রবিবার ২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

রাজশাহী আইন শৃংখলা কমিটির সভায় সুষ্ঠু তদন্তের দাবী

অক্টোবর ০৯, ২০২৩

নিউজ ডেস্কঃ রাজশাহী:- রাজশাহী জেলা আইনশৃংখলা কমিটির মাসিক সভায় অস্ত্র ও মাদকদ্রব্যসহ কোচিং স্টোরের মালিক শিক্ষক গ্রেফতারের ঘটনাটির সুষ্টু তদন্তের দাবী জানানো হয়েছে।গত রোববার (১০ অক্টোবর) বেলা ১১ টায় রাজশাহী নগরীর উপশহর এলাকায় ভাঙ্গা জংধরা পাকিস্তানী রিভলভর, ৩ রাউন্ড গুলি, ১৪৪ পিস ইয়াবা ,৫০ গ্রাম আইসসহ কোচিং সেন্টারের মালিক শিক্ষক মজনু আহমেদ সাগরকে আটক করা হয়েছে।আইনশৃংখলা কমিটির উন্মুক্ত আলোচানা সভায় রাজশাহী প্রেস ক্লাবের সভাপতি মোঃ সাইদুর রহমান সুষ্ঠু তদন্তের দাবী জানিয়ে বলেন আটককৃত কোচিং সেন্টারের মালিকের অভিভাকগন সংবাদ সম্মেলন করে বলেছেন সাগকে ফাঁসানো হয়েছে।সাগর সুনামের সাথে ধীর্ঘদিন ধরে কোচিং ব্যবসা চালিয়ে আসছেন।তার প্রতিষ্ঠানের শিক্ষথীর সংখ্যা প্রায় ৮ শতাধিক।তার ব্যবসায়ীক ক্যারিয়ার ধ্বংস করার অভিপ্রায়ে তাকে আটক করানো হয়েছে। সাগর...

অপরাধিদের লাগাম টানতে পারছেনা রেলকতৃপক্ষ

অক্টোবর ০৮, ২০২৩

নিউজ ডেস্কঃ রাজশাহী:- রেলওয়েতে প্রায় প্রতিদিনই বিভিন্ন স্থানে হত্যাকান্ড, চুরি, ছিনতাইয়ের ঘটনা ঘটছে।চলন্ত ট্রেনে ছিনতাইয়ের ঘটনা ঘটছে বেশি।পাশাপাশি আছে টানা ও গামছা পার্টির দৌরাত্ম্য।চলন্ত ট্রেনে ঢিল মেরে লোকজনকে আহত করার ঘটনাও ঘটছে অহরহ।রেলওয়ের ২ হাজার ৯৫৬ কিলোমিটারের মধ্যে অন্তত ৭০০ কিলোমিটার পথই  অরক্ষিত।সেখানে নেই কোনো ধরনের নিরাপত্তা।আন্তঃনগর ট্রেনে থাকে না কোনো পুলিশ সদস্য।এমনকি দেশের বেশিরভাগ স্টেশনেই নেই আর্চওয়ে।এই সুযোগে নিরাপত্তা বাহিনীর সামনেই সব ট্রেনে মাদকের চালান বহন করছে চোরাকারবারিরা।অভিযোগ আছে, ওইসব কারবারির সঙ্গে সখ্য আছে আইনপ্রয়োগকারীর সংস্থার সদস্যের সঙ্গে।রেল পুলিশ বলছে, মাত্র ২ হাজার ৪৩২ সদস্য দিয়ে রেলের এলাকাগুলোতে অপরাধ নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হচ্ছে।এমন পরিস্থিতিতে এলাকাভিত্তিক নানা ধরনের উদ্যেগ...

