বৃহস্পতিবার ৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ২৪শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

মসজিদের মুয়াজ্জিনকে মনোহরদী থানার ওসি ফরিদ উদদীনের বাই সাইকেল উপহার।

আগস্ট ২৩, ২০২৩

নিউজ ডেস্কঃ নরসিংদী:- নরসিংদী জেলার মনোহরদী উপজেলার মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের মোয়াজ্জিন মাওলানা সোহাগ মিয়াকে একটি  বাইসাইকেল উপহার প্রদান করেন মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, জনাব মোঃ ফরিদ উদদীন।মুয়াজ্জিন সোহাগ মিয়ার যাতায়াতের সুবিধার জন্য গত সোমবার ২২শে আগস্ট ২০২৩ইং এই বাই সাইকেল টি উপহার হিসেবে প্রদান করেন।মাওলানা সোহাগ মিয়া কোনাপাড়া গ্রামের মোঃ মোতালেব মিয়ার ছেলে।তিনি মনোহরদী উপজেলা মডেল মসজিদের মুয়াজ্জিন হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছেন।প্রতিদিন সে ৪/৫ মাইল পায়ে হেটে এসে পাঁচ ওয়াক্ত নামাজের আজান দিতে হয়।উক্ত বিষয়টি জানতে পেড়ে মনোহরদী থানার ওসি মোঃ ফরিদ উদদীন মহোদয় তাকে একটি বাই সাইকেল উপহার প্রদান করেন। ওসি ফরিদ উদদীন মহোদয়ের এমন মানবিক মহৎ উদ্দ্যোগ গ্রহন করায় মনোহরদী উপজেলা বাসী সু প্রসংশায়...

শোক সমাবেশে বক্তারা: বাগমারায় লুটপাটের পর এমপি এনামুল দৌলতদিয়া ঘাটের পতিতালয় বানিয়েছে

আগস্ট ২৩, ২০২৩

নিউজ ডেস্কঃ রাজশাহী ব্যুরো:- রাজশাহী-৪ (বাগমারা) আসনের বর্তমান সংসদ সদস্য (এমপি) ইঞ্জিনিয়ার এনামুল হক দুর্নীতি আর অনিয়মের রাজত্ব কায়েম করেছে।বাগমারার আপামোর জনসাধারণ তার বিতর্কিত কর্মকাণ্ডের কারণে এমপি এনামুলের বিরুদ্ধে সোচ্চার হয়েছে।তার সীমাহীন দুর্নীতি ও অবর্ণনীয় স্বেচ্ছাচারিতার কারণে আজ দলীয় নেতাকর্মীরাসহ সাধারণ মানুষ চরম অতিষ্ঠ।বাগমারায় লুটপাটের পর এমপি এনামুল রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটের পতিতালয়ের মত নিজের জন্য পতিতালয় বানিয়েছে।রাজশাহীর বাগমারায় 'জাতীয় শোক দিবস, ২১ আগস্ট গ্রেনেড হামলা দিবস ও শেখ হাসিনা সরকারের উন্নয়ন সাফল্য আলোচনা' শীর্ষক শোক সমাবেশে বক্তারা এসব কথা বলেন।বুধবার (২২ আগস্ট) বিকেলে বাগমারার হাট গাঙ্গোপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে  রাজশাহী জেলা ও বাগমারা উপজেলা আওয়ামী লীগের তৃণমূল নেতৃবৃন্দের আয়োজনে এই সভা...

জাহানারা জামান স্মৃতি ৩য় বিভাগ ফুটবল সুপার লীগের ফল

আগস্ট ২৩, ২০২৩

নিউজ ডেস্কঃ রাজশাহী:- মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে অনুষ্টিত ২য় জাহানারা জামান ৩য় বিভাগ ফুটবল সুপার লীগের দুটি খেলা অনুষ্ঠিত হয়েছে।গতকাল মঙ্গলবার (২২ আগষ্ট) শেখ জামাল ক্রীড়া চক্র ৩-১ গোলে আব্দুল হাকিম স্মৃতি সংঘকে হারায়। বিজয়ী দলের পক্ষে জয়নাল ১টি ও রবিউল ২টি গোল করেন।বিজিত দলের পক্ষে পলাশ ১টি গোল পরিশোধ করেন।দিনের অন্য খেলায় মহান মুক্তিযুদ্ধের চেতনায় তরুন সংঘ ফুটবল একাডেমী ও শিরইল ফুটবল একাডেমী গোল শুন্য ড্র করে। IPCS News : Dhaka : বাবুল : রাজশাহী। ...

নেত্রকোণার পূর্বধলায় বিরল চর্মরোগ ইকথায়োসিসে আক্রান্ত চতুর্থ শ্রেণীর স্কুলছাত্রী আশামনি

আগস্ট ২২, ২০২৩

নিউজ ডেস্কঃ নেত্রকোণা:- রাস্তার পিচ ঢেলে দেওয়ার মতো পুরো শরীরজুড়ে চামড়ার ওপর বিশেষ শক্ত আবরণ, আবার কোথাও কোথাও ক্ষতের সৃষ্টি হয়েছে।শক্ত আবরণের কারণে চুলকানিসহ অসহ্য যন্ত্রণা সইতে হচ্ছে ছোট্ট মেয়ে আশা মনির।নেত্রকোণার পূর্বধলায় বিরল চর্মরোগ ইকথায়োসিসে আক্রান্ত হয়েছে স্কুলছাত্রী আশামনি।সে উপজেলার আগিয়া ইউনিয়নের মধুনাল গ্রামের রিকশাচালক আউলাদ হোসেনের মেয়ে ও মধুনাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর নিয়মিত ও মেধাবী ছাত্রী।আশামনি আবার স্কুলে গিয়ে পড়তে ও বন্ধুদের সাথে খেলতে চায় কিন্তু বাবার রোজগারের সীমাবদ্ধতায় তার স্বপ্ন স্বপ্নই থেকে যায়।মা করুনা আক্তার বলেন, জন্মের ১৫ দিন পরই আশামনির পুরো শরীরই লালচে হয়ে যায়।পরে শরীরের চামড়া উঠে গিয়ে আবার লালচে হয়, এরপর আবার চামড়া উঠে যায়। বয়স বাড়ার সঙ্গে সঙ্গেই চামড়ার...

দিনাজপুরে প্রেস কাউন্সিল আইন, আচরণবিধি ও সাংবাদিকতার নীতিমালা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

আগস্ট ২২, ২০২৩

নিউজ ডেস্কঃ দিনাজপুর:- দিনাজপুর জেলার ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দের অংশগ্রহণে বাংলাদেশ প্রেস কাউন্সিল আয়োজিত "প্রেস কাউন্সিল আইন, আচরণবিধি ও সাংবাদিকতার নীতিমালা" শীর্ষক সেমিনার ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।সোমবার (২১ আগস্ট-২০২৩) সকাল ১০টায় দিনাজপুর সার্কিট হাউজ কনফারেন্স হলে দিনাজপুর জেলা প্রশাসন আয়োজিত প্রেস কাউন্সিল আইন ১৯৭৪ ও আচরণবিধির উপর সেমিনার ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মো. নিজামুল হক নাসিম।এ সময় বিচারপতি মো. নিজামুল হক নাসিম স¤পাদকদের উদ্দেশ্যে বলেন, যে-সব সাংবাদিক আপনার পত্রিকায় কাজ করে তাদের অবশ্যই বেতন দিতে হবে।যারা বেতন-ভাতা দেয় না তাদের পত্রিকা বের করার দরকার নেই। যারা প্রিন্ট মিডিয়ার মালিক হতে চায় তাদের প্রিন্ট মিডিয়ার সাথে থাকতে হবে।বিচারপতি নিজামুল হক...

শেখ হাসিনার সঙ্গে মোকাবিলা করার মতো শক্তি ও ক্ষমতা আপনাদের নেই: নৌ-পরিবহন প্রতিমন্ত্রী

আগস্ট ২২, ২০২৩

নিউজ ডেস্কঃ দিনাজপুর:- ২০০৪ সালের ২১ আগস্ট বিকেলে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে তৎকালীন বিরোধীদলীয় নেতা শেখ হাসিনার সমাবেশে অতর্কিত হামলা চালানো হয়।এতে আওয়ামী লীগের মহিলা বিষয়ক স¤পাদক আইভি রহমানসহ ২৪ জন নিহত হন।আহত হন শেখ হাসিনাসহ পাঁচ শতাধিক নেতাকর্মী ও সমর্থক।বিএনপির নেতাকর্মীদের উদ্দেশে খালিদ মাহমুদ চৌধুরী বলেন, বেশি লাফালাফি করবেন না, আপনাদের পায়ের নিচের মাটি সরে গেছে।শেখ হাসিনার সঙ্গে মোকাবিলা করার মতো শক্তি ও ক্ষমতা আপনাদের নেই।২০১৪ সালের নির্বাচনে বিভিন্ন স্থানে প্রার্থী দিতে পারেননি, যারা প্রার্থী হয়েছিলেন তারাও হেরে গেছেন।বিভিন্ন সময়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিজেকে মুক্তিযোদ্ধা দাবি করেন।কিন্তু তার বাবা চোখা মিয়া ছিলেন রাজাকার।যার বাবা রাজাকার, তার ছেলে মুক্তিযোদ্ধা হয় কীভাবে। বাবা আগে নাকি ছেলে...

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেফতার ২০ ও মাদকদ্রব্য উদ্ধার

আগস্ট ২২, ২০২৩

নিউজ ডেস্কঃ আরএমপি নিউজ:- গত (২১শে আগস্ট ২০২৩) রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অভিযানে মোট ২০ জনকে আটক করা হয়েছে।রাজশাহী মহানগরীর থানা ও ডিবি পুলিশ মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বোয়ালিয়া মডেল থানা-৬ জন, রাজপাড়া থানা-২ জন, মতিহার থানা-৩ জন, কাটাখালী থানা-২ জন, বেলপুকুর থানা-১ জন, শাহমখদুম থানা-১ জন, পবা থানা-১ জন, কাশিয়াডাঙ্গা থানা-২ জন, কর্ণহার থানা-১ জন ও দামকুড়া থানা-১ জনকে আটক করে। যার মধ্যে ১৮ জন ওয়ারেন্টভূক্ত আসামি ও ২ জনকে মাদকদ্রব্যসহ গ্রেফতার করা হয়েছে।মাদক মামলায় অভিযুক্ত আসামিদের হেফাজত হতে ১০০ গ্রাম গাঁজা উদ্ধার হয়।গ্রেফতারকৃত আসামিদের বিরদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে। IPCS News : Dhaka : আরএমপি নিউজ : রাজশাহী। ...

রাজশাহী মহানগরীতে সহিংস উগ্রবাদ প্রতিহতকরণে যুবদের করণীয় শীর্ষক যুবমেলা অনুষ্ঠিত

