মঙ্গলবার ৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

লামিয়া মোরশেদকে নেদারল্যান্ডসে বাংলাদেশে রাষ্ট্রদূত নিয়োগ দিতে যাচ্ছে সরকার

নভেম্বর ১৩, ২০২৫

নিউজ ডেস্কঃ আন্তর্জাতিক ডেক্স:- প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের ঘনিষ্ঠ ও তার এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদকে নেদারল্যান্ডসে বাংলাদেশে রাষ্ট্রদূত নিয়োগ দিতে যাচ্ছে ইউনূস সরকার।যদিও এব্যাপারে কারো অফিসিয়াল বক্তব্য পাওয়া যায়নি।এছাড়াও এক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য্য, যিনি ড. ইউনূসের ছাত্র।তাকে ডেনমার্কে বাংলাদেশের রাষ্ট্রদূত নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।এই দুই দেশে এই দুই ব্যক্তিকে রাষ্ট্রদূত হিসেবে পদায়নে স্ব স্ব দেশের সরকারের কাছে 'এগ্রিমো' চাওয়া হয়েছে।এগ্রিমো পাওয়া গেলেই, তাদেরকে রাষ্ট্রদূত হিসেবে পদায়ন করা হবে। সাধারণত এগ্রিমো পেতে দেড় থেকে ৩ মাস সময় লাগে।অর্থ্যাত ফেব্রুয়ারিতে নির্বাচনের সময়েই বা তার আগেই, ইউনূস ঘনিষ্ঠ এই ব্যক্তিদের নেদারল্যান্ডস এবং ডেনমার্কে নিয়োগ পাবেন রাষ্ট্রদূত হিসেবে।ডেনমার্কে...

ট্রাম্প-বিবিসি দ্বন্দ্বের রেশ: মহাপরিচালক ও নিউজ প্রধানের পদত্যাগে নতুন অধ্যায়

নভেম্বর ১০, ২০২৫

নিউজ ডেস্কঃ ব্রিটিশ গণমাধ্যম বিবিসিতে বড় ধরনের প্রশাসনিক অস্থিরতা দেখা দিয়েছে। মার্কিন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি তথ্যচিত্রে ভুলভাবে সম্পাদনার অভিযোগ ঘিরে তীব্র সমালোচনার মুখে পদত্যাগ করেছেন প্রতিষ্ঠানের মহাপরিচালক টিম ডেভি এবং সংবাদ বিভাগের প্রধান নির্বাহী কর্মকর্তা ডেবোরাহ টারনেস। একদিনে দুই শীর্ষ কর্মকর্তার পদত্যাগ বিবিসির দীর্ঘ ইতিহাসে বিরল ঘটনা হিসেবে দেখা হচ্ছে। বিবিসির প্যানোরামা নামের একটি তথ্যচিত্রে ট্রাম্পের ২০২১ সালের ৬ জানুয়ারির ভাষণের অংশবিশেষ এমনভাবে সম্পাদনা করা হয়েছিল, যাতে মনে হয় তিনি সরাসরি ক্যাপিটল হিলে হামলার আহ্বান জানিয়েছেন। ব্রিটিশ দৈনিক দ্য টেলিগ্রাফ ফাঁস হওয়া একটি অভ্যন্তরীণ নথির মাধ্যমে বিষয়টি প্রকাশ করলে ব্যাপক বিতর্ক শুরু হয়। প্রকাশিত নথিতে দেখা যায়, ট্রাম্পের বক্তৃতার দুটি...

পাকিস্তান ও ইরান যৌথভাবে নির্মাণ করছে আল্লামা ইকবালের জীবনী

নভেম্বর ০৯, ২০২৫

নিউজ ডেস্কঃ বিশ্বখ্যাত দার্শনিক, কবি ও চিন্তাবিদ আল্লামা ইকবালের জীবন ও কর্ম নিয়ে যৌথভাবে একটি নাটক নির্মাণে এক হতে যাচ্ছে পাকিস্তান ও ইরান। দুই দেশের সাংস্কৃতিক সম্পর্ক জোরদার করতে এবং মুসলিম দার্শনিক ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। গেল সপ্তাহে ইসলামাবাদে অনুষ্ঠিত এক বৈঠকে পাকিস্তানের তথ্য ও সম্প্রচারমন্ত্রী আতাউল্লাহ তারার এবং ইরানের গণমাধ্যম প্রতিনিধিদের মধ্যে এই বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠকে ইরানের রাষ্ট্রদূত, পাকিস্তানের বিভিন্ন টেলিভিশন চ্যানেল, একটি চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান এবং দেশটির ইলেকট্রনিক মিডিয়া রেগুলেটরি অথরিটি (পিইএমআরএ)-র কর্মকর্তারা উপস্থিত ছিলেন।পাকিস্তান প্রেস এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, বৈঠকে মন্ত্রী আতাউল্লাহ তারার ইরানের প্রস্তাবে সন্তোষ প্রকাশ করেন এবং জানান, উর্দু...

যুক্তরাষ্ট্রে শাটডাউনে টানা দ্বিতীয় দিনে বাতিল ১ হাজার ৪০০ ফ্লাইট

নভেম্বর ০৯, ২০২৫

নিউজ ডেস্কঃ যুক্তরাষ্ট্রে দীর্ঘ শাটডাউন বা সরকারি অচলাবস্থার কারণে টানা দ্বিতীয় দিনের মতো শনিবার (৮ নভেম্বর) ১ হাজার ৪০০টিরও বেশি ফ্লাইট বাতিল হয়েছে, আর বিলম্বিত হয়েছে আরও কয়েক হাজার বিমানযাত্রা। ফ্লাইট ট্র্যাকিং সাইট ফ্লাইটঅ্যাওয়ার জানিয়েছে, শুক্রবার যেখানে প্রায় সাত হাজার ফ্লাইট বিলম্বিত হয়েছিল, শনিবার সেই সংখ্যা ছয় হাজারের কাছাকাছি পৌঁছেছে। পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে আশঙ্কা করছে মার্কিন কর্তৃপক্ষ। রোববার (৯ নভেম্বর) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, যুক্তরাষ্ট্রে চলমান সরকারি অচলাবস্থা ৩৯তম দিনে গড়িয়েছে, যা দেশটির ইতিহাসে সবচেয়ে দীর্ঘ শাটডাউন হিসেবে রেকর্ড গড়েছে। ১ অক্টোবর শুরু হওয়া এই অচলাবস্থা এখনো অব্যাহত রয়েছে। কংগ্রেসে অর্থায়ন ইস্যুতে রিপাবলিকান ও ডেমোক্র্যাটদের মধ্যে বিরোধ নিষ্পত্তি না হওয়ায় সরকারি কার্যক্রমের...

তামাকমুক্ত প্রজন্মের পথে মালদ্বীপ, ২০০৬ সালের পর জন্ম সবাই ধূমপান থেকে নিষিদ্ধ

নভেম্বর ০৮, ২০২৫

নিউজ ডেস্কঃ দক্ষিণ এশিয়ার ছোট দ্বীপরাষ্ট্র মালদ্বীপে শুরু হয়েছে জনস্বাস্থ্য সুরক্ষার নতুন যুগ। চলতি মাসে দেশটি কার্যকর করেছে এক যুগান্তকারী তামাকবিরোধী আইন, যার মাধ্যমে ২০০৬ সালের পর জন্ম নেওয়া যে কেউ আজীবনের জন্য তামাকজাত দ্রব্য ব্যবহার, ক্রয় বা বিক্রয় থেকে নিষিদ্ধ থাকবেন।সরকার বলছে, এই আইন শুধু একটি প্রজন্ম নয়—পুরো দেশকে ধীরে ধীরে ধূমপানমুক্ত সমাজে রূপান্তরিত করার বড় পদক্ষেপ। এর মধ্য দিয়ে মালদ্বীপ বিশ্বের প্রথম দেশগুলোর কাতারে দাঁড়িয়েছে যারা “তামাকমুক্ত প্রজন্ম” গঠনের উদ্যোগ নিয়েছে। নতুন আইনের অধীনে ২০০৭ সালের ১ জানুয়ারি বা এর পর জন্মগ্রহণকারী কোনো ব্যক্তি মালদ্বীপে তামাকজাত দ্রব্য কিনতে বা ব্যবহার করতে পারবেন না। বিষয়টি কেবল মালদ্বীপের নাগরিকদের জন্য নয়, বরং দেশটিতে আগত বিদেশি পর্যটক ও দর্শনার্থীদের ক্ষেত্রেও প্রযোজ্য হবে। পর্যটননির্ভর...

ওবামার মতো উত্থান, তবে প্রেসিডেন্ট হতে পারবেন না মামদানি

নভেম্বর ০৬, ২০২৫

নিউজ ডেস্কঃ নিউইয়র্ক সিটি মেয়র নির্বাচনে জোহরান মামদানি রচনা করেছেন এক ঐতিহাসিক অধ্যায়। শহরের ইতিহাসে ৬০ বছরের মধ্যে সর্বাধিক ভোট পেয়ে মেয়র নির্বাচিত হয়েছেন তিনি। ৯১ শতাংশ ভোট গণনা শেষে দেখা গেছে, মামদানি পেয়েছেন ১০ লাখ ৩৬ হাজার ৫১ ভোট—যা মোট ভোটের ৫০ দশমিক ৪ শতাংশ। তার প্রধান প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী অ্যান্ড্রু কুমো পেয়েছেন ৮ লাখ ৫০ হাজার (৪১ দশমিক ৬ শতাংশ) ভোট, আর রিপাবলিকান প্রার্থী কার্টিস সিলওয়া পেয়েছেন ১ লাখ ৪৬ হাজার ১৩৭ ভোট (৭ দশমিক ১ শতাংশ)। এই ফলাফলে মামদানি প্রায় দেড় লাখ ভোটের ব্যবধানে প্রতিদ্বন্দ্বীদের পেছনে ফেলেছেন। ১৯৬৫ সালের পর কোনো প্রার্থী এত বেশি ভোট পাননি। সেই বছর রিপাবলিকান জন লিন্ডসে পেয়েছিলেন ১১ লাখ ৪৯ হাজার ভোট। এর আগে ১৯৫৭ ও ১৯৬১ সালের নির্বাচনে ডেমোক্র্যাট রবার্ট এফ. ওয়াগনার জুনিয়র যথাক্রমে ১৫ লাখ ও ১২ লাখ ভোট...

অবসরের ইঙ্গিত রোনালদোর: “ফুটবল ছাড়লে আর এই খেলায় ফিরব না”

নভেম্বর ০৫, ২০২৫

নিউজ ডেস্কঃ ফুটবল মাঠে এক যুগান্তকারী ক্যারিয়ারের পর এবার বিদায়ের প্রস্তুতি নিচ্ছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। পিয়ার্স মর্গানের সঙ্গে এক বিশেষ সাক্ষাৎকারে পর্তুগিজ তারকা জানিয়েছেন, শিগগিরই ফুটবল থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি আর অবসরের পর আর এই খেলায় যুক্ত থাকার ইচ্ছাও নেই।রোনালদো বলেন, “খুব শিগগিরই অবসর নেব। এটা কঠিন হবে, হয়তো আমি কাঁদবও। কিন্তু আমি মানসিকভাবে প্রস্তুত। ২৫ বছর বয়স থেকেই ভেবেছি, মাঠের পরের জীবনটা কেমন হবে। তাই এই পরিবর্তনটা আমি সামলাতে পারব।” বর্তমানে ৪০ বছর বয়সী রোনালদো সৌদি আরবের ক্লাব আল নাসরের হয়ে খেলছেন। তার সঙ্গে ক্লাবটির চুক্তি রয়েছে ২০২৭ সালের জুন পর্যন্ত। তবে এর আগে আসন্ন বিশ্বকাপ যা অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে সে টুর্নামেন্টে পর্তুগালের জার্সিতে শেষবার মাঠে নামতে চান তিনি।২৩ বছর আগে পর্তুগালের...

ইতিহাস গড়লেন জোহরান মামদানি: নিউইয়র্কের প্রথম মুসলিম ও দক্ষিণ এশীয় বংশোদ্ভূত মেয়র

