বৃহস্পতিবার ৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ২৪শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
আগস্ট ২৬, ২০২৩
নিউজ ডেস্কঃ
দিনাজপুর:- দিনাজপুরের নবাবগঞ্জে পাওনা টাকা চাওয়ায় রড দিয়ে পিটিয়ে মোশারফ হোসেন (৩৫) নামের এক দোকানিকে হত্যার অভিযোগ উঠেছে।শনিবার (২৬ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার বিনোদনগর ইউনিয়নের তাহেরগঞ্জ বাজার বটতলিমোড় এলাকায় এ ঘটনা ঘটে।মোশারফ হোসেন একই ইউনিয়নের নারায়ণপুর মাটিখোড়া এলাকার মোতাহার রহমানের ছেলে।অভিযুক্ত নুরুন্নবী (২৫) ওই এলাকার তফিজ উদ্দিনের ছেলে।নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাওহীদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।বিনোদনগর ইউনিয়নের ২ নম্বর ওয়াড়ের সদস্য সোহেল রানা বলেন, তাহেরগঞ্জ বাজারের পাশে বটতলি এলাকায় একটি পানদোকান করতেন মোশারাফ হোসেন।ওই দোকানে বাকিতে খরচ করতেন নুরুন্নবী।সকালে বাকিতে খরচ নিতে আসলে মোশারফ হোসেন আগের পাওনা টাকা চাইলে উভয়ের মধ্যে বাকবিতন্ডা হয়।
পরে দুপুরের দিকে নুরুন্নবী ও তার বাবা লাঠি ও...
আগস্ট ২৪, ২০২৩
নিউজ ডেস্কঃ
নেত্রকোনা:- নেত্রকোনা মদন উপজেলার কাইটাইল ইউনিয়নে কাইটাইল গ্রামে (২৩ আগষ্ট) বুধবার সকালে কাজের ছেলেকে তুলে নিয়ে নির্যাতন ও প্রাণনাশের হুমকির অভিযোগ পাওয়া গিয়েছে।অভিযোগ ও পারিবারিক সূত্রে জানা যায়, মদন উপজেলার ফতেপুর ইউনিয়নে দেওসহিলা গ্রামের ফরিদ মিয়ার ছেলে মোঃ তহুর মিয়া (১৫) কাইটাইল গ্রামের মৃত আঃ বারেক এর ছেলে নজরুল ইসলাম এর বাড়িতে কাজের জন্য ১ বছরে ৭৫ হাজার টাকায় চুক্তি করে আবদ্ধ হয়।গত ২১ শে আগষ্ট সন্ধ্যায় ৭ঘটিকার সময় অজ্ঞাত ৩জন সঙ্ঘবদ্ধ হয়ে উত্তর কাইটাইল শান্তিবাগ জামে মসজিদের সামনে থেকে ধারালো চাকু দেখিয়ে বলে নজরুলের বাড়িতে কাজ করতে পারবে না,যদি কাজ করস তাহলে তোকে প্রাণে মেরে ফেলবো।এরই পরিপ্রেক্ষিতে ২৩ শে আগষ্ট বুধবার সকালে কাজের ছেলে তহুর মিয়া পাশে থাকা নানার বাড়ি থেকে নজরুল ইসলামের বাড়িতে যাওয়ার পথে তহুরের...
আগস্ট ২৪, ২০২৩
নিউজ ডেস্কঃ
রাজশাহী:- রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) নব-নিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম এর সভাপতিত্বে গতকাল বুধবার(২৩ জুলাই) কনফারেন্স রুমে সকাল সাড়ে ৯ টায় বাজেট ব্যবস্থাপনা কমিটির (বিএমসি) ৫৩তম (২০২৩-২৪ অর্থ বছরের) ১ম সভা অনুষ্ঠিত হয়।এ সময় রুয়েটের রেজিস্ট্রার(ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. সেলিম হোসেন, পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মিয়া মো. জগলুল সাদত, অর্থ ও হিসাব শাখার কম্পট্রোলার নাজিমউদ্দীন আহম্মদ, প্রধান প্রকৌশলী মো. শাহাদাৎ হোসেন, অর্থ ও হিসাব শাখার অতিরিক্ত পরিচালক শেখ মো. ফয়ছাল আরেফিন উপস্থিত ছিলেন।সভায় ৩০ জুন ২০২৩ তারিখে ২০২২-২৩ অর্থ বছরে রুয়েটের প্রাপ্তি ও পরিশোধের বিষয়ে নব- নিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলমকে বিস্তারিত অবহিত করা হয়।
এছাড়াও রুয়েটের রাজস্ব খাতে ২০২৩-২৪ অর্থ বছরে ইউজিসি...
