সোমবার ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
অক্টোবর ২৫, ২০২৩
নিউজ ডেস্কঃ
রাজশাহী:- রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে সরকারী ইন্সট্রুমেন্ট ও ব্যান্ডেজ চুরির সময় এক কর্মচারিকে আটক করা হয়েছে।আজ মঙ্গলবার দুপরে রামেক হাসপাতালের অর্থোপেডিক সার্জারির অপারেশন থিয়েটার থেকে চুরির সময় পরিচ্ছন্নতা কর্মী কামরুজ্জামান রনিকে আটক করে রামেক হাসপাতালের পুলিশ বক্সের সদস্যরা।আটকের পর তাকে পরিচালকের কাছে সোপর্দ করা হয়।তবে পরিচালক বলছেন, তাকে পুলিশের হাতে তুলে দেয়া হবে।একই সাথে তার বিরুদ্ধে মামলা দেয়া হবে।কামরুজ্জামান রনি দৈনিক মজুরী ভিত্তিক কর্মচারি।রামেক হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ মুকুল হোসেন জানান, রামেক হাসপাতালে প্রতিনিয়ত রোগিদের জন্য বরাদ্দ সরকারী ওষুধ ও সরঞ্জামাদি চুরি হয়।বিষয়টি নিয়ে সম্প্রতি পরিচালক ওষুধ ও সরঞ্জামাদি চুরি রোধে পুলিশ ও আনসার সদস্যদের কড়া নিদের্শনা দেন।
চুরির সাথে ওষুধ...
অক্টোবর ২৫, ২০২৩
নিউজ ডেস্কঃ
রাজশাহী:- রাজশাহীর পদ্মায় গোসলে নেমে নিখোঁজের দুইদিন পর সড়কঘাট নামক এলাকায় পদ্মা নদী থেকে শিশু সিয়াম হোসেন (৮) এর মরদেহ উদ্ধার করা হয়েছে।মঙ্গলবার (২৪ অক্টোবর) সকাল ৮টায় তার ভাসমান মরদেহ উদ্ধার করা হয়।ঐ শিশুটি ৭/৮ দিন আগে উপজেলার গোকুলপুর নানার বাড়িতে বেড়াতে গিয়েছিল।রোববার (২২ অক্টোবর) দুপুর ১টার দিকে গোকুলপুর তাহেরের ঘাট এলাকার পদ্মায় সহপাঠিদের সাথে গোসল করতে নেমে নিখোঁজ হয়েছিল সিয়াম।ঐ দিন রাজশাহীর ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মীরা সন্ধ্যা সাড়ে ৭ টা পর্যন্ত অভিযান চালিয়ে তাকে উদ্ধারে ব্যর্থ হন।সিয়াম জেলার বাঘা পৌরসভার কলিগ্রামের মনোয়ার হোসেন পিন্টুর ছেলে।মনোয়ার হোসেন পিন্টু জানান, পদ্মাপাড়ের লোকজন মরদেহ ভাসতে দেখে খবর দেন।পরে উদ্ধার করে সিয়াম হোসনকে সনাক্ত করা হয়।সে কালিদাশখালি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে...
অক্টোবর ২৫, ২০২৩
নিউজ ডেস্কঃ
রাজশাহী:- রাজশাহীর পবা উপজেলার হরিপুর ইউনিয়নের চর মাজারদিয়াড়ে কৃষকের ফসল নষ্ট করে বন বিভাগের বৃক্ষ রোপনের অভিযোগ উঠেছে।যেখানে শতাধিক কৃষকের ফসল রয়েছে।এতে বড় ক্ষতির মুখে পড়েছে কৃষকরা।২৪ অক্টোবর মঙ্গলবার সরজমিনে চর মাজারদিয়াড় গিয়ে দেখা গেছে, শতাধিক বিঘা জমিতে ছোট ছোট সবুজ কালাইয়ের গাছ রয়েছে।এছাড়াও রয়েছে মৌসুমি শাক-সবজির আবাদ।এর মধ্যেই হাজার হাজার বিভিন্ন জাতের গাছ রোপন করছে বন বিভাগের কর্মকর্তারা।কৃষকদের দাবি, জমিগুলি তাদের পৈতিক সম্পত্তি ও রেকর্ডকৃত দলিলপত্রও রয়েছে।এই জমিতে র্দীঘদিন যাবত শতাধিক কৃষক বিভিন্ন ফসল চাষ করে আসছে।তাদের উৎপাদনকৃত শাক-সবজি রাজশাহী শহরসহ সারা দেশের বিভিন্ন এলাকায় রপ্তানি হয়ে থাকে।বিশেষ করে চরে উৎপাদনকৃত শাক-সবজি রাজশাহী নগরবাসীর বেশির ভাগ সবজি বাজারের চাহিদা পুরণ করে থাকে।
সেই কৃষি...
