রবিবার ২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

রাজশাহী মহানগরীতে আন্তঃজেলা চোর চক্রের ৫ সদস্য গ্রেফতার

অক্টোবর ১৫, ২০২৩

নিউজ ডেস্কঃ আরএমপি নিউজ:- রাজশাহী মহানগরীতে সংঘবদ্ধ আন্তঃজেলা অটোরিক্সা চোর চক্রের ৫ সদস্যকে গ্রেফতার করেছে আরএমপি’র শাহ্‌মখদুম থানা পুলিশ।এসময় আসামিদের কাছ থেকে চোরাই ৫ টি ব্যাটারি চালিত অটোরিক্সা, অটোরিক্সার বিভিন্ন যন্ত্রাংশ এবং দেশীয় অস্ত্র উদ্ধার হয়।গ্রেফতারকৃত আসামিরা হলেন মো: মামুন তালুকদার (৫২), মো: রেজাউল খান (৩৫), মো: মিজানুর রহমান মিজান (২২), মো: আকাশ (২২) ও মো: বাবুল প্রামানিক (৪২)।মামুন বরিশাল জেলার বাকেরগঞ্জ থানার দুধাল গ্রামের মো: মোতালেব তালুকদারের ছেলে।সে বর্তমানে বগুড়া জেলার সদর থানার ইচাইদহ গ্রামের বাসিন্দা। রেজাউল পাবনা জেলার ঈশ্বর্দী থানার বাবুলচারা গ্রামের আব্দুল ওহাব খানের ছেলে, মিজানুর রহমান কুষ্টিয়া জেলার সদর থানার কুষ্টিয়া মহিনি মিলপাড়ার মো: আব্দুর রশিদের ছেলে, আকাশ একই এলাকার পশ্চিম মজমপুরের মৃত মোহাম্মদ জোয়ার্দারের...

রাজশাহী মহানগরীতে ২ কেজি গাঁজা উদ্ধার; গ্রেফতার ৩

অক্টোবর ১৫, ২০২৩

নিউজ ডেস্কঃ আরএমপি নিউজ:- রাজশাহী মহানগরী’র রাজপাড়া থানার দাশপুকুর ও আলীর মোড় বাথানপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে ২ কেজি গাঁজাসহ তিন জনকে গ্রেফতার করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।গ্রেফতারকৃত আসামিরা হলেন মো: অনিক ইসলাম (২২), মোসা: শাহানা বেগম (৩০) ও মোসা: শাহিদা বেগম (৩২)।অনিক রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার দাশপুকুর এলাকার মৃত কুরবান আলীর ছেলে, শাহানা আলীগঞ্জ আলীর মোড় বাথানপাড়া এলাকার শরিফুল ইসলামের স্ত্রী ও শাহিদা একই এলাকার মো: জীবনের স্ত্রী।ঘটনা সূত্রে জানা যায়, গত ১৩ অক্টোবর ২০২৩ খ্রিস্টাব্দ রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার কেএম আরিফুল হক পিপিএম-এর সার্বিক তত্ত্বাবধানে সহকারী পুলিশ কমিশনার মোসা: আরজিনা খাতুনের দিকনির্দেশনায় পুলিশ পরিদর্শক মো: তৌহিদুর রাহমানের নেতৃত্বে এসআই মো: নুরন্নবী হোসেন ও তাঁর টিম...

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেফতার ১৫ ও মাদকদ্রব্য উদ্ধার

অক্টোবর ১৫, ২০২৩

নিউজ ডেস্কঃ আরএমপি নিউজ:- গত (১৪ অক্টোবর ২০২৩) রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অভিযানে মোট ১৫ জনকে আটক করা হয়েছে।রাজশাহী মহানগরীর থানা ও ডিবি পুলিশ মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বোয়ালিয়া মডেল থানা-২ জন, রাজপাড়া থানা-২ জন, চন্দ্রিমা থানা-২ জন, মতিহার থানা-১ জন, কাটাখালী থানা-২ জন, শাহমখদুম থানা-১ জন, পবা থানা-২ জন, কাশিয়াডাঙ্গা থানা-২ জন ও ডিবি পুলিশ-১ জনকে আটক করে।যার মধ্যে ৮ জন ওয়ারেন্টভূক্ত আসামি, ৫ জনকে মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ২ জনকে গ্রেফতার করা হয়েছে।মাদক মামলায় অভিযুক্ত আসামিদের হেফাজত হতে ২০.৮০ গ্রাম হেরোইন, ৩০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৮০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার হয়।গ্রেফতারকৃত আসামিদের বিরদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে। IPCS News : Dhaka : আরএমপি নিউজ : রাজশাহী। ...

