মঙ্গলবার ৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
অক্টোবর ২৮, ২০২৫
নিউজ ডেস্কঃ
বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘মন্থা’ ক্রমেই শক্তি সঞ্চয় করে ভারতের দক্ষিণ-পূর্ব উপকূলের দিকে ধেয়ে আসছে।সোমবার রাত ৯টার দিকে ভারতের কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর (আইএমডি) জানিয়েছে, ঝড়টি বর্তমানে দক্ষিণ-পশ্চিম ও সংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরের ওপর অবস্থান করছে এবং ঘণ্টায় প্রায় ১৭ কিলোমিটার বেগে স্থলভাগের দিকে অগ্রসর হচ্ছে।
আইএমডির সর্বশেষ বুলেটিন অনুযায়ী, মঙ্গলবার সকাল নাগাদ ‘মন্থা’ প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হবে এবং সন্ধ্যার দিকে অন্ধ্রপ্রদেশের মছলিপত্তনম ও কাকিনাড়ার মাঝামাঝি উপকূলে আঘাত হানতে পারে। আঘাতের সময় ঘূর্ণিঝড়টির কেন্দ্রীয় বায়ুচাপের প্রভাবে বাতাসের গতি ঘণ্টায় ৯০ থেকে ১০০ কিলোমিটার, দমকা হাওয়ার বেগ সর্বোচ্চ ১১০ কিলোমিটার পর্যন্ত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।ঝড়ের প্রভাবে ইতোমধ্যেই অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু ও ওড়িশা রাজ্যে সতর্কতা...
অক্টোবর ২১, ২০২৫
নিউজ ডেস্কঃ
ইউক্রেনের প্রায় ৭৮ শতাংশ ভূখণ্ড এখন রাশিয়ার দখলে আছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চলমান যুদ্ধ বন্ধ করে বর্তমান অবস্থা বজায় রেখে আলোচনার মাধ্যমে সমাধান খুঁজে বের করার আহ্বান জানিয়েছেন তিনি।সোমবার (২০ অক্টোবর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে জানানো হয়, রোববার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প এ মন্তব্য করেন।
তিনি বলেন, “উভয় পক্ষেরই যুদ্ধ বন্ধ করা উচিত। মানুষ হত্যা বন্ধ করতে হবে এবং আলোচনার টেবিলে ফিরে যেতে হবে। যুদ্ধক্ষেত্রে সমাধান খোঁজা অসম্ভব, তাই এখনই সংঘাত থামাতে হবে।”ডনবাস অঞ্চল নিয়ে এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, “এটা যেমন আছে তেমনই রেখে দেওয়া হোক। আমার ধারণা, রাশিয়া ইতিমধ্যে প্রায় ৭৮ শতাংশ জমি নিয়ন্ত্রণে নিয়েছে। এখন যেভাবে পরিস্থিতি রয়েছে, সেভাবেই রেখে ভবিষ্যতে আলোচনার...
অক্টোবর ১১, ২০২৫
নিউজ ডেস্কঃ
বাংলাদেশের প্রধান উপদেষ্টা ও শান্তিতে নোবেলজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূস ২০২৫ সালের নোবেল শান্তি পুরস্কারপ্রাপ্ত ভেনেজুয়েলার গণতন্ত্রকামী নেত্রী মারিয়া করিনা মাচাদোকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন।শনিবার প্রকাশিত এক দীর্ঘ বার্তায় অধ্যাপক ইউনূস বলেন, ভেনেজুয়েলায় গণতন্ত্র রক্ষা, স্বাধীন মত প্রকাশের অধিকার প্রতিষ্ঠা এবং মানবাধিকারের পক্ষে মাচাদোর সাহসী অবস্থান আজকের বিশ্বে সত্যিকারের নেতৃত্বের প্রতীক। নানা নির্যাতন, হুমকি, গ্রেপ্তার ও রাজনৈতিক প্রতিবন্ধকতার মুখেও তিনি কখনো থেমে যাননি। তার দৃঢ়তা ও দেশপ্রেম ভেনেজুয়েলাবাসীর পাশাপাশি সারা বিশ্বের গণতন্ত্রকামী মানুষদের কাছে অনুপ্রেরণার উৎস হয়ে উঠেছে।
অধ্যাপক ইউনূস বলেন, নোবেল কমিটির ঘোষণায় যে বক্তব্য উঠে এসেছে, তা বিশ্ব রাজনীতির বাস্তবতার সঙ্গে গভীরভাবে মেলে। “গণতন্ত্র...