অক্টোবর ২৪, ২০২৩
নিউজ ডেস্কঃ
রাজশাহী:- রাজশাহী পবা উপজেলার খড়খড়ি বাজারটি (হাট) কাঁচা সবজির জন্য বিখ্যাত।রাজশাহীর ৯টি উপজেলার মধ্যে পবা উপজেলাতে সবচেয়ে বেশি সবজি উৎপাদন হয়।এর সিংহভাগ বিক্রি হয় এই বাজারে।এই বাজার থেকে রাজশাহী শহরের দূরত্ব মাত্র ৮ কিলোমিটার।আর এখান থেকে প্রতিদিন সকালে সবজি বিক্রেতারা সবজি কিনে নিয়ে রাজশাহী নগরীর বিভিন্ন বাজারে গিয়ে খুচরা বিক্রি করেন।এছাড়াও এ বাজারের সবজি ঢাকা, সিলেট, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন বাজারে যায়।আর সেই সবজি রাজশাহী শহরে মাত্র এক হাত ঘুরেই কেজিতে দাম বাড়ছে ১০-২৫ টাকা।কৃষকরা কৃষিতে লাভ করুক আর ক্ষতি করুক ব্যবসায়ীরা ঠিকই পকেটে লাভের টাকা ভরছেন পকেটে।গতকাল সোমবার পবার খড়খড়ি পাইকারি বাজার ঘুরে কৃষক এবং পাইকারদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রতি মণ পটল এখানে পাইকারী গতকাল বিক্রি হয় সকালে দুই হাজার থেকে ২২শ’ টাকা।
সেই...
অক্টোবর ২৪, ২০২৩
নিউজ ডেস্কঃ
আরএমপি নিউজ:- গত (২৩ অক্টোবর ২০২৩) রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অভিযানে মোট ২৪ জনকে আটক করা হয়েছে।রাজশাহী মহানগরীর থানা ও ডিবি পুলিশ মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বোয়ালিয়া মডেল থানা-২ জন, রাজপাড়া থানা-৪ জন, চন্দ্রিমা থানা-১ জন, মতিহার থানা-২ জন, কাটাখালী থানা-১ জন, বেলপুকুর থানা-৩ জন, শাহমখদুম থানা-১ জন, পবা থানা-৫ জন, কর্ণহার থানা-১ জন, দামকুড়া থানা-১ জন ও ডিবি পুলিশ-৩ জনকে আটক করে।
যার মধ্যে ১৪ জন ওয়ারেন্টভূক্ত আসামি, ৮ জনকে মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ২ জনকে গ্রেফতার করা হয়েছে।মাদক মামলায় অভিযুক্ত আসামিদের হেফাজত হতে ৪৮.৫০ গ্রাম হেরোইন, ২১২ পিস ইয়াবা ট্যাবলেট ও ২৫৫ গ্রাম গাঁজা উদ্ধার হয়।গ্রেফতারকৃত আসামিদের বিরদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।
IPCS News : Dhaka : আরএমপি নিউজ : রাজশাহী।
...
অক্টোবর ২৩, ২০২৩
নিউজ ডেস্কঃ
রাজশাহী:- রাজশাহীর বাঘারখানপুর বাজারের দক্ষিণে বাঘা ও দৌলতপুরে পদ্মা নদীর মাঝখানে হবির চরে পদ্মার বুকে কিছু জমি জেগে উঠেছে।বাঘা ও কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে পদ্মা নদীতে জেগে উঠা নতুন চরটির দখল নিয়ে সংঘর্ষে দুজন গুলিবিদ্ধ হয়েছেন।২১ অক্টোবর শনিবার দুপুরে বাঘা উপজেলার খানপুর বাজারের দক্ষিণে হবির চরে এই ঘটনা ঘটে।গুলিবিদ্ধ দুজন হলেন, বাঘার ব্যাঙ্গাড়ি গ্রামের ইউনুস মণ্ডলের ছেলে সাবুল মণ্ডল (২৮) ও খেতু মণ্ডলের ছেলে ফেলু মণ্ডল (৫২)।এ ঘটনার জেরে প্রতিপক্ষের পিটুনিতে দুজন আহত হয়েছেন।আহত চারজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।সংঘর্ষের খবর শুনে ঘটনাস্থলে গিয়েছিলেন বাঘা থানার এসআই কামরুজ্জামান।ঐদিন রাতে তিনি সাংবাদিকদের বলেন, পদ্মা নদীতপ যে চর জেগেছে, সেটা দৌলতপুরের সীমানার মধ্যে।এর আগে সাবুল মণ্ডল সেই চরে চাষাবাদ...