প্রধানমন্ত্রীর হাত ধরে খুললো ঢাকা- দক্ষিণাঞ্চলে রেলের নতুন দ্বার

অক্টোবর ১১, ২০২৩

নিউজ ডেস্কঃ রাজশাহী :-পদ্মা সেতু হয়ে ঢাকা-ভাঙ্গা রুটে নতুন ট্রেন সার্ভিস উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।মঙ্গলবার (১০ অক্টোবর) মুন্সীগঞ্জের মাওয়ায় এক সুধী সমাবেশে নতুন রুটের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।এর মাধ্যমে দক্ষিণাঞ্চলে রেলের নতুন দ্বার উন্মোচিত হয়েছে।যার ফলে যাত্রী ও পণ্য আনা-নেওয়া সহজ হওয়ায় প্রসার হবে ব্যবসা-বাণিজ্য ও শিল্প কারখানার।যা অবদান রাখবে দেশের সামগ্রিক অর্থনীতিতে।এর আগে সকাল ১০টা ১০ মিনিটে সড়ক পথে গণভবন থেকে মাওয়ার উদ্দেশে রওনা হন তিনি।সকাল ১০টা ৫৮ মিনিটে প্রধানমন্ত্রী মাওয়া পৌঁছান।এসময় তার সঙ্গে ছিলেন ছোট বোন শেখ রেহানা।মাওয়া রেলওয়ে স্টেশন থেকে বিশেষ ট্রেনটি ফরিদপুরের ভাঙ্গায় পৌঁছালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি বিশেষ ট্রেনে পদ্মা সেতু পার হন। রেলওয়ের তথ্যানুযায়ী, বাংলাদেশ রেলওয়ে পদ্মা...

রাজশাহীতে একই দড়িতে মা-ছেলের ঝুলন্ত লাশ

অক্টোবর ১০, ২০২৩

নিউজ ডেস্কঃ রাজশাহী:- রাজশাহীর পুঠিয়ায় ঘরের তীরের সঙ্গে একই দড়িতে ঝুলতে থাকা মা ও শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ।৮ অক্টোবর রোববার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার বানেশ্বর ইউনিয়নের মাইপাড়া গ্রাম থেকে লাশ দুটি উদ্ধার করা হয়।তারা হলেন ওই গ্রামের মোহাম্মদ আলী জয়ের স্ত্রী শান্তনা বেগম (২৮) এবং তার একমাত্র ছেলে জিহাদ (৫)।গৃহবধূর স্বামী মোহাম্মদ আলী জানান, তিনি দিনমজুরের কাজ করেন।বিকেলে কাজ শেষে বাড়ি ফিরে দেখেন ঘরের দরজা ভেতর থেকে বন্ধ।অনেক ডাকাডাকি করে কোনো সাড়া না পেয়ে দরজা ভেঙে দেখেন স্ত্রী ও ছেলের লাশ ঘরের তীরে ফাঁস লাগানো অবস্থায় ঝুলছে।পরে থানায় খবর দেওয়া হয়।তিনি বলেন, সকালে কাজে যাওয়ার সময়ও শান্তনার সঙ্গে স্বাভাবিক কথাবার্তা হয়েছে। তবে কী কারণে এমন ঘটনা ঘটেছে, তা জানি না। নিহত গৃহবধূর বড় বোন রোখসানা বেগম জানান, তাদের বাড়ি কাটাখালী...

