মঙ্গলবার ৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
নভেম্বর ০৮, ২০২৫
নিউজ ডেস্কঃ
দিনাজপুর:- জেলার হাট-বাজারে আগাম জাতের আমন ধান উঠতে শুরু করলেও মৌসুমের শুরুতেই ধানের ন্যায্য মূল্য না পেয়ে চরম হতাশায় ভুগছেন কৃষকরা।বিরল উপজেলার ধুকুরঝাড়ী বাজার এবং সদর উপজেলার গোপালগঞ্জ হাটে ধান বেচাকেনা জমজমাট হলেও, বিক্রি করে উৎপাদন খরচও উঠছে না বলে অভিযোগ করছেন তারা।ভোর সাড়ে ৫টা থেকে কৃষকেরা ভটভটি, নছিমন ও ব্যাটারিচালিত ভ্যানে করে ধান নিয়ে হাটে আসতে শুরু করেন।সকাল ১১টা পর্যন্ত চলে কেনা-বেচা।বর্তমানে আগাম জাতের বিনা-৭, বিনা-১৭, বিনা-৭৫ ধান প্রতি মণ বিক্রি হচ্ছে ১০২৫ থেকে ১০৭৫ টাকায়।এছাড়া পাথরভাটা, কোটরাপাড়ি বিক্রি হচ্ছে ১০৫০ থেকে ১১০০ টাকায়।অন্যদিকে, পুরোনো বোরো সম্পা কাটারি ও বগুড়া কাটারি প্রতি মণ বিক্রি হচ্ছে ১৬০০ থেকে ১৬৫০ টাকায়।
উৎপাদন খরচ বেশি হওয়ায় এই দামে ধান বিক্রি করে লাভের মুখ দেখা তো দূরের কথা, মূলধনও তুলে...
নভেম্বর ০৮, ২০২৫
নিউজ ডেস্কঃ
ব্যাংক খাতে অস্থিরতা বেড়েই চলছে। আওয়ামী লীগ সরকারের সাড়ে ১৫ বছরের শাসন শেষে দেশের ব্যাংক খাত এখন গভীর সংকটে পড়েছে। দীর্ঘদিনের অনিয়ম, ঋণ কেলেঙ্কারি ও রাজনৈতিক প্রভাবের কারণে ব্যাংকগুলোর আর্থিক স্থিতি ভেঙে পড়েছে। এর সরাসরি প্রভাব পড়েছে মূলধনের ওপর।বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদনে জানা গেছে, চলতি বছরের জুন শেষে দেশের ২৪টি ব্যাংক মূলধন ঘাটতিতে পড়েছে। এসব ব্যাংকের ঘাটতির পরিমাণ দাঁড়িয়েছে এক লাখ ৫৫ হাজার ৮৬৬ কোটি টাকা, যা তিন মাস আগেও ছিল প্রায় এক লাখ ১০ হাজার কোটি। অর্থাৎ, মাত্র তিন মাসেই ঘাটতি বেড়েছে ৪৫ হাজার কোটি টাকার বেশি।
নতুন করে এনআরবিসি ব্যাংক ও আল-আরাফাহ ইসলামী ব্যাংক মূলধন ঘাটতির তালিকায় যোগ হয়েছে, তবে বিদেশি খাতের হাবিব ব্যাংক ঘাটতি থেকে বেরিয়ে এসেছে। এনআরবিসি ব্যাংকের চেয়ারম্যান আলী হোসেন প্রধানিয়া বলেন, গত বছরের ডিসেম্বরেও...
নভেম্বর ০১, ২০২৫
নিউজ ডেস্কঃ
নেত্রকোনা:- "সাম্য ও সমতায়,দেশ গড়বে সমবায়" এই প্রতিপাদ্যে নেত্রকোণায় ৫৪ তম জাতীয় সমবায় দিবস উৎযাপিত হচ্ছে।শনিবার জেলা প্রশাসক ও সমবায় বিভাগের যৌথ আয়োজনে দিবসের কর্মসূচির মধ্যে ছিল র্যালী,আলোচনা সভা।সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে একই স্থানে গিয়ে শেষ হয়।পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা সমবায় কর্মকর্তা সুমন চন্দ্র পালের সভাপতিত্বে আলোচনা সভা হয়।সভায় বক্তব্য রাখেন,জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান,অতিরিক্ত জেলা প্রশাসক রাফিকুজ্জামান,অতিরিক্ত পুলিশ সুপার সজল কুমার সরকারসহ অন্যরা।
সভায় বক্তারা বলেন,দেশের উন্নয়ন,সমৃদ্ধিতে সমবায় গুরুত্বপূর্ণ অংশীদার।অনেকে একত্রে মিলে কাজ করলে বড় বড় কাজ সহজেই যেমন করা যায়,তেমনি...
অক্টোবর ১২, ২০২৫
নিউজ ডেস্কঃ
বিশ্ব খাদ্য নিরাপত্তা, দারিদ্র্য নিরসন ও টেকসই উন্নয়নের মতো বৈশ্বিক ইস্যুতে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করতে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ইতালির রোমের উদ্দেশে রওনা হয়েছেন।রোববার (১২ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে রোমের উদ্দেশে যাত্রা করেন তিনি ও তার সফরসঙ্গীরা। এই সফরের মূল উদ্দেশ্য হলো জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) আয়োজিত ওয়ার্ল্ড ফুড ফোরামের ফ্ল্যাগশিপ ইভেন্টে অংশগ্রহণ।
সফরসূচি অনুযায়ী, অধ্যাপক মুহাম্মদ ইউনূস ওয়ার্ল্ড ফুড ফোরামের মূল অধিবেশনে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখবেন।তার বক্তৃতায় বৈশ্বিক খাদ্যব্যবস্থা, ক্ষুধা মোকাবিলা, কৃষির উদ্ভাবন এবং সামাজিক ব্যবসার ভূমিকা নিয়ে গুরুত্বপূর্ণ প্রস্তাব ও অভিজ্ঞতা তুলে ধরবেন বলে জানা গেছে।...
অক্টোবর ১২, ২০২৫
নিউজ ডেস্কঃ
দিনাজপুর:- প্রচলিত ধারণা ভেঙে, গতানুগতিক আলু চাষ ছেড়ে পেঁপে চাষ করে রীতিমতো বিপ্লব ঘটিয়েছেন দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার পাল্টাপুর ইউপির বাছাড় গ্রামের কৃষক মুসা মিয়া।কৃষি অফিসের সঠিক পরামর্শ, সুপরিকল্পিত উদ্যোগ এবং অদম্য পরিশ্রমের মাধ্যমে তিনি মাত্র ৫ মাসে তার প্রাথমিক বিনিয়োগের টাকা তুলে এনেছেন।তার এই সাফল্য এখন কেবল একটি বাগান নয়, এটি এলাকার বেকার যুবক ও অন্য কৃষকদের জন্য আশার আলো হয়ে উঠেছে।কৃষক মুসা মিয়া জানান, আগে তিনি আলু চাষ করতেন, কিন্তু খরচের তুলনায় লাভ ছিল অনেক কম।কৃষি অফিসের দিকনির্দেশনা মেনে তিনি তার ৩ বিঘা জমিতে আলুর বদলে উচ্চ ফলনশীল ও আকর্ষণীয় বাবু ও সুখী জাতের ৩ হাজার হাইব্রিড পেঁপের চারা রোপণ করেন।এতে তার মোট খরচ হয় প্রায় ২ লাখ টাকা।
তবে চমক এখানেই ! মাত্র ৫ মাসের মাথায় তিনি প্রায় ২ লাখ টাকার পেঁপে বিক্রি করে...
