বুধবার ৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ২৩শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
জুলাই ২৭, ২০২৩
নিউজ ডেস্কঃ
নেত্রকোনা:-নেত্রকোনা-৪(মদন-মোহনগঞ্জ-খালিয়াজুরী) আসনের উপনির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগের একক প্রার্থী হিসেবে সোমবার জমা দেওয়ার শেষ দিনে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন সাজ্জাদুল হাসান।আজ মঙ্গলবার নির্বাচন অফিসের যাচাই বাছাইয়ে প্রধানমন্ত্রীর সাবেক একান্ত সচিব সাজ্জাদুল হাসানের মনোনয়ন টিকে যাওয়ায় এখন আর ভোট হচ্ছেনা এ আসনের তিন উপজেলায়।এখন নির্ধারিত সময়ে সংসদ সদস্য পদের ঘোষণার অপেক্ষা।সাবেক তিন বারের আওয়ামীলীগের সংসদ সদস্য ১১ জুলাই রেবেকা মোমিনের মৃত্যুতে নেত্রকোনা-৪ মদন-মোহনগঞ্জ-খালিয়াজুরী উপজেলা নিয়ে গঠিত এই আসনে তফসিল অনুযায়ী উপনির্বাচন হওয়ার কথা ছিল আগামী ২ সেপ্টেম্বর।ময়মনসিংহ আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ বেলায়েত হোসেন চৌধুরী জানান,জমা দেওয়ার শেষ দিনে নৌকার প্রার্থী সাজ্জাদুল হাসান মনোনয়নপত্র জমা...
জুলাই ২৭, ২০২৩
নিউজ ডেস্কঃ
আরএমপি নিউজ:- রাজশাহী মহানগরী’র সিটি হাটে প্রতারক চক্রের ৪ সদস্যকে গ্রেফতার করেছে আরএমপি’র শাহমখদুম থানা পুলিশ।গ্রেফতারকৃত আসামিরা হলো মো: জিয়ারুল ইসলাম ওরফে সোহেল (৫৪), মোসা: জিয়াসমিন (২৭), মো: তৈয়ব আলী খা (৬০) ও মো: লিটন খা (২৫)।জিয়ারুল মেহেরপুর জেলার সদর থানার নিশ্চিন্তপুরের মৃত মহরম আলীর ছেলে, সে বর্তমানে ঢাকা মহানগরীর মোহাম্মদ থানার মুয়র ভিলা ০১ নং গলির বাসিন্দা।
জিয়ারুলের স্ত্রী জিয়াসমিন মাদারীপুর জেলার শিবচর থানার চর বাদশাপাড়ার মো: তৈয়ব আলীর মেয়ে, তৈয়ব আলী একই এলাকার মৃত কিনাই খা’র ছেলে ও তার ছেলে মো: লিটন খা।তারা বর্তমানে ঢাকার জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানার জিনজিরা বোরানিবাগ এলাকার বাসিন্দা।
ঘটনা সূত্রে জানা যায়, রাজশাহী মহানগরীর শাহমখদুম থানার বড়বাড়িয়া গ্রামের মো: এজাজুল হক-এর ছেলে মো: লিটন আলী ও আসামি মো: জিয়ারুল...
জুলাই ২৬, ২০২৩
নিউজ ডেস্কঃ
নেত্রকোনা:- মদন উপজেলার ৭নং নায়েকপুর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোছলেহ উদ্দিন ভূঁঞার বিরুদ্ধে ইউনিয়ন পরিষদের কার্যক্রমে ব্যাপক অনিয়ম, দুর্নীতি, ঈদুল আজাহার চাউল, অর্থ আত্মসাতের এবং পরিষদের সদস্যদেরকে অন্তর্ভুক্ত না করার অভিযোগে সেই বিতর্কিত ইউপি চেয়ারম্যান মোছলেহ উদ্দিন ভূঁঞার, বিরুদ্ধে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় থেকে ২৪ জুলাই ২০২৩ইং কারণ দর্শানোর নোটিশ প্রদান করে।জানা যায়, নেত্রকোণা জেলা প্রশাসকের মাধ্যমে স্থানীয় সরকার বিভাগে ১০ কার্য দিবসের মধ্যে উক্ত চিঠির জবাব প্রেরণ নিশ্চিত করণের জন্য নির্দেশ প্রদান করেছেন।
গত ১৬/০৪/২০২৩ ইং তারিখে চেয়ারম্যান মোছলেহ উদ্দিন ভূঁঞার অনিয়ম ও দুর্নীতির কারণে এবং পরিষদের ইউপি সদস্যদের কোন কাজে অন্তর্ভুক্ত না করার কারণে ৫ জন ইউপি...
