বুধবার ৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ২৩শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
সেপ্টেম্বর ০১, ২০২৪
নিউজ ডেস্কঃ
ভারতে পালাতে গিয়ে সুন্দরবনে আটকা পড়েন ১১ বাংলাদেশি।অবৈধ অনুপ্রবেশের দায়ে তাদের আটক করা হয়।তবে তাদের নাম পরিচয় কিছুই প্রকাশ করা হয়নি।ভারতীয় বন দপ্তরের কর্মীরা উদ্ধার করে তাদের আলিপুর আদালতে পাঠিয়েছেন।উদ্ধার করা ১১ বাংলাদেশির বাড়ির খুলনায়। ছাত্র-জনতার অভ্যুত্থানের পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে ভারত পালিয়ে যাওয়ার পর তারাও দেশ ছাড়তে বাধ্য হন।এজন্য ভারতে আসতে চেয়ে এক দালালের শরণাপন্ন হন।আটককৃত ১১ জনের মধ্যে ৫ জন শিশু, ৫ জন নারী ও একজন পুরুষ রয়েছে।তাদের মাঝে এক নারী জানিয়েছেন, দালালের সঙ্গে ৪৫ হাজার টাকার চুক্তি হলে ভারতে নিয়ে এসে তাদের জঙ্গলে ফেলে দিয়ে পালিয়ে যায় দালাল।টহলদারির সময় বন দপ্তরের কর্মীদের নজরে পড়েন তারা।তাদের সবাইকে সুন্দরবন কোস্টাল থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়।আটককৃত পুরুষ...
আগস্ট ২৮, ২০২৪
নিউজ ডেস্কঃ
জামায়াত ও ছাত্রশিবির নিষিদ্ধে গত আওয়ামী লীগ সরকারের নির্বাহী আদেশের প্রজ্ঞাপন প্রত্যাহার করা হয়েছে।আর তা অনুমোদন করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।প্রজ্ঞাপন প্রক্রিয়াধিন, আজ যে কোনো সময় গেজেট প্রকাশ করা হতে পারে বলে জানা গেছে।ছাত্র-জনতার আন্দোলনের চূড়ান্ত পর্যায়ের মধ্যই ১ আগস্ট নির্বাহী আদেশে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ছাত্র শিবিরকে নিষিদ্ধ করা হয়েছিল।স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে জামায়াতে ইসলামকে নিষিদ্ধ করা হয়।এর পর থেকে রাজনৈতিক কর্মসূচি পালন না করে সামাজিক কার্যক্রমে মনোযোগ দিয়েছে তারা।৫ই আগস্টের নাটকীয় পরিবর্তনের পর জামায়াত বৈঠক করেছে প্রেসিডেন্ট, প্রধান উপদেষ্টা এবং সেনাপ্রধানের সঙ্গে।সন্ত্রাস বিরোধী আইনের ১৮ (১) ধারায়...
আগস্ট ২৭, ২০২৪
নিউজ ডেস্কঃ
ফারাক্কা ব্যারাজের ১০৯টি গেট খুলে দেওয়ার পরও বাংলাদেশে তেমন কোনো প্রভাব পড়েনি বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।তথ্য অনুযায়ী, ৭ সেন্টিমিটার পানি বেড়েছে গঙ্গা নদীর বাংলাদেশ অংশে।এতে শঙ্কার কোনো কারণ নেই।সোমবার গঙ্গায় পানির স্তর অস্বাভাবিক ভাবে বেড়ে যাওয়ায় পশ্চিম বঙ্গের মুর্শিদাবাদ জেলার ফারাক্কা ব্যারাজের ১০৯টি গেটই খুলে দেওয়া হয়ে।সেখানে পানির উচ্চতা ছিল ৭৬ ফুট।তবে বন্যা পরিস্থিতি তৈরি হয়নি বলে আদৌ হবে না, তা বলা যাচ্ছে না। কারণ, ১০৯টি গেট থেকে নিয়ন্ত্রিতভাবে পানি ছাড়া হচ্ছে।বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ফারাক্কার সব কটি গেট খুলে দেওয়ার পর বাংলাদেশে এর সম্ভাব্য প্রভাব নিয়ে নানা স্থানে শঙ্কা ছড়ায়।তাই বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র গতকালই জানায়, এ নিয়ে শঙ্কার কোনো...