রাজশাহী বিভাগের হাসপাল গুলোতে নারীদের ময়নাতদন্ত করে পুরুষ ডোম

অক্টোবর ১০, ২০২৩

নিউজ ডেস্কঃ রাজশাহী:- প্রত্যেক অপমৃত্যুতে পোস্টমর্টেম বা ময়নাতদন্ত করা হয়।ময়নাতদন্তের সময় চিকিৎসকের কথায় নিহতের মরদেহের নমুনা সংগ্রহ করা হয় মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনের জন্য।আলমত সংগ্রহ করতে ময়নাতদন্তের সব কাজ সম্পন্ন করেন ডোমেরা (যারা চিকিৎসকের উপস্থিতিতে মরদেহ কাটাছেঁড়া করে)।নিহত নারী হোক আর পুরুষ রাজশাহী বিভাগের সব হাসপাতালগুলোতে ময়নাতদন্ত করেন পুরুষ ডোম।নারীদের স্বজনেরা বলছেন, সরকারি-বেসরকারি সব জায়গায় নারীরা কাজ করছেন।এমনকি মৃত নারীদের মরদেহ উদ্ধারে কাজও করেন নারীরা।কিন্তু নারীদের ময়নাতদন্তের কাজ করছেন পুরুষেরা।নিহত নারীর ক্ষেত্রে নারী ডোম দিয়ে ময়নাতদন্ত করা দরকার।প্রতিটি হাসপাতালে নারীদের ময়নাতদন্তে নারী ডোম নিয়োগের দাবি জানান তারা। ময়নাতদন্তের জন্য নারী ডোমের প্রয়োজনের কথা উল্লেখ করে রাজশাহী বিভাগের...

ঢাকা-ভাঙ্গা রেলপথে ভাড়া প্রস্তাব, শোভন চেয়ার ৩৫০ টাকা

অক্টোবর ১০, ২০২৩

নিউজ ডেস্কঃ রাজশাহী:- পদ্মা সেতু হয়ে দৃশ্যমান ঢাকা-ভাঙ্গা রেলপথের দূরত্ব ৭৭ কিলোমিটার।এই পথে আন্তঃনগর ট্রেনের ভাড়া প্রস্তাব করেছে রেলওয়ের কমিটি।কমিটির প্রস্তাব অনুযায়ী নন-এসি চেয়ার কোচের ভাড়া ৩৫০ টাকা এবং এসি চেয়ার কোচের ভাড়া ৬৬৭ টাকা হতে পারে।রেলওয়ের দায়ীত্বশীল সূত্রে জানা গেছে, প্রস্তাবটি বর্তমানে রেলপথ মন্ত্রণালয়ে অনুমোদনের অপেক্ষায় রয়েছে।প্রস্তাবিত ভাড়াই অনুমোদিত হতে পারে।জানা গেছে, ভাড়া প্রস্তাবের ক্ষেত্রে ঢাকা থেকে প্রতিটি গন্তব্যের দৃশ্যমান দূরত্বের সঙ্গে পদ্মা সেতু ও গেন্ডারিয়া-কেরানীগঞ্জ পর্যন্ত উড়াল রেলপথের জন্য বাড়তি দূরত্ব যোগ করেছে রেলওয়ের প্রস্তাব কমিটি।প্রস্তাব অনুযায়ী পদ্মা সেতুর প্রতি কিলোমিটারকে ২৫ কিলোমিটার, গেন্ডারিয়া থেকে কেরানীগঞ্জ পর্যন্ত উড়ালপথের প্রতি কিলোমিটারকে ৫ কিলোমিটার ধরা...