জুলাই ২৬, ২০২৩
নিউজ ডেস্কঃ রাজশাহী:- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে অবমাননার অভিযোগ এনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) অধ্যাপক আলপনা তালুকদারের শাস্তির দাবি জানানো হয়েছে।সোমবার রাতে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়া ও সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই দাবি জানানো হয়।তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনিস্টিউটের শিক্ষক।বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১৯৭৫ সালের ১৫ আগস্ট কিছু বিপদগামী সেনা সদস্যদের হাতে মহান স্বাধীনতার স্থপতি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সপরিবারে নির্মমভাবে নিহত হন।যা কোটি কোটি বাঙালির হৃদয়ে আজও রক্তক্ষরণ করে। কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনিস্টিউটের শিক্ষক অধ্যাপক আলপনা তালুকদার তার নিজস্ব ফেসবুক একাউন্ট থেকে গত ৪ জুলাই ১৫...জুলাই ২৬, ২০২৩
নিউজ ডেস্কঃ
আরএমপি নিউজ:- আগামী ২৯ জুলাই ২০২৩ (১০ মহররম) শনিবার পবিত্র আশুরা উদযাপন উপলক্ষ্যে রাজশাহী মেট্রোপলিটন এলাকার বিভিন্ন স্থানে বিভিন্ন সময়ে ধর্মীয় সমাবেশ/তাজিয়া মিছিল অনুষ্ঠিত হবে।উক্ত ধর্মীয় সমাবেশ/তাজিয়া মিছিল নির্বিঘ্নে চলা নিশ্চিত করতে কিছু নিষেধাজ্ঞা আরোপ করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ।এতে বলা হয়, পবিত্র আশুরা উপলক্ষ্যে রাজশাহী মহানগর এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষা করার নিমিত্ত রাজশাহী মেট্রোপলিটন পুলিশ আইন-১৯৯২ এর ২৬ (ঢ), ২৬ (ট)(ই), ২৯(১)(ক) ও ২৯(১)(খ) ধারায় অর্পিত ক্ষমতাবলে আগামী ২৯ জুলাই, ২০২৩ খ্রিষ্টাব্দ, ১০ মুহাররম ১৪৪৫ হিজরি রাজশাহী মহানগর এলাকায় আতশবাজি, পটকা ফুটানো-সহ অন্যান্য ক্ষতিকারক দ্রব্য ব্যবহার, হিংসাত্মকভাবে আঘাত করার উদ্দেশ্যে অস্ত্রশস্ত্র, তলোয়ার, বর্শা, বন্দুক, ছোরা বা লাঠি, বিস্ফোরক দ্রব্য ও অন্য কোনো ক্ষতিকর...
জুলাই ২৬, ২০২৩
নিউজ ডেস্কঃ
ঢাকা:- হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কৌশলে ৪টি সোনার বার ও ২টি চুড়ি সহ ১ জন প্রবাসীকে আটক করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।যার ওজন ৫১৭ গ্রাম।আটক যাত্রীর নাম মজিবর রহমান।মংগলবার (২৫ জুলাই) বিকেলে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক।তিনি জানান, সৌদি আরবের দাম্মাম থেকে প্রবাসী মজিবর রহমান ইতিহাদ এয়ারওয়েজের ফ্লাইটে ঢাকায় আসেন।হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টমস হল ত্যাগ করার পর তার আচরণ সন্দেহজনক হওয়া তাকে জিজ্ঞাসাবাদ করা হয়।এপিবিএন অফিসে এনে তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে মজিবর রহমান অস্বীকার করলেও পরবর্তীকালে বিশদ জিজ্ঞাসাবাদে সোনা থাকার কথা স্বীকার করেন।জিয়াউল হক আরও জানান, এরপর যাত্রী তার মোজার ভেতর...
জুলাই ২৬, ২০২৩
নিউজ ডেস্কঃ
রাজশাহী:- রাজশাহী কেন্দ্রীয় কারাগারের কনডেমড সেলে থাকা অধ্যাপক ড. তাহের আহমেদ হত্যা মামলার ফাঁসির আসামি ড. মিয়া মহিউদ্দিন ও জাহাঙ্গীর আলমের ফাঁসির সময় ঘনিয়ে এসেছে।যেকোন সময় তাদের ঝুলতে হবে ফাঁসির দড়িতে।এ জন্য ফাঁসির মঞ্চ প্রস্তুত করা হচ্ছে।স্মরণকালের মধ্যে এই প্রথম দুই আসামির ফাঁসি একই মঞ্চে হতে যাচ্ছে।কারণ এই কারাগারে ফাঁসির মঞ্চ রয়েছে একটিই।মঙ্গলবার মহড়াও করেছে কর্তৃপক্ষ।একই সঙ্গে দুজনের ফাঁসি কার্যকর করা হবে, নাকি পর পর হবে-তা নিয়ে ভাবছে কর্তৃপক্ষ।তবে ফাঁসি কার্যকরে সব ধরনের প্রস্তুতি প্রায় শেষ।এর অংশ হিসেবে ড. মিয়া মহিউদ্দিন ও জাহাঙ্গীরের পরিবারের সদস্যরা কারাগারে গিয়ে তাদের সঙ্গে শেষ দেখা করেছেন।কারা কর্তৃপক্ষ চিঠি দিয়ে তাদের পরিবারের সদস্যদের সাক্ষাতের জন্য আহ্বান করেছিল।মঙ্গলবার দুজনের পরিবারই সাক্ষাৎ...