অক্টোবর ০৬, ২০২৫
নিউজ ডেস্কঃ
ভারতের ওড়িশার কটক শহর আবারও সহিংসতায় উত্তপ্ত হয়ে উঠেছে।দুর্গাপূজার বিসর্জন শোভাযাত্রাকে কেন্দ্র করে সংঘর্ষ ছড়িয়ে পড়ায় প্রশাসন ৩৬ ঘণ্টার কারফিউ জারি করেছে এবং পুরো এলাকায় ইন্টারনেট সংযোগ বন্ধ রেখেছে।শুক্রবার রাতে কটকের দরগা বাজার এলাকায় প্রতিমা বিসর্জনের সময় উচ্চ শব্দে সংগীত বাজানোকে কেন্দ্র করে স্থানীয়দের সঙ্গে বিবাদ বাধে। পরিস্থিতি দ্রুত হাতাহাতি ও পাথর নিক্ষেপে রূপ নেয়।
এতে কটকের ডেপুটি কমিশনার অব পুলিশ খিলাড়ি ঋষিকেশ দন্যাদোসহ কয়েকজন আহত হন। গুরুতর আহত একজনকে হাসপাতালে ভর্তি করতে হয়। এ ঘটনায় অন্তত ছয়জনকে গ্রেফতার করেছে পুলিশ। সিসিটিভি ও ড্রোন ফুটেজ বিশ্লেষণ করে আরও অভিযুক্তদের শনাক্ত করা হচ্ছে।পরিস্থিতি আরও জটিল হয় রবিবার, যখন বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি) প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে মোটরসাইকেল র্যালি বের করে। র্যালির...
সেপ্টেম্বর ২৫, ২০২৫
নিউজ ডেস্কঃ
পাকিস্তানের লাহোরে আলোচিত এক হত্যা মামলার রায় ঘোষণায় অনলাইন গেম পাবজির নেশায় মা, ভাই ও দুই বোনকে হত্যা করা এক কিশোরকে ১০০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।একইসঙ্গে ৪০ লাখ রুপি জরিমানারও নির্দেশ দেওয়া হয়েছে।বুধবার লাহোরের অতিরিক্ত জেলা ও সেশন বিচারক রিয়াজ আহমেদ এ রায় ঘোষণা করেন।অভিযুক্ত আলি জাইনের বয়স ১৭ বছর হলেও ঘটনার সময় তার বয়স ছিল মাত্র ১৪।বিচারক তার অপরাধের ভয়াবহতা তুলে ধরে বলেন, এ হত্যাকাণ্ডের জন্য চারটি যাবজ্জীবন সাজা দেওয়া হচ্ছে, যা মিলিয়ে ১০০ বছরের সমান।তবে বয়সজনিত কারণে মৃত্যুদণ্ড কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ডে রূপান্তর করা হয়েছে।
মর্মান্তিক এ ঘটনা ঘটেছিল ২০২২ সালের জানুয়ারিতে লাহোরের কাহনা এলাকায়। ঘটনার রাত দুইটার দিকে আলি পরিবারের সদস্যদের ওপর গুলি চালায়। এতে তার মা নাহিদ মুবারক, যিনি স্থানীয় লেডি হেলথ ওয়ার্কার ছিলেন, বড় ভাই...
