মঙ্গলবার ৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
ডিসেম্বর ০১, ২০২৫
নিউজ ডেস্কঃ
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা গুরুতর পর্যায়ে পৌঁছেছে। তিনি বর্তমানে হাসপাতালে নিবিড় পরিচর্যায় আছেন। এ অবস্থায় রাজনৈতিক অঙ্গনে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে প্রত্যাবর্তনের দাবি জোরালো হচ্ছে। তবে ফেসবুক পোস্টে তিনি জানান, দেশে আসা তার একক সিদ্ধান্তের বিষয় নয় এবং বাস্তবতার জটিলতা তার সিদ্ধান্ত গ্রহণকে সীমাবদ্ধ করে রেখেছে। এই বক্তব্য নিয়ে নানা আলোচনা সৃষ্টি হয়েছে সোশ্যাল মিডিয়ায় ও রাজনৈতিক মহলে।
এই পরিস্থিতিতে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সাবেক সভাপতি এবং যুক্তরাষ্ট্রের হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. মির্জা গালিব মন্তব্য করেছেন, কেন তারেক রহমান দেশে ফিরতে পারছেন না—এর বিস্তারিত ব্যাখ্যা জাতির সামনে তুলে ধরা উচিত। তার মতে, এটি শুধু ব্যক্তিগত বিষয় নয়, বরং বাংলাদেশের স্বাধীনতা...
ডিসেম্বর ০১, ২০২৫
নিউজ ডেস্কঃ
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে ঘিরে ওঠা মৃত্যুর গুজবকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)-এর সিনেটর খুররম জিশান। তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, ইমরান খান জীবিত আছেন এবং বর্তমানে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারেই বন্দি রয়েছেন।
সিনেটর জিশান বলেন, গত এক মাস ধরে ইমরান খানকে ‘আইসোলেশনে’ রাখা হয়েছে। এ সময়ে তাঁর পরিবার, আইনজীবী কিংবা দলের জ্যেষ্ঠ নেতাদেরও তাঁর সঙ্গে দেখা করার সুযোগ দেওয়া হয়নি। এই অবস্থাকে মানবাধিকারের চরম লঙ্ঘন বলে দাবি করেছেন তিনি। তার ভাষায়, সরকার এমনভাবে চাপ তৈরি করছে যেন ইমরান খানকে বাধ্য করা যায় কোনো সিদ্ধান্ত নিতে।খুররম জিশান অভিযোগ করেন, ইমরান খানের জনপ্রিয়তা থেকে ভীত বর্তমান সরকার তাঁর কোনো ছবি বা ভিডিও প্রকাশ করতে দিচ্ছে না। এই নিয়ন্ত্রিত পরিস্থিতিকে তিনি একটি কৌশল...
নভেম্বর ২৬, ২০২৫
নিউজ ডেস্কঃ
রাজশাহী:- রাজশাহীর তানোরে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়া ও ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে।এতে দুইপক্ষের ১৫ জন আহত হয়েছেন।রাজশাহী-১ আসনে বিএনপির মনোনয়ন বঞ্চিত সুলতানুল ইসলাম তারেক ও প্রাথমিক মনোনয়ন পাওয়া শরীফ উদ্দিনের সমর্থকদের মধ্যে এ ঘটনা ঘটে।প্রায় ঘণ্টাব্যাপী চলা ধাওয়া পাল্টা ধাওয়া পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে।তবে এ ঘটনায় উত্তেজনা বিরাজ করছে।প্রত্যক্ষদর্শীরা জানান, রাজশাহী-১ আসনে মনোনয়ন পেয়েছেন সাবেক সেনা কর্মকর্তা শরীফ উদ্দিন।তার মনোনয়ন বাতিল দাবিতে কিছুদিন ধরেই আন্দোলন করে আসছেন সুলতানুল ইসলাম তারেক।
২৫ নভেম্বর( মঙ্গলবার) সন্ধ্যায় সুলতানুল ইসলাম তারেকের সমর্থকরা তানোর উপজেলা সদরে মশাল মিছিল বের করেন।ওই মিছিলে হঠাৎ করেই হামলা চালান শরীফ উদ্দিনের সমর্থকরা।বিএনপি...
