৮, ২০২৫

নিউজ ডেস্কঃ কিশোরগঞ্জ:- কিশোরগঞ্জের অষ্টগ্রামে ১২বছরের এক শিশু ধর্ষণের চেষ্টা মামলার আসামী ও আসামীর পরিবারের সদস্যরা মামলার বাদীকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।ধর্ষণে চেষ্টার শিকার শিশুর পিতা উপজেলার মধ্য অষ্টগ্রামের প্রতিবন্ধী কৃষক (৪২) সোমবার (০৯জুন) বিকালে অভিযোগ করে বলেন, গত ২ জুন সোমবার সকাল সাড়ে ১১টার দিকে তার ১২ বছরের মেয়ে স্থানীয় মাদ্রাসার ৬ষ্ট শ্রেণীর ছাত্রী নানার বাড়ি থেকে নিজ বাড়িতে আসার পথে একই গ্রামের পল্লী চিকিৎসক সাজ্জাদ হোসেন সমুজ মেয়েটিকে ডেকে কৌশলে তার চেম্বারে নিয়ে দরজা বন্ধ করে মেয়েটির হাত বেঁধে ও মুখে কসট্রিপ লাগিয়ে ধর্ষণের চেষ্টা করে। এঘটনায় ওই দিন ওই ছাত্রীর বাবা বাদী হয়ে পল্লী চিকিৎসক সাজ্জাদ হোসেন সমুজকে আসামী করে অষ্টগ্রাম থানায় একটি মামলা দায়ের করেন। মামলা নং-০২।আসামী প্রভাবশালী হওয়ায়...

আরএমপি’র অভিযানে গাঁজা উদ্ধার; গ্রেপ্তার ২

জুন ১৬, ২০২৫

নিউজ ডেস্কঃ রাজশাহী:- রাজশাহী মহানগরীর বেলপুকুর ও কাটাখালী থানা এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে ৫০০ গ্রাম গাঁজাসহ ২ ব্যক্তিকে গ্রেফতার করেছে বেলপুকুর ও কাটাখালী থানা পুলিশ।আরএমপি বেলপুকুর থানা পুলিশ কর্তৃক গ্রেপ্তারকৃত আসামি মো: রুবেল (৩৩) রাজশাহী মহানগরীর বেলপুকুর থানার নতুন জামিরা জোতভগিরথপুর এলাকার মৃত মুসা শাহের ছেলে ও কাটাখালী থানা পুলিশ কর্তৃক গ্রেপ্তারকৃত আসামি মো: সাব্বির হোসেন (৩০) একই এলাকার মো: বাবুল হোসেনের ছেলে।ঘটনা সূত্রে জানা যায়, গতকাল ১৫ জুন ২০২৫ খ্রিষ্টাব্দ বিকালে আরএমপি’র মতিহার ক্রাইম বিভাগের উপ-পুলিশ কমিশনার মো: মমিনুল করিমের সার্বিক তত্ত্বাবধানে বেলপুকুর থানা পুলিশের একটি টিম থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান ডিউটি করছিলো।এসময় তাঁরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, বেলপুকুর থানার নতুন জামিরা এলাকায় এলাকায়...

জয়পুরহাটে ট্রাক-ট্রাক্টর-অটোরিকশার সংঘর্ষে চালক নিহত, আহত ৫

জুন ১৬, ২০২৫

নিউজ ডেস্কঃ জয়পুরহাট শহরে ট্রাক, ট্রাক্টর ও অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে ইদ্রিস আলী (৪২) নামের এক অটোরিকশাচালক নিহত হয়েছেন। একই দুর্ঘটনায় নারী ও শিশুসহ আহত হয়েছেন আরও পাঁচজন। আহতদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদের বগুড়ায় স্থানান্তর করা হয়েছে।রোববার (১৫ জুন) রাত আনুমানিক ১২টার দিকে জয়পুরহাট পৌর এলাকার খঞ্জনপুর মিশন মোড়ে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। নিহত ইদ্রিস আলী জয়পুরহাট পৌর শহরের আদর্শ পাড়া মহল্লার একরাম আলীর ছেলে।তিনি পেশায় একজন অটোরিকশাচালক ছিলেন।আহত ব্যক্তিরা হলেন- শামীম হোসেন (৪৭), তার স্ত্রী মিনু খাতুন (৪১), মাসুদ রানা (৪৯), নাজনীন খাতুন (২১) এবং তার দুই বছরের মেয়ে নিহা খাতুন।তাদের বাড়ি সদর উপজেলার ভাদসা জলিল পাড়া ও চককামাল গোপালপুর গ্রামে।দুর্ঘটনার সময় সবাই অটোরিকশার যাত্রী ছিলেন বলে পুলিশ জানিয়েছে।জয়পুরহাট...

বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়ন পেতে লাগবে তিন যোগ্যতা

জুন ১৬, ২০২৫

নিউজ ডেস্কঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিএনপি জোরালো প্রস্তুতি নিচ্ছে।সম্ভাব্য সময় হিসেবে ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধকে লক্ষ্য ধরে দলটি কাজ শুরু করেছে।এ লক্ষ্যে প্রার্থী বাছাইয়ে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে এবং ইতোমধ্যে একাধিক জরিপ সম্পন্ন হয়েছে, আরও কিছু জরিপ চলমান রয়েছে। লন্ডনে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মধ্যে এক বৈঠকে নির্বাচনের সময়কাল নিয়ে আলোচনা হওয়ার পর থেকেই প্রস্তুতি কার্যক্রম শুরু হয়।এখন দলের সবচেয়ে বড় কাজ হচ্ছে সঠিক প্রার্থী নির্বাচন করা।৫ আগস্ট অভ্যুত্থানের পর থেকে বিএনপির হয়ে বিভিন্ন আসনে নির্বাচনে অংশ নিতে আগ্রহী অনেকেই এলাকায় গণসংযোগ শুরু করেছেন।তবে এবার ২০১৮ সালের মতো একাধিক প্রার্থীকে মনোনয়ন দেওয়া হবে না।প্রতিটি আসনে একক প্রার্থীই মনোনীত করা হবে।মনোনয়ন...