আগস্ট ২৫, ২০২৪
নিউজ ডেস্কঃ
দীর্ঘ ৩৮ দিন বন্ধ থাকার পর আজ রোববার থেকে আবার চলাচল শুরু করেছে মেট্রোরেলের।তবে বন্ধ থাকছে ক্ষতিগ্রস্ত কাজীপাড়া ও মিরপুর-১০ স্টেশন দুটি।গতকাল শনিবার, ২৪ আগস্ট ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) এ তথ্য জানিয়েছেন।পরীক্ষামূলকভাবে গত বৃহস্পতি ও শুক্রবার চালানো হয় মেট্রোরেল।এতে লাইনে কোনো সমস্যা পাওয়া যায়নি।গত ১৮ জুলাই কোটা সংস্কার আন্দোলন চলাকালে মিরপুর–১০ নম্বর গোলচত্বরে পুলিশ বক্সে অগ্নিসংযোগ করা হয়।ওইদিন বিকেল ৫টায় মেট্রোরেল চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।পরেরদিন মিরপুর–১০ ও কাজীপাড়া স্টেশনে ভাঙচুর করা হয়।আজ রোববার থেকে মেট্রোরেল চালু হলেও মেরামত ও সংস্কারের প্রয়োজনীয়তা থাকায় আপাতত কাজীপাড়া ও মিরপুর-১০ স্টেশনের কার্যক্রম বন্ধ থাকবে।ডিএমটিসিএল জানিয়েছে, সকাল ৭টা ১০ মিনিটে ও সকাল ৭টা ২০ মিনিটে উত্তরা...
আগস্ট ২৪, ২০২৪
নিউজ ডেস্কঃ
জীবনের মায়া ত্যাগ করে সন্তানকে বাঁচানোর শেষ চেস্টা মায়ের।
IPCS News : Dhaka : আবুল কালাম আজাদ।
...
আগস্ট ২৪, ২০২৪
নিউজ ডেস্কঃ
ভারতের ত্রিপুরা থেকে নেমে আসা ঢল ও গত কয়েক দিনের প্রবল বর্ষণে দেশের ১১ জেলায় আকস্মিক বন্যা দেখা দিয়েছে।এতে এখন পর্যন্ত ১৩ জনের মৃত্যু হয়েছে।এর মধ্যে কুমিল্লায় ৪, ফেনীতে ১, চট্টগ্রাম ২, নোয়াখালীতে ১, ব্রাহ্মাণবাড়ীয়া ১, লক্ষ্মীপুরে ১ ও কক্সবাজারে ৩ জনের মৃত্যু হয়েছে।এদের মধ্যে দুজন নারী রয়েছেন।২৩ আগস্ট শুক্রবার সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, বন্যা প্লাবিত ১১ জেলার মধ্যে সবচেয়ে খারাপ অবস্থায় ফেনী।তবে সব জায়গায় ত্রাণ পৌঁছানো হয়েছে।৩ কোটি ৫২ লাখ টাকা দুর্গত জেলা গুলোতে পাঠানো হয়েছে।পর্যাপ্ত শুষ্ক খাবার পাঠানো হয়েছে।উদ্ধার কাজে স্থানীয় প্রশাসনের সঙ্গে সেনাবাহিনী, বিমানবাহিনী, বিজিবি, রবার স্কাউট, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারাসহ সাধারণ মানুষ উদ্ধার তৎপরতা চালানো হচ্ছে।এছাড়া...
আগস্ট ২১, ২০২৪
নিউজ ডেস্কঃ
আওয়ামী লীগ সরকারের পতনের পর আত্মগোপনে থাকা অবস্থায় গ্রেপ্তার হয়েছেন আলোচিত-সমালোচিত সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনি।গত ১১ বছরে পররাষ্ট্র, শিক্ষা ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব সামলেছেন তিনি।সবচেয়ে আলোচিত ছিলেন শিক্ষামন্ত্রী থাকাকালে।তার সময়ে শিক্ষা খাতে দুর্নীতির জাল ছড়িয়ে যায় সব স্তরে।ক্ষমতার অপব্যবহার করে দীপু মনি দেশের পাঁচটি বেসরকারি বিশ্ববিদ্যালয় কুক্ষিগত করেন বলে অভিযোগ রয়েছে।দীপু মনির বিষয়ে খোঁজ রাখেন এমন অনেকে বলছেন, মাধ্যমিক স্কুলের শিক্ষক থেকে বিশ্ববিদ্যালয়ের ভিসি নিয়োগ পর্যন্ত তার হাত ছিল।বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) নিয়োগের জন্য দুই কোটি এবং কলেজের অধ্যক্ষ নিয়োগের জন্য তিনি ৫০ লাখ টাকা ঘুষ নিতেন।তার সময়ে শিক্ষা খাতে এটি ছিল ওপেন সিক্রেট’।এসব দুর্নীতি-অনিয়ম সম্পর্কে জানলেও ভয়ে মুখ...
