মঙ্গলবার ৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

বিমানবন্দর থেকে পূর্বাচলের পথে তারেক রহমান, কানায় কানায় ভরপুর ৩০০ ফিট

ডিসেম্বর ২৫, ২০২৫

নিউজ ডেস্কঃ দীর্ঘ ১৭ বছরের নির্বাসন শেষে দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। স্ত্রী ডা. জোবায়দা রহমান ও কন্যা ব্যারিস্টার জাইমা রহমানকে সঙ্গে নিয়ে বৃহস্পতিবার বেলা ১১টা ৫০ মিনিটে তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখেন। তাঁর এই প্রত্যাবর্তনকে ঘিরে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় বিএনপির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও আবেগের সৃষ্টি হয়। ঢাকায় অবতরণের পর কিছু সময় বিমানবন্দরে অবস্থান করেন তারেক রহমান। সেখানে আগে থেকেই উপস্থিত থাকা দলের শীর্ষ নেতাদের সঙ্গে কোলাকুলি ও শুভেচ্ছা বিনিময় করেন তিনি। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায় ও আমির খসরু মাহমুদ চৌধুরীসহ দলের কেন্দ্রীয় নেতারা এ সময়...

ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোটের জনসচেতনতায় মুখ্য সমন্বয়ক আলী রীয়াজ

ডিসেম্বর ২৫, ২০২৫

নিউজ ডেস্কঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে গণভোটকে সামনে রেখে জনসচেতনতামূলক প্রচার কার্যক্রমের মুখ্য সমন্বয়কের দায়িত্ব পেয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজ।অন্তর্বর্তী সরকারের গুরুত্বপূর্ণ এই দায়িত্ব পালনের মাধ্যমে নির্বাচন ও গণভোট বিষয়ে জনগণের মধ্যে সচেতনতা বাড়ানোর সমন্বিত কার্যক্রম পরিচালনা করবেন তিনি। বুধবার (২৪ ডিসেম্বর) প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে জারি করা এক অফিস আদেশে অধ্যাপক আলী রীয়াজকে এ দায়িত্ব প্রদান করা হয়। এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা করা হয়েছে। ঘোষিত সূচি অনুযায়ী আগামী ১২ ফেব্রুয়ারি একই দিনে জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।নির্বাচনকে কেন্দ্র করে বিশেষ করে গণভোট বিষয়ে দেশব্যাপী ব্যাপক প্রচার ও জনসম্পৃক্ততা তৈরির উদ্যোগ...

নির্বাসনের অবসান ঘটিয়ে দেশে পা রাখলেন তারেক রহমান

ডিসেম্বর ২৫, ২০২৫

নিউজ ডেস্কঃ দীর্ঘ ১৭ বছর পর দেশের মাটিতে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। স্ত্রী ডা. জোবায়দা রহমান ও কন্যা ব্যারিস্টার জাইমা রহমানকে সঙ্গে নিয়ে তিনি বৃহস্পতিবার সকালে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নিয়মিত বাণিজ্যিক ফ্লাইটে তাঁর এই প্রত্যাবর্তন ঘিরে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। বিমান ও দলীয় সূত্র জানায়, বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনারে পরিচালিত ফ্লাইটটি সকাল ১০টার দিকে সিলেটে পৌঁছায় এবং সেখানে এক ঘণ্টার যাত্রাবিরতি নির্ধারিত রয়েছে। সিলেটে নামার পরপরই তারেক রহমান সামাজিক যোগাযোগমাধ্যমে অনুভূতি প্রকাশ করে একটি সংক্ষিপ্ত বার্তা দেন, যেখানে তিনি দেশের মাটিতে ফিরে আসার আনন্দের কথা জানান। নির্ধারিত সূচি অনুযায়ী, বেলা সাড়ে ১১টা থেকে দুপুর ১২টার...

হাদি হত্যা তদন্তে নতুন মোড়: অভিযুক্ত ও সহ-যোগীদের হিসাবে ১২৭ কোটি টাকার সন্দেহজনক লেনদেন

ডিসেম্বর ২২, ২০২৫

নিউজ ডেস্কঃ ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের তদন্তে বড় ধরনের আর্থিক অনিয়মের তথ্য পেয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। সংস্থাটি জানিয়েছে, এ মামলার মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান ওরফে রাহুল এবং তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবে ১২৭ কোটি টাকার বেশি অস্বাভাবিক লেনদেনের প্রমাণ মিলেছে। এসব লেনদেন মানি লন্ডারিং, সংঘবদ্ধ অপরাধ ও সন্ত্রাসী কার্যক্রমের অর্থায়নের সঙ্গে সম্পৃক্ত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে সিআইডি। রোববার রাতে সিআইডির অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) আবু তালেব এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থার কাছ থেকে প্রাপ্ত তথ্য পর্যালোচনা করে এই অস্বাভাবিক আর্থিক কর্মকাণ্ডের বিষয়টি চিহ্নিত করা হয়েছে। অভিযুক্ত এখনো গ্রেপ্তার...

