বুধবার ৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ২৩শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

আমদানির ধাক্কায় কমেছে আলু ও পেঁয়াজের দাম

নভেম্বর ০৭, ২০২৩

নিউজ ডেস্কঃ রাজশাহী:- ভারত থেকে আলু-পেঁয়াজ আমদানির প্রভাবে দুদিনেই পাল্টে গেছে রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জের  পাইকারি ও খুচরা বাজারের চিত্র।গেল দু’দিনে প্রতি কেজিতে কমেছে আলুর দাম ১২ থেকে ১৫টাকা, পেঁয়াজের দাম ২৮ থেকে ৩২ টাকা।৬ অক্টোবর সকালে রাজশাহীর বাজারে পাইকারি ও খুচরা দোকানে কমতি এ দামে বেচা বিক্রি দেখা যায়। রাজশাহীর বাজরে দেশীয় আলুর দাম মাত্র দুদিনের ব্যবধানে কেজি প্রতি ১২-১৫ টাকা কমে দেশী আলু বিক্রি হচ্ছে ৪০-৪২ টাকায়।আর ভারত থেকে আমদানি করা আলু বিক্রি হচ্ছে ৩৬-৩৮ টাকায়।অন্যদিকে পেয়াজের দামও দুদিনের ব্যবধানে কমেছে অন্তত কেজিতে ২৫ থেকে ৩০ টাকা।দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ১১০থেকে১২০ টাকা কেজি দরে।আর ভারতীয় পেয়াজ বিক্রি হচ্ছে ৬০-৬৫ টাকায়। আমদানিকারক ও পাইকারি বিক্রেতা জোহরুল ইসলাম জানান, ভারতীয় আলু আমদানির দুদিন আগেও দেশি আলু ছিল...

সংরক্ষণের অভাবে নস্ট হচ্ছে উৎপাদিত সবজি, ক্ষতিগ্রস্থ কৃষক

নভেম্বর ০২, ২০২৩

নিউজ ডেস্কঃ রাজশাহী:- কৃষি অধ্যুষিত রাজশাহীতে চাহিদার বেশি সবজি উৎপাদন হয়।উৎপাদিত এসব সবজি গ্রামগঞ্জের হাটবাজার থেকে ব্যবসায়ীরা কিনে দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করেন।কেনা-বেচা সহজ হওয়ায় চাষিদের কাছে সবজি অর্থকরী ফসল হয়ে উঠেছে।তবে উৎপাদিত সবজির ২৫ শতাংশই নষ্ট হচ্ছে সংরক্ষণের অভাবে।এতে অর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন চাষি ও ব্যবসায়ীরা।প্রতি বছর রাজশাহীতে পাঁচ লাখ মেট্রিক টনের বেশি সবজি উৎপাদন হয়।বিপুল পরিমাণে উৎপাদন হলেও সব সবজি খাবার উপযোগী করে রাখা সম্ভব হয় না।ফলে উৎপাদনের ২০ থেকে ২৫ শতাংশ সবজি নষ্ট হয়ে যায় শুধু সংরক্ষণের অভাবে।এতে লোকসান হয় প্রান্তিক পর্যায়ের চাষি ও ব্যবসায়ীদের।সবজি চাষিরা বলছেন, তারা প্রচুর পরিমাণে সবজি উৎপাদন করলেও সংরক্ষণের জন্য পর্যাপ্ত হিমাগার নেই। হিমাগার না থাকায় সবজি নষ্ট হওয়ার পাশাপাশি কম...

নেত্রকোণায় জাতীয় যুব দিবস ২০২৩ পালিত

নভেম্বর ০১, ২০২৩

নিউজ ডেস্কঃ নেত্রকোণা:- "স্মার্ট যুব, সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ" এই প্রতিপাদ্যে নেত্রকোণায় পালিত হলো জাতীয় যুব দিবস ২০২৩।আজ বুধবার (১ নভেম্বর) পারলা সাকুয়া বাজারস্থ যুব ভবনে জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর জাতীয় যুব দিবসের আয়োজন করে। জাতীয় যুব দিবসটি উপলক্ষে প্রথমে জাতীয় সংগীতের মধ্য দিয়ে জাতীয় পতাকা ও যুব উন্নয়ন অধিদপ্তরের পতাকা উত্তোলন ও শান্তির প্রতিক পায়রা উড়িয়ে অনুষ্ঠানের শুভ শুচনা করেন জেলা প্রশাসক শাহেদ পারভেজ ও পুলিশ সুপার মোঃ ফয়েজ আহমেদ।যুব দিবসের আলোচনা সভাটি যুব উন্নয়ন অধিদপ্তরের উপ পরিচালক ফারজানা পারভীনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ শাহেদ পারভেজ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পুলিশ সুপার মোঃ ফয়েজ আহমেদ, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীরমুক্তিযোদ্ধা...

