বুধবার ৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ২৩শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

রাজশাহীর হিমাগার “গুল আলু” সিন্ডিকেটদের দখলে

সেপ্টেম্বর ২১, ২০২৩

নিউজ ডেস্কঃ রাজশাহী:- রাজশাহীর হিমাগারগুলোতে এখনো বিপুল পরিমাণ আলু মজুত রয়েছে।কিন্তু এর প্রভাব বাজারে নেই।ভোক্তাদের অভিযোগ, আরও বেশি দামের আশায় হিমাগার থেকে চাহিদামতো আলু বাজারে ছাড়ছে না ব্যবসায়ী সিন্ডিকেট।ফলে আলু উৎপাদনে উদ্বৃত্ত জেলা রাজশাহীতেও এখন খুরচা বাজারে ক্রেতাদের আলু কিনতে হচ্ছে ৫০ টাকা কেজিদরে।হিমাগার ফটক থেকে আড়ত ও পাইকারের মোকাম ঘুরে খুচরা বাজারে পৌঁছতেই কেজিতে দ্বিগুণ হয়ে যাচ্ছে আলুর দাম।এদিকে, আলুর দাম নিয়ন্ত্রণে হিমাগার ছাড়াও পাইকারি ও খুচরা বাজারে অভিযান শুরু করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।গত বুধবার রাজশাহীর পবা উপজেলার বায়া বাজারের দুটি আড়ত ও দুটি হিমাগারে অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার রাজশাহী বিভাগীয় কার্যালয়ের পৃথক টিম। এ সময় হিমাগারের আলু ছাড়ের মূল্য চালানি রসিদ না থাকায় বায়া বাজারের...

নেত্রকোণায় রুপা আমন ধান আবাদের ধুম পড়েছে

সেপ্টেম্বর ১২, ২০২৩

নিউজ ডেস্কঃ নেত্রকোণা:- নেত্রকোণা জেলায় চলতি মওসুমে রুপা আমন ধান আবাদের ধুম পড়েছে।নেত্রকোণা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, চলতি আমন মওসুমে জেলায় ১ লাখ ৩২ হাজার ৫ শত ৮০ হেক্টর জমিতে আমন আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৫ লাখ ৮৫ হাজার ৭ শত ৮৩ মে. টন।আর ধান থেকে চাল উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৩ লাখ ৯০ হাজার ৫ শত ২২ মে. টন।নেত্রকোণা জেলা মূলত ধান উদ্ধৃত্ত জেলা হিসেবে পরিচিত।কৃষকরা তাদের উৎপাদিত ধান নিজেদের চাহিদা মিটিয়ে অন্যান্য জেলায়ও রপ্তানী করে।চলতি আমন মওসুমের প্রথম দিকে প্রয়োজনীয় বৃষ্টিপাত না হলেও পরবর্তীতে টানা বৃষ্টিপাত হওয়ায় একটু দেরীতে হলেও নেত্রকোণায় আমনের বীজতলা তৈরী, জমি চাষাবাদ, চারা সংগ্রহ ও ধান রোপনে আদীবাসি নারীসহ স্থানীয় কৃষকরা ব্যস্ত সময়...

নতুন নতুন খাত সৃষ্টি করে রাসিকের আয় বৃদ্ধি করা হবে: মেয়র লিটন

সেপ্টেম্বর ১১, ২০২৩

নিউজ ডেস্কঃ রাজশাহী:- বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের পুনঃনির্বাচিত মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেছেন, প্রচলিত খাত থেকে আয় বৃদ্ধি ও অপ্রচলিত খাত থেকে বা নতুন নতুন খাত সৃষ্টি করে রাজশাহী সিটি কর্পোরেশনের আয় বৃদ্ধি করতে চাই।পিপিপি‘র আওতায় বিভিন্ন বহুতল ভবন নির্মাণ সম্পন্ন হয়েছে, আরো কয়েকটি ভবন নির্মাণাধীন রয়েছে। এসব ভবন চালু করে আয় বাড়ানোর হবে।সিটি কর্পোরেশনের আয়ের সুনিশ্চিত খাত থাকতে হবে।এবার সেটি করা হবে।গতকাল রোববার (১০ সেপ্টেম্বর) বিকেলে নগর ভবনে সিটি হল সভাকক্ষে রাজশাহী সিটি কর্পোরেশনের রাজস্ব বিভাগ ও হিসাব বিভাগের কার্যক্রম বিষয়ে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। সভায় সিটি কর্পোরেশনের আয় বৃদ্ধি ও ব্যয়ের বিষয়ে বিভিন্ন দিক-নির্দেশনা প্রদান করেন রাসিক মেয়র এএ্ইচএম খায়রুজ্জামান লিটন।সভায় প্রধান...