হাদি হত্যার বিচার দাবি, সহিংসতা জাতীয় নির্বাচন অনিশ্চিত করার ষড়যন্ত্র: বিএনপি

ডিসেম্বর ২০, ২০২৫

নিউজ ডেস্কঃ ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির ওপর হামলা ও হত্যাকাণ্ডকে কাপুরুষোচিত আখ্যা দিয়ে তীব্র নিন্দা ও ঘৃণা প্রকাশ করেছে বিএনপি। একই সঙ্গে এই ঘটনাকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে সংবাদমাধ্যম, সাংস্কৃতিক প্রতিষ্ঠান ও কূটনৈতিক স্থাপনায় হামলা ও অগ্নিসংযোগের ঘটনাকেও গভীর উদ্বেগজনক বলে উল্লেখ করেছে দলটি। বিএনপির ভাষ্য অনুযায়ী, এসব সহিংসতা প্রমাণ করে একটি পুরনো ও চিহ্নিত মহল পরিকল্পিতভাবে দেশকে নৈরাজ্যের দিকে ঠেলে দেওয়ার অপচেষ্টা চালাচ্ছে। শুক্রবার রাতে দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির জরুরি বৈঠক শেষে আনুষ্ঠানিকভাবে এই প্রতিক্রিয়া জানানো হয়। লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বৈঠকে সভাপতিত্ব করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৈঠক শেষে সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর...

লন্ডন সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরে শহীদ হাদির লাশ দেখলেন জামায়াত আমির

ডিসেম্বর ২০, ২০২৫

নিউজ ডেস্কঃ লন্ডন সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরেই শহীদ শরিফ ওসমান হাদির মরদেহ দেখতে গেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শনিবার সকালে ঢাকায় পৌঁছেই তিনি সরাসরি হাদির মরদেহের কাছে যান এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন। নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক বার্তায় জামায়াত আমির জানান, শহীদ হাদির জানাজায় অংশ নেওয়ার উদ্দেশ্যেই তিনি বিদেশ সফর সংক্ষিপ্ত করেছেন। তিনি লেখেন, সকালে ঢাকায় অবতরণের পর বিমানবন্দর থেকে সরাসরি শহীদ ওসমান হাদির কাছে গিয়েছেন। পরিবারের সঙ্গে কথা হলেও এই গভীর শোকের মুহূর্তে সান্ত্বনা জানানোর মতো ভাষা খুঁজে পাননি বলে উল্লেখ করেন তিনি। ডা. শফিকুর রহমান বলেন, শহীদ শরিফ ওসমান হাদি কোনো দল বা মতের প্রতিনিধিত্ব করেন না, তিনি দেশের সার্বভৌমত্ব ও গণমানুষের আকাঙ্ক্ষার প্রতীক। তার জানাজায় দল-মতের...

সীমান্ত পেরিয়ে নির্দেশ, ঢাকায় স্লিপার সেল—হাদি হত্যা তদন্তে ভয়াবহ তথ্য

ডিসেম্বর ২০, ২০২৫

নিউজ ডেস্কঃ ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই অভ্যুত্থানের সম্মুখসারির যোদ্ধা শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডে নতুন মোড় নিয়েছে তদন্ত। গোয়েন্দা সংস্থার অনুসন্ধানে এ হত্যার নেপথ্যে ঢাকার কেরানীগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান শাহীন আহমেদ ওরফে ‘শাহীন চেয়ারম্যান’-এর নাম উঠে এসেছে। তদন্তসংশ্লিষ্ট সূত্রগুলোর দাবি, হত্যাকাণ্ড বাস্তবায়নে অর্থ ও অস্ত্রের জোগানসহ পুরো কিলিং মিশনের মূল পরিকল্পনায় যুক্ত ছিলেন তিনিই। গোয়েন্দা সূত্র জানায়, শাহীন চেয়ারম্যান একা নন, এ হত্যাকাণ্ডে তার সহযোগী হিসেবে আরও কয়েকজনের সম্পৃক্ততার তথ্য মিলেছে, যাদের মধ্যে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতারাও রয়েছেন। তদন্তকারীরা জানিয়েছেন, হাদির ওপর হামলার পর ঘাতকদের ঢাকা থেকে সীমান্তের দিকে নিরাপদে পালাতে সহায়তা করেন গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুল হামিদ। বর্তমানে তাকে...