সেপ্টেম্বর ০১, ২০২৫
নিউজ ডেস্কঃ
দিনাজপুর:- দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় ইসলামিক রিলিফ-কানাডার অর্থায়নে এবং ইসলামিক রিলিফ বাংলাদেশের বাস্তবায়নে পরিচালিত (সার্পোট) প্রকল্পের আওতায় বসতবাড়ীতে জলবায়ু সহনশীল সমন্বিত মডেল খামার কার্যক্রম চলছে।এরই ধারাবাহিকতায় (৩১ আগস্ট রবিবার ২০২৫) নবাবগঞ্জ উপজেলার পুটিমারা ইউনিয়নের শেরনগর উত্তরপাড়া স্বনির্ভর দলের উদ্যোগে মাঠ দিবস অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নবাবগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আসাদুজ্জামান।তিনি ইসলামিক রিলিফ বাংলাদেশকে সময়োপযোগী এই উদ্যোগের জন্য ধন্যবাদ জানিয়ে বলেন, বর্তমানে সারা বিশ্ব তাপমাত্রা বৃদ্ধি নিয়ে উদ্বিগ্ন।
এর প্রভাব সবচেয়ে বেশি পড়ছে প্রান্তিক জনগোষ্ঠীর ওপর।বসতবাড়ীতে জলবায়ু সহনশীল সমন্বিত মডেল খামার একটি সময়োপযোগী পদক্ষেপ, যা ঝুঁকিপূর্ণ...
আগস্ট ২৮, ২০২৫
নিউজ ডেস্কঃ
দিনাজপুর:- মাত্র ১০টি মৌবক্স নিয়ে যাত্রা শুরু করেছিলেন এক কলেজ পড়ুয়া।সেই যাত্রা এখন পরিণত হয়েছে এক সফল উদ্যোগে।দিনাজপুরের তরুণ উদ্যোক্তা রাকিব হাসান রিফাত, পড়াশোনার পাশাপাশি মৌচাষ করে তিনি শুধু নিজেই স্বাবলম্বী হননি, এলাকার আরও ২০-২৫ জন তরুণকে কর্মসংস্থানের সুযোগ করে দিয়েছেন।তার খামারের নাম দিয়েছেন তারুণ্য হানি ফার্ম।রাকিব জানান, ২০২১ সালে মাত্র ১০টি মৌবক্স দিয়ে তার মধু আহরণের কাজ শুরু হয়।শুরুর দিকে ১০ কেজি মধু বিক্রি করাই তার জন্য বড় চ্যালেঞ্জ ছিল।কিন্তু এখন তার খামারে রয়েছে শতাধিক মৌবক্স।বর্তমানে তিনি শুধু দিনাজপুর নয়, দেশের বিভিন্ন জেলায় মৌবক্স নিয়ে গিয়ে মধু উৎপাদন করছেন।লিচু, তিল, কালোজিরা, সরিষা এবং ড্রাগন বাগানের পাশে মৌবক্স স্থাপন করে তিনি সারা বছরই মধু সংগ্রহ করেন।
এতে যেমন তার নিজের আত্মকর্মসংস্থান হয়েছে,...
আগস্ট ২৮, ২০২৫
নিউজ ডেস্কঃ
আগামীতে পাট ও পাটজাত পণ্য রফতানি করে বছরে প্রায় ৫ বিলিয়ন ডলার আয় করা সম্ভব বলে আশাবাদি রপ্তানিকারকেরা।তবে সে সুদিনের জন্য অপেক্ষা করতে হবে।আগামী দিনগুলোয় পাট খাতের রফতানি বাড়ানোর জন্য পাটপণ্যের বহুধারণ নিশ্চিত করতে হবে।রফতানির গন্তব্য সম্প্রসারিত করতে হবে।ভারতের বিভিন্ন শুল্ক ও অশুল্ক বাধার বিষয়ে দ্বিপক্ষীয় আলোচনার আয়োজন করতে হবে।একই সঙ্গে বিকল্প বাজার খোঁজার উদ্যোগ নিতে হবে।অভ্যন্তরীণভাবে পাটপণ্যের ওপর বিভিন্ন কর রহিত করতে হবে।পাট শিল্পের আধুনিকায়ন নিশ্চিত করতে হবে এবং নতুন মেশিন স্থাপন করতে হবে।পাট খাতে বিনিয়োগ ও রফতানি সহায়তা বাড়াতে হবে।সংশ্লিষ্ট রফতানিকারকরা বলছেন, আগামীতে পাট ও পাটজাত পণ্য রফতানি করে বছরে প্রায় ৫ বিলিয়ন ডলার আয় করা সম্ভব।তবে সে সুদিনের জন্য অপেক্ষা করতে হবে।
পাট বাংলাদেশের সোনালি আঁশ।বর্তমানে...
আগস্ট ২৫, ২০২৫
নিউজ ডেস্কঃ
রাজশাহী:- রাজশাহী বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) খোন্দকার আজিম আহমেদ এনডিসি বলেছেন, বাণিজ্যিকভাবে মাছ চাষ লাভজনক হলেও আমাদের পরিবেশ, ধর্মীয় ও সাংস্কৃতিক চিন্তার বাইরে যাওয়া যাবে না।আমাদের প্রকৃতি উপযোগী মাছ উৎপাদন করতে হবে।শুধু লাভের জন্য নয়, পরিবেশ সংরক্ষণ করেই মাছ উৎপাদন করতে হবে।জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ উদ্যাপন উপলক্ষ্যে গতকাল রবিবার (২৪ আগস্ট) রাজশাহী বিভাগীয় মৎস্য অধিদপ্তর আয়োজিত মৎস্যভবনের সম্মেলনকক্ষে ‘মূল্যায়ন, সমাপনী ও সাংস্কৃতিক’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
খোন্দকার আজিম আহমেদ বলেন, আমাদের প্রাকৃতিক পরিবেশ কী কী মাছ উৎপাদনের উপযোগী তা ভালোভাবে বুঝতে হবে।মৎস্যখাদ্যে বা পশুখাদ্যে ক্ষতিকর হরমোন মেশানোর ফলে বিভিন্ন রোগবালাই সৃষ্টি হলে সকলের জন্য তাক্ষতির কারণ হবে।এসময় মাছের রোগবালাই দমনে প্যাথলজি...
জুলাই ০৮, ২০২৫
নিউজ ডেস্কঃ
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন করে শুল্ক আরোপের ঘোষণা শেয়ারবাজারে ব্যাপক নেতিবাচক প্রভাব ফেলেছে।চীনের ওপর অতিরিক্ত শুল্ক আরোপের সিদ্ধান্ত ঘোষণার পরই বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ে, যার ফলশ্রুতিতে মার্কিন শেয়ারবাজারে তীব্র ধস নামে।ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, চীন থেকে আমদানি করা প্রায় ৩০০ বিলিয়ন ডলারের পণ্যের ওপর অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক আরোপ করা হবে।এই ঘোষণার পর বাজারে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ডাও জোন্স সূচক ১,২০০ পয়েন্টেরও বেশি পড়ে যায়, যা গত এক বছরে সবচেয়ে বড় একদিনের পতন বলে মনে করা হচ্ছে।একই সঙ্গে এসঅ্যান্ডপি ৫০০ এবং নাসডাক কম্পোজিট সূচকেও যথাক্রমে ৫ ও ৭ শতাংশ পতন দেখা যায়।
এই ধস শুধু যুক্তরাষ্ট্রেই সীমাবদ্ধ থাকেনি। ইউরোপ ও এশিয়ার শেয়ারবাজারগুলোও এই খবরে প্রতিক্রিয়া জানিয়েছে। লন্ডনের এফটিএসই,...