আগস্ট ২১, ২০২৪
নিউজ ডেস্কঃ
আন্দোলনের মুখে এইচএসসি ও সমমানের স্থগিত পরীক্ষা গুলো বাতিল করা হয়েছে।এইচএসসি পরীক্ষার ফলাফল কীভাবে দেওয়া হবে, সে সিদ্ধান্ত পরে হবে।ঢাকা শিক্ষা বোর্ডে চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার আজ মঙ্গলবার প্রথম আলোকে এসব তথ্য জানিয়েছেন।গতকাল ২০ আগস্ট দুপুরে সচিবালয়ে গিয়ে স্থগিত এইচএসসি ও সমমানের পরীক্ষা গুলো আর দিতে চান না এবং অটো পাসের দাবিতে আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা।উদ্ভূত পরিস্থিতিতে পরীক্ষার্থীরা চান, ইতিমধ্যে যে কটি বিষয়ের পরীক্ষা হয়েছে, তার ভিত্তিতে এবং স্থগিত বিষয়ের পরীক্ষা এসএসসির সংশ্লিষ্ট বিষয়ের সঙ্গে ম্যাপিং করে এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ করা হোক।এ দাবিতে আগের দিন (গতকাল সোমবার) ঢাকা শিক্ষা বোর্ড ঘেরাওয়ের পর আজ সচিবালয়ের ভেতরে ঢুকে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা।সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয় যে ভবনে অবস্থিত,...
আগস্ট ২১, ২০২৪
নিউজ ডেস্কঃ
চাকরি স্থায়ী করার দাবিতে রাজধানীর রেল ভবনে অবস্থিত রেলপথ মন্ত্রণালয় ঘেরাও করে রেখেছেন গেইট কিপাররা।রবিবার (১৮ আগস্ট) সকালে এই অবস্থান কর্মসূচী শুরু হয়।রাত ৮টা পর্যন্ত মন্ত্রণালয় ঘেরাও করে রেখেছিল কর্মচারীরা।এতে করে রেল ভবনে অবস্থিত সব পর্যায়ের কর্মকর্তারা আটকা পড়েন।পরে সেনাবাহিনীর উচ্চপর্যায়ের অফিসার এসে গেইট কিপারদের দাবির কথা শোনে তাদের দাবির প্রতি সমর্থ জানিয়ে রেল কর্মকর্তাদের সাথে রুদ্ধদ্বার বৈঠক করে জানান,তাদের চাকুরীর রাজস্ব করনের দাবি মেনে কিছু আইনি প্রক্রিয়া শেষে তা ৪০ দিনের মধ্যে কার্যকর করবেন।জানা যায়, রেলে ১৫০৫ জন অস্থায়ী গেট কিপার কর্মরত রয়েছেন।তারা চাকরি স্থায়ী করার দাবি জানান এবং ঠিকাদারি প্রতিষ্ঠানের আউট সোর্সিংয়ের মাধ্যমে গেটকিপার নিয়োগের তীব্র প্রতিবাদ জানান।
আটকে পরা অবস্থায় রবিবার রাত...
আগস্ট ১৯, ২০২৪
নিউজ ডেস্কঃ
সরকার আজ সোমবার এক প্রজ্ঞাপনে জানিয়েছেন সারা দেশের ৩২৩ টি পৌরসভার মেয়রকে অপসারণ করা হয়েছে।রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব মো. মাহবুব আলম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, এতদ্বারা স্থানীয় সরকার (পৌরসভা) অধ্যাদেশ ২০২৪ এর ধারা ৩২ (ক) প্রয়োগ করে বাংলাদেশের নিম্নবর্ণিত পৌরসভার মেয়রগণকে স্ব স্ব পদ হতে অপসারণ করা হলো: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ পৌর-১ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।এ ছারা ও দেশের ৪৯৫টি উপজেলার উপজেলা পরিষদ চেয়ারম্যানকে অপসারণ করা হয়েছে।স্থানীয় সরকার মন্ত্রণালয়ের একটি আদেশে বিষয়টি জানানো হয়েছে।অপসারণকৃত চেয়ারম্যানদের স্থলে উপজেলা নির্বাহী কর্মকর্তারা (ইউএনও) দায়িত্ব পালন করবেন বলে ওই আদেশে বলা হয়।
IPCS...