৩০ হাজার আওয়ামী লীগ নেতাকর্মীকে ভারত আশ্রয় দিয়েছে—হাসনাত আবদুল্লাহ

ডিসেম্বর ১৮, ২০২৫

নিউজ ডেস্কঃ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ অভিযোগ করেছেন, ভারত পাসপোর্ট ও ভিসা ছাড়াই প্রায় ৩০ হাজার আওয়ামী লীগ নেতাকর্মীকে আশ্রয় দিয়েছে এবং বাংলাদেশের সন্ত্রাসীদের সেখানে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। তিনি বলেন, ভারতে অবস্থান করে আওয়ামী লীগের সন্ত্রাসীরা দেশবিরোধী ষড়যন্ত্রে জড়িত রয়েছে এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার মাধ্যমে ভারত সরাসরি এসব কর্মকাণ্ডে প্রশ্রয় দিচ্ছে। বুধবার সন্ধ্যায় কুমিল্লার দেবিদ্বার উপজেলার এলাহাবাদ এলাকায় আয়োজিত এক উঠান বৈঠকে এসব বক্তব্য দেন তিনি। সেখানে তিনি আরও বলেন, যারা বাংলাদেশের ফ্যাসিস্ট ও সন্ত্রাসীদের আশ্রয় দিচ্ছে, তাদের সঙ্গে সম্পর্ক রাখার কোনো দায় দেশের জনগণের নেই। তাঁর মতে, এ ধরনের কর্মকাণ্ডের কারণে ভারতীয় হাইকমিশনারকে বাংলাদেশ থেকে প্রত্যাহার করা...

রাজশাহীতে মহান বিজয় দিবস উদযাপিত

ডিসেম্বর ১৭, ২০২৫

নিউজ ডেস্কঃ রাজশাহী:- ১৬ ডিসেম্বর, মহান বিজয় দিবস।বাঙালি জাতির ইতিহাসে এক ঐতিহাসিক দিন।রাজশাহীতে দিবসটি যথাযোগ্য মর্যাদা ও উৎসাহের সাথে উদযাপিত হয়।গত মঙ্গলবার সূর্যোদয়ের সাথে সাথে সকলসরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও বেসরকারি ভবন সমূহে জাতীয় পতাকা উত্তোলন এবং জেলা পুলিশ লাইন্সে ৩১ বার তোপধ্বনিরমা ধ্যমে দিবসটির কার্যক্রম শুরু হয়।সকাল ৬টা ৪২ মিনিটে কালেক্টরেট চত্বও শহিদ স্মৃতিস্তম্ভে বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) ড. আ.ন.ম. বজলুররশীদ, রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার ড. মো. জিল্লুর রহমান, জেলা প্রশাসক আফিয়া আখতার, পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান, বিভাগীয় ও জেলা পর্যায়ের বিভিন্ন সরকারি, বেসরকারি ও স্বায়ত্তশাসিত দপ্তর ও সংস্থা প্রধান, রাজনীতিবিদ, ব্যবসায়ী, সাংবাদিক, বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক...

স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চেয়ে শাহবাগ অবরোধ

ডিসেম্বর ১৫, ২০২৫

নিউজ ডেস্কঃ ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির হামলাকারীদের গ্রেপ্তারে ব্যর্থতার দায়ে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চেয়ে রাজধানীর শাহবাগ অবরোধ করেছে জাতীয় ছাত্রশক্তি।সোমবার (১৫ ডিসেম্বর) বেলা ১২টায় তারা রাজধানীর শাহবাগ মোড়ে রাস্তা অবরোধ করেন।অবরোধের কারণে রাস্তায় যানচলাচল বন্ধ রয়েছে।অবরোধের বিষয়টি নিশ্চিত করে শাহবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.মনিরুজ্জামান বলেন, ছাত্র শক্তি নামে একটি সংগঠন শাহবাগে রাস্তা অবরোধ করেছে।তারা হাদির ওপর হামলা ও আসামি গ্রেপ্তার না হওয়ার কারণে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করছেন। এছাড়া তারা অভিযোগ করছেন দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে।তাদের অবরোধের কারণে শাহবাগ এলাকায় যান চলাচল আপাতত বন্ধ রয়েছে।পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ সদস্যরা সক্রিয় রয়েছে।ওসমান হাদি জুলাই গণঅভ্যুত্থানের...