মদনে আগুনে পুড়ে তিন পরিবার নিঃস্ব।

সেপ্টেম্বর ০৭, ২০২৩

নিউজ ডেস্কঃ নেত্রকোণা:- প্রতিনিধিঃ মদনে আগুনে পুড়ে নিঃস্ব হয়ে গেছে তিনটি পরিবার।মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) উপজেলার তিয়শ্রী ইউনিয়নের কাওয়ালী বিন্নী গ্রামে এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে।অগ্নিকান্ডে সব হারিয়ে দিশেহারা তিন পরিবার।শুধু ঘরই নয় আগুনে পুড়ে ছাই হয়েছে ধান চাউল সহ প্রয়োজনীয় আসবাবপত্র।এতে প্রায় ২২ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে দাবী ক্ষতি-গ্রস্তদের।স্থানীয় সূত্রে জানা যায় গত মঙ্গলবার রাতে সাইদুল ভূঁইয়ার ঘরে আগুন লাগে একে একে বাড়ির আরও দুই ঘরে আগুন ছড়িয়ে পড়ে।এরপর স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রনে আসলেও পুড়ে ছাঁই হয়ে যায় তিনটি ঘরের আসবাবপত্র।এতে বড় ধরনের ক্ষতির সম্মুখীন হয়েছেন অসহায় ৩ পরিবার।আগুনের সুত্রপাত হয়েছে গোয়াল ঘরে মশা তাড়ানোর আগুন থেকে।ক্ষতিগ্রস্ত আঙ্গুরা আক্তার,বলেন, আগুনে আমাদের সবকিছু পুড়ে...

অনিয়ম-দুর্নীতি ও সিন্ডিকেটে জিম্মি রাকাব

সেপ্টেম্বর ০৪, ২০২৩

নিউজ ডেস্কঃ রাজশাহী :- অনিয়ম-দুর্নীতি ও সিন্ডিকেটে জিম্মি হয়ে পড়েছে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক।এক শ্রেণীর কর্মকর্তাদের সীমাহিন দুর্নীতির প্রমান হওয়ার পরেও কোন ব্যবস্থা না নিয়ে উল্টো তাদের পদোন্নতি দেওয়া হয়েছে।এতে ঐতিহ্য হারাতে বসেছে ব্যাংকটি।এ নিয়ে কর্মকর্তা কর্মচারীদের মাঝেও ক্ষোভের সঞ্চার হয়েছে।খোঁজ নিয়ে জানা গেছে, বিশেষায়িত এ ব্যাংকের দিনাজপুর সদর শাখার তৎকালীন ব্যবস্থাপক মোস্তাফিজুর রহমান ও জহুরুল আলমের বিরুদ্ধে ভূয়া কৃষক সাজিয়ে কোটি টাকা আত্মসাতের বিষয়ে তদন্তে প্রমান হওয়ার পরও তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থাই গ্রহন করা হয়নি।এছাড়াও রাজশাহীর প্রধান কার্যালয়ের একটি সিন্ডিকেট নানা অনিয়ম করেও বছরের পর বছর ধরে প্রধান কার্যালয়ে চাকরি করে গেলেও তাদের বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহন করা হয়নি। রাকাবের একটি নির্ভরযোগ্য সূত্রমতে,...

