বুধবার ৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ২৩শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
অক্টোবর ২১, ২০২৫
নিউজ ডেস্কঃ
তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিলের রায়ের বিরুদ্ধে দায়ের করা পুনর্বিবেচনা (রিভিউ) আবেদনগুলোর ওপর শুনানি শুরু করেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। মঙ্গলবার (২১ অক্টোবর) সকাল ৯টা ৩৮ মিনিটে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে সাত সদস্যের পূর্ণাঙ্গ বেঞ্চ এ শুনানি শুরু করেন।আদালতে আবেদনকারীদের পক্ষে যুক্তি উপস্থাপন করেন অ্যাডভোকেট ড. শরীফ ভুঁইয়া, আর রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান।
এর আগে গত ২৭ আগস্ট আপিল বিভাগ তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিল সংক্রান্ত রায়ের বিরুদ্ধে পুনর্বিবেচনা আবেদনের অনুমতি দিয়েছিলেন। সে সময় আদালত জানায়, আবেদনগুলোর পূর্ণাঙ্গ শুনানি অনুষ্ঠিত হবে।১৯৯৬ সালে সংবিধানের ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা প্রবর্তন করা হয়। কিন্তু ১৯৯৮ সালে এর বৈধতা চ্যালেঞ্জ...
অক্টোবর ২০, ২০২৫
নিউজ ডেস্কঃ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে আয়োজনের লক্ষ্যে আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসেছে নির্বাচন কমিশন (ইসি)।সোমবার (২০ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এই মতবিনিময় সভা শুরু হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন। এটি নাসির উদ্দিন নেতৃত্বাধীন কমিশনের দায়িত্ব নেওয়ার পর আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে প্রথম আনুষ্ঠানিক বৈঠক।
সভায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, পুলিশ মহাপরিদর্শক (আইজিপি), বিজিবি মহাপরিচালক (ডিজি), আনসার ও ভিডিপির ডিজি, এনটিএমসি, এনএসআই ও ডিজিএফআইয়ের প্রতিনিধিসহ বিভিন্ন বাহিনীর মোট ১৮ জন উচ্চপদস্থ কর্মকর্তা অংশ নেন।এ ছাড়া ইসির চার নির্বাচন কমিশনার, সচিব এবং সংশ্লিষ্ট কর্মকর্তারাও বৈঠকে উপস্থিত ছিলেন।বৈঠকে আসন্ন...
অক্টোবর ২০, ২০২৫
নিউজ ডেস্কঃ
সেন্টমার্টিন দ্বীপে পর্যটকদের রাত্রিযাপনের অনুমতি দেওয়া হবে কি না, তা নিয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন পরিবেশ ও বন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।রোববার (১৯ অক্টোবর) সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “আগামী ১ নভেম্বর থেকে পর্যটকরা সেন্টমার্টিনে যেতে পারবেন। তবে সেখানে রাত কাটানোর সুযোগ থাকবে কি না, সে বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি। এ বিষয়ে পর্যটন মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা চলছে।”
গত নয় মাস ধরে সেন্টমার্টিনে পর্যটক প্রবেশ সম্পূর্ণরূপে বন্ধ ছিল। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সিদ্ধান্তে ওই সময় দ্বীপে সব ধরনের পর্যটন কার্যক্রম স্থগিত করা হয়, জীববৈচিত্র্য সংরক্ষণের স্বার্থে। এর ফলে স্থবির হয়ে পড়ে দ্বীপের অর্থনীতি; জাহাজ চলাচল বন্ধ থাকায় জেটিঘাটে নেমে আসে নীরবতা, অনেক কর্মচারী পড়েন বেকার সময়ের...
অক্টোবর ২০, ২০২৫
নিউজ ডেস্কঃ
বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা বলেছেন, জামায়াতে ইসলামীর কথাবার্তা ও কর্মকাণ্ডের মধ্যে কোনো সামঞ্জস্য নেই। তার মতে, দলটি এক কথা বলে, আরেকভাবে কাজ করে, যা রাজনৈতিক পরিসরে একধরনের অস্পষ্টতা তৈরি করেছে।
সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের টক শোতে অংশ নিয়ে রুমিন ফারহানা বলেন, “জামায়াত বলে এক, করে আরেক, ভাবে আরেক। দৃশ্যমান যা দেখায়, অন্তরালে থাকে ভিন্ন কিছু।” তিনি আরও বলেন, বিএনপি, আওয়ামী লীগ বা এনসিপির মতো অন্যান্য রাজনৈতিক দলের বক্তব্য ও কর্মকাণ্ডের মধ্যে অন্তত কিছুটা সামঞ্জস্য পাওয়া যায়, কিন্তু জামায়াতের ক্ষেত্রে সেটি দেখা যায় না।এ সময় এনসিপির প্রতীক ইস্যু নিয়েও মন্তব্য করেন রুমিন ফারহানা। তার ভাষায়, “গণঅভ্যুত্থানের পর গঠিত এনসিপি দেশের মানুষের সমর্থন পেয়েছে, কিন্তু প্রতীক ইস্যুতে শাপলার ওপর অতিরিক্ত নির্ভরশীলতা...
অক্টোবর ১৬, ২০২৫
নিউজ ডেস্কঃ
চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করেছে দেশের ১১টি শিক্ষা বোর্ড। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১০টায় ঢাকা, রাজশাহী, কুমিল্লা, যশোর, চট্টগ্রাম, বরিশাল, সিলেট, দিনাজপুর, ময়মনসিংহ, মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ড একযোগে ফল প্রকাশ করে।
শিক্ষা মন্ত্রণালয়ের দেওয়া তথ্যমতে, এবার মোট ১২ লাখ ৫১ হাজার ১১১ জন শিক্ষার্থী ফরম পূরণ করলেও পরীক্ষায় অংশ নেয় প্রায় ১২ লাখ ২৪ হাজার জন। তাদের মধ্যে উত্তীর্ণের হার ৫৮ দশমিক ৮৩ শতাংশ। গত বছর গড় পাসের হার ছিল ৭৭ দশমিক ৭৮ শতাংশ, আর ২০২৩ সালে ছিল ৭৮ দশমিক ৬৪ শতাংশ। ফলে এবারের ফলাফল গত দুই বছরের তুলনায় উল্লেখযোগ্যভাবে কম।ছাত্র-ছাত্রীদের মধ্যে অংশগ্রহণের দিক থেকে দেখা গেছে, ৬ লাখ ১৮ হাজার ১৫ জন ছাত্র এবং ৬ লাখ ৩৩ হাজার ৯৬ জন ছাত্রী ফরম পূরণ করেন। সারাদেশে ২ হাজার ৭৯৭টি কেন্দ্রে অনুষ্ঠিত হয় পরীক্ষা।
ফলাফল জানতে...
অক্টোবর ১৩, ২০২৫
নিউজ ডেস্কঃ
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেছেন, মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেফতারি পরোয়ানা জারির পর সেনাবাহিনীর হেফাজতে থাকা ১৫ কর্মকর্তাকে অবশ্যই আদালতে হাজির করতে হবে।শনিবার (১২ অক্টোবর) সেনাসদরের সংবাদ সম্মেলনের একদিন পর ট্রাইব্যুনাল প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন তিনি।
তাজুল ইসলাম বলেন, “আমাদের কাছে এখনো আনুষ্ঠানিকভাবে কেউ জানায়নি যে ওই কর্মকর্তাদের আটক রাখা হয়েছে। মিডিয়ার খবরে যা এসেছে, সেটিকে আমরা আনুষ্ঠানিক হিসেবে নিচ্ছি না। যদি আনুষ্ঠানিকভাবে জানানো হয় যে তারা আটক, তাহলে আইনের বিধান অনুযায়ী তাদের অবশ্যই আদালতে হাজির করতে হবে।”তিনি আরও বলেন, “সংবিধান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইন ও ফৌজদারি কার্যবিধি—সব ক্ষেত্রেই স্পষ্টভাবে বলা আছে, গ্রেফতার করা...
অক্টোবর ১৩, ২০২৫
নিউজ ডেস্কঃ
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রদলের সিনিয়র সহসভাপতি মোহাম্মদ মামুন উর রশিদ মামুনকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে বহিষ্কার করা হয়েছে। রোববার সংগঠনের কেন্দ্রীয় সংসদের এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ ও দায়িত্বে অবহেলার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সিনিয়র সহসভাপতি মোহাম্মদ মামুন উর রশিদ মামুনকে সাংগঠনিক পদ থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হলো।বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এই সিদ্ধান্ত অনুমোদন করেছেন। একই সঙ্গে তারা জাতীয়তাবাদী ছাত্রদলের সব স্তরের নেতাকর্মীদের মামুনের সঙ্গে কোনো...
