শুক্রবার ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

দেশীয় লিগে আন্তর্জাতিক ছোঁয়া, বিপিএলে আসছে পেশাদার ব্যবস্থাপনা

জুলাই ০৩, ২০২৫

নিউজ ডেস্কঃ ঢাকা, ৩ জুলাই ২০২৫ – বাংলাদেশের ক্রিকেট অঙ্গনে বড় এক পরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছে, যেখানে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) আগামী মৌসুমে নতুন রূপে আত্মপ্রকাশ করতে যাচ্ছে। বিসিবি (বাংলাদেশ ক্রিকেট বোর্ড) এবং বিপিএল গভর্নিং কাউন্সিল ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে, সেপ্টেম্বরের মধ্যে নতুন ফ্র্যাঞ্চাইজি মালিকদের সঙ্গে পাঁচ বছরের জন্য চুক্তি করা হবে। এ বছরের শুরুতে পুরনো সব ফ্র্যাঞ্চাইজি চুক্তির মেয়াদ শেষ হয়ে যাওয়ায় বিসিবি সম্পূর্ণ নতুনভাবে বিপিএলকে সাজাতে চায়। আগস্টে ‘Expression of Interest (EOI)’ আহ্বান জানানো হবে, যার মাধ্যমে আগ্রহী বিনিয়োগকারীরা বিপিএলের নতুন ফ্র্যাঞ্চাইজি মালিক হতে আবেদন করতে পারবে। এরপর সেপ্টেম্বর মাসে চূড়ান্ত মালিকদের তালিকা ঘোষণা করা হবে। বিসিবি জানিয়েছে, এই প্রক্রিয়ার মধ্য দিয়ে সাত থেকে আটটি ফ্র্যাঞ্চাইজি বেছে নেওয়া হবে, যারা...

জেলা প্রশাসনের উদ্দ্যোগে বিনামূল্যে বিভিন্ন প্রতিষ্টানে ক্রীড়া সামগ্রী বিতরণ

মে ২৭, ২০২৫

নিউজ ডেস্কঃ রাজশাহী:- তারুণ্যের উৎসব উদযাপন উপলেক্ষে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের উদ্দ্যোগে মহানগর ও ৯টি উপজেলার ৩৫১টি ক্রীড়া প্রতিষ্ঠানে বিনামুল্যে ক্রিকেট,ফুটবল, ভলিবল,দাবাসহ বিভিন্ন ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।গতকাল সোমবার(২৬মে) বেলা ১১টায় ক্রীড়া সামগ্রী বিতরণের উদ্বোধনী অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্রীড়া সামগ্রী বিতরণ করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিষ্ট্রেট আফিয়া আখতার। এর আগে তিনি বলেন শিশু কিশোরদের খেলার মাঠে ফেরাতে হবে। আমাদের নতুন প্রজন্ম খেলার মাঠে যেতে চাইনা তারা ডিজিটাল ডিভাইসে আসক্ত হয়ে পড়েছে তাদেরকে খেলার মাঠে ফেরাতে হবে।উদ্বোধনী অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।এছাড়াও তিনি বলেন তারুণ্যের উৎসবকে সামনে রেখে সরকার যুব সমাজের মধ্যে খেলাধুলা চর্চার বিষয়টিকে গুরুত্ব দিয়ে সারাদেশে বিনামূল্যে...

