বৃহস্পতিবার ৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ২৪শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
সেপ্টেম্বর ১৩, ২০২৩
নিউজ ডেস্কঃ
রাজশাহী:- রাজশাহীর গোদাগাড়ীতে গাঁজাসহ সংঘবদ্ধ চক্রের চারজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে রাজশাহী জেলার ডিবি পুলিশ।গত সোমবার(১১ সেপেপ্টম্বর) সন্ধ্যায় গোদাগাড়ী থানার চাপাল গ্রাম হতে তাদের আটক করা হয়।আটককৃতরা হলেন নগরীর রাজপাড়ার মহিষবাথান গ্রামের মৃত নূর আক্কাশের ছেলে জামিল (৩৪), গোদাগাড়ী থানার ভাগাইল গ্রামের শরিফুল ইসলামের ছেলে শাকিব ইসলাম (২২), নগরীর কাশিয়াডাঙ্গা থানার আরিফুল ইসলামের ছেলে তামিম মিয়া (১৯) ও মৃত কাইমুদ্দিনের ছেলে মোমিন মিয়া (৫০)।গোপন তথ্যের উপর ভিত্তি করে তারা জানতে পারেন, রাজশাহী মহানগরের দামকুড়া থানাধীন হরিপুর হয়ে একটি ব্যাটারিচালিত রিক্সায় দুইজন এবং একটি মোটরসাইকেলে দুইজনসহ মোট ৪ জন মাদককারবারি মাদক বিক্রির উদ্দেশ্যে গোদাগাড়ী থানাধীন চাপাল গ্রামে যাচ্ছে।
এমন সংবাদের ভিত্তিতে রাজশাহী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার...
সেপ্টেম্বর ১৩, ২০২৩
নিউজ ডেস্কঃ
রাজশাহী:- রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।গত মঙ্গলবার (১২ সেপেপ্টম্বর) বেলা ১১টায় আরএমপি পুলিশ লাইন্স পিওম হলরুমে পুলিশ কমিশনার বিপ্লব বিজয় তালুকদার এর সভাপতিত্বে গত আগষ্ট মাসের মাসিক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।সভায় আগষ্ট মাসের অপরাধ বিবরণীর সাথে পূর্ববর্তী মাসসহ গত বছরের তুলনামুলক অপরাধ বিবরণী তুলে ধরা হয়।এই তুলনামুলক অপরাধ বিবরণী পর্যালোচনা শেষে পুলিশ কমিশনার নগরীতে আইন-শৃখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিভিন্ন দিক নির্দেশনামূলক মতামত ব্যক্ত করেন।এছাড়াও তিনি কিশোর অপরাধ,মাদক উদ্ধার, কমিউনিটি ও বিট পুলিশিং কার্যক্রম জোরদারসহ প্রেফতারি পরোয়ানা তামিল করার জন্য পুলিশ সদস্যগনকে তাগাদা দেন।
সভা শেষে তিনি কর্মক্ষেত্রে ভালো কাজের স্বীকৃতি স্বরুপ বিভিন্ন পদমর্যদার ১১ জন পুলিশ কর্মকর্তা ও সদস্যগনের...
সেপ্টেম্বর ১৩, ২০২৩
নিউজ ডেস্কঃ
কিশোরগঞ্জ:- কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়নের দশকাহুনিয়া কৃষিবন নামক এলাকায় দুই কৃষকের ২০ শতাংশ আবাদী জমির আমন ৪৯ নামক ধানের চারাগাছ উপরে তুলে প্রায় ৩০ হাজার টাকার ক্ষয়ক্ষতির অভিযোগ পাওয়া গেছে।উপজেলার দশকাহুনিয়া গ্রামের মৃত জুলমত আলীর ছেলে কৃষক জীবন মিয়া (৩৫) ও মৃত রুপালি মিয়ার ছেলে কৃষক জহির মিয়া (৩৬) অভিযোগ করে বলেন, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে গত ১০ সেপ্টেম্বর রোববার ভোরে তাদের চাচা পার্শ্ববর্তী বাজিতপুর উপজেলার পশ্চিম পিরিজপুর গ্রামের মৃত মনসুর আলীর ছেলে আব্দুস সাত্তার (৬৫), চাচাতো ভাই জাকির হোসেন (৩০), সারোয়ার হোসেন (২৮) ও আবুল হোসেন (২৬) সহ একই গ্রামের আব্দুল মোতালিবের ছেলে মিজানুর রহমান (৪৫) দলবল নিয়ে দশকাহুনিয়া কৃষিবনে তাদের দখলীয় পৈত্রিক সম্পত্তিতে প্রবেশ করে তাদের রোপিত আমন ৪৯ জাতের...
