শুক্রবার ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

হেরে বিদায় লেস্টারের, হামজার অবিশ্বাস্য গোল

আগস্ট ১৪, ২০২৫

নিউজ ডেস্কঃ লিগ কাপের ম্যাচে দুর্দান্ত এক গোল করেও দলকে বাঁচাতে পারলেন না লেস্টার সিটির বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ মিডফিল্ডার হামজা চৌধুরী। বুধবার রাতে অনুষ্ঠিত ম্যাচে লেস্টার ২-১ গোলে হেরে বিদায় নেয় প্রতিযোগিতা থেকে।ম্যাচের প্রথমার্ধেই পিছিয়ে পড়ে লেস্টার।বিরতির পর ৬৫তম মিনিটে দূরপাল্লার এক শটে সমতা ফেরান হামজা।তাঁর এই গোলটি ছিল ম্যাচের সেরা মুহূর্ত, যা দর্শকদের মুগ্ধ করে। কিন্তু শেষ মুহূর্তে প্রতিপক্ষের আক্রমণ ঠেকাতে না পেরে গোল খেয়ে বসে লেস্টার, ফলে ম্যাচ শেষ হয় ২-১ ব্যবধানে।লেস্টারের কোচ ম্যাচ শেষে বলেন, “হামজার গোলটি অসাধারণ ছিল, কিন্তু ফুটবলে শুধু সুন্দর গোল দিয়েই জয় আসে না।রক্ষণে ভুলের মূল্য আমরা চুকিয়েছি।”এই পরাজয়ে লিগ কাপ থেকে বিদায় নিতে হলেও, হামজা চৌধুরীর পারফরম্যান্স সমর্থকদের মধ্যে নতুন করে আশা জাগিয়েছে, যে তিনি আসন্ন ম্যাচগুলোতে...

স্ত্রীসহ বাফুফের সহ-সভাপতি ফাহাদ করিমের দেশত্যাগে নিষেধাজ্ঞা

আগস্ট ১৩, ২০২৫

নিউজ ডেস্কঃ বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সহ-সভাপতি ফাহাদ করিম ও তাঁর স্ত্রী শাহনাজ করিমের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছে কর্তৃপক্ষ। চলমান দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগের তদন্তের স্বার্থে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে।দুর্নীতি দমন কমিশন (দুদক) এবং সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা সংস্থার তথ্য অনুযায়ী, ফাহাদ করিমের বিরুদ্ধে বিদেশে অর্থ পাচার ও আর্থিক অনিয়মের অভিযোগ রয়েছে।প্রাথমিক অনুসন্ধানে অভিযোগের আংশিক প্রমাণ মিলেছে বলেই জানা গেছে।একই মামলায় তাঁর স্ত্রীও তদন্তের আওতায় আছেন। ইতিমধ্যে ইমিগ্রেশন কর্তৃপক্ষকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে, ফাহাদ করিম ও তাঁর স্ত্রীর নাম বিমানবন্দর, স্থলবন্দর ও নৌবন্দরের প্রস্থান নিয়ন্ত্রণ তালিকায় (ECL) অন্তর্ভুক্ত করা হয়েছে।ফলে তারা সরকারের বিশেষ অনুমতি ছাড়া কোনোভাবেই দেশ ত্যাগ করতে পারবেন...

প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্টিত সবুজ একাদশ চ্যাম্পিয়ন

