শুক্রবার ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

সাংবাদিকের ওপর বিএনপির নেতা-কর্মীদের হামলা

আগস্ট ২২, ২০২৬

নিউজ ডেস্কঃ বরিশালের উজিরপুর উপজেলার ওটরা ইউনিয়নে জামায়াতে ইসলামীর নৈশ ইবাদতকে কেন্দ্র করে জামায়াত ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।এ সময় সংবাদ সংগ্রহ করতে গিয়ে বিএনপির নেতাকর্মীদের হামলার শিকার হয়েছেন ইনশাফ টাইমস ২৪-এর উজিরপুর উপজেলা প্রতিনিধি আর এ রাফি।বৃহস্পতিবার (২০ আগস্ট) রাত আনুমানিক সাড়ে ৭টার দিকে ওটরা ইউনিয়নের চকমান মসজিদে জামায়াতে ইসলামীর উদ্যোগে নৈশ ইবাদত ও তাহাজ্জুদ নামাজের আয়োজন করা হয়।অনুষ্ঠান চলাকালে ওটরা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি মো. রিয়াজসহ বিএনপির নেতাকর্মীরা সেখানে গিয়ে অনুষ্ঠানে বাধা দেন। এ সময় মো. রিয়াজ প্রশ্ন করেন, মসজিদে জামায়াতের অনুষ্ঠান কেন হবে এবং তাদের অনুষ্ঠানে কেন দাওয়াত দেওয়া হয়নি।এ নিয়ে জামায়াত ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতির...

রাজশাহীতে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ২২ আগস্ট

আগস্ট ২০, ২০২৬

নিউজ ডেস্কঃ আর মাত্র তিন দিন পর রাজশাহীতে শুরু হচ্ছে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট।আগামী ২২ আগস্ট রাজশাহী নগরীর ২২ হাজার দর্শক ধারণক্ষমতাসম্পন্ন মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে জমকালো আয়োজনের মধ্য দিয়ে এ টুর্নামেন্টের উদ্বোধন হবে।বিশ্বকাপ ফুটবলের আদলে আয়োজিত এ টুর্নামেন্টকে ঘিরে রাজশাহীতে চলছে ব্যাপক প্রস্তুতি।স্টেডিয়াম পরিষ্কার-পরিচ্ছন্ন ও সাজসজ্জার কাজ চলছে।পাশাপাশি টুর্নামেন্টের প্রচার-প্রচারণাও জোরেশোরে চালানো হচ্ছে।জেলা প্রশাসন, জেলা ক্রীড়া অফিস ও জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তারা আয়োজন সফল করতে ব্যস্ত সময় পার করছেন। টুর্নামেন্টে রাজশাহী সিটি করপোরেশনের মহানগর ফুটবল দলসহ জেলার ৯টি উপজেলা ফুটবল দল অংশ নেবে।উদ্বোধনী দিন রাজশাহী সিটি করপোরেশনের মহানগর ফুটবল দল ও বাগমারা উপজেলা ফুটবল দল মুখোমুখি হবে।উদ্বোধনকে...

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২১

আগস্ট ২০, ২০২৬

নিউজ ডেস্কঃ রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধের অভিযোগে ২১ জনকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)।মহানগরীর বিভিন্ন থানা ও গোয়েন্দা (ডিবি) পুলিশের পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।আরএমপি সূত্রে জানা যায়, মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত ৭ জন, মাদক মামলায় ১০ জন এবং অন্যান্য মামলায় ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।বিভিন্ন অপরাধে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে অভিযান পরিচালনা করা হয়।গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ। IPCS News : Dhaka : আরএমপি নিউজ : রাজশাহী। ...

কার্যক্রম সম্প্রসারণে ইউনিয়ন, উপজেলা ও জেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ দিচ্ছে IPCS NEWS

আগস্ট ১৯, ২০২৬

নিউজ ডেস্কঃ দেশব্যাপী সংবাদ পরিবেশনের কার্যক্রম আরও বিস্তৃত ও গতিশীল করতে দৈনিক অনলাইন নিউজ পোর্টাল IPCS NEWS জরুরি ভিত্তিতে ইউনিয়ন, উপজেলা ও জেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগের উদ্যোগ নিয়েছে।দেশের প্রতিটি অঞ্চলের গুরুত্বপূর্ণ ঘটনা, উন্নয়ন কার্যক্রম, জনদুর্ভোগ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, সংস্কৃতি এবং অন্যান্য স্থানীয় সংবাদ দ্রুত ও নিরপেক্ষভাবে পাঠকের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এ নিয়োগ কার্যক্রম পরিচালিত হবে।IPCS NEWS কর্তৃপক্ষ জানিয়েছে, ন্যূনতম এসএসসি বা এইচএসসি পাস এবং সাংবাদিকতা পেশায় আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারবেন। বাংলা ভাষায় সংবাদ লেখার দক্ষতা, স্মার্টফোন ও ইন্টারনেট ব্যবহারের সক্ষমতা, সততা, দায়িত্বশীলতা এবং স্থানীয় পর্যায়ে তথ্য সংগ্রহে আগ্রহী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।পূর্বে সাংবাদিকতার অভিজ্ঞতা থাকলে তা অতিরিক্ত...

টিফিনের পর বিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিতি কম, হঠাৎ পরিদর্শনে নবাগত ইউএনও

আগস্ট ১৯, ২০২৬

নিউজ ডেস্কঃ নিয়মিত শিক্ষার্থী উপস্থিতি নিশ্চিতকরণ, মানসম্মত পাঠদান ও শিক্ষার পরিবেশ উন্নয়নের লক্ষ্যে নরসিংদীর মনোহরদী উপজেলার দুটি শিক্ষা প্রতিষ্ঠান হঠাৎ পরিদর্শন করেছেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহামুদুল হাসান।পরিদর্শনকালে টিফিনের পর অধিকাংশ শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের উপস্থিতি আশঙ্কাজনকভাবে কম দেখতে পেয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি।সম্প্রতি মনোহরদী সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় ও চন্দনবাড়ি এস এ পাইলট উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন ইউএনও মাহামুদুল হাসান। এ সময় তিনি বিভিন্ন শ্রেণিকক্ষ ঘুরে শিক্ষার্থীদের উপস্থিতি, শিক্ষকদের পাঠদান পদ্ধতি, শ্রেণিকক্ষের পরিবেশ এবং শিক্ষার্থীদের পাঠগ্রহণের সার্বিক চিত্র পর্যবেক্ষণ করেন।পরিদর্শনে টিফিনের পর শিক্ষার্থীদের উপস্থিতি উল্লেখযোগ্যভাবে কমে যাওয়ার বিষয়টি তার নজরে আসে। এতে...

অনুমোদন ছাড়াই বাসা নির্মাণকাজ-নির্বাহী কর্মকর্তার পরিদর্শনে কাজ বন্ধ

আগস্ট ১৯, ২০২৬

নিউজ ডেস্কঃ নেত্রকোণার কেন্দুয়া পৌরসভার পশ্চিম শান্তিবাগ এলাকায় পৌরবিধি না মেনে বাসা নির্মাণের অভিযোগে সংবাদ প্রকাশের পর ঘটনাস্থল পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা চৌধুরী।পরিদর্শন শেষে নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।মঙ্গলবার (১৮ আগস্ট) উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা চৌধুরী কেন্দুয়া পৌরসভার প্রকৌশলী রাজু আহমেদ ও পৌর সচিব মতিউর রহমানকে সঙ্গে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন।এ সময় সংশ্লিষ্ট ব্যক্তিকে নির্মাণকাজ বন্ধ রাখার পাশাপাশি পৌরবিধি ও সংশ্লিষ্ট নিয়ম মেনে পরবর্তী কার্যক্রম পরিচালনার নির্দেশ দেওয়া হয়। স্থানীয়দের অভিযোগ,ইকবাল মাস্টার নামে এক ব্যক্তি পৌরবিধি না মেনে বাসা নির্মাণ করায় এলাকায় পানি নিষ্কাশনে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে।এতে পশ্চিম শান্তিবাগ এলাকায় জলাবদ্ধতার আশঙ্কা দেখা দিয়েছে।এ...

রাজশাহীতে বিশেষ মাদকবিরোধী টিমের অভিযানে দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

আগস্ট ১৯, ২০২৬

নিউজ ডেস্কঃ রাজশাহী মহানগরীতে বিশেষ মাদকবিরোধী টিমের অভিযানে ইয়াবা ট্যাবলেট ও নগদ অর্থসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)।মঙ্গলবার (১৮ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে বোয়ালিয়া থানার কয়েরদাড়া বিলপাড়া গ্রামের মো. রবিউল ইসলামের ছেলে মো. রতন (৩০)-এর বসতবাড়িতে অভিযান চালায় আরএমপির বিশেষ মাদকবিরোধী টিম।এ সময় রতন ও উপশহর গ্রামের মৃত আলমগীরের ছেলে মো. আব্দুল ওয়াহেদ (৩৮)কে গ্রেপ্তার করা হয়।অভিযানে রতনের হেফাজত থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ১০ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ ১৮ হাজার ৫০ টাকা জব্দ করা হয়। পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, আব্দুল ওয়াহেদ দীর্ঘদিন ধরে রতনের সহযোগী হিসেবে মাদক ব্যবসা পরিচালনা করে আসছিলেন।গ্রেপ্তারদের বিরুদ্ধে বোয়ালিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে...