আগস্ট ২৪, ২০২৩
নিউজ ডেস্কঃ
রাজশাহী:- বিশ্ব পানি দিবস সপ্তাহ পালনে "বরেন্দ্র হটস্পটে ক্যাটালাইজিং ট্রান্সফরমেশনের জন্য বাহিনীতে যোগদান" কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।গতকাল বুধবার (২৩ আগস্ট) বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) অডিটোরিয়ামে কর্মশালাটি অনুষ্ঠিত হয়।ওডঊঞ এবং বিএমডিএ যৌথ আয়োজনে 'Joining forces for catalyzing transformation in Barind Hotspot' শীর্ষক এই পূর্ণ কর্মশালা অনুষ্ঠিত।বরেন্দ্র ট্র্যাক্ট (আইডব্লিউইটি) প্রকল্প এবং বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ) প্রকল্পে জল দক্ষ প্রযুক্তি প্রবর্তনের পক্ষ থেকে আয়োজিত কর্মশালা অনুষ্ঠিত হয়।বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য বেগম আখতার জাহান এর সভাপতিতে¦ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর।
কর্মশালায় অতিথি ছিলেন, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের...
আগস্ট ২৪, ২০২৩
নিউজ ডেস্কঃ
আরএমপি নিউজ:- গত (২২শে আগস্ট ২০২৩) রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অভিযানে মোট ১৮ জনকে আটক করা হয়েছে।রাজশাহী মহানগরীর থানা ও ডিবি পুলিশ মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বোয়ালিয়া মডেল থানা-৬ জন, রাজপাড়া থানা-২ জন, চন্দ্রিমা থানা-১ জন, মতিহার থানা-১ জন, কাটাখালী থানা-১ জন, শাহমখদুম থানা-১ জন, পবা থানা-৩ জন, কাশিয়াডাঙ্গা থানা-২ জন ও দামকুড়া থানা-১ জনকে আটক করে।যার মধ্যে ১৪ জন ওয়ারেন্টভূক্ত আসামি, ২ জনকে মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ২ জনকে গ্রেফতার করা হয়েছে।মাদক মামলায় অভিযুক্ত আসামিদের হেফাজত হতে ১৭ গ্রাম হেরোইন ও ৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার হয়।গ্রেফতারকৃত আসামিদের বিরদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।
IPCS News : Dhaka : আরএমপি নিউজ : রাজশাহী।
...
আগস্ট ২৩, ২০২৩
নিউজ ডেস্কঃ
রাজশাহী:- আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সীমান্ত পেরিয়ে চোরাইপথে দেশি-বিদেশি অবৈধ অস্ত্রের চালান ঢুকছে রাজশাহীতে।গত আট মাসে পুলিশ ও র্যাবের অভিযানে উদ্ধার হয়েছে ৬৫টি দেশি-বিদেশি অস্ত্র।আইনশৃঙ্খলা বাহিনী সূত্রে এ তথ্য জানা গেছে।আইনশৃঙ্খলা বাহিনীর দেয়া তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত শুধু র্যাব ৫০টি অবৈধ অস্ত্র উদ্ধার করেছে, যার মধ্যে ২০টি বিদেশি পিস্তল।আর পুলিশের অভিযানে ১৫টি অস্ত্রসহ গ্রেপ্তার হয়েছে অন্তত ২২ জন।বাকি অস্ত্র অন্যান্য অভিযানে উদ্ধার হয়।আইনশৃঙ্খলা বাহিনী আরও জানায়, গত শুক্রবার মিলন হোসেন নামে মাঝ বয়সী এক যুবক রাজশাহীর পুঠিয়ায় বাদাম বিক্রির ছলে অবৈধ অস্ত্র কেনাবেচা করছে বলে অভিযোগ আসে।এর ভিত্তিতে অভিযান পরিচালনা করে র্যাব সদস্যরা।তাকে আটকের পর বাদাম বিক্রির ডালা...
