বুধবার ৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ২৩শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
জুলাই ২৬, ২০২৩
নিউজ ডেস্কঃ
আরএমপি নিউজ:- রাজশাহী মহানগরীতে ঈদের দিন এক যুবককে পিটিয়ে হত্যা করার ঘটনায় মূল আসামি-সহ ২ জনকে গ্রেফতার করেছে আরএমপি’র পবা থানা পুলিশ।গ্রেফতারকৃত আসামি মো: রাসেল রানা (৩৪) ও মো: রিপন( ২২)।রাসেল রাজশাহী মহানগরীর পবা থানার মাধাইপাড়ার মো: গোলামের ছেলে ও রিপন একই এলাকার মো: কসিমের ছেলে।ঘটনা সূত্রে জানা যায়, রাজশাহী মহানগরীর পবা থানার তালাগাছী গ্রামের সাথে মাধাইপাড়া ও বীর গোয়ালিয়া গ্রামের বিভিন্ন বিষয় নিয়ে বিবাদ ছিলো।গত ২৯ জুন ২০২৩ খ্রিষ্টাব্দ বিকাল ৪:৩০ টায় বীর গোয়ালিয়া গ্রামের হাকুর ছেলে জনি তার স্ত্রীকে নিয়ে তালগাছি গ্রামের ব্রিজের কাছে বেড়াতে যাওয়ার সময় তালগাছী গ্রামের জীবন ও জাকিরের মোটর সাইকেলের সাথে জনির ধাক্কা লাগাকে কেন্দ্র করে তাদের মধ্যে ঝগড়া হয়।তাৎক্ষণিক স্থানীয় লোকজন বিষয়টি মীমাংসাও করে দেন।
পরবর্তীতে...
জুলাই ২৬, ২০২৩
নিউজ ডেস্কঃ রাজশাহী:- রাজশাহীর পুঠিয়ায় কাঁঠালের ফলন ভাল হওয়ায় বাজার বেশ জমে উঠলেও দামে হতাশ মালিকরা।হাসিমুখে কাঠাল নিয়ে বাজারে আসলেও বিক্রি শেষে ফিরে যেতে হচ্ছে বিষন্ন মন নিয়ে।রাজশাহীতে বাড়ির আশেপাশে ও পতিত জমিতে কাঁঠাল চাষ করলেও কাঁঠালের দাম না থাকায় কাঁঠাল কাছের পাতা বিক্রির প্রতি বেশি আগ্রহ রাজশাহীর চাষীদের।জাতীয় ফল কাঁঠাল হলেও সেই কাঁঠাল নিয়েই বিপাকে কাঁঠাল বাগান মালিকরা।রাজশাহীর কাঁঠাল খ্যাত এলাকা, পুঠিয়া উপজেলার বানেশ্বর বাজারে সাপ্তাহিক দুইটি শনিবার ও মঙ্গলবার হাটে ২৫ থেকে ৩০ কেজি ওজনের একটি কাঁঠাল ৮০/১০০শ টাকায়, ১৫ থেকে ২০ কেজি ওজনের ৩০ থেকে ৫০ টাকা দরে বিক্রি হচ্ছে।উপজেলার বানেশ্বর থেকে প্র্রতিহাটে ৩ থেকে ৫ ট্রাক কাঁঠাল যায় দেশের বিভিন্ন জেলায়।এছাড়াও উপজেলার বিভিন্ন হাট বাজারে প্রচুর কাঁঠাল বেচাকেনা হয়ে থাকে। কিন্তু...জুলাই ২৬, ২০২৩
নিউজ ডেস্কঃ
নেত্রকোনা:- নিরাপদ মাছে ভরবো দেশ, গরবো স্মার্ট বাংলাদেশ এ স্লোগানকে সামনে রেখে মদন উপজেলায় জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৩ অনুষ্ঠিত হয়েছে।২৫ শে জুলাই সোমবার সকাল ১০ ঘটিকায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে একটি শোভাযাত্রা বের করা হয়।শোভাযাত্রা টি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ হল রুমে গিয়ে শেষ হয়।এর পর উপজেলা হল রুমে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।আলোচনা সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহ আলম মিয়া ও সঞ্চালনা ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ কামরুল হাসান।এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ হাবিবুর রহমান।বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুফতি আনোয়ার হোসাইন, মদন থানা ভারপ্রাপ্ত...
জুলাই ২৬, ২০২৩
নিউজ ডেস্কঃ
ঢাকা:- ২৪ জুলাই ২০২৩ খ্রিঃ সকাল ১০-৩১ ঘটিকায় নারায়ণগঞ্জের ফতুল্লা বিসিক এলাকার ফকির অ্যাপারেলস-এ অগ্নিদুর্ঘটনা সংঘটিত হয়।খবর পেয়ে হাজিগঞ্জ ফায়ার স্টেশন থেকে ড্রাইভার মোঃ জাহাঙ্গীর হোসেনের চালনায় দুর্ঘটনাস্থলের উদ্দেশে রওনা করে ফায়ার সার্ভিসের পানিবাহী গাড়ি। গাড়িটি চাষাঢ়া মোড়ে পৌঁছালে চালক জাহাঙ্গীর হোসেন (৪৮) হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন।পানিবাহী গাড়িটি তখন নিয়ন্ত্রণ হারিয়ে অন্য একটি যাত্রিবাহী বাসকে ধাক্কা দিলে একজন পথচারীও নির্মম মৃত্যুর শিকার হন।এতে বেশ কয়েকজন আহত হন।ভবিষ্যতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়ানোর লক্ষ্যে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে কর্মরত সকল গাড়ি চালকের মেডিক্যাল চেকআপের উদ্যোগ গ্রহণ করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।
এ অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল...
জুলাই ২৫, ২০২৩
নিউজ ডেস্কঃ
রাজশাহী:- নবীন মেডিকেল শিক্ষার্থীদের ভালো ডাক্তার হওয়ার পাশাপাশি মানুষ হওয়ার আহ্ববান জানিয়েছেন রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় (রামেবির) উপাচার্য অধ্যাপক ডা. এ, জেড, এম মোস্তাক হোসেন।সোমবার সকাল ১০ টায় রাজশাহী মেডিকেল কলেজের ডা. কায়সার রহমান চৌধুরী অডিটরিয়ামে রাজশাহী মেডিকেল কলেজ প্রথম বর্ষের এমবিবিএস (২০২২-২০২৩ শিক্ষাবর্ষ) শিক্ষার্থীদের পরিচিতি ও ক্লাস উদ্বোধন অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ভালো ডাক্তার হওয়ার পাশাপাশি ভালো মানুষ হতে হবে এবং যুগপযোগী ডাক্তার হতে হবে সেই সাথে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বপ্ন বাস্তবায়নের জন্য কাজ করতে হবে।
উপাচার্য বলেন, বর্তমান বাস্তবতায় এবং অদূর ভবিষ্যতের কথা বিবেচনায় নিয়ে এবং চিকিৎসাপেশায় রোগীদের সার্বক্ষণিক ও জরুরি সেবাকে গুরুত্ব...
জুলাই ২৫, ২০২৩
নিউজ ডেস্কঃ রাজশাহ:- ভরা বর্ষা মৌসুমেও রাজশাহী অঞ্চলে বৃষ্টি হচ্ছে না, হলেও তা যৎসামান্য হচ্ছে।রাজশাহীর নিদৃ্স্ট বরেন্দ্রাঞ্চলে বছরের প্রায় বেশির ভাগ সময়ই খরার প্রকোপ চলে।এর অনেক গুলো কারণ রয়েছে, যেমন গত কয়েক বছরে সার্বিক ভাবে জলবায়ুর যে দ্রুত পরিবর্তন।তার সঙ্গে রয়েছে নির্দিষ্ট সেই জায়গার কিছু বিশেষত্ব।এই অঞ্চলের জমি উঁচু ও ঢালু বলে জমি জল ধরে রাখতে পারে না।পাশাপাশি এই সব অঞ্চল গুলো অসম্ভব গরম বলে এখানে জল খুব দ্রুত বাষ্পীভূত হয়ে যায়।ফলে এখানে বৃষ্টিপাতের পরিমাণও অনেক কম।পর্যাপ্ত বৃষ্টি এবং জলের অভাবেই এইসব অঞ্চল গুলো খুব শুকনো।এই অঞ্চল গুলোতে আগেও বৃষ্টির পরিমাণ কম ছিল কিন্তু ক্রমশ দেখা যাচ্ছে যে বিভিন্ন কারণের ফলে সারা বছরই বৃষ্টির পরিমাণ ক্রমশ কমছে এর ফলে ওখানকার মানুষ অসুস্থ হয়ে পড়ছেন, চাষবাসের ক্ষতি হচ্ছে এবং জলের অভাবে ওখানকার...জুলাই ২৫, ২০২৩
নিউজ ডেস্কঃ
রাজশাহী:- বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র মিজানুর রহমানের মিনু বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার আবেদন খারিজ করেছেন আদালত।ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক এএম জুলফিকার হায়াত এ আদেশ দেন।সোমবার এ তথ্য নিশ্চিত করেছেন ওই আদালতের বেঞ্চ সহকারী শামীম আল মামুন।রোববার রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র মিজানুর রহমানের মিনু বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা নেওয়ার আবেদন করেন এনা গ্রুপের স্টাফ কর্মকর্তা পারভেজ হোসেন।তিনি রাজশাহী-৪ (বাগমারা) আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য এনামুল হকের পক্ষে মামলার এই আবেদন করেন।এনা গ্রুপ এনামুলের মালিকানাধীন প্রতিষ্ঠান।উল্লেখ্য, চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনুর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার আবেদন করেছেন রাজশাহী-৪ (বাগমারা) আসনের...
জুলাই ২৫, ২০২৩
নিউজ ডেস্কঃ রাজশাহী:- মোটা অঙ্কের চাঁদাদাবি করে না পাওয়ায় রাজশাহীতে এক সরকারি কর্মকর্তার ভোগ দখলীয় জমি দখলের পাঁয়তারা শুরু করেছে স্থানীয় একটি মাদকাসক্ত চক্র।ইতিমধ্যে বাউন্ডারি দেওয়া জমিতে লাগানো গাছপালা কেটে ফেলেছে তারা।এছাড়া।সীমানা প্রাচীরের গেটের তালা ভেঙে মাদকাসক্তরা সে গেটে নিজেদের তালাও লাগিয়ে দিয়েছে।এ অবস্থায় আইনি হস্তক্ষেপ কামনা করছেন জমির মালিক সরকারি ওই কর্মকর্তা। বিষয়টি নিয়ে ইতিমধ্যে তিনি থানা পুলিশকে অবহিত করেছেন।আদালতে মামলা দায়েরের প্রস্তুতিও নিয়েছেন।জমির মালিক রাজশাহী নগরীর রাজপাড়া থানার লক্ষীপুর এলাকার বাসিন্দা ও বাংলাদেশ ব্যাংকের রাজশাহীতে কর্মরত কর্মকতা মো. বদর উদ্দিন।তিনি মৃত মোজাম্মেল হকের ছেলে। জমির মালিক বদর উদ্দিন জানান, তিনি নগরীর মতিহার থানা এলাকার মির্জাপুর মোৗজায় (বিনোদপুর) হনুফার মোড়ে...জুলাই ২৫, ২০২৩
নিউজ ডেস্কঃ
রাজশাহী:- আষাঢ় শেষ, শ্রাবণেরও সপ্তাহ পার।এই ভরা বর্ষা মৌসুমেও প্রচণ্ড খরতাপ ও পানির অভাবে আউশ আবাদ জমিতে দেখা দিয়েছে ফাটল, জমেছে আগাছা।এছাড়া পাট জাগ ও আমন চাষও ব্যহত হওয়ার আশষ্কায় দুচিন্তায় পড়েছেন স্থানীয় কৃষকেরা।অনেকেই বাড়তি খরচ করে স্যালো যন্ত্রের মাধ্যমে সেচ দিয়ে আমনের চারা রক্ষা করছেন।বর্ষাকালের আষাঢ় পেরিয়ে শ্রাবণেী সপ্তাহ পার হলেও তেমন বৃষ্টি না হওয়ায় রোপা আমন চাষাবাদে বিরূপ প্রভাব পড়েছে।রোপা আমন চাষাবাদের ভরা মৌসুমেও কৃষকেরা ধানের চারা রোপণ করতে পারছেন না।প্রখর রোদে নষ্ট হয়ে যাচ্ছে বীজতলা।আষাঢ়ের শেষে কিছুটা ভারি বৃষ্টিপাত হয়েছিল।শ্রাবণ পড়তেই বৃষ্টিপাত কমতে শুরু করে, ফলে ধিরে ধিরে বেশির ভাগ আউশের জমিতে জমে থাকা পানি শুকিয়ে গেছে।অনেক কৃষক আমনের বীজতলার সেচ দিয়ে চারা তৈরি করছেন।
বৃষ্টি না হওয়ায় কৃষকদের...
জুলাই ২৫, ২০২৩
নিউজ ডেস্কঃ
নেত্রকোণা:- পারিবারিক কলহের বলি হতে হলো ৫ মাসের নিষ্পাপ শিশু আরিয়ানকে।লোমহর্ষক ঘটনাটি নেত্রকোণা সদর উপজেলার ঠাকুরাকোনা ইউনিয়নের ছয়ারগাতী গ্রামে ঘটে।স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, ছয়ারগাতী গ্রামের ওমান প্রবাসী নুরুল ইসলামের ছেলে ট্রাকের হেলপার জিহাদ মিয়ার (১৮) সাথে প্রায় দুই বছর আগে বারহাট্টা উপজেলার বিক্রমশ্রী মাইজপাড়া গ্রামের শাহাবুদ্দিনের মেয়ে পান্না আক্তারের (১৭) বিয়ে হয়।তাদের দাম্পত্য জীবন আলোকিত করে জন্ম নেয় পুত্র সন্তান আরিয়ান।সম্প্রতি তাদের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে পারিবারিক কলহ দেখা দেয়।এরই জের ধরে স্বামী জিহাদ মিয়া ও শ্বাশুড়ী শাহীনা আক্তারের (৩৮) সাথে বউ পান্নার বিরোধ চরম আকার ধারণ করে।গত শুক্রবার (২১ জুলাই) রাতে শিশু আরিয়ানকে নিয়ে স্বামী স্ত্রী তাদের বসত ঘরে ঘুমিয়ে পড়ে।
পরদিন শনিবার...