পদ্মাসেতু দিয়ে ছুটবে ট্রেন,দক্ষিণাঞ্চলের মানুষ আনন্দিত, উদ্বেলিত, উচ্ছ্বসিত

অক্টোবর ০৮, ২০২৩

নিউজ ডেস্কঃ রাজশাহী:- সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে গত বছরের ২৬ জুন সকাল ৬টা থেকে স্বপ্নের পদ্মা সেতু দিয়ে যান চলাচল শুরু হয়েছে।বাকি ছিল রেল যোগাযোগ।সেই জল্পনা-কল্পনারও অবসান ঘটছে আগামী ১০ অক্টোবর।এর ফলেদক্ষিণ-পশ্চিমাঞ্চলের  সঙ্গে গোটা দেশের যোগাযোগ ব্যবস্থায় যোগ হচ্ছে নতুনমাত্রা।দিন যতই এগোচ্ছে তাদের ভেতর আনন্দ আর উদ্দীপনা ততই বাড়ছে।জানা গেছে—পদ্মা সেতু চালুর এক বছর দুই মাস পর আসছে সেই মাহেন্দ্রক্ষণ।১০ অক্টোবর ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে ভাঙ্গা পর্যন্ত আনুষ্ঠানিকভাবে রেল চলাচল শুরু হবে।ওই দিন নতুন এ রেলপথের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পদ্মা সেতু রেলসংযোগ প্রকল্পের আওতায় ২০১৯ সালে ঢাকা থেকে যশোর পর্যন্ত প্রায় ১৭২ কিলোমিটার দীর্ঘ নতুন রেলপথ নির্মাণকাজ শুরু করে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ। এর...

রাজশাহী জেলা পুলিশ কর্তৃক বিভিন্ন অপরাধে গ্রেফতার ১৯ ও মাদকদ্রব্য উদ্ধার

অক্টোবর ০৮, ২০২৩

নিউজ ডেস্কঃ রাজশাহী:- গত ২৪ ঘন্টায় (০৮/১০/২০২৩ খ্রি.) রাজশাহী জেলা পুলিশের অভিযানে মোট ১৯ জনকে গ্রেফতার করা হয়েছে।রাজশাহী জেলা পুলিশের থানা ও ডিবি পুলিশের অভিযানে গোদাগাড়ী মডেল থানা ০৩ জন, তানোর থানা ০৩ জন, মোহনপুর থানা ০২ জন, বাগমারা থানা ০১ জন, দুর্গাপুর থানা ০২ জন, পুঠিয়া থানা ০২ জন চারঘাট ০৪ জন ও বাঘা ০২ জনকে গ্রেফতার করেছে। যার মধ্যে ০৭ জন ওয়ারেন্টভুক্ত আসামি, ০৫ জনকে মাদকদ্রব্য-সহ ও অন্যান্য অপরাধে ০৭ জনকে গ্রেফতার করা হয়েছে।মাদক মামলায় অভিযুক্ত আসামিদের হেফাজত হতে ৮০ গ্রাম হেরোইন, ৫০০ গ্রাম গাঁজা ও ৯৫ লিটার দেশিয় চোলাইমদ উদ্ধার করা হয়েছে।আটককৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। IPCS News : Dhaka : অতিরিক্ত পুলিশ সুপার : রাজশাহী। ...

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেফতার ১৯ ও মাদকদ্রব্য উদ্ধার

অক্টোবর ০৮, ২০২৩

নিউজ ডেস্কঃ আরএমপি নিউজ:- গত (৭ অক্টোবর ২০২৩) রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অভিযানে মোট ১৯ জনকে আটক করা হয়েছে।রাজশাহী মহানগরীর থানা ও ডিবি পুলিশ মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বোয়ালিয়া মডেল থানা-১ জন, রাজপাড়া থানা-৪ জন, চন্দ্রিমা থানা-১ জন, মতিহার থানা-৪ জন, কাটাখালী থানা-২ জন, বেলপুকুর থানা-১ জন, শাহমখদুম থানা-১ জন, পবা থানা-২ জন, কাশিয়াডাঙ্গা থানা-১ জন ও ডিবি পুলিশ-২ জনকে আটক করে। যার মধ্যে ১০ জন ওয়ারেন্টভূক্ত আসামি, ৪ জনকে মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ৫ জনকে গ্রেফতার করা হয়েছে।মাদক মামলায় অভিযুক্ত আসামিদের হেফাজত হতে ৬.১০ গ্রাম হেরোইন, ৩৪.৪ লিটার চোলাইমদ ও ৫০ গ্রাম গাঁজা উদ্ধার হয়।গ্রেফতারকৃত আসামিদের বিরদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে। IPCS News : Dhaka : আরএমপি নিউজ : রাজশাহী। ...

রাজশাহী মহানগরীতে ভাড়াটিয়া সেজে চুরি; চোরচক্রের তিন সদস্য গ্রেফতার

অক্টোবর ০৭, ২০২৩

নিউজ ডেস্কঃ আরএমপি নিউজ:- রাজশাহী মহানগরীতে বাসা ভাড়া নেওয়ার কথা বলে ঘরে চুরির অভিযোগে চোরচক্রের ৩ সদস্যকে গ্রেফতার করছে আরএমপি’র মতিহার থানা পুলিশ।গ্রেফতারকৃত আসামিরা হলেন, রাজশাহী জেলার চারঘাট থানার দৌলতপুর এলাকার মৃত শুকুর আলীর মেয়ে মোসা: আলোকা বেগম (৪৩) ও তাঁর মেয়ে রাজশাহী জেলার দূর্গাপুর থানার বর্ধনপুর এলাকার মো: মিজানুর রহমানেরর স্ত্রী মোছা: মিম খাতুন (২২) এবং মিমের স্বামী মো: মিজানুর রহমান (২৫)।ঘটনা সূত্রে জানা যায়, রাজশাহী মহানগরীর মতিহার খানার চৌদ্দপাই এলাকার মোসা: সাথী খাতুন (২৯) একজন গৃহীনি এবং তাঁর স্বামী মো: মাসুদ রানা নান্টু (৩৪) বিদেশে থাকেন।গত ১২ সেপ্টেম্বর ২০২৩ খ্রিস্টাব্দ দুপুর ০১:০০টায় আসামি আলোকা ও মিম বাড়ী ভাড়া নেওয়ার জন্য সাথী খাতুনের বাড়িতে যায় এবং অপর আসামি মিজানুর বাড়ির বাহিরে অপেক্ষা করছিলো। আলোকা  জানায়, মিম...

নদীর বালুর সাথে প্রায় ৬ ফুট গর্ত করে আবাদি জমির মাটি কেটে নেওয়ার অভিযোগ

অক্টোবর ০৭, ২০২৩

নিউজ ডেস্কঃ দিনাজপুর:- দিনাজপুর কাহারোল উপজেলার ৫ নং সুন্দরপুর ইউনিয়ন পরিষদের পশ্চিম পাশে ঢেপা নদীর পূর্ব দিকে দুই ফসলি জমির অবৈধ ভাবে মাটি উত্তোলন করে আবাদ নষ্ট করছেন, বারংবার নিষেধ করার পরেও মানছেন না ঠিকাদার।উপায় অন্তর না পেয়ে একাধিক কৃষকগণ কাহারোল উপজেলা নির্বাহী অফিসার ,সহকারী কমিশনার (ভ‚মি) কৃষি কর্মকর্তা এবং দিনাজপুর জেলা প্রশাসক বরাবর গণস্বাক্ষর সম্মিলিত প্রতিকার চেয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য লিখিত অভিযোগ দায়ের করছেন।কৃষকেরা জানান, আমরা দিনাজপুর কাহারোল উপজেলার ৫ নং সুন্দরপুর ইউনিয়নের পূর্ব মল্লিকপুর গ্রামের কৃষকবৃন্দ আমরা অত্যন্ত গরীব ও অসহায় মানুষ।আমরা নিম্ন তফসিলভুক্ত জমি দীর্ঘদিন থেকে দুই ফসলি আলু ও ভুট্টা আবাদ করে জীবিকা নির্বাহ করে আসছি প্রায় এক বছর পূর্বে ঢেপা নদী খনন করা হলে নদীর বালু উক্ত জমির উপরে রাখা হয়। বালু গুলি...

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেফতার ১৫ ও মাদকদ্রব্য উদ্ধার

অক্টোবর ০৭, ২০২৩

নিউজ ডেস্কঃ আরএমপি নিউজ:- গত (৬ অক্টোবর ২০২৩) রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অভিযানে মোট ১৫ জনকে আটক করা হয়েছে।রাজশাহী মহানগরীর থানা ও ডিবি পুলিশ মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বোয়ালিয়া মডেল থানা-২ জন, রাজপাড়া থানা-৩ জন, চন্দ্রিমা থানা-১ জন, মতিহার থানা-৩ জন, কাটাখালী থানা-২ জন, শাহমখদুম থানা-২ জন, এয়ারপোর্ট থানা-১ জন ও পবা থানা-১ জনকে আটক করে। যার মধ্যে ৮ জন ওয়ারেন্টভূক্ত আসামি, ৩ জনকে মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ৪ জনকে গ্রেফতার করা হয়েছে।মাদক মামলায় অভিযুক্ত আসামিদের হেফাজত হতে ২২.১০ গ্রাম হেরোইন উদ্ধার হয়।গ্রেফতারকৃত আসামিদের বিরদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে। IPCS News : Dhaka : আরএমপি নিউজ : রাজশাহী। ...

দরবেশ বাবাদের জন্য লসে জর্জরিত রেল

অক্টোবর ০৭, ২০২৩

নিউজ ডেস্কঃ রাজশাহী:-দূর্নীতি এবং অব্যবস্থাপনাসহ কিছু নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করলে হয়ত রেলের ক্ষতি পোষানো সম্ভব।ইস্টার্ন বেঙ্গল রেলওয়ে কোম্পানি কোলকাতা থেকে রানাঘাট পর্যন্ত ব্রড-গেজ রেলপথ সেকশনটিকে ১৮৬২ সালের ২৯ সেপ্টেম্বর এবং রানাঘাট থেকে দর্শনা হয়ে কুষ্টিয়া পর্যন্ত রেলপথ সেকশনটিকে ১৮৬২ সালের ১৫ই নভেম্বর চালু করে।বাংলাদেশ রেলওয়েকে লাভজনক করতে হলে, প্রধান ও প্রথমতম পদক্ষেপ হচ্ছে রেলওয়েকে দুর্নীতি মুক্ত করা।কারণ, রেলওয়ের লোকসানের অন্যতম প্রধান কারণ হচ্ছে দুর্নীতি।নিয়োগ বানিজ্য, জায়গা দখল, সরকারি সম্পত্তি নষ্ট ও দখল, ঘুস বানিজ্য সহ কতিপয় দুর্নীতি রেলওয়েকে পেছন থেকে টানছে।বাংলাদেশ রেলওয়েকে লাভজনক করার জন্য অনেক ধরনের পদক্ষেপ গ্রহণ করা সম্ভব।যেমনউচ্চ গতি সম্পন্ন ট্রেন সংযোন করা, যাতে মানুষ খুব অল্প সময়ে ভ্রমন করতে পারেন। সারা...

রাজশাহী জেলা পুলিশ কর্তৃক বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩৮ ও মাদকদ্রব্য উদ্ধার

অক্টোবর ০৬, ২০২৩

নিউজ ডেস্কঃ রাজশাহী:- গত ২৪ ঘন্টায় (০৫/১০/২০২৩ খ্রি.) রাজশাহী জেলা পুলিশের অভিযানে মোট ৩৮ জনকে গ্রেফতার করা হয়েছে।রাজশাহী জেলা পুলিশের থানা ও ডিবি পুলিশের অভিযানে গোদাগাড়ী মডেল থানা ০৬ জন, তানোর থানা ১৪ জন, মোহনপুর থানা ০৪ জন, বাগমারা থানা ০৬ জন, দুর্গাপুর থানা ০১ জন, পুঠিয়া থানা ০২ জন চারঘাট ০২ জন ও বাঘা ০৩ জনকে গ্রেফতার করেছে ।যার মধ্যে ৩২ জন ওয়ারেন্টভুক্ত আসামি, ০৫ জনকে মাদকদ্রব্য-সহ ও অন্যান্য অপরাধে ০১ জনকে গ্রেফতার করা হয়েছে।মাদক মামলায় অভিযুক্ত আসামিদের হেফাজত হতে ১৫ গ্রাম হেরোইন, গাঁজা ১০০ গ্রাম ও ৪০ লিটার চোলাইমদ উদ্ধার করা হয়েছে।আটককৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। IPCS News : Dhaka : পুলিশ সুপার : রাজশাহী। ...