রবিবার ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
জানুয়ারি ১৮, ২০২৬
নিউজ ডেস্কঃ
রাজশাহী:- রাজশাহী মহানগরীর বিভিন্ন এলাকায় পৃথক মাদকবিরোধী অভিযান চালিয়ে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) তিনজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে।অভিযানে দেশীয় তৈরি মদ ও ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে নগরীর বিভিন্ন এলাকায় মাদক বিক্রির সঙ্গে জড়িত ছিলেন বলে জানিয়েছে পুলিশ।আরএমপি সূত্র জানায়, অভিযানে মোট ১২ লিটার দেশীয় তৈরি মদ এবং ১২ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।গ্রেপ্তার হওয়া তিনজনই রাজশাহী মহানগরীর বাসিন্দা এবং তারা বিভিন্ন সময় ভিন্ন ভিন্ন এলাকায় মাদক সরবরাহ করতেন।উদ্ধারকৃত মাদক বিক্রির উদ্দেশ্যেই নিজেদের হেফাজতে রাখা হয়েছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছেন।
গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন শাহমখদুম থানার উত্তর নওদাপাড়া এলাকার মৃত একরামের ছেলে মো....
জানুয়ারি ১৭, ২০২৬
নিউজ ডেস্কঃ
রেলওয়ে পূর্বাঞ্চলের প্রধান সংস্থাপন কর্মকর্তার কার্যালয়ের দ্বিতীয় শ্রেণির কর্মচারী লুৎফা বেগম।অফিস করেন টয়োটা ব্র্যান্ডের ল্যান্ডক্রুজার ডাবল কেবিনের একটি পিকআপে।জানা গেছে, লুৎফা বেগম যে গাড়িতে চড়ে রেলওয়ে যাওয়া-আসা করেন সেটা টয়োটা ব্র্যান্ডের ৩ হাজার ১৫৩ সিসির ল্যান্ডক্রুজার ডাবল কেবিনের একটি পিকআপ।বিআরটিএর ডেটাবেইস থেকে প্রাপ্ত তথ্যানুযায়ী, ঢাকা মেট্রো-ঠ-১১-৩৫৪৪ এই নম্বরে ঢাকা বিআরটিএ কর্তৃক ২০০১ সালে ২৯ মার্চ গাড়িটি নিবন্ধিত হয়।গাড়িটির মালিক ঢাকা সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী।ঢাকা রমনায় সড়ক ভবনের ঠিকানার কার্যালয়ে এটা নিবন্ধিত রয়েছে।বিআরটিএর একই ডেটাবেইস মালিকানাসংক্রান্ত উল্লেখকৃত একটি মোবাইল নম্বরের সূত্র ধরে মো. রফিকুল ইসলাম নামে একজনের বিষয়ে তথ্য পাওয়া যায়।তিনি হলেন চট্টগ্রাম রেলওয়েতে...
জানুয়ারি ১৪, ২০২৬
নিউজ ডেস্কঃ
বাংলাদেশ রেলওয়ের ৪৫তম ক্রীড়া বার্ষিক প্রতিযোগিতা ২০২৬ এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।১৪ জানুয়ারি সকালে শান্তির প্রতীক পায়রা ও রঙিন বেলুন উড়িয়ে ক্রীড়া প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক জনাব মোঃ আফজাল হোসেন।এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,অতিরিক্ত মহাপরিচালকগণ, জিএম পূর্ব সুবক্তগীন ও জিএম পশ্চিম মোঃ ফরিদ আহমেদ, প্রধান প্রকৌলী আহমদ হোসেন মাসুম (পশ্চিম), প্রধান বানিজ্যিক কর্মকর্তা সুজিত বিশ্বাস (পশ্চিম),পূর্ব ও পশ্চিমাঞ্চল রেলের সকল প্রধান কর্মকর্তা ও বিভাগীয় প্রধানগণসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, বিভিন্ন ট্রেড ইউনিয়নের নেতা-কর্মী এবং অন্যান্য অতিথিবৃন্দ।৪৫তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় উপস্থিত সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান মহপরিচালক।
উদ্বোধনের পরপরই আনন্দ-উল্লাস...
জানুয়ারি ১৪, ২০২৬
নিউজ ডেস্কঃ
রাজশাহী:- রাজশাহী মহানগরীর বিভিন্ন এলাকায় পৃথক মাদকবিরোধী অভিযান চালিয়ে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) গোয়েন্দা পুলিশ (ডিবি), পবা থানা ও মতিহার থানা পুলিশ ছয়জন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে।অভিযানে ট্রিপ্রোলিডিন-কোডিন সিরাপ, ইয়াবা ট্যাবলেট, গাঁজা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।পুলিশের দাবি, নগরীতে মাদকের সরবরাহ ও বেচাকেনা ঠেকাতে এই অভিযান আরও জোরদার করা হবে।আরএমপি সূত্র জানায়, গত ১২ জানুয়ারি ২০২৬ তারিখে পরিচালিত অভিযানে ৩৫ বোতল নেশাজাতীয় ট্রিপ্রোলিডিন-কোডিন সিরাপ, ৮৮ পিস ইয়াবা ট্যাবলেট, ২২ পুরিয়ায় মোট ১০৪ গ্রাম গাঁজা এবং ২০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।এ ছাড়া মাদক বিক্রির নগদ ১ হাজার ১৬০ টাকা, সরবরাহ কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে...
জানুয়ারি ১৪, ২০২৬
নিউজ ডেস্কঃ
নরসিংদী:- নরসিংদীর মনোহরদী উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে ১২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।খিদিরপুর বাজার সংলগ্ন এলাকায় গভীর রাতে এই অভিযান পরিচালনা করে মনোহরদী থানা পুলিশ।উদ্ধারকৃত মাদকসহ আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।পুলিশ সূত্রে জানা যায়, ১১ জানুয়ারি রাত ১০টা থেকে ১২ জানুয়ারি ভোর ৬টার মধ্যে মনোহরদী থানার অফিসার ইনচার্জ মো. শাহিনুল ইসলামের সার্বিক নির্দেশনায় বিশেষ অভিযান পরিচালিত হয়।
এসআই মো. মনির হোসেনের নেতৃত্বে অভিযানে অংশ নেন এসআই মো. আবুল হোসেন, এটিএসআই সাদ্দাম হোসেন, এটিএসআই লিয়াকতসহ সঙ্গীয় ফোর্স।গোপন সংবাদের ভিত্তিতে খিদিরপুর বাজারে সাহেনশাহ নামের এক ব্যক্তির ওয়ার্কশপের সামনে পাকা রাস্তার ওপর অভিযান চালিয়ে ইয়াবাগুলো উদ্ধার করা...
জানুয়ারি ১৪, ২০২৬
নিউজ ডেস্কঃ
নরসিংদী:- নরসিংদীর মনোহরদী উপজেলার চন্দনবাড়ী ইউনিয়ন ভূমি অফিসের আয়োজনে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১৩ জানুয়ারি ২০২৬ খ্রি.) এ গণশুনানি আয়োজন করা হয়।গণশুনানিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মান্যবর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আনোয়ার হোসাইন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মনোহরদী উপজেলার উপজেলা নির্বাহী অফিসার এম. এ. মুহাইমিন আল জিহান এবং সহকারী কমিশনার (ভূমি) মোঃ সজিব মিয়া ও মনোহরদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি কামাল উদ্দীন সরকার বাদল প্রমূখ।গণশুনানিতে ভূমি সংক্রান্ত বিভিন্ন সমস্যা ও অভিযোগ সরাসরি তুলে ধরার সুযোগ পান সেবাপ্রত্যাশীরা।
উপস্থিত প্রশাসনিক কর্মকর্তারা মনোযোগসহকারে অভিযোগ শুনে তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় দিকনির্দেশনা ও সমাধানের আশ্বাস দেন।সকলের প্রাণবন্ত অংশগ্রহণ ও সহযোগিতায়...
জানুয়ারি ১৩, ২০২৬
নিউজ ডেস্কঃ
রাজশাহী:- নানা অভিযোগে রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (রামেবি) তিন কর্মকর্তাকে চাকরিচ্যুত করা হয়েছে।গত ১৫ ডিসেম্বর অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ১৯তম সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী সোমবার (১২ জানুয়ারি) তাদের চাকরিচ্যুতি কার্যকর করে পৃথক চিঠি ইস্যু করা হয়।চাকরিচ্যুত কর্মকর্তারা হলেন-লিয়াজোঁ ও প্রটোকল অফিসার ইসমাঈল হোসেন, সেকশন অফিসার ও চলতি দায়িত্বপ্রাপ্ত সাবেক সহকারী রেজিস্ট্রার এবং সহকারী কলেজ পরিদর্শক রাসেদুল ইসলাম এবং সেকশন অফিসার জামাল উদ্দীন।বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, লিয়াজোঁ ও প্রটোকল অফিসার ইসমাঈল হোসেনের বিরুদ্ধে জাল শিক্ষাগত সনদে চাকরি গ্রহণের অভিযোগ তদন্তে প্রমাণিত হয়েছে।নিয়োগের সময় তিনি স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি থেকে প্রাপ্ত বিবিএ সনদ দাখিল করেন।পরবর্তীতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের যাচাই-বাছাইয়ে...