সেপ্টেম্বর ১৩, ২০২৩
নিউজ ডেস্কঃ
আরএমপি নিউজ : গত (১২ সেপ্টেম্বর ২০২৩) রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অভিযানে মোট ১০ জনকে আটক করা হয়েছে।রাজশাহী মহানগরীর থানা ও ডিবি পুলিশ মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বোয়ালিয়া মডেল থানা-২ জন, রাজপাড়া থানা-৩ জন, চন্দ্রিমা থানা-১ জন, মতিহার থানা-২ জন, কাটাখালী থানা-১ জন ও পবা থানা-১ জনকে আটক করে।তারা সকলেই ওয়ারেন্টভূক্ত।গ্রেফতারকৃত আসামিদের বিরদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।
IPCS News : Dhaka : আরএমপি নিউজ : রাজশাহী।
...
সেপ্টেম্বর ১৩, ২০২৩
নিউজ ডেস্কঃ
দিনাজপুর:- উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার রেল যোগাযোগের অন্যতম রুট দিনাজপুরের হিলি রেলওয়ে স্টেশন।এ স্টেশন লাগোয়া ইমিগ্রেশন চেকপোস্ট ও দেশের দ্বিতীয় স্থলবন্দর রয়েছে।তবে দীর্ঘদিন ধরে স্টেশনটিতে স্টেশন মাস্টার ও ঢাকাগামী ট্রেনের স্টপেজ না থাকায় রেলপথ অবরোধ করে মানববন্ধন করেছেন স্থানীয়রা।রোববার (১০ সেপ্টেম্বর) সকাল ১০টা ১৫ মিনিটে রাজশাহী থেকে চিলাহাটির উদ্দেশ্যে ছেড়ে আসা তিতুমীর এক্সপ্রেস ট্রেনটি ১ ঘণ্টা ২০ মিনিট অবরোধ করে রাখেন স্থানীয়রা।পরে রেল কর্তৃপক্ষের আশ্বাসে অবরোধ প্রত্যাহার করে নেন তারা।আগামী এক মাসের মধ্যে রেলওয়ে স্টেশনটির আধুনিকায়ন, ঢাকাগামী ট্রেনের স্টপেজ ও ভারত থেকে আমদানি করা পণ্য খালাস কার্যক্রমের অনুমতি না দিলে অনির্দিষ্টকালের জন্য রেলপথ অবরোধ করার ঘোষণা দেন স্থানীয়রা।রেলপথ অবরোধ ও মানববন্ধনে অংশ নেন স্থানীয় বীর মুক্তিযোদ্ধা,...
সেপ্টেম্বর ১২, ২০২৩
নিউজ ডেস্কঃ
নেত্রকোণা:- নেত্রকোণা জেলায় চলতি মওসুমে রুপা আমন ধান আবাদের ধুম পড়েছে।নেত্রকোণা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, চলতি আমন মওসুমে জেলায় ১ লাখ ৩২ হাজার ৫ শত ৮০ হেক্টর জমিতে আমন আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৫ লাখ ৮৫ হাজার ৭ শত ৮৩ মে. টন।আর ধান থেকে চাল উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৩ লাখ ৯০ হাজার ৫ শত ২২ মে. টন।নেত্রকোণা জেলা মূলত ধান উদ্ধৃত্ত জেলা হিসেবে পরিচিত।কৃষকরা তাদের উৎপাদিত ধান নিজেদের চাহিদা মিটিয়ে অন্যান্য জেলায়ও রপ্তানী করে।চলতি আমন মওসুমের প্রথম দিকে প্রয়োজনীয় বৃষ্টিপাত না হলেও পরবর্তীতে টানা বৃষ্টিপাত হওয়ায় একটু দেরীতে হলেও নেত্রকোণায় আমনের বীজতলা তৈরী, জমি চাষাবাদ, চারা সংগ্রহ ও ধান রোপনে আদীবাসি নারীসহ স্থানীয় কৃষকরা ব্যস্ত সময়...
সেপ্টেম্বর ১২, ২০২৩
নিউজ ডেস্কঃ
আরএমপি নিউজ:- রাজশাহী মহানগরী’র এক ব্যক্তির নগদ অ্যাকাউন্ট হতে প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেওয়া ১৯ হাজার ৬শত টাকা উদ্ধার করে মালিকের কাছে হস্তান্তর করেছে আরএমপি’র বেলপুকুর থানা পুলিশ।ঘটনা সূত্রে জানা যায়, গত ২ আগস্ট ২০২৩ খ্রিস্টাব্দ দুপুরে রাজশাহী মহানগরীর বেলপুকুর থানার জোতভাগিরতপুরে মৃত নজরুল ইসলামের ছেলে মো: রিপন আলী (৩৯)কে তাঁর বন্ধু নগদ অ্যাকাউন্টে ১৯ হাজার ৬শত টাকা পাঠায়।পরদিন রিপন দেখতে পান তাঁর নগদ অ্যাকাউন্টে বন্ধুর পাঠানো টাকা নাই।পরবর্তীতে সে মোবাইল ফোনে নগদ অ্যাপের মাধ্যমে জানতে পারেন, একটি মোবাইল নম্বর হতে অজ্ঞাতনামা এক ব্যক্তি প্রতারণা করে তাঁর সেই টাকা উত্তোলন করে নিয়েছে।এ বিষয়ে তিনি বেলপুকুর থানা পুলিশকে অবগত করে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
উক্ত জিডি’র পরিপ্রেক্ষিতে আরএমপি’র বেলপুকুর থানার অফিসার ইনচার্জ...