আগস্ট ২৩, ২০২৩
নিউজ ডেস্কঃ
রাজশাহী:- রাজশাহী রেলওয়ে স্টেশনে মহানন্দা এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুতির ঘটনা ঘটেছে।এই ঘটনার তিন ঘণ্টা পরে রাজশাহীর সঙ্গে চাঁপাইনবাবগঞ্জ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।বুধবার (২৩ আগস্ট) সকাল ৮টা ৪০ মিনিটে এ ঘটনা ঘটলেও সকাল ১১টা ৪০ মিনিটে লাইনচ্যুত ট্রেনের বগি উদ্ধার করা হয়।এরপরে এই রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।জানা গেছে, চাঁপাইনবাবগঞ্জ থেকে খুলনাগামী মহানন্দা এক্সপ্রেস ট্রেনটি রাজশাহী রেলস্টেশন থেকে ছেড়ে যাওয়ার সময় লাইনচ্যুতির ঘটনা ঘটে।এতে চাঁপাইনবাবগঞ্জ ও রহনপুরমুখী সব ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।বাতিল করা হয় কমিউটার ট্রেনের যাত্রা।রাজশাহী রেলস্টেশনের স্টেশন ম্যানেজার আব্দুল করিম বলেন, ১১টা ৪০ মিনিটে লাইনচ্যুত ট্রেনের বগি উদ্ধার করা হয়।তিন ঘণ্টা পরে রাজশাহীর সঙ্গে চাঁপাইনবাবগঞ্জের ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।
IPCS...
আগস্ট ২৩, ২০২৩
নিউজ ডেস্কঃ
রাজশাহী:- গত ২৪ ঘন্টায় (২৩/০৮/২০২৩ খ্রি.) রাজশাহী জেলা পুলিশের অভিযানে মোট ৩০ জনকে গ্রেফতার করা হয়েছে।রাজশাহী জেলা পুলিশের থানা ও ডিবি পুলিশের অভিযানে গোদাগাড়ী থানা ০৭ জন, মোহনপুর থানা ০১ জন, বাগমারা থানা ০২ জন, দুর্গাপুর থানা ০৩ জন, পুঠিয়া থানা ০৮ জন, চারঘাট থানা ০৩ জন ও বাঘা থানা ০৬ জনকে গ্রেফতার করেছে।
যার মধ্যে ১১ জন ওয়ারেন্টভুক্ত আসামি, ০৯ জনকে মাদকদ্রব্য-সহ ও অন্যান্য অপরাধে ১০ জনকে গ্রেফতার করা হয়েছে।মাদক মামলায় অভিযুক্ত আসামিদের হেফাজত হতে মোট ২৫ বোতল ফেন্সিডিল, ৪০ পিস ইয়াবা ট্যাবলেট, এবং ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে।আটককৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
IPCS News : Dhaka : পুলিশ সুপার : রাজশাহী।
...
আগস্ট ২৩, ২০২৩
নিউজ ডেস্কঃ
রাজশাহী:- রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) নব-নিযুক্ত ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে গত মঙ্গলবার (২২ আগস্ট) পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধাঞ্জলি জানান।একই সাথে তিনি ১৫ আগস্টে ও ২১ আগস্টে গ্রেনেড হামলায় নিহত সকলের প্রতি শ্রদ্ধা জানিয়ে পৃথক পৃথক ভাবে পুস্পস্তবক অর্পণ করেন।এসময় তিনি বলেন, “জাতির জনক বঙ্গবন্ধুর আদর্শ অনুসরণের মাধ্যমে রুয়েটকে আমরা একটি আন্তর্জার্তিক মানের বিশ্ববিদ্যালয়ে পরিণত করবো।এ সময় রুয়েটের সাবেক দায়িত্বপ্রাপ্ত ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মো. সাজ্জাদ হোসেন, পুরকৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. মো. নিয়ামুল বারী, তড়িৎ ও কম্পিউটার কৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম, ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. রবিউল আওয়াল, গবেষণা ও সম্প্রসারণ...
আগস্ট ২৩, ২০২৩
নিউজ ডেস্কঃ
আরএমপি নিউজ:- গত (২২শে আগস্ট ২০২৩) রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অভিযানে মোট ২৫ জনকে আটক করা হয়েছে।রাজশাহী মহানগরীর থানা ও ডিবি পুলিশ মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বোয়ালিয়া মডেল থানা-৭ জন, রাজপাড়া থানা-২ জন, চন্দ্রিমা থানা-১ জন, মতিহার থানা-৩ জন, কাটাখালী থানা-৩ জন, বেলপুকুর থানা-১ জন, শাহমখদুম থানা-১ জন, এয়ারপোর্ট থানা-১ জন, পবা থানা-২ জন, কাশিয়াডাঙ্গা থানা-২ জন, কর্ণহার খানা-১ জন ও দামকুড়া থানা-১ জনকে আটক করে।
যার মধ্যে ১৯ জন ওয়ারেন্টভূক্ত আসামি, ৩ জনকে মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ৩ জনকে গ্রেফতার করা হয়েছে।মাদক মামলায় অভিযুক্ত আসামিদের হেফাজত হতে ৮ গ্রাম হেরোইন ও ২০০ গ্রাম গাঁজা উদ্ধার হয়।গ্রেফতারকৃত আসামিদের বিরদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।
IPCS News : Dhaka : আরএমপি নিউজ : রাজশাহী।
...