হতদরিদ্র বীর মুক্তিযোদ্ধা জালাল উদ্দিনের ভাগ্যে জোটেনি বীর নিবাস।

অক্টোবর ২৫, ২০২৩

নিউজ ডেস্কঃ নেত্রকোণা:- সরকার সারাদেশে অসহায় অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের জন্য বীর নিবাস নির্মাণ করে দিচ্ছেন।বীর নিবাসের জন্য বারবার আবেদন করেও পাচ্ছে না ঘর।জীবনের অন্তিম মুহুর্তে এসে শারীরিক শক্তি হারিয়ে আয় উপার্জন না থাকায় অনাহারে অর্ধহারে দু’চোখে কেবলই অন্ধকার দেখছেন নেত্রকোণা জেলার মদন উপজেলার ফতেপুর ইউনিয়নের দেওসহিলা গ্ৰামের বীর মুক্তিযোদ্ধা মোঃ জালাল উদ্দিন।১৯৭১ সালে তিনি যখন টগবগে তরুণ সেই সময় জীবনের মায়া উপেক্ষা করে বঙ্গবন্ধুর আহ্বানে তারা আপন পাঁচ ভাই মুক্তিযুদ্ধে যোগ দেন।ভারতে মুক্তিযোদ্ধা ট্রেনিং নিয়ে ১১নং সেক্টরে কর্নেল তাহেরের নেতৃত্বে যুদ্ধ শুরু করেন।দেশের বিভিন্ন অঞ্চলে সক্রিয় যুদ্ধে অংশগ্রহণ করেন।জীবনের মায়া উপেক্ষা করে দেশমাতৃকার মায়ায় ও বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত হয়ে মুক্তিযোদ্ধার নিবেদিত সৈনিক হিসেবে...

৮ কিলোমিটারের ব্যবধানে সবজির দাম কেজিতে বাড়ে ২৫ টাকা

অক্টোবর ২৪, ২০২৩

নিউজ ডেস্কঃ রাজশাহী:- রাজশাহী পবা উপজেলার খড়খড়ি বাজারটি (হাট) কাঁচা সবজির জন্য বিখ্যাত।রাজশাহীর ৯টি উপজেলার মধ্যে পবা উপজেলাতে সবচেয়ে বেশি সবজি উৎপাদন হয়।এর সিংহভাগ বিক্রি হয় এই বাজারে।এই বাজার থেকে রাজশাহী শহরের দূরত্ব মাত্র ৮ কিলোমিটার।আর এখান থেকে প্রতিদিন সকালে সবজি বিক্রেতারা সবজি কিনে নিয়ে রাজশাহী নগরীর বিভিন্ন বাজারে গিয়ে খুচরা বিক্রি করেন।এছাড়াও এ বাজারের সবজি ঢাকা, সিলেট, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন বাজারে যায়।আর সেই সবজি রাজশাহী শহরে মাত্র এক হাত ঘুরেই কেজিতে দাম বাড়ছে ১০-২৫ টাকা।কৃষকরা কৃষিতে লাভ করুক আর ক্ষতি করুক ব্যবসায়ীরা ঠিকই পকেটে লাভের টাকা ভরছেন পকেটে।গতকাল সোমবার পবার খড়খড়ি পাইকারি বাজার ঘুরে কৃষক এবং পাইকারদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রতি মণ পটল এখানে পাইকারী গতকাল বিক্রি হয় সকালে দুই হাজার থেকে ২২শ’ টাকা। সেই...