জুলাই ২৬, ২০২৩
নিউজ ডেস্কঃ
রাজশাহী:- গত ২৪ ঘন্টায় (২৬-০৭-২০২৩ খ্রিঃ) রাজশাহী জেলা পুলিশের নিয়মিত মাদক বিরোধী অভিযানে মোট ৪৮ জনকে আটক করা হয়েছে।রাজশাহী জেলার বিভিন্ন থানা ও ডিবি পুলিশ জেলার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে গোদাগাড়ী মডেল থানা ১০ জন, তানোর থানা ০৬ জন, মোহনপুর থানা ০১ জন, বাগমারা থানা ১০ জন, দুর্গাপুর থানা ০৩ জন, পুঠিয়া থানা ০৩ জন, চারঘাট মডেল থানা ১৩ জন ও বাঘা থানা ০২ জনকে আটক করে।যার মধ্যে ৩৪ জন ওয়ারেন্টভুক্ত আসামি, ০৪ জনকে মাদকদ্রব্যসহ ১০ জনকে অন্যান্য মামলায় গ্রেফতার করা হয়েছে।গোদাগাড়ী মডেল থানা পুলিশ ১নং মোঃ মহসিন (২২) কে ২০গ্রাম হেরোইনসহ আটক করে।বাগমারা থানা পুলিশ ১নং সুবাষ কুমার শিং (৩০) কে ২০লিটার চোলাইমদসহ আটক করে।ডিবি পুলিশ রাজশাহী কর্তৃক বাগমারা থানা এলাকা হতে ১নং মোছাঃ শ্যামলী খাতুন (৩২) ও ২নং মোছাঃ বৃষ্টি খাতুন (২০) কে ৮০গ্রাম হেরোইন ও ২৫পিচ ইয়াবাসহ আটক...
জুলাই ২৬, ২০২৩
নিউজ ডেস্কঃ
আরএমপি নিউজঃ গত (২৫শে জুলাই ২০২৩) রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অভিযানে মোট ২৭ জনকে আটক করা হয়েছে।রাজশাহী মহানগরীর থানা ও ডিবি পুলিশ মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বোয়ালিয়া মডেল থানা-৪ জন, রাজপাড়া থানা-৪ জন, চন্দ্রিমা থানা-৪ জন, মতিহার থানা-৫ জন, কাটাখালী থানা-২ জন, শাহমখদুম থানা-২ জন, এয়ারপোর্ট থানা-১ জন, পবা থানা-৩ জন, কাশিয়াডাঙ্গা থানা-১ জন ও দামকুড়া থানা-১ জনকে আটক করে।
যার মধ্যে ১৮ জন ওয়ারেন্টভূক্ত আসামি, ৫ জনকে মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ৪ জনকে গ্রেফতার করা হয়েছে।মাদক মামলায় অভিযুক্ত আসামিদের হেফাজত হতে মোট ৩৮ গ্রাম হেরোইন ও ১১৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়।গ্রেফতারকৃত আসামিদের বিরদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।
IPCS News : Dhaka : আরএমপি নিউজ : রাজশাহী।
...
জুলাই ২৬, ২০২৩
নিউজ ডেস্কঃ
নেত্রকোণা:- নেত্রকোণায় সদ্য যোগদানকৃত নবাগত জেলা প্রশাসক শাহেদ পারভেজের সাথে জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (২৫ জুলাই) বিকেলে জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভার আয়োজন করে।নবাগত জেলা প্রশাসক শাহেদ পারভেজের সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মামুন খন্দকারের উপস্থাপনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন জেলা প্রেসক্লাবের সদস্য সচিব বীরমুক্তিযোদ্ধা এডভোকেট হাবিবুর রহমান, এডভোকেট আব্দুল হান্নান রঞ্জন, শ্যামলেন্দু পাল, সাবেক জেলা প্রেসক্লাব সম্পাদক এম মোখলেছুর রহমান খান, ম কিবরিয়া চৌধুরী হেলিম, দিলওয়ার খান, জাহিদ হাসান, আবুল কাশেম, আলপনা আক্তার, কামাল আহমেদ, পল্লব চক্রবর্তি, খলিলুর রহমান শেখ ইকবাল, সঞ্জয় সরকার, আনিছুর রহমানসহ...