বৃহস্পতিবার ৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ২৪শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

৩য় বঙ্গবন্ধু রাজশাহী টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের প্লেয়ার অকশন রাজশাহীর ক্রীড়াঙ্গনকে আরো এগিয়ে নিতে চাই: মেয়র লিটন

সেপ্টেম্বর ১৪, ২০২৩

নিউজ ডেস্কঃ রাজশাহী:- রাজশাহী সিটি কর্পোরেশনের সার্বিক সহযোগিতায় রাজশাহী বিভাগীয় ক্রিকেটার্স এসোসিয়েশন এর উদ্দ্যোগে ৩য় বঙ্গবন্ধু রাজশাহী টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের এর প্লেয়ার অকশন অনুষ্ঠিত হয়েছে।গত মঙ্গলবার (১২ অক্টোবর) বিকেল ৫টায় নগরীর পিঁপড়া আপ্যায়ন এন্ড কনভেনশন সেন্টারে ট্রফি উন্মোচন ও প্লেয়ার অকশন কার্যক্রমের উদ্বোধন করেন টুর্ণামেন্ট কমিটির চেয়ারম্যান, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের পুনঃ নির্বাচিত মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।এই টুর্নামেন্টে বাংলাদেশ জাতীয় দলের খেলোয়াড়রা অংশ নিচ্ছেন।অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র লিটন বলেন, রাজশাহীর ক্রীড়াঙ্গনের অনেক সুনাম ছিল, এখনো আছে।ক্রিকেট, হকিসহ বিভিন্ন খেলায় রাজশাহীর ছেলেরা জাতীয় দলে খেলেছেন।রাজশাহীর ক্রীড়াঙ্গনকে আরো এগিয়ে নিয়ে যেতে...

গাজীপুরে ছাত্রলীগ সভাপতি পদপ্রার্থীর রগ কর্তন, আসামী রবিন বিমানবন্দরে এপিবিএন কর্তৃক গ্রেপ্তার।

সেপ্টেম্বর ১৪, ২০২৩

নিউজ ডেস্কঃ ঢাকা:- গাজীপুরের ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের ছাত্রলীগের সভাপতি পদপ্রার্থী ফেরদৌসের রগ কেটে হত্যাচেষ্টা মামলার ০১ নাম্বার আসামী রবিন সরদারকে গ্রেপ্তার করেছে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়ন।এসময় গাজীপুর মহানগর পুলিশের একটি দলও বিমানবন্দর এপিবিএন এর সাথে অভিযানে অংশ নেয়।বিজি ৬১২ ফ্লাইটে বাবার নামে টিকিট করে সে চিটাগং থেকে ঢাকায় এসে অবতরণ করলে তাকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার করে গাজীপুর মহানগর পুলিশের কাছে হস্তান্তর করে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন।গতকাল ১৩ সেপ্টেম্বার বুধবার সকালে বিমানবন্দর থেকে জিএমপি এবং এপিবিএনের গোয়েন্দা দল তাকে আটক করে বলে জানান এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক। গত ০৩ সেপ্টেম্বর ২০২৩ তারিখে বিকাল ০৪ টায় বাসন থানাধীন আউটপাড়া লিংকন কলেজের...

দিনাজপুরে ৫০ কেজি গাঁজাসহ আটক ১

সেপ্টেম্বর ১৪, ২০২৩

নিউজ ডেস্কঃ দিনাজপুর:- দিনাজপুর সদরে অভিযান চালিয়ে ৫০ কেজি গাঁজাসহ এক মাদককারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত রাত ২ টায় শেখপুরা ইউনিয়নের দিঘন গ্রামের পশ্চিম পাড়ায় এ অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) জেলা কার্যালয়ের একটি আভিযানিক দল।উদ্ধারকৃত মাদকদ্র্যব্যের আনুমানিক মূল্য ১৫লাখ টাকা।আটক আবুজার আলী শেখপুরা ইউনিয়নের মৃত জাফর উদ্দিনের ছেলে।তবে এ ঘটনায় পলাতক রয়েছে তার সহযোগী সেলিনা।বিষয়টি নিশ্চিত করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের(ডিএনসি) দিনাজপুর জেলা কার্যালয়ের উপপরিচালক শহিদুল মান্নাফ কবীর জানান,তারা দীর্ঘদিন ধরে বিভিন্ন কৌশলে পাইকারি ও খুচরা মাদক বিক্রি করে আসছিল।মাদক মুক্ত দিনাজপুর গড়তে নিয়মিত অভিযান চলছে।তথ্য দিয়ে সহযোগিতা করারও আহ্বান জানান তিনি। এ...

এসজেএফ রাজশাহী বিভাগীয় কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

সেপ্টেম্বর ১৪, ২০২৩

নিউজ ডেস্কঃ রাজশাহী ‍ব্যুরো:- সার্ক জার্নালিস্ট ফোরাম (এসজেএফ) রাজশাহী বিভাগীয় কমিটি, বাংলাদেশ-এর পরিচিতি ও সেমিনার প্রস্তুতি সভা রাজশাহীতে অনুষ্ঠিত হয়েছে।গতকাল বুধবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে এসজেএফ রাজশাহী বিভাগীয় কমিটির অস্থায়ী কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।রাজশাহী বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক ও দৈনিক বাংলার রাজশাহী ব্যুরো প্রধান এনায়েত করিমের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন বিভাগীয় কমিটির সভাপতি ও ডেইলি নিউজ টাইমসের সিনিয়র রিপোর্টার গোলাম সারওয়ার।সিনিয়র সাংবাদিক গোলাম সারওয়ার ২৩ সদস্যের রাজশাহী বিভাগীয় একটি পূর্ণাঙ্গ কমিটি প্রদানের জন্য এসজেএফ কেন্দ্রীয় কমিটির সভাপতি রাজু লারমা এবং সাধারণ সম্পাদক মো. আবদুর রহমানকে ধন্যবাদ জানান।এসময় তিনি নবগঠিত কমিটির সদস্যদের সাথে এসজেএফের পরিচয় করিয়ে দেন এবং এর কার্যক্রম তুলে...

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেফতার ১৯ ও মাদকদ্রব্য উদ্ধার

সেপ্টেম্বর ১৪, ২০২৩

নিউজ ডেস্কঃ আরএমপি নিউজ:-গত (১৩ সেপ্টেম্বর ২০২৩) রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অভিযানে মোট ১৯ জনকে আটক করা হয়েছে।রাজশাহী মহানগরীর থানা ও ডিবি পুলিশ মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বোয়ালিয়া মডেল থানা-৩ জন, রাজপাড়া থানা-৩ জন, চন্দ্রিমা থানা-১ জন, মতিহার থানা-২ জন, কাটাখালী থানা-২ জন, বেলপুকুর থানা-৩ জন, শাহমখদুম থানা-১ জন, পবা থানা-২ জন, কাশিয়াডাঙ্গা থানা-১ জন ও কর্ণহার থানা-১ জনকে আটক করে। যার মধ্যে ১২ জন ওয়ারেন্টভূক্ত আসামি, ৩ জনকে মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। মাদক মামলায় অভিযুক্ত আসামিদের হেফাজত হতে ১৬ গ্রাম হেরোইন, ৫ পিস ইয়াবা ট্যাবলেট ও ৭০ গ্রাম গাঁজা উদ্ধার হয়।গ্রেফতারকৃত আসামিদের বিরদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে। IPCS News : Dhaka : আরএমপি নিউজ : রাজশাহী। ...

স্বর্ণপাচারে ১৫০০০ টাকা চুক্তি, এপিবিএন কর্তৃক গ্রেপ্তার ০২

সেপ্টেম্বর ১৩, ২০২৩

নিউজ ডেস্কঃ ঢাকা:- হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১৫০০০ টাকার বিনিময়ে স্বর্ণ পাচারের চেষ্টাকালে ০৩ পিস গোল্ডবার এবং ৯৯ গ্রাম স্বর্ণালংকার সহ ০২ জনকে গ্রেপ্তার করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন।আজ বেলা ১১০০ ঘটিকায় কাস্টমস গ্রীন চ্যানেল পার হওয়ার পর বিমানবন্দরের হেল্প সার্ভিস প্রোভাইডার শুভেচ্ছার স্টাফ মো: নাইমুর রহমান তন্ময়(২৬) এবং যাত্রী মো: আলমগীরকে (৪৮) এই ঘটনায় গ্রেপ্তার করা হয়।হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কর্মরত এয়ারপোর্ট আর্মড পুলিশের পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক জানান, স্বর্ণ আমদানীতে ট্যাক্সের হার বেড়ে যাওয়া এবং বৈধভাবে শুধুমাত্র ০১ টি গোল্ডবার ব্যাগেজ সুবিধায় বিনা ট্যাক্সে নিয়ে আসার নিয়ম করার পর পাচারকারী চক্র বিভিন্ন ধরনের কৌশলে স্বর্ণ পাচারের চেষ্টা করছে।এমনি একটি কৌশল...

শাহজালালে অজ্ঞান পার্টির ১ সদস্যকে গ্রেপ্তার করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ।

সেপ্টেম্বর ১৩, ২০২৩

নিউজ ডেস্কঃ ঢাকা:- হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অজ্ঞান পার্টির সক্রিয় এক দুর্ধর্ষ সদস্যকে গ্রেপ্তার করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন।এয়ারপোর্টে বিভিন্ন সময় শিকারের আশায় যাত্রীবেশে ঘুরে বেড়ানো অবস্থায় মো কামাল মিয়া নামে এই অভিযুক্তকে আটক করা হয় বলে জানিয়েছেন এয়ারপোর্ট আর্মড পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক।এয়ারপোর্ট এপিবিএন সূত্রে জানা যায়, ৩১ আগস্ট ও ৭ সেপ্টেম্বর অজ্ঞান পার্টির দুইটি অভিযোগ পাওয়া যায়।দুইটি অভিযোগেই একই ধরনের প্যাটার্ন লক্ষ্য করা যায়।৩০ আগস্ট ওমান থেকে শাহজালাল বিমানবন্দরে আসেন সুরুজ আলী। এরপর ২ নম্বর ক্যানোপি দিয়ে বের হওয়ার সময় যাত্রীবেশী কামালের  পরিচয় হয়।কৌশলে প্রতারক সুরুজের গন্তব্য জেনে নেয় কামাল।এর পর নিজেও একই দিকে যাবেন বলে এক সাথে যাওয়ার প্রস্তাব দেন...

রাজশাহীতে সিটি কর্পোরেশন প্রশিক্ষণ কোর্স পারস্পরিক শিখন কর্মসূচি অনুষ্ঠিত

সেপ্টেম্বর ১৩, ২০২৩

নিউজ ডেস্কঃ রাজশাহী:- স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট (এনআইএলজি) উদ্দ্যোগে রাজশাহীতে খুলনা সিটি কর্পোরেশনের নব-নির্বাচিত কাউন্সিলরবৃন্দের অংশগ্রহণে সিটি কর্পোরেশন প্রশিক্ষণ কোর্স পারস্পরিক শিখন সর্ম্পকিত কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।রাজশাহী সিটি কর্পোরেশনের সহযোগিতায় গতকাল মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত নগর ভবনের সভাকক্ষে আয়োজিত এই কর্মসূচিতে সভাপতিত্ব করেন রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এ.বি.এম শরীফ উদ্দিন। সভায় রাজশাহী ও খুলনা সিটি কর্পোরেশনের উন্নয়ন ও সেবা কার্যক্রম বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।কোর্স পরিচালনায় সার্বিক দায়িত্বে পালন করনস এনআইএলজি‘র যুগ্ম- পরিচালক মোঃ শফিকুল ইসলাম।খুলনা সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র-১ আমিনুল ইসলাম মুন্না রাজশাহীর পরিস্কার-পরিচছন্ন...

বিএনপি রাজশাহী জেলা শাখার সংবাদ সম্মেলন:

সেপ্টেম্বর ১৩, ২০২৩

নিউজ ডেস্কঃ রাজশাহী:- রাজনৈতীর ষড়যন্ত্রের শিকার বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও বিএনপি রাজশাহী জেলা শাখার আহ্বায়ক আবু সাইদ চাঁদ এর নি:শর্ত মুক্তি ও ন্যায় বিচারের দাবীতে সংবাদ সম্মেলন করেছে রাজশাহী জেলা বিএনপি।গতকাল মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) দুপুরে মালোপাড়াস্থ বিএনপি কার্যালয়ে রাজশাহী জেলা বিএনপি’র আয়োজনে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার অন্যতম উপদেষ্টা, সাবেক এমপি ও রাসিক মেয়র মিজানুর রহমান মিনু।তিনি বলেন, এই সরকার দেশের গণতন্ত্র নষ্টের ন্যায় বিচার বিভাগকে দলীয়করন করে ফেলেছে।বাদী পক্ষ মামলা পরিচালনা না করতে চাইলেও বিচারকগণ তা আমলে না নিয়ে নিজ গরজে বিচার পরিচালনা করছেন।শুধু তাই নয় জামিনযোগ্য মামলাগুলোতেও বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীদের জামিন না দিয়ে কারাগারে প্রেরণ করছেন। প্রকৃত পক্ষে এক...

রাজশাহীতে পদ্মায় ডুবে শিশুর মৃত্যু

সেপ্টেম্বর ১৩, ২০২৩

নিউজ ডেস্কঃ রাজশাহী:- রাজশাহীর বাঘা উপজেলা এলাকায় পদ্মায় ডুবে নেয়াজুল ইসলাম নিনাদ (৬) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।গতকাল মঙ্গলবার( ১২ সেপ্টেম্বর) সকালে গড়গড়ির বেংগাড়ি বাজারের নিচে পদ্মা নদীতে ঘটনাটি ঘটেছে।নিনাদ গড়গড়ি ইউনিয়নের বেংগাড়ি গ্রামের ও পলাশি ফতেপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক তাজিজুল ইসলাম নাহিদ সরকারের ছেলে।জানা যায়, নিনাদ মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা থেকে আগত চাচাত ভাই নাফিদ সরকার ও মির্জা সরকারের সাথে বেংগাড়ি বাজারের নিচে পদ্মা নদীর ধারে ঘুরতে যায়।তারা পদ্মার ধারে ঘুরতে ঘুরতে নিনাদ পা ফঁসকে পড়ে যায়।পদ্মা নদী গভীর পাড় হওয়ায় তাকে তাৎক্ষনিক উদ্ধার করতে পারেনি।শিশু নিনাদ শ্রোতে ভেসে যাচ্ছিল।এ সময় তাদের চিৎকারে মাছ ধরা নৌকা এসে নিনাদকে উদ্ধার করে চিকিৎসকের কাছে নেয়া হলে তাকে মৃত ঘোষনা করে। তার মৃত্যুর খবর জানার পর থেকে...