রাজশাহীতে মহানগরীতে ১ ছিনতাইকারী গ্রেফতার; মোবাইল উদ্ধার

অক্টোবর ০৯, ২০২৩

নিউজ ডেস্কঃ আরএমপি নিউজ: রাজশাহী মহানগরীর মতিহার থানার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে পশ্চিমপাড়া আবাসিক জামে মসজিদের সামনে হতে মোবাইল ছিনতায়ের ঘটনায় এক ব্যক্তিকে গ্রেফতার করেছে আরএমপি’র মতিহার থানা পুলিশ।গ্রেফতারকৃত আসামি হলেন মো: বাপ্পি ইসলাম (১৯)।সে রাজশাহী মহানগরীর মতিহার থানার মেহেরচন্ডী উত্তরপাড়া এলাকার মো: আরিফুলের ছেলে।ঘটনা সূত্রে জানা যায়, গত ২৫ সেপ্টেম্বর ২০২৩ খ্রিস্টাব্দ সন্ধ্যা ৭:০০ টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী পশ্চিম বুধপাড়া এলাকায় টিউশনি শেষে বিশ্ববিদ্যালয়ের হলে ফিরছিলো।সে বিশ্ব বিদ্যালয়ের অভ্যন্তরে পশ্চিমপাড়া আবাসিক জামে মসজিদ এলাকায় পৌছানো মাত্র অজ্ঞাতনামা দুই ছিনতাইকারী পিছন দিক হতে দৌঁড়ে এসে তাঁর হাত থেকে এন্ড্রোয়েড মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।ঐ ছাত্রীর এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে...

সংসদ নির্বাচনকে সামনে রেখে হিসেব করে এগুচ্ছে আঃলীগ, বিএনপি ও প্রস্তুত

অক্টোবর ০৯, ২০২৩

নিউজ ডেস্কঃ রাজশাহী:- নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে অনড় থাকা বিএনপি সরকারবিরোধী আন্দোলনের সঙ্গে ভোটের প্রস্তুতিও নিচ্ছে৷চলছে প্রার্থী বাছাইয়ের কাজ৷এক্ষেত্রে খুব হিসাব করে পা ফেলতে চায় ক্ষমতাসীন আওয়ামী লীগও৷সারাদেশে কাউন্সিলের পাশাপাশি প্রার্থীও বাছাইয়ের কাজটি এগিয়ে রাখছে সংসদে না থাকা বিরোধী দল বিএনপি৷আন্দোলনে পরিস্থিতি পাল্টে গেলে দ্রুততার সঙ্গে যাতে প্রার্থী চূড়ান্ত করা যায়, সেদিকটায় নজর দিচ্ছে দলের হাইকমান্ড৷অন্যদিকে, দীর্ঘ সময় ক্ষমতায় থাকা আওয়ামী লীগের প্রার্থীর সংখ্যা এবার বাড়বে বলেই মনে করছেন দলটির নেতারা৷তবে প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে বেশ সতর্ক অবস্থায় থাকতে চান ক্ষমতাসীনেরা৷তাই কয়েক ধাপে জরিপের পর প্রার্থী চূড়ান্ত করবেন দলপ্রধান এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা৷শুধু আওয়ামী লীগ বা বিএনপি নয়,...

রুয়েটে নিয়মিত গবেষণা সংকলন প্রকাশের উদ্যোগ

অক্টোবর ০৯, ২০২৩

নিউজ ডেস্কঃ রাজশাহী:- রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) সম্প্রতি সম্পাদিত ও চলমান গবেষণা প্রকল্প গুলোর গবেষনা প্রতিবেদন প্রকাশের জন্য নিয়মিত গবেষণা সংকলন “জার্নাল অব ইঞ্জিনিয়ারিং এন্ড এ্যাপলাইড সায়েন্স (জেইএএস)” প্রকাশের সিদ্ধান্ত নেয়া হয়েছে।গত রোববার (৮ অক্টোবর) সকালে বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে অনুষ্ঠিত গবেষণা সংকলন প্রকাশনা কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। উপাচার্য ও ইডিটোরিয়াল বোর্ডের এডিটর-ইন-চীফ অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে এই গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়।সভা পরিচালনা করেন গবেষণা ও সম্প্রসারণ দপ্তরের পরিচালক ও গবেষণা সংকলন প্রকাশনা কমিটির এডিটর অধ্যাপক ড. মো. ফারুক হোসেন। এ সময় পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. মো. শফিকুল ইসলাম, রসায়ন বিভাগের অধ্যাপক ড. মো. আল আমিন আল আজাদ উল ইসলাম, গণিত বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ...