বুধবার ৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ২৩শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
জানুয়ারি ১৫, ২০২৫
নিউজ ডেস্কঃ
রাজশাহী:- দেশ বর্তমানে এক গভীর সংকটময় পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে উল্লেখ করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, "সংস্কারের নামে সময় নষ্ট করা উচিত হবে না।জরুরি ভিত্তিতে নির্বাচনের তারিখ ঘোষণা করতে হবে।জনগণ দীর্ঘ ১৭ বছর ধরে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারছে না।সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনমতের ভিত্তিতে জনপ্রতিনিধি নির্বাচন করা এখন সময়ের দাবি।"রাজশাহী মহানগর যুবদলের উদ্যোগে আয়োজিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ মন্তব্য করেন তিনি।অনুষ্ঠানটি নগরীর নওদাপাড়ায় অবস্থিত জিয়া শিশু পার্কে অনুষ্ঠিত হয়।
রিজভী বলেন, "গণতন্ত্র রক্ষার আন্দোলনের সকল দল অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে ড. ইউনুসকে সমর্থন জানিয়েছে।তিনি আন্তর্জাতিকভাবে স্বীকৃত একজন গুণী ব্যক্তি এবং বাংলাদেশকে সম্মানিত...
জানুয়ারি ১৪, ২০২৫
নিউজ ডেস্কঃ
দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি রেলওয়ে স্টেশনে প্রতিবছর ১৩ জানুয়ারি হিলি ট্রাজেডি দিবস পালিত হয়।১৯৯৫ সালের এই দিনে ঘটে যাওয়া মর্মান্তিক ট্রেন দুর্ঘটনাকে স্মরণ করে এ দিবস পালন করা হয়।
১৯৯৫ সালের ১৩ জানুয়ারি শুক্রবার রাত সোয়া ৯টার দিকে হিলি রেলস্টেশনে দাঁড়িয়ে ছিল গোয়ালন্দ থেকে পার্বতীপুরগামী একটি লোকাল ট্রেন। ঠিক সেই সময় সৈয়দপুর থেকে ছেড়ে আসা খুলনাগামী আন্তঃনগর সীমান্ত এক্সপ্রেস ট্রেনের সাথে ওই ট্রেনটির মুখোমুখি সংঘর্ষ ঘটে।এতে ট্রেনের যাত্রী ও রেলওয়ে স্টেশন এলাকায় উপস্থিত বহু মানুষ হতাহত হন।এই ট্রেন সংঘর্ষকে বাংলাদেশের রেলওয়ের স্মরণকালের ভয়াবহ দুর্ঘটনাগুলোর মধ্যে অন্যতম হিসেবে গণ্য করা হয়। দুর্ঘটনায় ব্যাপক হতাহতের পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয় স্টেশন ও ট্রেনের অবকাঠামো।প্রতিবছর হিলি রেলওয়ে স্টেশনে স্থানীয়রা...
জানুয়ারি ১৩, ২০২৫
নিউজ ডেস্কঃ
নরসিংদী:- বিএনপির কেন্দ্রীয় সহস্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আব্দুল কাদির ভুঁইয়া জুয়েল বলেছেন, গত ১৫ বছরের শাসনামলে রাষ্ট্রীয় মদদে বিচারবহির্ভূত যেসব গুম, খুন ও দূর্নীতি হয়েছে সেগুলোর সঙ্গে জড়িতদের বিচারের সম্মুখীন হতে হবে।তাদের প্রতিহত করতে প্রয়োজনে ছাত্র-জনতা ও দেশের মানুষ আবারও সড়কে নামবে।
আজ শনিবার (১১ জানুয়ারী) মনোহরদী বাসষ্ট্যান্ডে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শীত,বস্ত্র বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।তিনি বলেন, বাংলাদেশে গণতন্ত্র ও অধিকার আদায়ের জন্য সবচেয়ে বেশি লড়াই করেছে বিএনপি ও জিয়া পরিবার।খালেদা জিয়ার নেতৃত্বে ১৭ বছর আমরা লড়াই করেছি।বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডনে বসে দেশের...
জানুয়ারি ১৩, ২০২৫
নিউজ ডেস্কঃ
দিনাজপুর:- দিনাজপুর শিক্ষা বোর্ডে ঘুষ লেনদেনের কেলেঙ্কারির অভিযোগের প্রাথমিক সত্যতা নিশ্চিত করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।১২ জানুয়ারি ২০২৫, রোববার, দিনাজপুর শিক্ষা বোর্ডে অভিযান পরিচালনা করে দুদক এ বিষয়ে নিশ্চিত হয়।বিকেলে অভিযান শেষে গণমাধ্যমের সামনে বিষয়টি তুলে ধরেন দুদকের দিনাজপুর কার্যালয়ের সহকারী পরিচালক ইসমাইল হোসেন।
দুদকের একটি দল সকাল ১১টায় দিনাজপুর শিক্ষা বোর্ডে অভিযান শুরু করে, যা চলে বিকেল ৪টা পর্যন্ত।অভিযানে উপস্থিত ছিলেন দুদকের সহকারী পরিচালক খায়রুল বাশার, ইসমাইল হোসেন এবং উপসহকারী পরিচালক আলম মিয়া।২০২৩ সালের অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে শিক্ষা অডিট অধিদপ্তরের একটি দল দেশের পাঁচটি শিক্ষা বোর্ডে নিরীক্ষা কার্যক্রম পরিচালনা করে।এর মধ্যে দিনাজপুর শিক্ষা বোর্ডে ১৪ থেকে ২৮ নভেম্বর পর্যন্ত চলা নিরীক্ষার সময় অভিযোগ...
জানুয়ারি ১৩, ২০২৫
নিউজ ডেস্কঃ
রাজশাহী:- চাঁপাইনবাবগঞ্জ জেলার ভারতীয় সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর গুলিতে শহিদুল ইসলাম (২২) নামের এক বাংলাদেশি যুবক গুরুতর আহত হয়েছেন।বর্তমানে তিনি রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।শনিবার ভোর ৫টার দিকে শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ স্থলবন্দরের বাগিচাপাড়া সীমান্তবর্তী এলাকায় এই ঘটনা ঘটে।আহত শহিদুল ইসলাম শিবগঞ্জ উপজেলার বাগিচাপাড়া গ্রামের আনারুল ইসলামের ছেলে।স্থানীয় সূত্র জানায়, সীমান্তের কাছে অবস্থানকালে বিএসএফের গুলিতে তিনি আহত হন।
আহতের বিষয়টি নিশ্চিত করে চাঁপাইনবাবগঞ্জের ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বলেন, সীমান্ত এলাকায় গুলিবর্ষণের ঘটনায় একজন বাংলাদেশি যুবক আহত হয়েছেন।তবে ঘটনাটি আরও তদন্ত করা হচ্ছে।রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা...
জানুয়ারি ১৩, ২০২৫
নিউজ ডেস্কঃ
নেত্রকোনা :- নেত্রকোনা শহরের বড়বাজার এলাকায় নিজের বাসা থেকে অবসরপ্রাপ্ত এক কলেজ শিক্ষকের লাশ উদ্ধার করেছে পুলিশ।মাথায় আঘাতের চিহ্ন রয়েছে।পুলিশ এটিকে হত্যাকাণ্ড বলে ধারণা করছে।নিহত ওই কলেজ শিক্ষক হচ্ছেন,নেত্রকোনা আবু আব্বাস ডিগ্রী কলেজের কৃষি বিভাগের অবসরপ্রাপ্ত শিক্ষক দিলীপ কুমার রায় (৬৬)।
শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে বড়বাজারের বাসার খাটের নীচ থেকে তার লাশটি উদ্ধার করা হয়।স্থানীয়দের বরাতে জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান জানান,স্ত্রী নিভা রাণী সাহা কয়েকদিন আগে ঢাকায় ছেলের বাসায় বেড়াতে যান।তখন থেকে শিক্ষক দিলীপ কুমার রায় একাই বাসায় ছিলেন।আজ সকাল ১০টার দিকে স্ত্রী নিভা রাণী ঢাকা থেকে ফিরে বাসার সামনের ফটকে তালা ঝুলানো দেখতে পান।পরে স্থানীয়দের সহায়তায় বাসার ভিতরের ঢুকে গ্রীলেও তালা...
জানুয়ারি ১১, ২০২৫
নিউজ ডেস্কঃ
নেত্রকোনা :- নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) সদর দপ্তর ও সীমান্ত একাকায় তিন শতাধিক দুস্হ অসহায়, হত-দরিদ্র এবং শ্রমজীবী মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল ) বিতরন করেছে।
নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্ণেল এ এস এম কামরুজ্জামান বুধবার দুপুরে সাংবাদিক দের কাছে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, চলতি মওসুমে ভারতীয় সীমান্তবর্তী নেত্রকোনা জেলায় হাড় কনকনে শীত ও তীব্র শৈত্য প্রবাহ পরিলক্ষিত হওয়ায় অসহায়, হত-দরিদ্র, খেটে খাওয়া শ্রমজীবী সাধারণ মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে।এরই প্রেক্ষিতে বর্ডার গার্ড বাংলাদেশ নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) দুস্হ অসহায়, হত-দরিদ্র এবং শ্রমজীবী মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণের উদ্যোগ নিয়েছে।এরই আলেকে আজ বুধবার সকাল ১১টায় পারলাস্থ বিজিবি ক্যাম্পে ১শত দুস্থ, অসহায়, হত-দরিদ্র ও খেটে...
