মঙ্গলবার ৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

‘জনগণের ভালোবাসাই বিজয়ের পথ’—বলেন বিএনপি মহাসচিব

ডিসেম্বর ১১, ২০২৫

নিউজ ডেস্কঃ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আসন্ন জাতীয় নির্বাচন আর আগের মতো নয়; এবার ভোট হবে নিরপেক্ষ ও গ্রহণযোগ্য। জনগণের ভালোবাসা ছাড়া এই নির্বাচনে জয় পাওয়া সম্ভব নয় বলেও মন্তব্য করেছেন তিনি। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকালে রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপির ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক কর্মসূচির পঞ্চম দিন উদ্বোধন করেন তিনি। সেখানে বক্তব্য দিতে গিয়ে মির্জা ফখরুল বর্তমান নির্বাচনী পরিবেশ, দলের প্রত্যাশা এবং রাজনীতির সমসাময়িক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তিনি বলেন, দেশবাসী এবার এমন একটি নির্বাচনের অপেক্ষায় আছে যা সত্যিকার অর্থে জনগণের মতামত প্রতিফলিত করবে। তিনি জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বিএনপির জন্য একটি বড় সুযোগ। এই নির্বাচনের মধ্য দিয়ে দলটি প্রতিনিধিত্বশীল ও শক্তিশালী একটি...

১২৫ আসনে মনোনয়ন: প্রথম ধাপের প্রার্থী তালিকা প্রকাশ করল এনসিপি

ডিসেম্বর ১০, ২০২৫

নিউজ ডেস্কঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে প্রথম পর্যায়ে ১২৫ আসনে প্রাথমিক মনোনয়নপ্রাপ্ত প্রার্থীদের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। নির্বাচনী উত্তাপ বাড়তে থাকায় দলের ভেতরে প্রার্থী বাছাইয়ের বিষয়টি রাজনৈতিক অঙ্গনে ব্যাপক মনোযোগ আকর্ষণ করেছে। বুধবার রাজধানীতে দলীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব মনোনীত প্রার্থীর নাম প্রকাশ করা হয়। সংবাদ সম্মেলনে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন বলেন, দল ইতোমধ্যে সব মনোনয়নপত্র বিতরণের কাজ সম্পন্ন করেছে এবং যাচাই-বাছাইয়ের ভিত্তিতে প্রাথমিক তালিকা প্রকাশ করা হচ্ছে। তিনি জানান, দলীয় নীতিমালা অনুযায়ী যাদের বিরুদ্ধে অভিযোগ পাওয়া যাবে, তাদের নাম তদন্ত সাপেক্ষে বাতিল করা হবে। নির্বাচনী মাঠে যোগ্য, গ্রহণযোগ্য ও জনপ্রিয় ব্যক্তিদের মনোনয়ন দেওয়ার লক্ষ্যেই এই প্রক্রিয়া অব্যাহত...

জাতীয় সংগীত গাইতে গাইতে প্রিজনভ্যানে ট্রাইব্যুনাল ছাড়লেন পলক

ডিসেম্বর ০৯, ২০২৫

নিউজ ডেস্কঃ জুলাই-আগস্ট আন্দোলন ঘিরে হত্যা-গণহত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক মন্ত্রী-প্রতিমন্ত্রীসহ ১৬ জনকে কারাগারে পাঠানো হয়েছে।এ সময় প্রিজনভ্যানে সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে জাতীয় সংগীত গাইতে শোনা যায়। সোমবার (৮ ডিসেম্বর) দুপুর ২টার পর তাদের প্রিজনভ্যানে ওঠানো হয়।প্রিজনভ্যানে তুলতেই জাতীয় সংগীত গাইতে শুরু করেন পলক। তার সঙ্গে সুর মেলান আরও কয়েকজন। IPCS News : Dhaka : আবুল কালাম আজাদ : রাজশাহী। ...

রাজশাহীতে মাইক্রোবাস চাপ দিয়ে এনসিপির ২ নেতাকে হত্যা চেষ্টা

ডিসেম্বর ০৯, ২০২৫

নিউজ ডেস্কঃ রাজশাহীতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ২ নেতাসহ তিনজনকে মাইক্রোবাস চাপা দিয়ে হত্যাচেষ্টা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।৮ ডিসেম্বর (সোমবার) বিকেল সাড়ে ৪টার দিকে নগরের মতিহার থানার চৌদ্দপাই এলাকায় এ ঘটনা ঘটে।আহতরা হলেন-এনসিপির রাজশাহী জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক নাহিদুল ইসলাম সাজু, সদস্য আব্দুল বারী ও সাংবাদিক সোহানুর রহমান সোহান।সাংবাদিক সোহান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলার মিডিয়া সেলের সদস্য।তারা তিনজন একই মোটরসাইকেলে চড়ে যাচ্ছিলেন।ঘটনার পর মাইক্রোবাসটি পালিয়ে যায়। ঘটনার পর তাদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়া হয়।এদের মধ্যে নাহিদুল ইসলাম সাজু ও সোহান প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন।আব্দুল বারীর একটি পা ভেঙেছে।তিনি ভর্তি রয়েছেন।সাজু দুই পা ও হাতের কবজিতে আঘাত পেয়েছেন।সোহানের হাতে...