নভেম্বর ২৬, ২০২৫
নিউজ ডেস্কঃ
চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া–লোহাগাড়া) আসনের মনোনীত প্রার্থী ও জামায়াতে ইসলামের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য শাহজাহান চৌধুরীর বিরুদ্ধে দলীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী নিয়ে তার বিতর্কিত মন্তব্যের জেরে জামায়াত তাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে। আগামী সাত দিনের মধ্যে তাকে লিখিত জবাব দিতে বলা হয়েছে।মঙ্গলবার (২৫ নভেম্বর) জামায়াতে ইসলামের ভেরিফায়েড ফেসবুক পেজে নোটিশটি প্রকাশ করা হয়।
গত শনিবার (২২ নভেম্বর) চট্টগ্রাম নগরের জিইসি কনভেনশন হলে দলের ‘নির্বাচনি দায়িত্বশীল সম্মেলন’-এ অংশ নিয়ে শাহজাহান চৌধুরী বলেন, নির্বাচনে জয় পেতে প্রশাসনের কর্মকর্তাদের নিজেদের নিয়ন্ত্রণে আনতে হবে। তার বক্তব্যে বলা হয়, “যার যার এলাকায় প্রশাসনের সবাইকে আমাদের আন্ডারে আনতে হবে। গ্রেফতার, মামলা...
নভেম্বর ২৬, ২০২৫
নিউজ ডেস্কঃ
১৫ মাস আগে ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতন হলেও রাষ্ট্রীয় গণমাধ্যম বিটিভিতে এখনো রয়ে গেছে তার দোসর ও দুর্নীতিবাজ কর্মকর্তাদের প্রভাব। বিভাগীয় তদন্ত, গোয়েন্দা সংস্থার প্রতিবেদন এবং দুদকের অনুসন্ধানে সুস্পষ্ট দুর্নীতির প্রমাণ পাওয়া গেলেও রহস্যজনক কারণবশত তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। কোটি কোটি টাকার অনিয়ম ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ থাকা ব্যক্তিরা বিটিভির গুরুত্বপূর্ণ পদে বহাল থেকে প্রভাব বিস্তার করে চলেছেন।
সংশ্লিষ্ট সূত্রগুলো জানান, বিটিভিতে এখনো এমন একটি চক্র সক্রিয় রয়েছে যারা পতিত সরকারের পলাতক প্রভাবশালীদের সঙ্গে যোগাযোগ রেখে গুরুত্বপূর্ণ তথ্য পাচারের ঝুঁকি তৈরি করেছে। অভিযোগ রয়েছে—তথ্য মন্ত্রণালয় ও বিটিভির কিছু উচ্চপদস্থ কর্মকর্তা ‘ম্যানেজ’ করেই এসব দুর্নীতিবাজ কর্মকর্তা তদন্তের বাইরে থাকছেন। এনএসআই, দুদক...
নভেম্বর ২৫, ২০২৫
নিউজ ডেস্কঃ
রাজশাহী:- উচ্চ আদালতের নির্দেশে দায়িত্ব ফিরে পাওয়ার মাত্র দেড় ঘণ্টার মধ্যেই রাজশাহীর বাগমারা উপজেলার যোগীপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানের কক্ষে তালা ঝুলিয়ে দিয়েছেন স্থানীয় বিএনপির নেতাকর্মীরা।তারা চেয়ারম্যানকে ফ্যাসিবাদের ‘দোসর ও অবৈধ’ আখ্যা দিয়ে বিক্ষোভও করেছেন।চেয়ারম্যান এম এফ মাজেদুল উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক এবং সাবেক সংসদ সদস্য এনামুল হকের নিকটাত্মীয়।তিনি ২০২২ সালের ৫ জানুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিজয়ী হন।গত বছরের ৫ আগস্ট পরবর্তী পরিস্থিতিতে তিনি পরিষদে অনুপস্থিত ছিলেন, এবং পরে গ্রেপ্তারও হন।ইউনিয়ন পরিষদের প্রশাসনের কর্মকর্তা আবদুল বারিক জানান, গত রোববার সকাল সাড়ে নয়টার দিকে ইউপি চেয়ারম্যানের দায়িত্ব ফিরে পাওয়ার সংক্রান্ত একটি চিঠি নিয়ে মাজেদুল পরিষদে...
নভেম্বর ২৫, ২০২৫
নিউজ ডেস্কঃ
প্রবাসীদের ভোট কার্যক্রম নিয়ে বিএনপির একটি ভার্চুয়াল সভায় যোগ দিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান। রোববার (২৩ নভেম্বর) অনুষ্ঠিত এ অনলাইন বৈঠকের একটি ৩৯ সেকেন্ডের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে, যেখানে বক্তব্য রাখেন তিনি।সভায় বাংলাদেশ থেকে ভার্চুয়ালি যুক্ত ছিলেন দলের চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী এবং মিডিয়া সেলের আহ্বায়ক মওদুদ হোসাইন আলমগীর পাভেল।
ভিডিওতে জাইমা রহমান উপস্থিতদের ধন্যবাদ জানিয়ে বলেন, কষ্ট করে সভায় যুক্ত হওয়া এবং কাজ করার জন্য তিনি সবাইকে সম্মান জানাচ্ছেন। তিনি জানান, আলোচনায় বেশ কয়েকটি বিষয়ে মতবিনিময় হয়েছে এবং রিজভী ও পাভেল নোট নিয়েছেন।বিষয়গুলো কেন্দ্রীয়ভাবে পর্যালোচনা করে কীভাবে...
নভেম্বর ২৫, ২০২৫
নিউজ ডেস্কঃ
জাতীয় নির্বাচনকে সামনে রেখে একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন। তিনি বলেছেন, কমিশনের একমাত্র লক্ষ্য হলো জাতিকে একটি ‘বিশ্বাসযোগ্য নির্বাচন’ উপহার দেওয়া, আর তা সম্ভব হবে সব পক্ষের সহযোগিতার মাধ্যমে।
মঙ্গলবার (২৫ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় দেশীয় পর্যবেক্ষক সংস্থাগুলোর প্রতিনিধিদের সঙ্গে দিনব্যাপী সংলাপ শুরু হয় নির্বাচন কমিশনের উদ্যোগে।উদ্বোধনী বক্তব্যে সিইসি নাসির উদ্দিন পর্যবেক্ষকদের কমিশনের ‘সহযোগী শক্তি’ হিসেবে কাজ করার আহ্বান জানান।তিনি বলেন, একটি সফল নির্বাচন আয়োজন কমিশনের দায়িত্ব হলেও তা বাস্তবায়নের জন্য প্রয়োজন সমন্বিত সহযোগিতা। অতীতের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে নির্বাচন প্রক্রিয়াকে আরও উন্নত করার প্রতি প্রতিশ্রুতি ব্যক্ত করেন...
নভেম্বর ২৪, ২০২৫
নিউজ ডেস্কঃ
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রোববার (২৩ নভেম্বর) সামাজিকমাধ্যম ট্রুথ সোশালে দেওয়া এক পোস্টে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে পরোক্ষভাবে ‘অকৃতজ্ঞ’ বলে আখ্যা দিয়েছেন। যদিও সরাসরি নাম উল্লেখ করেননি, তবে তার বক্তব্যে স্পষ্ট ইঙ্গিত পাওয়া গেছে বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা।
ট্রাম্প লিখেছেন, ইউক্রেনের ‘নেতৃত্ব’ যুদ্ধ থামাতে তার প্রচেষ্টার প্রতি কোনো কৃতজ্ঞতা দেখায়নি। তিনি আরও দাবি করেন, যুক্তরাষ্ট্র এমন একটি যুদ্ধ উত্তরাধিকারসূত্রে পেয়েছে যা কখনো শুরু হওয়া উচিত ছিল না। এই যুদ্ধকে তিনি ‘সবার জন্য পরাজয়জনক’ বলে উল্লেখ করেন এবং বিশেষ করে লাখো মানুষের অকারণ মৃত্যুকে নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।এর আগে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে ২৮ দফার একটি শান্তিচুক্তির প্রস্তাব দেন প্রেসিডেন্ট ট্রাম্প। প্রস্তাব অনুযায়ী, আগামী...
নভেম্বর ২৪, ২০২৫
নিউজ ডেস্কঃ
রাজধানীর একটি হোটেলে সফররত ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগের সঙ্গে বৈঠক করেছেন বিএনপি নেতারা। রোববার (২৩ নভেম্বর) অনুষ্ঠিত এ বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি প্রতিনিধিদল অংশ নেয়। বৈঠকের মূল আলোচনায় ছিল দুই দেশের পারস্পরিক সম্পর্ক, ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণ এবং রাজনৈতিক সহায়তার ভবিষ্যৎ সম্ভাবনা।
বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মির্জা ফখরুল জানান, ভুটানের প্রধানমন্ত্রী প্রথমেই বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নেন এবং তার দ্রুত আরোগ্য কামনা করেন। এছাড়া জ্বালানি, কৃষি, শিল্প, গার্মেন্টস ও স্বাস্থ্য খাতে দুই দেশের মধ্যে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়েছে বলে জানান বিএনপি মহাসচিব।তিনি বলেন, ভুটান বাংলাদেশে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দেখতে আগ্রহী এবং আগামীতে যেই সরকারই...