সৌদিতেই থাকছেন রোনাল্ডো, জানুন নতুন চুক্তির বিস্তারিত

ফেব্রুয়ারি ১১, ২০২৫

নিউজ ডেস্কঃ ক্রিশ্চিয়ানো রোনাল্ডো আরও দীর্ঘ সময় সৌদি আরবেই থাকছেন। সম্প্রতি জানা গেছে, তিনি আল-নাসরের সঙ্গে নতুন চুক্তি স্বাক্ষর করেছেন, যা তাকে ২০২৭ সাল পর্যন্ত সৌদি প্রো লিগে ধরে রাখবে। ২০২৩ সালে ইউরোপীয় ফুটবল ছেড়ে সৌদি ক্লাব আল-নাসরে যোগ দেওয়ার পর থেকেই রোনাল্ডো অসাধারণ পারফরম্যান্স দেখিয়ে যাচ্ছেন। তার গোল করার দক্ষতা, অভিজ্ঞতা এবং নেতৃত্ব দলকে একাধিক গুরুত্বপূর্ণ ম্যাচে সাফল্য এনে দিয়েছে।নতুন চুক্তির ফলে রোনাল্ডোর বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা আরও বৃদ্ধি পেয়েছে বলে ধারণা করা হচ্ছে। ফুটবলবিশ্বের অন্যতম সেরা এই তারকা ইউরোপে ফিরে যাওয়ার পরিবর্তে সৌদিতেই ক্যারিয়ারের শেষ সময়টা কাটানোর ইঙ্গিত দিয়েছেন। আল-নাসরের হয়ে এখন পর্যন্ত অসংখ্য গোল ও রেকর্ড গড়ে নিজেকে অপরিহার্য প্রমাণ করেছেন রোনাল্ডো। নতুন চুক্তির ফলে ক্লাবটি আরও দীর্ঘ...

মদন উপজেলা জেলা পর্যায়ে ফুটবল টুর্নামেন্ট(বালক) চ্যাম্পিয়ন

ফেব্রুয়ারি ০৪, ২০২৫

নিউজ ডেস্কঃ নেত্রকোনা:- নেত্রকোণা জেলা পর্যায়ে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট  বালক অনুর্ধ্ব-১৭ তারুণ্যের উৎসব- ২০২৫ (২ ফেব্রুয়ারি) রোববার নেত্রকোণা মুক্তার পাড়া খেলার মাঠে অনুষ্ঠিত হয়েছে। খেলায় মদন উপজেলা বনাম পূর্বধলা উপজেলার মধো চুড়ান্ত ফাইনাল খেলায় মদন উপজেলা বালক দল চ্যাম্পিয়ন হয়।জেলা প্রশাসক বনানী বিশ্বাসের সভাপতিত্বে এ খেলা অনুষ্ঠিত হয়।মদন উপজেলা নির্বাহী কর্মকর্তা অহনা জিন্নাত জানান,জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক -অনুর্ধ্ব-১৭ তারুণ্যে উৎসব-২০২৫,নেত্রকোণা জেলা মুক্তার পাড়া মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলা চ্যাম্পিয়ন হওয়ায়,আমি এ বিজয়কে মদন উপজেলা বাসির বিজয় বলে মনে করি। বিজয়ী বালকদেরকে তিনি  প্রাণ ঢালা অভিনন্দন জানান।  IPCS News : Dhaka : শহীদুল ইসলাম : নেত্রকোনা। ...

দিনাজপুরের হলি ল্যান্ড কলেজে বার্ষিক ক্রীড়া ও সাহিত্য-সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন

ফেব্রুয়ারি ০১, ২০২৫

নিউজ ডেস্কঃ দিনাজপুর:- দিনাজপুরের হলি ল্যান্ড কলেজে বৃহস্পতিবার ৩০ জানুয়ারি ২০২৫ দুপুর ১২টায় বার্ষিক ক্রীড়া ও সাহিত্য-সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৫ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান ক্যাম্পাস-২-এ অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মোহা: তৌহিদুল ইসলাম তিনি বলেন:আজকের এই আয়োজনে উপস্থিত হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত।ক্রীড়া ও সাহিত্য-সাংস্কৃতিক প্রতিযোগিতা শিক্ষার্থীদের মেধা, সৃজনশীলতা ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।এই ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের ব্যক্তিত্ব গঠনে সহায়তা করে এবং ভবিষ্যতে তাদের সাফল্যের পথ প্রশস্ত করে।বিশেষ অতিথি হিসেবে অংশ নেন শিক্ষা বোর্ডের সচিব প্রফেসর নূর মো: আব্দুর রাজ্জাক, কলেজ পরিদর্শক জনাব মো: আবু সায়েম, পরীক্ষা নিয়ন্ত্রক...

খিদিরপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রিড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

ফেব্রুয়ারি ০১, ২০২৫

নিউজ ডেস্কঃ নরসিংদী:- শিক্ষার্থীদের মানসিক ওশারীরিক বৃদ্ধির জন্যে খেলা-ধুলার প্রয়োজন আছে বলে মন্তব্য করেছেন মনোহরদী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো.ফারুক আহম্মেদ।বৃহস্পতিবার ৩০শে জানুয়ারি ২০২৫ খ্রি.নরসিংদী জেলাধীন মনোহরদী উপজেলার শিক্ষার প্রাণকেন্দ্র ও শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে পরিচিত খিদিরপুর ইউনিয়নে অবস্থিত খিদিরপুর বহুমূখী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া,সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। উদ্বোধনী বক্তব্যে তিনি শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদেরকেও  শিক্ষার্থীদের গতিবিধির উপর নজর রাখার আহ্বান জানান এবং এ ধরণের আয়োজন দেখে অনুষ্ঠান আয়োজক কমিটি ও বিদ্যালয় কতৃপক্ষের ভূয়সী প্রশংসা করেন।অনুষ্ঠানের শুরুতেই শিক্ষার্থীরা বিভিন্ন দলে বিভক্ত হয়ে কুজকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শনীর মাধ্যমে...

রেকর্ডগড়া রানও যথেষ্ট নয়: বড় ব্যবধানে হারলো বাংলাদেশ

জানুয়ারি ২৮, ২০২৫

নিউজ ডেস্কঃ বাংলাদেশ ক্রিকেট দলের জন্য দিনটি হতে পারত স্মরণীয় এক সাফল্যের, তবে সেটা পরিণত হলো হতাশার এক গল্পে। নিজেদের ক্রিকেট ইতিহাসে অন্যতম সেরা ব্যাটিং পারফরম্যান্স উপহার দিয়ে রেকর্ডগড়া রান তুলেও প্রতিপক্ষের কাছে বড় ব্যবধানে হার মানতে হয়েছে টাইগারদের। সোমবার (২৭ জানুয়ারি) অনুষ্ঠিত হাই-স্কোরিং এই ম্যাচে বাংলাদেশ নির্ধারিত ৫০ ওভারে ৩৫৫ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায়।দলের ব্যাটসম্যানরা শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ছিলেন।ওপেনারদের ঝড়ো শুরু, মিডল অর্ডারের দৃঢ়তা, আর শেষদিকে লোয়ার অর্ডারের ক্যামিও ইনিংস সবকিছু মিলিয়ে বাংলাদেশের ইনিংসটি যেন ছিল এক আদর্শ ব্যাটিং প্রদর্শনী।তামিম ইকবালের ১২৫ রানের দুর্দান্ত ইনিংস, লিটন দাসের ৭০ রানের ঝলমলে ব্যাটিং, এবং শেষে আফিফ হোসেনের মাত্র ২৮ বলে ৫০ রানের বিধ্বংসী ইনিংস সবকিছু মিলে প্রতিপক্ষের...

মনোহরদীতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

জানুয়ারি ২৫, ২০২৫

নিউজ ডেস্কঃ নরসিংদী:- নরসিংদীর মনোহরদীতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার(২৩ শে জানুয়ারী)বিকালে উপজেলার খিদিরপুর ইউনিয়নে অবস্থিত মনতলা স্পোর্টিং ক্লাবের আয়োজনে দক্ষিণ মনতলা আশরাফিয়া বালিকা দাখিল মাদ্রাসা সংলগ্ন মাঠে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,খিদিরপুর ইউনিয়ন বিএনপি'র সাধারণ সম্পাদক মো.আশিকুর রহমান মানিক মাষ্টার।প্রীতি ফুটবল ম্যাচে বিবাহিত ফুটবল একাদশ - অবিবাহিত ফুটবল একাদশকে ৪-১ গোলে পরাজিত করে।খিদিরপুর ইউনিয়ন ছাত্রদলেের সাবেক সাধারণ সম্পাদক সাংবাদিক খন্দকার সেলিম রেজা এর সভাপতিত্বে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন,খিদিরপুর ইউনিয়ন যুবদলের ১ নং যুগ্ম সাধারণ সম্পাদক আহাদুল করিম সরকার।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,খিদিরপুর ইউনিয়ন যুবদলের ২ নং ওয়ার্ডের সভাপতি...

হামজা চৌধুরীর লেস্টার ছাড়ার গুঞ্জন, নতুন ঠিকানা শেফিল্ড ইউনাইটেড?

জানুয়ারি ১৪, ২০২৫

নিউজ ডেস্কঃ বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ ফুটবলার হামজা চৌধুরী আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের হয়ে খেলার স্বপ্ন দেখালেও ক্লাব ফুটবলে তার ভবিষ্যৎ নিয়ে দারুণ উত্তেজনা তৈরি হয়েছে।লেস্টার সিটির ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে পরিচিত এই খেলোয়াড় শীতকালীন দলবদলে ক্লাবটি ছেড়ে যাওয়ার পরিকল্পনা করছেন বলে ব্রিটিশ গণমাধ্যমগুলো জানিয়েছে। লেস্টার সিটির বর্তমান পরিস্থিতি বেশ সংকটপূর্ণ।২০১৬ সালে প্রিমিয়ার লিগ শিরোপা জেতা ক্লাবটি বর্তমানে লিগ টেবিলের ১৯তম স্থানে রয়েছে এবং অবনমন অঞ্চলের কাছাকাছি অবস্থান করছে।এই অবস্থায় ক্লাবটি তাদের স্কোয়াড পুনর্গঠনের দিকে মনোযোগ দিয়েছে।এরই মধ্যে হামজার জন্য নতুন ক্লাবের খোঁজ চলছে।প্রতিবেদনে বলা হচ্ছে, ইংলিশ চ্যাম্পিয়নশিপ ক্লাব শেফিল্ড ইউনাইটেডের সঙ্গে হামজার চুক্তি প্রায় চূড়ান্ত।চলতি মৌসুমের বাকি...

সাকিবের চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা অনিশ্চিত: দলের সামনে কঠিন সমীকরণ

জানুয়ারি ০৪, ২০২৫

নিউজ ডেস্কঃ বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসানের চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশগ্রহণ নিয়ে তৈরি হয়েছে সংশয়।সম্প্রতি ইনজুরির কারণে তিনি মাঠের বাইরে রয়েছেন, এবং তার চিকিৎসার আপডেট অনুযায়ী, সম্পূর্ণ সুস্থ হতে আরও কিছু সময় প্রয়োজন। সাকিবের অনুপস্থিতি বাংলাদেশ দলের জন্য বড় ধাক্কা হতে পারে, কারণ তার অলরাউন্ডিং পারফরম্যান্স দীর্ঘদিন ধরে দলের সাফল্যের প্রধান চাবিকাঠি হয়ে রয়েছে। বিসিবির এক কর্মকর্তা জানিয়েছেন, সাকিব বর্তমানে পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছেন এবং তার সুস্থতার দিকে নজর রাখা হচ্ছে।তবে চ্যাম্পিয়ন্স ট্রফির মতো একটি গুরুত্বপূর্ণ টুর্নামেন্টের জন্য প্রয়োজনীয় ফিটনেস ফিরে পেতে তার জন্য এটি চ্যালেঞ্জিং হতে পারে।চিকিৎসকরা বলছেন, সাকিবের সেরে ওঠার গতি ভালো, কিন্তু তার পুরোপুরি মাঠে ফেরার জন্য আরও কিছু সময় লাগতে পারে।বিসিবির...