মনোহরদীতে গ্যাস সংকটে স্থবির পরিবহন, সিএনজি স্টেশনে দীর্ঘ সারি

আগস্ট ১৮, ২০২৬

নিউজ ডেস্কঃ নরসিংদীর মনোহরদীতে গ্যাস সংকট তীব্র আকার ধারণ করেছে।উপজেলার একমাত্র আনোয়ার অ্যান্ড সিএনজি ফিলিং স্টেশনে প্রতিদিন শত শত গ্যাসচালিত যানবাহনের দীর্ঘ সারি দেখা যাচ্ছে।সরবরাহ সংকটের কারণে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও চালকরা প্রয়োজনীয় পরিমাণ গ্যাস পাচ্ছেন না।এতে ব্যাহত হচ্ছে যাত্রী পরিবহন ও স্বাভাবিক যান চলাচল।চালকদের অভিযোগ, দীর্ঘ সময় লাইনে দাঁড়ানোর পর একটি গাড়িতে ৫০ থেকে ১০০ টাকার বেশি গ্যাস দেওয়া হচ্ছে না।কোনো কোনো ক্ষেত্রে ১০০ থেকে ২০০ টাকার গ্যাস মিলছে।ফলে অল্প গ্যাস নিয়ে আবারও স্টেশনে ফিরে আসতে হচ্ছে। এতে একদিকে যেমন কর্মঘণ্টা নষ্ট হচ্ছে, অন্যদিকে কমে যাচ্ছে চালকদের দৈনিক আয়।গ্যাস সংকটে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন সিএনজি অটোরিকশা, মাইক্রোবাস, প্রাইভেটকারসহ বিভিন্ন গ্যাসচালিত যানবাহনের চালকরা।অনেক চালক পর্যাপ্ত...

অধিগ্রহণের আগেই ফসলি জমিতে বহুতল ভবন, উঠছে প্রশ্ন

আগস্ট ১৮, ২০২৬

নিউজ ডেস্কঃ দিনাজপুরের পার্বতীপুরে বড়পুকুরিয়া কয়লা খনির উত্তর পাশে ফসলি জমিতে গড়ে উঠেছে শত শত বহুতল ভবন।স্থানীয়দের অভিযোগ, খনি সম্প্রসারণের জন্য চিহ্নিত এলাকায় এসব ভবন গুলো নির্মাণ করা হয়েছে।ভবন গুলোর মালিকানা, নির্মাণের অনুমোদন এবং ভবিষ্যতে অধিগ্রহণের ক্ষতিপূরণ নিয়ে প্রশ্ন উঠেছে।পার্বতীপুর উপজেলার হামিদপুর ইউনিয়নের বাঁশপুকুর, কাজীপাড়া ও চৌহাটি মৌজায় সরেজমিনে দেখা যায়, কৃষিজমির মধ্যে তিন থেকে চারতলা পর্যন্ত বেশ কিছু ভবন নির্মাণ করা হয়েছে।অনেক ভবনই জনশূন্য।কয়েকটির প্রধান ফটকে তালা ঝুলছে। অধিকাংশ স্থাপনায় পাকা সড়ক, ড্রেনেজ ও অন্যান্য নাগরিক সুবিধা নেই।জমির আইল ধরে এসব ভবনে যেতে হয়।হামিদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজওয়ানুল হক জানান, বাঁশপুকুর ও কাজীপাড়া এলাকায় প্রায় ১৫০টি এবং চৌহাটি মৌজায় প্রায় ৫০টি মোট...

নেত্রকোণার দুর্গাপুরে ৪ শত পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

আগস্ট ১৮, ২০২৬

নিউজ ডেস্কঃ নেত্রকোণা জেলার দুর্গাপুরে চেকপোস্টে তল্লাশিকালে চার শত পিস ইয়াবা ট্যাবলেটসহ হক মিয়া (২৮) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।সোমবার (১৭ আগস্ট) দুপুরে উপজেলার জাঞ্জাইল বাস কাউন্টার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃত হক মিয়া দুর্গাপুর থানার মাধবপুর সীমান্তবর্তী মিনকি ফান্দা গ্রামের আব্দুল মোতালেবের ছেলে।পুলিশ সূত্রে জানা যায়, সোমবার দুপুরে দুর্গাপুর থানার জাঞ্জাইল চেকপোস্টে নিয়মিত ডিউটি পালন করছিল পুলিশের একটি দল। চেকপোস্ট পার্টির ইনচার্জ হিসেবে দায়িত্বে ছিলেন এসআই হারুন। দুপুর সাড়ে ১২টার দিকে ওই চেকপোস্টে যাত্রীবাহী অটোরিকশা থামিয়ে তল্লাশি শুরু করে পুলিশ।এ সময় অটোরিকশার এক যাত্রীর আচরণ সন্দেহজনক মনে হলে পুলিশ তাকে তল্লাশির উদ্যোগ নেয়।পুলিশের উপস্থিতি টের পেয়ে ওই ব্যক্তি নিজের পকেটে থাকা...