আগস্ট ১০, ২০২৫

নিউজ ডেস্কঃ রাজশাহী:- রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে অনুষ্টিত প্রীতি ক্রিকেট ম্যাচের সমাপনী অনুষ্টানে বিজয়ী ও বিজিতদের দলের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে।গতকাল শনিবার(৯আগস্ট) বিকেলে সবুজ একাদশ ও লাল একাদশের মধ্যে প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়।প্রীতি ক্রিকেট ম্যাচে সবুজ একাদশ ৮ উইকেটে লাল একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।খেলা শেষে যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইঞা চ্যাম্পিয়ন দলের হাতে ট্রফি তুলে দেন।এর আগে তিনি বলেন খেলাধুলা করলে মন ও স্বাস্থ দুটোই ভালো থাকে আর এই খেলাধুলার মাধ্যমেই মাদকমুক্ত সমাজ গড়ে তোলাা সম্ভব। এছাড়াও সংগঠক ইমতিয়াজ আহমেদ শামসুল হুদ্, রইসউদ্দিন বাবু, কেএমমোসাদ্দেকুল কুদ্দুস সিদ্দিকী সেলিম, মোঃ নুরুল হক ও মাহমুদ জামাল এর বিভিন্ন দাবীর মুখে তিনি জানান যেখানে সমস্যা আছে সেখানে সমাধানো আছে কাজেই তা খতিয়ে...

মনোহরদীতে রামপুর তরুণ যুব সংঘের আয়োজনে ফ্রি খাশি ফুটবল ফাইনাল অনুষ্ঠিত

জুলাই ২৩, ২০২৫

নিউজ ডেস্কঃ নরসিংদী;- নরসিংদীর মনোহরদী উপজেলার খিদিরপুর ইউনিয়নের রামপুর বাজার মাঠে সোমবার (২১ জুলাই) বিকেলে অনুষ্ঠিত হলো "ফ্রি খাশি ফুটবল ফাইনাল" খেলা।রামপুর তরুণ যুব সংঘের আয়োজনে অনুষ্ঠিত এ খেলায় মুখোমুখি হয় ড্রেনেরঘাট ফুটবল একাদশ ও রামপুর তরুণ ফুটবল একাদশ।বিপুল দর্শকের উপস্থিতিতে জমজমাট এই খেলায় ড্রেনেরঘাট ফুটবল একাদশকে ১-০ গোলে পরাজিত করে রামপুর তরুণ ফুটবল একাদশ বিজয় লাভ করে।খেলা শেষে প্রধান অতিথি বিজয়ী দলের অধিনায়কের হাতে পুরস্কার হিসেবে একটি খাসি তুলে দেন।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খিদিরপুর ইউনিয়ন ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ সাখাওয়াত হোসেন এবং সঞ্চালনায় ছিলেন ইউনিয়ন কৃষক দলের সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খিদিরপুর ইউনিয়ন যুবদলের সভাপতি মোঃ আপন ভূঁইয়া।বিশেষ অতিথি ছিলেন বিএনপি নেতা ও পোল্ট্রি...

আটপাড়ায় শ্রেষ্ঠ শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত।

জুলাই ২২, ২০২৫

নিউজ ডেস্কঃ নেত্রকোনা:- গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার পারফরমেন্স  বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সিটিটিউশন স্কিম,এসইডিপি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর শিক্ষামন্ত্রণালয়ের অধীনে নেত্রকোণার আটপাড়ায় পারফরমেন্স বেজড গ্যান্টস সেকেন্ডারি ইন্সটিটিউশনস (PBGSI) স্কিমের আওতায় ২০২২-২০২৩ সালের উপজেলা/থানা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষার্থী পুরুস্কার (UBSA/TBSA এবং উচ্চ মাধ্যমিক সমাপনী পুরুস্কার (HSCA) প্রাপ্ত শিক্ষার্থীদের ক্রেস্ট ও সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠিত হয়েছে।সোমবার সকাল ১১ টায় উপজেলা অডিটরিয়াম কাম মাল্টিপারপাস হলরুমে এ পুরুস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়৷উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস আয়োজনে উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা রুয়েল সাংমা। বিশেষ অতিথির হিসেবে বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) নিলুফা...