হাঁসের মাংসের জন্যে বিখ্যাত দিনাজপুর বোচাগঞ্জ রাণীর ঘাট ভাবির মোড়

সেপ্টেম্বর ০৪, ২০২৩

নিউজ ডেস্কঃ দিনাজপুর:- দিনাজপুর থেকে মাত্র ২৫ কিলোমিটার পশ্চিমে গ্রামের আঁকাবাঁকা মেঠোপথ দিয়ে যেতে হয় গহিন গ্রামে ভাবির মোড় নামক এলাকায়, সুস্বাদু হাঁসের মাংসের জন্যে বিখ্যাত দিনাজপুর বোচাগঞ্জ রাণীর ঘাট ভাবির মোড়ে দেশের বিভিন্ন প্রান্ত থেকে দল বেঁধে মাইক্রো বাস মটর সাইকেল নিয়ে ছুটে আসছেন খাদ্য প্রেমীরা, সেখানে রানীর ঘাট টাঙ্গন নদীর অপর অবস্থিত ব্রিজ রাবার ড্যাম দর্শনার্থীদের জন্য একটি পর্যটন এলাকায় পরিণত হয়েছে, নদীর রাবার ড্যামের পাশেই সারিবদ্ধভাবে চোখে পড়ছে জেলেদের মাছ ধরার দৃশ্য, পাশেই রয়েছে ভারতের কাটা তারের সীমান্ত বেড়া, নদীর ধার দিয়ে আদিম যুগের ন্যায় সেই পুরাতন তাল গাছ, মজুদ করা খর কারীর স্তূপ নদীর স্রোতের টানে মানুষের মন জুড়িয়ে যাচ্ছে, এ যেন এক অসাধারণ অনুভ‚তি অপরূপ দৃশ্য।নদীটির অর্ধেকাংশ এপারে দিনাজপুর বোচাগঞ্জ উপজেলার রাণীর ঘাট, ওইপারে...

আজ মধ্য রাত থেকে অনিদৃস্ট সময়ের জন্য বন্ধ হতে পারে রেল-যোগাযোগ:

আগস্ট ২৭, ২০২৩

নিউজ ডেস্কঃ রাজশাহী:- মূল বেতনের সঙ্গে রানিং অ্যালাউন্স যোগ করে পেনশন প্রদান এবং আনুতোষিক সুবিধা দেওয়ার বিষয়ে জটিলতা নিরসন না হওয়ায় রোববার মধ্যরাত থেকে (১২টা) থেকে কর্মবিরতিতে যাচ্ছেন রেলওয়ের রানিং স্টাফরা।বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারী সমিতি এ কর্মসূচি ঘোষণা করেছে।এর ফলে আজ রাত থেকে সারা দেশে ট্রেন চলাচল বন্ধ হয়ে যেতে পারে।এ বিষয়ে রেলওয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বলছে, রেলমন্ত্রী রানিং স্টাফদের ১৫ সেপ্টেম্বর পর্যন্ত অপেক্ষা করতে বলেছেন, আমরা এটাই জানি।রোববার রাত থেকেই ধর্মঘট হবে তা জানি না।রেলওয়ের রানিং স্টাফরা জানিয়েছেন, আইন অনুযায়ী হেডকোয়ার্টারে তাদের ৮ ঘণ্টার ডিউটি শেষে ১২ ঘণ্টা বিশ্রাম করার কথা।কিন্তু রেলওয়ের কর্মী সংকট থাকায় তারা ৭/৮ ঘণ্টা বিশ্রাম করার পর আবার কাজে নেমে যেতেন।রেলের কর্মীরা রেলের স্বার্থে কাজ...

কুলিয়ারচরে ভূমি ও গৃহহীনদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৩৬টি ঘরের চাবি হস্তান্তর

আগস্ট ১৪, ২০২৩

নিউজ ডেস্কঃ কিশোরগঞ্জ:- গণ-ভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভূমি ও গৃহহীন পরিবারকে চতুর্থ পর্যায়ে (২য় ধাপে) সারা দেশে ২২ হাজার ১০১ টি পরিবারকে জমি ও গৃহ প্রদানের অংশ হিসেবে বুধবার (৯আগস্ট) সকালে কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলাকে গৃহহীন ও ভূমিহীনমুক্ত ঘোষণা করে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. শামীম হোসাইন এর মাধ্যমে ৩৬ টি গৃহহীন পরিবারের মাঝে জমির দলিলসহ ঘরের চাবি হস্তান্তর করেন প্রধান অতিথি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শামীম হোসাইন উপকারভোগীদের মাঝে ফলজ গাছের চারা বিতরণ করেন। এসময় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সৈয়দ নূরে আলম, জেলা পরিষদের সদস্য আব্দুস সাত্তার মাষ্টার, উপজেলা মুক্তিযোদ্ধা...

আম রপ্তানীতে নতুন রেকর্ড

আগস্ট ১৩, ২০২৩

নিউজ ডেস্কঃ রাজশাহী:- মৌসুম শেষ না হতেই চাঁপাই নবাবগঞ্জ থেকে রেকর্ড পরিমাণ আম রপ্তানি হয়েছে।আম রপ্তানিতে অন্য সব বছরের রেকর্ড ভেঙেছে এবার।ইউরোপের পাশাপাশি অন্য দেশের বড়-বড় সুপারশপেও বিক্রি হয়েছে এই জেলার সুমিষ্ট আম।রপ্তানিকারকরা বলছেন, বাগান থেকে আম বন্দরে যাওয়ার জন্য অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি প্যাকেজিং হাউস নির্মাণের খুবই দরকার।এ ছাড়া উদ্ভিদ সংগনিরোধ কোয়ারেন্টাইন সার্টিফিকেট নিতেও ভোগান্তির শিকার হতে হয় তাদের।এসব বাধা দূর করা গেলে রপ্তানি আয় আরও বাড়ানো সম্ভব।জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের পরিসংখ্যান অনুযায়ী, চলতি মৌসুমে এখন পর্যন্ত ২২৪ মেট্রিক টন আম বিদেশে রপ্তানি হয়েছে।জেলার ৩১ জন বাগানী ইউরোপের বাজারের পাশাপাশি অন্যান্য দেশেও আম রপ্তানি করেছে। এদের মধ্যে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ৫ জন, শিবগঞ্জ উপজেলার ১৭ জন, গোমস্তাপুর...

রহনপুর রেলবন্দরে ২০২২-২৩ অর্থ বছরে রেলের আয় ৩০ কোটি টাকা

আগস্ট ০৬, ২০২৩

নিউজ ডেস্কঃ রাজশাহী:- সদ্য সমাপ্ত অর্থ বছরে (২০২২-২৩) দেশের ২য় রেলওয়ে স্থলবন্দর রহনপুর থেকে পন্য পরিবহন করে ৩০ কোটি ২৯ লক্ষ ৮৪ হাজার ৯শ ২১ টাকা আয় করেছে বাংলাদেশ রেলওয়ে।বাংলাদেশের রহনপুর ও ভারতের সিঙ্গাবাদ রুট দিয়ে বাংলাদেশ-ভারত-নেপাল পন্য পরিবহন হয়ে থাকে।বর্তমানে এ রুট দিয়ে খৈল, ভুট্টা, পাথর ও সিমেন্ট তৈরির ছাই আমদানি হয়ে থাকে।এছাড়া সরকারি পর্যায়ে এ রুট দিয়ে খাদ্য-শষ্য আমদানি ও বাংলাদেশ থেকে নেপালে পর্যাপ্ত সার রপ্তানি হয়েছে।১৯৯০ সালে চালু হওয়া এ রেলওয়ে স্থলবন্দর থেকে সরকার প্রতিবছর কোটি কোটি টাকা রাজস্ব আয় করলে এর অবকাঠামোগত উন্নয়নে কোন পদক্ষেপ গ্রহন করেনি।তবে এখানে পূর্ণাঙ্গ রেলওয়ে স্থলবন্দর স্থাপনে এলাকাবাসী দীর্ঘদিন যাবত আন্দোলন চালিয়ে আসছে। এছাড়া, ইন্জিন ও ইয়ার্ড সংকটের কারণে ভারত থেকে একাধিক র‍্যাক নিতে পরছেনা রেলওয়ে।এ...