নভেম্বর ০৫, ২০২৫

নিউজ ডেস্কঃ নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র— ইতিহাসের নতুন অধ্যায় রচনা করলেন জোহরান মামদানি। প্রথমবারের মতো কোনো মুসলিম ও দক্ষিণ এশীয় বংশোদ্ভূত রাজনীতিক হিসেবে নিউইয়র্ক সিটির মেয়র নির্বাচিত হয়েছেন তিনি। স্থানীয় সময় মঙ্গলবার গভীর রাতে ভোট গণনা শেষে অ্যাসোসিয়েটেড প্রেস নিশ্চিত করে তার বিজয়ের খবর।৮৪ লাখেরও বেশি জনসংখ্যার এই বিশ্বনগরীতে মামদানীর জয় নতুন দিগন্ত উন্মোচন করেছে। অর্থনৈতিক ও সাংস্কৃতিকভাবে গুরুত্বপূর্ণ এই শহরের নেতৃত্বে এভাবেই প্রথমবার এক দক্ষিণ এশীয়-মুসলিম মুখ উঠে এল। তবে নাগরিকদের কাছে তার জনপ্রিয়তার কারণ ধর্ম বা জাতিগত পরিচয় নয়— মূল আকর্ষণ ছিল তার নির্বাচনী অঙ্গীকার ‘সাশ্রয়ী জীবনযাপন’। নিজেকে ‘গণতান্ত্রিক সমাজতন্ত্রী’ হিসেবে পরিচয় দেওয়া মামদানি দীর্ঘদিন ধরেই সাধারণ মানুষের পক্ষে সোচ্চার ছিলেন।তার প্রতিদ্বন্দ্বী ছিলেন নিউইয়র্কের...

চলন্ত ট্রেনে ছুরিকাঘাতে আহত ১০, আশঙ্কাজনক-৯, গ্রেপ্তার-২

নভেম্বর ০২, ২০২৫

নিউজ ডেস্কঃ যুক্তরাজ্যের পূর্বাঞ্চলের কাউন্টি কেমব্রিজশায়ারে একটি ট্রেনে ভয়াবহ ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে।এতে অন্তত ১০ জন আহত হয়েছেন।তাদের মধ্যে নয়জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে দেশটির পুলিশ।তবে এখন পর্যন্ত কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি।হামলার ঘটনার পর দুইজনকে গ্রেফতার করার কথা জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।TRAIN-2শনিবার সন্ধ্যা সাড়ে ছয়টার কিছু আগে ডনকাস্টার থেকে লন্ডনের কিংস ক্রসের উদ্দেশে রওনা হওয়া লন্ডন নর্থ ইস্টার্ন রেলওয়ের (এলএনইআর) একটি ট্রেনে এই হামলা হয়।পরে সন্ধ্যা ৭টা ৩৯ মিনিটে (জিএমটি) জরুরি নম্বর ৯৯৯-এ কল পাওয়ার পর ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ।পুলিশ একে ‘বড় ধরনের ঘটনা’ হিসেবে ঘোষণা করেছে।হামলার পর ঘটনাস্থলে ৩০ জনের বেশি পুলিশ সদস্য পাঠানো হয়েছিল বলে জানিয়েছে কর্তৃপক্ষ। TRAIN-3স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, রাত ১১টার...

তাণ্ডব চালিয়ে দুর্বল হলো মেলিসা, বিপর্যস্ত জ্যামাইকা ও হাইতি

নভেম্বর ০১, ২০২৫

নিউজ ডেস্কঃ ক্যারিবীয় সাগর পেরিয়ে শতাব্দীর ভয়াবহ তাণ্ডব চালানোর পর দুর্বল হয়ে পড়েছে ঘূর্ণিঝড় মেলিসা। ভয়ংকর এই ঝড়ে এখন পর্যন্ত জ্যামাইকা, হাইতি ও কিউবায় কমপক্ষে ৫০ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে আবহাওয়াবিষয়ক সংস্থা অ্যাকুওয়েদার।অ্যাকুওয়েদারের তথ্যে বলা হয়, মেলিসা সর্বোচ্চ ঘণ্টায় ২৫০ কিলোমিটার গতিবেগে বয়ে গেছে—যা আটলান্টিক অঞ্চলে রেকর্ডকৃত দ্বিতীয় সর্বোচ্চ বেগের ঝড়। বিশ্ব আবহাওয়া সংস্থার (ডব্লিউএমও) ঝড়বিষয়ক বিশেষজ্ঞ অ্যান-ক্লেয়ার ফন্টান একে জ্যামাইকার ইতিহাসে “শতাব্দীর ভয়াবহতম ঝড়” বলে অভিহিত করেছেন। গত ২৮ অক্টোবর, ক্যাটাগরি–৫ মাত্রার ঘূর্ণিঝড় হিসেবে জ্যামাইকার দক্ষিণ উপকূলে আঘাত হানে মেলিসা। ১৯৮৮ সালের পর এটিই দেশটিতে আঘাত হানা সবচেয়ে শক্তিশালী ঝড়। এতে হাজারো ঘরবাড়ি, সড়ক ও কৃষিজমি ধ্বংস হয়।শুক্রবার (৩১ অক্টোবর) প্রকাশিত অ্যাকুওয়েদারের...