সেপ্টেম্বর ১৮, ২০২৫
নিউজ ডেস্কঃ
গাজার অবরুদ্ধ উপত্যকায় ইসরাইলি বাহিনীর হামলা আরও ভয়াবহ রূপ নিয়েছে। গত একদিনেই ইসরাইলি অভিযানে অন্তত ৯৮ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ৩৮৫ জন। এ নিয়ে ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া অভিযানে গাজায় মৃতের সংখ্যা ৬৫ হাজার ছাড়িয়েছে।বুধবার (১৭ সেপ্টেম্বর) গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের উদ্ধৃতি দিয়ে তুর্কি সংবাদমাধ্যম আনাদোলু জানিয়েছে, অনেক হতাহত এখনো ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছে। পর্যাপ্ত সরঞ্জাম ও জনবল না থাকায় তাদের উদ্ধার করা সম্ভব হচ্ছে না, ফলে প্রকৃত সংখ্যা আরও বেশি হওয়ার আশঙ্কা রয়েছে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, চলমান সংঘাতে এ পর্যন্ত নিহত হয়েছেন ৬৫ হাজার ৬২ জন ফিলিস্তিনি এবং আহত হয়েছেন প্রায় ১ লাখ ৬৫ হাজার ৭০০ জন। শুধু গত পাঁচ মাসেই নিহত হয়েছেন ১২ হাজার ৫০০-এর বেশি মানুষ।এদিকে, খাদ্য ও ত্রাণ সংগ্রহ করতে যাওয়া...
সেপ্টেম্বর ১৭, ২০২৫
নিউজ ডেস্কঃ
মধ্যপ্রাচ্যে নতুন করে ভূ-রাজনৈতিক সমীকরণ তৈরি হতে চলেছে। ইসরাইলের ধারাবাহিক হামলা এবং সর্বশেষ কাতারে হামাস কূটনীতিকদের আবাসিক ভবনে চালানো আক্রমণের পর এবার ন্যাটো ধাঁচে একটি সামরিক জোট গঠনের প্রস্তাব তুলেছে ইরান। সোমবার দোহায় অনুষ্ঠেয় আরব-ইসলামিক শীর্ষ সম্মেলনে এ প্রস্তাবটি উত্থাপন করার কথা রয়েছে।
এটি কয়েক দশকের মধ্যে মধ্যপ্রাচ্যে সবচেয়ে বড় সমন্বিত প্রতিরক্ষা উদ্যোগ বলে মনে করা হচ্ছে। শুধু ইরান নয়, একই সুরে ইরাকও জানিয়েছে— ইসলামি দেশগুলোর উচিত যৌথভাবে সামরিক জোট গড়ে ইসরাইলের আগ্রাসনের মোকাবিলা করা।সম্মেলনে যোগ দেবেন ৫৭ সদস্যভুক্ত ইসলামী সহযোগিতা সংস্থা (ওআইসি) এবং ২২ সদস্যের আরব লীগের রাষ্ট্রপ্রধান ও প্রতিনিধি। কূটনৈতিক সূত্র বলছে, আলোচনায় মূল কেন্দ্রবিন্দু হবে ইসরাইলের আক্রমণ, যা মুসলিম দেশগুলোর নিরাপত্তা ও স্থিতিশীলতার...
সেপ্টেম্বর ১৫, ২০২৫
নিউজ ডেস্কঃ
ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রবিরোধী উত্তেজনা ক্রমশ চরমে পৌঁছেছে।এরই মধ্যে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর নির্দেশে বেসামরিক নাগরিকদের জন্য ব্যাপক আকারে সামরিক প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে।দেশজুড়ে শত শত সামরিক ঘাঁটিতে চলছে এই মহড়া, যেখানে সাধারণ মানুষ মিলিশিয়ার সদস্য হিসেবে অস্ত্র চালনা থেকে শুরু করে যুদ্ধকৌশল পর্যন্ত শিখছেন।
সরকারি ঘোষণায় জানানো হয়েছে, “অপারেশন ইন্ডিপেনডেন্স টু হান্ড্রেড” শিরোনামের এই অভিযানের আওতায় অন্তত ৩০০ সামরিক ঘাঁটিতে প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।স্থানীয়রা সেনা ব্যারাকে হাজির হয়ে হাতে-কলমে ট্যাংক, ভারী অস্ত্র, সংঘবদ্ধ অভিযান পরিচালনা এবং সামরিক শৃঙ্খলা রপ্ত করছেন।এক প্রশিক্ষণার্থী জানান, এর আগে তার কোনো সামরিক অভিজ্ঞতা ছিল না।তবে বর্তমান পরিস্থিতিতে সামরিক প্রশিক্ষণ ভেনেজুয়েলার নাগরিকদের জন্য...