রাষ্ট্রীয় অর্থের অপচয়’ পশ্চিম রেলের পৌনে ২ হাজার কোটি টাকার রেলপথে দিনে চলে একটি ট্রেন

অক্টোবর ২২, ২০২৩

নিউজ ডেস্কঃ রাজশাহী:- ঈশ্বরদী থেকে পাবনা হয়ে ঢালারচর পর্যন্ত নতুন রেলপথ তৈরিতে ১ হাজার ৭১৪ কোটি টাকার বেশি খরচ করেছে বাংলাদেশ রেলওয়ে।প্রায় ৭৯ কিলোমিটার দীর্ঘ এ পথটি শতভাগ সরকারি অর্থায়নে নির্মাণ হয়েছে, যার কাজ শেষ হয় ২০১৯ সালের জুনে।ঈশ্বরদী-ঢালারচর রেলপথ নির্মাণের প্রধান উদ্দেশ্য ছিল রেলের রাজস্ব আয় বাড়ানো।সেই সঙ্গে সংশ্লিষ্ট এলাকার ‌ব্যবসা-বাণিজ্য ও শিল্পের প্রসার, রাজধানীর সঙ্গে উত্তর ও দক্ষিণাঞ্চলের যোগাযোগ স্থাপন, ট্রান্স এশিয়ান রেলওয়ে এবং রিজিওনাল কানেক্টিভিটির নতুন ও বিকল্প রেল রুট স্থাপন।যদিও বিপুল অর্থ বিনিয়োগের মাধ্যমে গড়ে তোলা এ রেলপথে বর্তমানে চলাচল করছে দিনে একটি ট্রেন।ঢালারচর এক্সপ্রেস-৭৭৯ নামের ট্রেনটি সকাল ৭টা ২৫ মিনিটে ঢালারচর থেকে ছেড়ে বেলা ১১টায় রাজশাহী পৌঁছায়।একই ট্রেন (ঢালারচর এক্সপ্রেস-৭৮০) রাজশাহী...

রাজশাহীতে স্মার্ট কর্মসংস্থান মেলা, চাকরি পাচ্ছেন ৯০০ জন

অক্টোবর ২১, ২০২৩

নিউজ ডেস্কঃ রাজশাহী:- বেকার সমস্যা সমাধানে উদ্যোক্তা উন্নয়ন, ফ্রিলান্সার তৈরি ও শিল্প প্রতিষ্ঠানে চাকুরির সুযোগ সৃষ্টির জন্য বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের উদ্যোগে ও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সহযোগিতায় কলেজ/বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েট, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রসমূহের দক্ষ যুব, শারীরিকভাবে অক্ষম ও বেকার যুবদের জন্য বৃহস্পতিবার বঙ্গবন্ধু শেখ মুজিব হাইটেক পার্ক, রাজশাহীতে দুপুর ২ টা থেকে রাত ৮ টা পর্যন্ত স্মার্ট কর্মসংস্থান মেলা-২০২৩ অনুষ্ঠিত হয়।মেলায় প্রায় ৩৩টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করে চাকুরিপ্রার্থীদের নিকট হতে সিভি সংগ্রহ করেছেন।এসব প্রতিষ্ঠানে সিভি প্রদানকারীদের মধ্যে থেকে প্রায় ৯০০জনকে আগামী এক থেকে দুই মাসের মধ্যে বিভিন্ন পদে নিয়োগ...

যাত্রী ও পণ্য পরিবহনে ট্টেনের ভাড়া বাড়াচ্ছে রেল কতৃপক্ষ

অক্টোবর ১৬, ২০২৩

নিউজ ডেস্কঃ রাজশাহী:- দীর্ঘ সময় ধরে যাত্রী ও পণ্য পরিবহন ভাড়া বাড়ায়নি রেলওয়ে।তবে পদ্মা সেতুতে ট্রেন চালুর পর স্বাভাবিকের চেয়ে বাড়তি ভাড়া নিয়ে সমালোচনার মুখে পড়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।অবকাঠামো নির্মাণে অতিরিক্ত ব্যয়ের কারণে ট্রেনে স্বাভাবিকের তুলনায় কিলোমিটারপ্রতি অতিরিক্ত ভাড়া নেয়া হচ্ছে বলেও জানিয়েছেন রেলওয়ে কর্মকর্তারা।পদ্মা সেতুর পাশাপাশি আগামীতে রেলওয়ের ১০০ মিটারের ঊর্ধ্বে সব সেতু ও ভায়াডাক্টে পন্টেজ চার্জ আরোপ করবে রেলওয়ে।ফলে দেশের বিভিন্ন গন্তব্যে রেলের যাত্রী ও পণ্য পরিবহন ভাড়া বাড়বে।রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, ব্রিটিশ আমলে আসাম বেঙ্গল রেলওয়ের নিয়মানুযায়ী সেতুতে এক্সট্রা ডিসটেন্স পন্টেজ চার্জ আরোপের নিয়ম রয়েছে।তবে রেলওয়ে শুধু হার্ডিঞ্জ ব্রিজ, যমুনা সেতু, ভৈরব ও ব্রহ্মপুত্র সেতু থেকে বাড়তি পন্টেজ...