জানুয়ারি ০৯, ২০২৫
নিউজ ডেস্কঃ
নরসিংদী:- নরসিংদী সদর উপজেলার আলোকবালী ইউনিয়নের খোদাদিলা গ্রামে সদর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক বাবুল মিয়ার বাড়িতে ভয়াবহ হামলা, ভাঙচুর, জমি দখল ও লুটপাটের ঘটনা ঘটেছে।গত ৫ ডিসেম্বর সকাল আনুমানিক ১১টায় সন্ত্রাসী মহর আলী, শুক্কুর, মান্নান, গোলাপী সহ একদল সশস্ত্র দুর্বৃত্ত দেশীয় অস্ত্র নিয়ে সাংবাদিক বাবুলের বাড়িতে হামলা চালায়।তারা বাবুল মিয়াকে বাড়িতে না পেয়ে নারীদের মারধর করে এবং নগদ অর্থ ও মূল্যবান জিনিসপত্র লুট করে।এছাড়া, বাবুলের ইরি ধানের প্রায় ৩০ শতাংশ জমি নষ্ট করে এবং খোটা দিয়ে জমি দখল করে নেয়।
ঘটনার পর সাংবাদিক বাবুল জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল দিলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।এ ঘটনায় আলোকবালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কাইয়ুম সরকার সন্ত্রাসীদের এই হামলার নিন্দা...
জানুয়ারি ০৯, ২০২৫
নিউজ ডেস্কঃ
দিনাজপুর:- দিনাজপুরবাসী গত ২৯ অক্টোবর থেকে ২ জানুয়ারির মধ্যে দেখেছে এক অনন্য দৃশ্যপট। অন্তর্বর্তীকালীন সরকারের চার গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের উপদেষ্টা—শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান, ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন, পল্লী উন্নয়ন উপদেষ্টা আসিফ মাহমুদ এবং বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন—দিনাজপুর সফর করেছেন। তাদের এই সফর স্থানীয়দের মধ্যে কৌতূহল ও আশার সঞ্চার করেছে।
২৮ অক্টোবর ২০২৪ হিলিতে এক আলোচনা সভায় ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন দুর্নীতিমুক্ত সমাজ গঠনে আলেমদের ভূমিকার উপর জোর দিয়ে বলেন, "যারা দেশের টাকা লুটপাট করে বিদেশে পাচার করেন তারা দেশপ্রেমিক হতে পারেন না।" পাশাপাশি, তিনি আসন্ন হজের খরচ কমানোর ঘোষণা দেন।১৬ নভেম্বর ২০২৪ সেতাবগঞ্জ চিনিকল পরিদর্শন শেষে শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান জানান, বন্ধ চিনিকলগুলো পুনরায় চালু...
জানুয়ারি ০৬, ২০২৫
নিউজ ডেস্কঃ
যমুনা নদীর উপর নির্মিত দেশের সবচেয়ে বড় রেলওয়ে সেতুতে সর্বোচ্চ ১২০ কিলোমিটার গতিতে পরীক্ষামূলক ট্রায়াল রান সফলভাবে সম্পন্ন হয়েছে।প্রকল্প কর্মকর্তারা জানিয়েছেন, চলতি বছরের ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি বা শেষের দিকে সেতুটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে।৫ জানুয়ারি সকাল ৮টা ৩০ মিনিটে ভূঞাপুর অংশের পূর্বপাড় থেকে ট্রেন ছেড়ে সিরাজগঞ্জের পশ্চিম পাড়ে পৌঁছে।এরপর সকাল থেকে ঘণ্টায় ২০, ৬০, ৮০ এবং সর্বোচ্চ ১২০ কিমি গতিতে ট্রায়াল পরিচালিত হয়।প্রকল্প পরিচালক আল ফাত্তাহ মাসউদুর রহমান এবং চিফ সাইট ইঞ্জিনিয়ার মো. মাইনুল ইসলাম জানান, পরীক্ষার অংশ হিসেবে WDM 3D 6543, 6545, 6546, 6548 নামের লোকোমোটিভ ব্যবহার করা হয়েছে।২৬ নভেম্বর সর্বোচ্চ ৪০ কিমি গতিতে প্রথম পরীক্ষা সম্পন্ন হওয়ার পর এবার পূর্ণ গতির সফল পরীক্ষা হলো।
৯ হাজার ৭৩৪ কোটি টাকা ব্যয়ে শুরু...