সম্মান ও মূল্যবোধের রাজনীতি চাই: বরিশালে ফুয়াদের কড়া অবস্থান

ডিসেম্বর ০৯, ২০২৫

নিউজ ডেস্কঃ বরিশালে রাজনৈতিক অস্থিরতার ঘটনার পর সংবাদ সম্মেলনে কঠোর অবস্থান জানিয়েছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। তিনি অভিযোগ করেন, খুনি, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীরা কোনো দলেই নেতৃত্বের জায়গায় থাকতে পারে না এবং বিএনপির একাংশের আচরণ বর্তমানে আওয়ামী লীগের আগের সংস্কৃতির প্রতিচ্ছবি হয়ে উঠছে। বরিশাল রিপোর্টার্স ইউনিটিতে সোমবার দুপুরে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, একটি উন্নয়ন প্রকল্পে সহযোগিতা চাওয়াকে কেন্দ্র করে তাকে অপমান ও হেনস্তা করা হয়েছে। তিনি দাবি করেন, ঘটনাটিতে যেসব ব্যক্তি জড়িত, তাদের সবাইকে শনাক্ত করা হয়েছে এবং দলীয় শৃঙ্খলার আওতায় আনতে হবে। ফুয়াদ অভিযোগ করেন, রোববারের পুরো ঘটনায় প্রশাসন উপস্থিত থাকলেও তারা কোনো ব্যবস্থা নেয়নি, বরং নীরব দর্শকের মতো পরিস্থিতি দেখেছে।তিনি বলেন, জাতীয়...

জুলাই গণ-অভ্যুত্থান: আবু সাঈদ হত্যায় ২২তম সাক্ষী হিসেবে হাজির হচ্ছেন হাসনাত

ডিসেম্বর ০৯, ২০২৫

নিউজ ডেস্কঃ জুলাই গণ-অভ্যুত্থানের প্রথম শহীদ রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলায় গুরুত্বপূর্ণ সাক্ষ্য দিতে আজ হাজির হচ্ছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২–এর বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের প্যানেলে তিনি ২২ নম্বর সাক্ষী হিসেবে জবানবন্দি দেবেন। প্রসিকিউশন জানিয়েছে, মঙ্গলবার সকাল ১০টার পর ট্রাইব্যুনালে আসতে পারেন তিনি। প্যানেলে চেয়ারম্যান ছাড়াও রয়েছেন অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মঞ্জুরুল বাছিদ এবং জেলা ও দায়রা জজ নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর। এ মামলায় সাবেক ভিসি হাসিবুর রশীদসহ ৩০ জনের বিরুদ্ধে গঠিত অভিযোগের সাক্ষ্যগ্রহণ চলমান রয়েছে। বর্তমানে ছয় আসামি কারাবন্দি, বাকিরা পলাতক।এর আগের ২৭ নভেম্বর টানা ১৮তম...

রাজশাহীতে এনসিপি নেতা সারজিস আলমকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা

ডিসেম্বর ০৭, ২০২৫

নিউজ ডেস্কঃ রাজশাহী:- জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজশাহী জেলা ও মহানগর কমিটির টানাপোড়েনের মধ্যেই এবার সরাসরি উত্তরাঞ্চলের মূখ্য সংগঠক সারজিস আলমকে রাজশাহীতে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করা হয়েছে।শুক্রবার (৫ ডিসেম্বর)দিবাগত রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহী জেলা কমিটির সাবেক যুগ্ম আহ্বায়ক ও এনসিপির জেলা সমন্বয় কমিটির সাবেক সদস্য মোতালেব হোসেন নিজের ফেসবুক স্ট্যাটাসে এই ঘোষণা দেন।স্ট্যাটাসে তিনি দাবি করেন, এনসিপির জেলা আহ্বায়ক সাইফুল ইসলামকে দল থেকে বহিষ্কার না করার কারণেই তারা এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন।গত ২৯ নভেম্বর সাইফুল ইসলামকে আহ্বায়ক করে এনসিপির রাজশাহী জেলার কমিটি ঘোষণা করে কেন্দ্র।এর পর থেকেই তাকে ‘আওয়ামী দোসর’ আখ্যায়িত করে দলীয় একাংশ আন্দোলনে নেমেছে। মোতালেব হোসেন তার ফেসবুকে লেখেন, সাইফুল ইসলামকে এনসিপিতে এনেছে...

জামায়াতের প্রার্থী কৃষ্ণ নন্দীকে ঘিরে প্রশ্নের ঝড়

ডিসেম্বর ০৭, ২০২৫

নিউজ ডেস্কঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ব্যতিক্রমী এক সিদ্ধান্ত নিয়েছে জামায়াতে ইসলামী। খুলনা-১ আসনে প্রথমবারের মতো একজন হিন্দু ধর্মাবলম্বীকে প্রার্থী ঘোষণা করেছে দলটি। দাকোপ ও বটিয়াঘাটা নিয়ে গঠিত এই আসনে মনোনয়ন পেয়েছেন কৃষ্ণ নন্দী, যিনি ডুমুরিয়া উপজেলা জামায়াতের হিন্দু কমিটির সভাপতি এবং স্থানীয়ভাবে দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের সাবেক মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দের ঘনিষ্ঠ ব্যক্তি হিসেবে পরিচিত। কৃষ্ণ নন্দীর রাজনৈতিক পরিচয় ও অতীত ঘিরে এলাকায় ব্যাপক আলোচনা চলছে। ব্যবসায়ী হিসেবে পরিচিত এই প্রার্থী চুকনগর দিব্যপল্লী স্কুলে পড়াশোনা শেষে পারিবারিক মোটরসাইকেল শোরুম, তেল এবং নির্মাণসামগ্রীর ব্যবসায় যুক্ত হন। তার পরিবার অতীতে মুসলিম লীগ নেতা খান এ সবুরের অনুসারী ছিল। কৃষ্ণ নন্দীর দাবি, ২০০৩ সালে সাবেক জামায়াত নেতা মিয়া গোলাম পরওয়ারের...

ভিভিআইপি তালিকায় খালেদা জিয়া, প্রজ্ঞাপন জারি

ডিসেম্বর ০২, ২০২৫

নিউজ ডেস্কঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারপারসন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে রাষ্ট্রের ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণা করেছে সরকার। সোমবার (১ ডিসেম্বর) এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি হয়, যা সঙ্গে সঙ্গে কার্যকর করা হয়েছে। রাষ্ট্রপতির নির্দেশে প্রধান উপদেষ্টার কার্যালয়ের মহাপরিচালক (প্রশাসন) মোহাম্মদ আব্দুল ওয়াদুদ চৌধুরী এ আদেশে স্বাক্ষর করেন। প্রজ্ঞাপনে জানানো হয় যে, বিশেষ নিরাপত্তা বাহিনী আইন, ২০২১–এর ২(ক) ধারার আওতায় খালেদা জিয়াকে এই মর্যাদা দেওয়া হয়েছে। সিদ্ধান্তের ফলে তার নিরাপত্তায় বাড়তি সুরক্ষা ও বিশেষ ব্যবস্থাপনা নিশ্চিত করা হবে। সরকারি সূত্র বলছে, তার শারীরিক অবস্থা ও নিরাপত্তা বিবেচনায় এ উদ্যোগ নেওয়া হয়েছে। ঘোষণাটি কার্যকর হওয়ার পর থেকেই সংশ্লিষ্ট সংস্থাগুলো বাড়তি নজরদারি শুরু করেছে। এদিকে বার্ধক্যজনিত...

ইমরানের অবস্থান অজানা, রাওয়ালপিন্ডিতে ১৪৪ ধারা

ডিসেম্বর ০২, ২০২৫

নিউজ ডেস্কঃ পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে ঘিরে রহস্যজনক নীরবতা ও মৃত্যুর গুঞ্জনে উত্তপ্ত হয়ে উঠেছে দেশটির রাজনীতি। কয়েকদিন ধরে সামাজিকমাধ্যম ও রাজনৈতিক অঙ্গনে একের পর এক গুঞ্জন ছড়িয়ে পড়লেও তার কোনো স্পষ্ট অবস্থান জানাতে পারেনি সরকার বা রাওয়ালপিন্ডির আদিয়ালা কারা কর্তৃপক্ষ। পরিবারের সদস্যরাও দীর্ঘদিন ধরে ইমরানের সঙ্গে দেখা করতে না পারায় উদ্বেগ আরও বেড়েছে। এ পরিস্থিতি ঘিরে ইমরান খানের খোঁজ জানতে রাওয়ালপিন্ডিতে বিক্ষোভের ডাক দিয়েছে তার দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। তবে বিক্ষোভ শুরুর আগেই তা ঠেকাতে কঠোর পদক্ষেপ নিয়েছে স্থানীয় প্রশাসন। শহরে ১৪৪ ধারা জারি করে যেকোনো ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে, যা আরও অশান্ত পরিস্থিতির ইঙ্গিত দিচ্ছে।রাওয়ালপিন্ডির ডেপুটি কমিশনার হাসান ওয়াকার চীমা ঘোষণা দিয়েছেন, ১ থেকে ৩ ডিসেম্বর...