সেপ্টেম্বর ১০, ২০২৫
নিউজ ডেস্কঃ
আট জাতির এবারের এশিয়া কাপ শুরু হলো আফগানিস্তানের দাপুটে জয়ে। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে মঙ্গলবার অনুষ্ঠিত বি-গ্রুপের ম্যাচে হংকংকে ৯০ রানের বিশাল ব্যবধানে হারিয়ে প্রতিযোগিতায় নিজেদের শুরুর দিনটিকে রঙিন করে তুলেছে আফগানরা। প্রথমে ব্যাট করে তারা ছয় উইকেট হারিয়ে তোলে ১৮৮ রান, জবাবে হংকং নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে করতে পারে মাত্র ৯৪ রান।
টস জিতে ব্যাট করতে নেমে শুরুটা মোটেও ভালো হয়নি আফগানিস্তানের। মাত্র ২৬ রানে তারা হারায় দুই উইকেট। তবে এরপর ধীরে ধীরে ইনিংস গুছিয়ে নেন সেদিকউল্লাহ আতাল। প্রথম ওভারেই ‘জীবন’ পাওয়া এই ব্যাটার পরে আর কোনো সুযোগ হাতছাড়া করেননি। খেলেন ৫২ বলে দারুণ ৭৩ রানের ইনিংস, যেখানে ছিল ছয়টি চার ও তিনটি ছক্কা। তার ব্যাটিংয়ের সঙ্গে যোগ হয় আজমতউল্লাহ ওমরজাইয়ের ঝড়ো ইনিংস। মাত্র ২১ বলে তিনি করেন ৫৩ রান। তার ব্যাট...
সেপ্টেম্বর ০৯, ২০২৫
নিউজ ডেস্কঃ
নেপালের রাজধানী কাঠমান্ডুসহ ললিতপুর ও ভক্তপুর জেলায় অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করেছে দেশটির কর্তৃপক্ষ। সামাজিক যোগাযোগমাধ্যম নিষিদ্ধের পর তরুণ প্রজন্মের সহিংস বিক্ষোভ ছড়িয়ে পড়ায় মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) এ কারফিউ জারি করা হয়।কাঠমান্ডু জেলা প্রশাসন অফিস রিং রোডের ভেতরের সব এলাকায় সকাল সাড়ে ৮টা থেকে কারফিউ ঘোষণা করেছে। এর আওতায় বল্কুমারী ব্রিজ, কোটেশ্বর, সিনামঙ্গল, গাউশালা, চাবাহিল, নারায়ণ গোপাল চৌক, গঙাবু, বলাজু, স্বয়ম্ভূ, কালাঙ্কি, বলখু ও বাগমতী ব্রিজসহ পুরো রিং রোড এলাকায় সব ধরনের চলাচল ও জমায়েত নিষিদ্ধ করা হয়েছে।
ললিতপুর জেলা প্রশাসনও সকাল ৯টা থেকে মধ্যরাত পর্যন্ত কারফিউ ঘোষণা করেছে। এটি ললিতপুর মহানগরীর ২, ৪, ৯, ১৮ ও ২৫ নম্বর ওয়ার্ডের ভৈসেপাটি, সানেপা ও চ্যাসাল এলাকায় কার্যকর থাকবে। ভক্তপুর জেলা প্রশাসনও একই সময়ে মাধ্যপুর ঠিমি,...