ঢাকা-ভাঙ্গা রেলপথে ভাড়া প্রস্তাব, শোভন চেয়ার ৩৫০ টাকা

অক্টোবর ১০, ২০২৩

নিউজ ডেস্কঃ রাজশাহী:- পদ্মা সেতু হয়ে দৃশ্যমান ঢাকা-ভাঙ্গা রেলপথের দূরত্ব ৭৭ কিলোমিটার।এই পথে আন্তঃনগর ট্রেনের ভাড়া প্রস্তাব করেছে রেলওয়ের কমিটি।কমিটির প্রস্তাব অনুযায়ী নন-এসি চেয়ার কোচের ভাড়া ৩৫০ টাকা এবং এসি চেয়ার কোচের ভাড়া ৬৬৭ টাকা হতে পারে।রেলওয়ের দায়ীত্বশীল সূত্রে জানা গেছে, প্রস্তাবটি বর্তমানে রেলপথ মন্ত্রণালয়ে অনুমোদনের অপেক্ষায় রয়েছে।প্রস্তাবিত ভাড়াই অনুমোদিত হতে পারে।জানা গেছে, ভাড়া প্রস্তাবের ক্ষেত্রে ঢাকা থেকে প্রতিটি গন্তব্যের দৃশ্যমান দূরত্বের সঙ্গে পদ্মা সেতু ও গেন্ডারিয়া-কেরানীগঞ্জ পর্যন্ত উড়াল রেলপথের জন্য বাড়তি দূরত্ব যোগ করেছে রেলওয়ের প্রস্তাব কমিটি।প্রস্তাব অনুযায়ী পদ্মা সেতুর প্রতি কিলোমিটারকে ২৫ কিলোমিটার, গেন্ডারিয়া থেকে কেরানীগঞ্জ পর্যন্ত উড়ালপথের প্রতি কিলোমিটারকে ৫ কিলোমিটার ধরা...

দরবেশ বাবাদের জন্য লসে জর্জরিত রেল

অক্টোবর ০৭, ২০২৩

নিউজ ডেস্কঃ রাজশাহী:-দূর্নীতি এবং অব্যবস্থাপনাসহ কিছু নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করলে হয়ত রেলের ক্ষতি পোষানো সম্ভব।ইস্টার্ন বেঙ্গল রেলওয়ে কোম্পানি কোলকাতা থেকে রানাঘাট পর্যন্ত ব্রড-গেজ রেলপথ সেকশনটিকে ১৮৬২ সালের ২৯ সেপ্টেম্বর এবং রানাঘাট থেকে দর্শনা হয়ে কুষ্টিয়া পর্যন্ত রেলপথ সেকশনটিকে ১৮৬২ সালের ১৫ই নভেম্বর চালু করে।বাংলাদেশ রেলওয়েকে লাভজনক করতে হলে, প্রধান ও প্রথমতম পদক্ষেপ হচ্ছে রেলওয়েকে দুর্নীতি মুক্ত করা।কারণ, রেলওয়ের লোকসানের অন্যতম প্রধান কারণ হচ্ছে দুর্নীতি।নিয়োগ বানিজ্য, জায়গা দখল, সরকারি সম্পত্তি নষ্ট ও দখল, ঘুস বানিজ্য সহ কতিপয় দুর্নীতি রেলওয়েকে পেছন থেকে টানছে।বাংলাদেশ রেলওয়েকে লাভজনক করার জন্য অনেক ধরনের পদক্ষেপ গ্রহণ করা সম্ভব।যেমনউচ্চ গতি সম্পন্ন ট্রেন সংযোন করা, যাতে মানুষ খুব অল্প সময়ে ভ্রমন করতে পারেন। সারা...