মনোহরদীতে গ্রামীণ ঐতিহ্য রক্ষায় কাছিটান ও লাঠিবাড়ি খেলার আয়োজন

জুলাই ২০, ২০২৫

নিউজ ডেস্কঃ নরসিংদী:- নরসিংদীর মনোহরদী উপজেলার খিদিরপুর ইউনিয়নের বীর আহমদপুর নামাপাড়া যুব সমাজের উদ্যোগে ১৯ জুলাই শনিবার বিকেলে অনুষ্ঠিত হয়েছে গ্রামবাংলার ঐতিহ্যবাহী কাছিটান ও লাঠিবাড়ি খেলা।আয়োজনে প্রথম পর্বে বিবাহিত বনাম অবিবাহিত দলের মধ্যে কাছিটান ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।দ্বিতীয় পর্বে সাগরদী দলের পরিবেশনায় উপভোগ্য লাঠিবাড়ি খেলা হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খিদিরপুর ইউপি সদস্য রাকিব (মেম্বার) এবং সঞ্চালনার দায়িত্বে ছিলেন রুহুল আমিন সৈকত।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খিদিরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল ফজল।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপি নেতা মাসুদ পারভেজ, রূপক মোড়ল, বেলায়েত হোসেন খোকা, জাকির হোসেন, শফিকুল ইসলাম, নজরুল ইসলাম, রাসেল, সাদ্দাম, মোবারকসহ আরও অনেকে। খেলা শেষে বিজয়ী বিবাহিত দলের অধিনায়কের হাতে...

জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফল পুঠিয়া উপজেলা ফাইনালে

জুলাই ১৯, ২০২৫

নিউজ ডেস্কঃ রাজশাহী:- খেলাধুলাই বাড়বে বল মাদক ছেড়ে খেলতে চল এই প্রতিবাদ্যকে সামনে রেখে গতকাল শুক্রবার (১৮জুলাই) রাজশাহী মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে অনুষ্টিত জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ২য় সেমিফাইনাল খেলায় মহানগর ফুটবল দল ও পুঠিয়া উপজেলা ফুটবল দল নির্ধারিত সময়ে গোল শুন্য ড্র করলে খেলা গড়াই ট্রাইব্রেকারে।ট্রাইব্রেকারেও সমতা দেখা দিলে সাডেন ডেথে পুঠিযা উপজেলা ফুটবল দল ১৪-১৩ গোলে মহানগর ফুটবল দলকে হারিয়ে সেমিতে উঠে।ম্যাচ কমিশনাররের দায়িত্ব পালন করেন সাবেক ফুটবলার মোঃ মুরাদুজ্জামান এলান। স্টেডিয়াম ছিলো উল্লেখ্যযোগ্য দর্শকসমাগম।এই টুর্নামেন্টকে ঘিরে জেলা প্রশাসনের বিভিন্ন পদমর্যদার কর্মকর্তাগন উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা ও প্রকৃত সংগঠকেরমত দায়িত্ব পালন করছেন যা ইতিপুর্বে কখনো দেখা যায়নি বলে অনেকে মতামত ব্যাক্ত করেছেন। এ...

জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে পুঠিয়া সেমিতে

জুলাই ১২, ২০২৫

নিউজ ডেস্কঃ রাজশাহী:- খেলাধুলাই বাড়বে বল মাদক ছেড়ে খেলতে চল এই প্রতিবাদ্যকে সামনে রেখে গতকাল শুক্রবার (১১জুলাই) জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট পুঠিয়া পিএন স্কুল মাঠে অনুষ্ঠিত হয়।এই ভেণ্যুতে পুঠিয়া উপজেলা ফুটবল দল ৪-১ গোলে বাঘা উপেজলা ফুটবল দলকে হারিয়ে সেমিতে উঠে।বিজয়ী দলের পক্ষে প্রনয়,রাব্বানী, সিজান তিতাস ১টি করে গোল করে।বাঘা উপজেলা ফুটবল দলের পক্ষে রাকিব ১টি গোল পরিশোধ করে।আজ শনিবার (১২জুলাই) বিকাল ৪টায় মোহনপুর সরকারী উচ্চ বিদ্যালয় বাগমারা ও তানোর উপজেলা ফুটবল দল অংশ নেবে। এই টুর্নামেন্টে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ মহিনুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) টুকটুক তালুকদার, পুঠিয়া উপজেলা নির্বাহী অফিসার একেএম নুর হোসেন নির্ঝর, বাঘা উপজেলা নির্বাহী অফিসার শাম্মী আক্তার, জেলা ক্রীড়া অফিসার ও সদস্য সচিব...