জানুয়ারি ১৩, ২০২৬
নিউজ ডেস্কঃ
রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) একটি বিশেষ অভিযানে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন এবং দুই রাউন্ড গুলি উদ্ধার করেছে।মঙ্গলবার (১২ জানুয়ারি) দিবাগত রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে মহানগরের শাহ্মখদুম থানাধীন সিলিন্দা বটতলা এলাকায় এই অভিযান পরিচালিত হয় বলে জানিয়েছে আরএমপি।
গোপন সংবাদের ভিত্তিতে ৩–৪ জনের একটি ছিনতাইকারী দল সেখানে অবস্থান করছে—এমন তথ্য পেয়ে ডিবির একটি টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযান শুরু করে।পুলিশের উপস্থিতি টের পেয়ে ছিনতাইকারীরা পালানোর চেষ্টা করে এবং এ সময় আওয়ামী লীগের অফিসের সামনে কিছু ফেলে দিয়ে আমবাগানের ভেতর দিয়ে দৌড়ে পালিয়ে যায়।
পরে স্থানীয় নাইট গার্ডদের সহযোগিতায় আওয়ামী লীগ অফিসের পূর্ব পাশের ফাঁকা জায়গায় তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।উদ্ধারকৃত...
জানুয়ারি ১২, ২০২৬
নিউজ ডেস্কঃ
দিনাজপুর:- দিনাজপুর সদর উপজেলার আটোর মোহাম্মদীয়া ফাযিল (স্নাতক) মাদরাসার অধ্যক্ষ আহসান হাবিবের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার গুরুতর অভিযোগ উঠেছে।মাদরাসা ফান্ডের প্রায় ২৫ লাখ ২৩ হাজার ২৬০ টাকা আত্মসাতের অভিযোগে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে জেলা প্রশাসক, দুদক এবং মাদরাসা পরিচালনা কমিটির কাছে লিখিত আবেদন জানিয়েছেন শিক্ষক-কর্মচারী ও স্থানীয় এলাকাবাসী।অভিযোগ সূত্রে জানা গেছে, গত ১০ নভেম্বর ২০২৪ থেকে বর্তমান সময় পর্যন্ত মাদরাসার বিবিধ আয়ের ২৫ লাখ ২৩ হাজার ২৬০ টাকা ব্যাংক অ্যাকাউন্টে জমা না দিয়ে অধ্যক্ষ আহসান হাবিব ব্যক্তিগতভাবে আত্মসাৎ করেছেন।
এই বিপুল পরিমাণ টাকা আদায়ে গত ১৩ নভেম্বর ২০২৫ তারিখে জেলা প্রশাসক বরাবর পৃথক দুটি আবেদন করা হয়।উক্ত আবেদনের পরিপ্রেক্ষিতে গত ১৭ ডিসেম্বর ২০২৫ তারিখে অতিরিক্ত...
জানুয়ারি ১২, ২০২৬
নিউজ ডেস্কঃ
নেত্রকোনা:- নেত্রকোণার মোহনগঞ্জে মাদক সেবনের প্রতিবাদ করায় মো. মাসুদ রানা (২৫) নামে এক যুবককে বেধড়ক পিটিয়ে ও ছুরিকাঘাতে জখম করেছে মাদকসেবীরা।পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।শনিবার রাত ১০ টার দিকে উপজেলার ঝিমটি বাজারে এ ঘটনা ঘটে।আহত মাসুৃদ রানা উপজেলার বড়তলী-বানিয়াহারী ইউনিয়নের দলবল গ্রামের মোঃ কালাচান মিয়ার ছেলে।এ ঘটনায় ভুক্তভোগী মাসুদ রানা বাদী হয়ে আজ রোববার সকালে মোহনগঞ্জ থানায় অভিযোগ করেছেন।
এতে উপজেলার দলবল গ্রামের মোঃ শরীফ মিয়া (৩০) তার ভাই মোঃ আব্দুল (৪০), চাচাতো ভাই আশরাফুলসহ (৩৫) শরীফের দোকানের কর্মচারী মোঃ আতির মিয়াসহ ছয়জনকে আসামি করা হয়েছে।অভিযোগে বলা হয়, উপজেলার ঝিমটি বাজারে শরীফের রেস্টুরেন্টে ব্যবসা রয়েছে।রাতে বাজারে লোকজন নিয়ে নেশাদ্রব্য সেবন করেন শরীফ৷
স্থানীয় ওয়ার্ড...