সেপ্টেম্বর ১২, ২০২৩
নিউজ ডেস্কঃ
রাজশাহী:- রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) সহকারী প্রকৌশলী ও বঙ্গবন্ধু চত্বর প্রকল্পের প্রকল্প পরিচালক (পিডি) শেখ কামরুজ্জামান এবং তার স্ত্রী নিশাত তামান্নাকে কারাগারে পাঠিয়েছে আদালত।অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের দায়ের করা দুইটি মামলায় জামিন নিতে আদালতে গিয়েছিলেন তারা।আদালতের রাষ্ট্র পক্ষের আইনজীবী বজলে তৌহিদ আল হাসান বাবলা জানান, শেখ কামরুজ্জামান এবং তার স্ত্রী নিশাত তামান্না মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতে হাজির হয়ে দুইটি মামলায় জামিনের আবেদন করেন।শুনানি শেষে বিচারক ইসমতআরা বেগম জামিন আবেদন নাকচ করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
তিনি জানান, গত ২৯ আগস্ট মামলার তদন্ত কর্মকর্তা দুদকের সমন্বিত রাজশাহী অঞ্চল কার্যালয়ের সহকারী পরিচালক আমির হোসাইন তদন্ত শেষে প্রকৌশলী শেখ কামরুজ্জামান ও তার...
সেপ্টেম্বর ১২, ২০২৩
নিউজ ডেস্কঃ
দিনাজপুর:- দিনাজপুরের পার্বতীপুর উপজেলার হামিদপুর ইউনিয়নের পাতিগ্রাম মোড়ে বড়পুকুরিয়া কয়লা খনির কয়লা উত্তোলনের কারণে পাতিগ্রাম ও পাঁচঘরিয়া সহ কয়েকটি গ্রামের বাসাবাড়ি কম্পনে ফেটে যাওয়ায় ভূমি ও বসতবাড়ি রক্ষা কমিটির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।গতকাল সোমবার সকাল ১১টায় পার্বতীপুর উপজেলার হামিদপুর ইউনিয়নের পাতিগ্রাম মোড়ে ভূমি ও বসতবাড়ি রক্ষা কমিটির সভাপতি মোঃ মতিয়ার রহমানের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।পাতিগ্রাম ও পাঁচঘরিয়ার প্রায় ৩ হাজার নারী পুরুষ বিক্ষোভ মিছিল ও সমাবেশে অংশগ্রহণ করেন।বিক্ষোভ শেষে দুপুর ১২টায় পাতিগ্রাম মোড়ে সমাবেশ অনুষ্ঠিত হয়।সমাবেশে ভূমি ও বসতবাড়ি রক্ষা কমিটির সভাপতি মতিয়ার রহমান বলেন, আমরা ৬ দফা মেনে নেওয়ার জন্য খনি কর্তৃপক্ষকে বারবার তাগাদা দিয়েছি।
কিন্তু আমাদের কোন কথা কয়লা খনি কর্তৃপক্ষ...
সেপ্টেম্বর ১২, ২০২৩
নিউজ ডেস্কঃ
নেত্রকোনা:- ১১ সেপ্টেম্বর সোমবার বিকালে জাহাঙ্গীর তহুরা আমিন সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।জাতীয় স্কুল, মাদ্রাসাও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি,মদন এর আয়োজনে উক্ত খেলায় সভাপতিত্ব করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ হাবিবুর রহমান।এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহ আলম মিয়া।ফাইনাল খেলা অংশ গ্রহন করেন, বাঁশরী মেহেরুনেচ্ছা উচ্চ বিদ্যালয়,বনাম মদন আর্দশ পাবলিক উচ্চ বিদ্যালয়।এ সময় উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল কদ্দুস উপজেলা সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ হেলাল উদ্দিন তালুকদার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ শফিকুল বারী, ইউপি চেয়ারম্যান মোঃ সাফায়ত উল্লা রয়েল, মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ তাওহীদুর...