পাকিস্তানের বিপক্ষে ইনিংস লম্বা করতে চায় বাংলাদেশ

জুলাই ০৮, ২০২৫

নিউজ ডেস্কঃ পাকিস্তানের বিপক্ষে চলমান সিরিজে ইনিংস বড় করতে চায় বাংলাদেশ দল।দলের অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ জানালেন, প্রথম ইনিংসে কিছু ভুল হলেও তারা সেগুলো থেকে শিক্ষা নিয়েছেন এবং দ্বিতীয় ইনিংসে আরও দায়িত্বশীল ব্যাটিংয়ের চেষ্টা থাকবে।মিরাজ বলেন, "আমাদের লক্ষ্য থাকবে ইনিংস বড় করা।পাকিস্তানের বিরুদ্ধে প্রথম ইনিংস ভালো অবস্থানেও ছিলাম, কিন্তু উইকেটগুলো দ্রুত হারিয়ে ফেলায় বড় সংগ্রহ সম্ভব হয়নি।আমরা সেখান থেকে শিখেছি।এখন আমাদের চেষ্টা থাকবে সেই ভুলগুলো শুধরে ফেলা এবং বড় স্কোর গড়া।" তিনি আরও বলেন, "আমরা জানি পাকিস্তান অনেক শক্তিশালী দল।তাদের বিপক্ষে রান তুলতে হলে ধৈর্য ও কৌশলের বিকল্প নেই।আমরা ইতোমধ্যেই নিজেদের পরিকল্পনা ঠিক করেছি কে কীভাবে খেলবে, কোন বোলারের বিরুদ্ধে কেমন কৌশল থাকবে।আমাদের ব্যাটিং কোচও আমাদের আত্মবিশ্বাস জুগিয়েছেন।এখন শুধু...

সময় সংকটে মধ্যরাতে অনুষ্ঠিত নারী ফুটবল দলের ঐতিহাসিক সংবর্ধনা

জুলাই ০৭, ২০২৫

নিউজ ডেস্কঃ গতকাল রাতের হাতিরঝিল আম্ফিথিয়েটারে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানটি ছিল বাংলাদেশের নারী ফুটবল দলের জন্য এক স্মরণীয় মুহূর্ত। মিয়ানমার থেকে ফেরার পর তারা রাত প্রায় ২টার দিকে ঢাকায় পৌঁছান এবং সরাসরি সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন।রাত ৩টা ১৫ মিনিটে বাফুফে নির্বাহী কমিটির সদস্যরা ফুলের তোড়া দিয়ে তাদের উষ্ণ অভ্যর্থনা জানান। এই সংবর্ধনা আয়োজন করা হয় দেশের নারী ফুটবল দলের অর্জিত ঐতিহাসিক সফলতা উদযাপনের জন্য। মিয়ানমারে অনুষ্ঠিত এশিয়ান কাপ বাছাই পর্বের শেষ ম্যাচে তুর্কমেনিস্তানকে ৭-০ গোলে হারিয়ে প্রথমবারের মতো মূল পর্বে বাংলাদেশের জায়গা নিশ্চিত হয়।যদিও তিনদিন আগে থেকেই এশিয়ান কাপের জন্য বাংলাদেশ নারী ফুটবল দল নিশ্চিত হয়ে গিয়েছিল।এই সফলতা দেশের ফুটবল ইতিহাসে একটি বিশেষ অধ্যায় হিসেবে বিবেচিত হচ্ছে।এই সুযোগে তাদের সম্মান জানাতে বাফুফে মধ্যরাতে...