অক্টোবর ১৩, ২০২৫
নিউজ ডেস্কঃ
চুয়াডাঙ্গা সদর উপজেলার ডিঙ্গেদহ এলাকায় বিষাক্ত মদপানে ছয়জনের মৃত্যুর ঘটনা ঘটেছে। গুরুতর অসুস্থ আরও একজন বর্তমানে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। নিহতদের সবাই নিম্নআয়ের পেশার মানুষ কেউ ভ্যানচালক, কেউ মিল শ্রমিক, আবার কেউ মাছ ব্যবসায়ী।নিহতরা হলেন নফরকান্দি গ্রামের ভ্যানচালক খেদের আলী (৪০), খেজুরা হাসপাতালপাড়ার মাছ ব্যবসায়ী মোহাম্মদ সেলিম (৪০), পিরোজখালী স্কুলপাড়ার ভ্যানচালক মোহাম্মদ লান্টু ওরফে রিপু (৩০), শংকরচন্দ্র গ্রামের শ্রমিক মোহাম্মদ শহীদ (৪৫), ডিঙ্গেদহ টাওয়ারপাড়ার মিল শ্রমিক মোহাম্মদ সামির (৫৫) এবং এশিয়া বিস্কুট ফ্যাক্টরি পাড়ার শ্রমিক সরদার মোহাম্মদ লান্টু (৫২)। এছাড়া দিনমজুর আলিম উদ্দিন (৩৮) গুরুতর অবস্থায় সদর হাসপাতালে চিকিৎসাধীন।
চুয়াডাঙ্গা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জামাল আল নাসের...
অক্টোবর ১২, ২০২৫
নিউজ ডেস্কঃ
বিশ্ব খাদ্য নিরাপত্তা, দারিদ্র্য নিরসন ও টেকসই উন্নয়নের মতো বৈশ্বিক ইস্যুতে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করতে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ইতালির রোমের উদ্দেশে রওনা হয়েছেন।রোববার (১২ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে রোমের উদ্দেশে যাত্রা করেন তিনি ও তার সফরসঙ্গীরা। এই সফরের মূল উদ্দেশ্য হলো জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) আয়োজিত ওয়ার্ল্ড ফুড ফোরামের ফ্ল্যাগশিপ ইভেন্টে অংশগ্রহণ।
সফরসূচি অনুযায়ী, অধ্যাপক মুহাম্মদ ইউনূস ওয়ার্ল্ড ফুড ফোরামের মূল অধিবেশনে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখবেন।তার বক্তৃতায় বৈশ্বিক খাদ্যব্যবস্থা, ক্ষুধা মোকাবিলা, কৃষির উদ্ভাবন এবং সামাজিক ব্যবসার ভূমিকা নিয়ে গুরুত্বপূর্ণ প্রস্তাব ও অভিজ্ঞতা তুলে ধরবেন বলে জানা গেছে।...
অক্টোবর ১১, ২০২৫
নিউজ ডেস্কঃ
বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, হেফাজতে ইসলাম রাজনৈতিক দল না হলেও দেশের সামাজিক, ধর্মীয় ও নৈতিক দিকনির্দেশনায় একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তিনি মনে করেন, ধর্মভিত্তিক সংগঠন হিসেবে হেফাজতের অনেক কার্যক্রম দেশের সাধারণ মানুষের চিন্তা-চেতনা ও মূল্যবোধে প্রভাব ফেলে, যা রাজনীতিতেও পরোক্ষভাবে প্রতিফলিত হয়।
শুক্রবার (১০ অক্টোবর) রাতে লক্ষ্মীপুর জেলা শহরের সোনার বাংলা চাইনিজ রেস্তোরাঁয় হেফাজতে ইসলামের নতুন জেলা কমিটির পরিচিতি সভায় বিশেষ অতিথির বক্তব্যে এ্যানি বলেন, “হেফাজতে ইসলাম সরাসরি কোনো রাজনৈতিক সংগঠন নয়। কিন্তু সমাজের অভিভাবক বা পরামর্শদাতা হিসেবে তারা যে ভূমিকা রাখছেন, তা উপেক্ষা করার সুযোগ নেই। ইসলামি মূল্যবোধ, সামাজিক ন্যায়বিচার ও নৈতিক দিকনির্দেশনা নিয়ে তাদের বক্তব্যগুলো সমাজে গভীর...