আগস্ট ২২, ২০২৩

নিউজ ডেস্কঃ আরএমপি নিউজঃ- রাজশাহী মহানগরীতে অনুষ্ঠিত হলো উগ্রবাদ প্রতিহতকরণে যুবদের করণীয় শীর্ষক যুবমেলা ২০২৩।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরএমপি’র পুলিশ কমিশনার বিপ্লব বিজয় তালুকদার।আজ ২২শে আগস্ট ২০২৩ খ্রিষ্টাব্দ সকাল ১০:৩০ টায় রাজশাহী কলেজ অডিটোরিয়ামে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সহযোগিতায় দি এশিয়া ফাউন্ডেশন “সহিংস উগ্রবাদ প্রতিহতকরণে যুবদের করণীয় ”শীর্ষক যুবমেলা ২০২৩-এর আয়োজন করে।এ মেলায় রাজশাহী মহানগরীর বিভিন্ন যুব সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠানের ৫০০ শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।বক্তব্যের শুরুতেই পুলিশ কমিশনার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সদস্যসহ ১৫ই আগস্টে সকল শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানান এবং মহান ভাষা আন্দোলনে বঙ্গবন্ধুর ভূমিকা তুলে ধরেন। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বাংলাদেশে জঙ্গিবাদের...

দিনাজপুরের পার্বতীপুরে ট্রেন দেখতে গিয়ে প্রাণ গেলো দাদি-নাতনির

আগস্ট ২০, ২০২৩

নিউজ ডেস্কঃ দিনাজপুরের পার্বতীপুরে ঢাকাগামী আন্তঃনগর দ্রুতযান ট্রেনে কাটা পড়ে দাদি-নাতনির মৃত্যু হয়েছে।শনিবার (১৯ আগস্ট) বেলা ১১টার দিকে দিনাজপুর-পার্বতীপুর পুরাতন বাজার তিলাই নদী রেল ব্রিজে এ ঘটনা ঘটে।নিহতরা হলেন-চিরিরবন্দর উপজেলার নশরতপুর ইউনিয়নের রানীবন্দর মহিলা কলেজ পাড়ার আব্দুল মজিদ ওরফে বাবুর স্ত্রী মর্জিনা বেগম (৬০) ও নাতনী সাথী (৭)।সাথি আব্দুর রহমানের মেয়ে।পারিবারিক সূত্রে জানা যায়, দাদি মর্জিনা বেগম তার নাতনি সাথীকে নিয়ে পার্বতীপুর শহরের পুরাতন বাজার এলাকায় আরেক নাতির বিয়েতে বেড়াতে আসেন।শনিবার সকালে মর্জিনা বেগম তার নাতনি সাথীকে ট্রেন দেখাতে নিয়ে যান।এ সময় তারা ব্রিজের ওপর রেললাইন দিয়ে হাঁটছিলেন।তারা দাদি নাতনিসহ চারজন তিলাই নদীর রেল ব্রিজের মাঝামাঝি যান।এমন সময় ট্রেন চলে আসে। দুজন নদীতে লাফ দিয়ে প্রাণে বাঁচলেও দাদি-নাতনি ঢাকাগামী...

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেফতার ২৫ ও মাদকদ্রব্য উদ্ধার

আগস্ট ২০, ২০২৩

নিউজ ডেস্কঃ আরএমপি নিউজ:- গত (১৯শে আগস্ট ২০২৩) রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অভিযানে মোট ২৫ জনকে আটক করা হয়েছে।রাজশাহী মহানগরীর থানা ও ডিবি পুলিশ মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বোয়ালিয়া মডেল থানা-৬ জন, রাজপাড়া থানা-২ জন, চন্দ্রিমা থানা-১ জন, মতিহার থানা-৫ জন, কাটাখালী থানা-২ জন, বেলপুকুর থানা-১ জন, এয়ারপোর্ট থানা-৪ জন, পবা থানা-২ জন, কাশিয়াডাঙ্গা থানা-১ জন ও কর্ণহার থানা-১ জনকে আটক করে।যার মধ্যে ১৪ জন ওয়ারেন্টভূক্ত আসামি, ৪ জনকে মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ৭ জনকে গ্রেফতার করা হয়েছে।মাদক মামলায় অভিযুক্ত আসামিদের হেফাজত হতে ১৮.১০ গ্রাম হেরোইন ও ১২০ গ্রাম গাঁজা উদ্ধার হয়।গ্রেফতারকৃত আসামিদের বিরদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে। IPCS News : Dhaka : আরএমপি নিউজ : রাজশাহী। ...