অক্টোবর ২৩, ২০২৩
নিউজ ডেস্কঃ
রাজশাহী:- গত ২৪ ঘন্টায় (২২/১০/২০২৩ খ্রি.) রাজশাহী জেলা পুলিশের অভিযানে মোট ১৪ জনকে গ্রেফতার করা হয়েছে।রাজশাহী জেলা পুলিশের থানা ও ডিবি পুলিশের অভিযানে গোদাগাড়ী মডেল থানা ০২ জন, তানোর থানা ০১ জন, মোহনপুর থানা ০১ জন, বাগমারা থানা ০১ জন, দুর্গাপুর থানা ০১ জন, পুঠিয়া ০২ জন ও চারঘাট থানা ০৬ জনকে গ্রেফতার করেছে।
যার মধ্যে ০৪ জন ওয়ারেন্টভুক্ত আসামি, ০৮ জনকে মাদকদ্রব্য-সহ ও অন্যান্য অপরাধে ০২ জনকে গ্রেফতার করা হয়েছে।মাদক মামলায় অভিযুক্ত আসামিদের হেফাজত হতে ৯৬.৫০ গ্রাম হেরোইন ও ৩০ লিটার দেশিয় চোলাইমদ উদ্ধার করা হয়েছে।আটককৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
IPCS News : Dhaka : অতিরিক্ত পুলিশ সুপার : রাজশাহী।
...
অক্টোবর ২৩, ২০২৩
নিউজ ডেস্কঃ
আরএমপি নিউজ:- রাজশাহী মহানগরী’র বোয়ালিয়া থানার শেখেরচক মহলদারপাড়া ও বালিয়া পুকুর বড়বটতলা এলাকায় অভিযান পরিচালনা করে ৫ হাজার পিচ ইয়াবা ও নগদ ১ লক্ষ ৩৭ হাজার টাকাসহ একজনকে গ্রেফতার করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।গ্রেফতারকৃত আসামি মোসা: কলি আক্তার (৩৫) রাজশাহী মহানগরী’র বোয়ালিয়া থানার শেখেরচক মহলদারপাড়ার মো: আরেফিন ইসলাম সঞ্জুর স্ত্রী।সে বর্তমানে বালিয়া পুকুর বড়বটতলার বাসিন্দা।ঘটনা সূত্রে জানা যায়, গতকাল ২১ অক্টোবর ২০২৩ খ্রিস্টাব্দ বিকেল ৫:১৫ টায় রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার কে এম আরিফুল হক পিপিএম-এর সার্বিক তত্ত্বাবধানে সহকারী পুলিশ কমিশনার মোসা: আরজিনা খাতুনের দিকনির্দেশনায় পুলিশ পরিদর্শক মো: তৌহিদুর রহমান ও তাঁর টিম মহানগর এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান ডিউটি করছিলো।
এসময়...
অক্টোবর ২৩, ২০২৩
নিউজ ডেস্কঃ
আরএমপি নিউজ:- গত (২২ অক্টোবর ২০২৩) রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অভিযানে মোট ২৪ জনকে আটক করা হয়েছে।রাজশাহী মহানগরীর থানা ও ডিবি পুলিশ মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বোয়ালিয়া মডেল থানা-৩ জন, রাজপাড়া থানা-৩ জন, চন্দ্রিমা থানা-২ জন, মতিহার থানা-২ জন, কাটাখালী থানা-১ জন, বেলপুকুর থানা-১ জন, শাহমখদুম থানা-১ জন, এয়ারপোর্ট থানা-১ জন, পবা থানা-৩ জন, কাশিয়াডাঙ্গা থানা-২ জন, কর্ণহার থানা-১ জন, দামকুড়া থানা-১ জন ও ডিবি পুলিশ-৩ জনকে আটক করে।
যার মধ্যে ১৫ জন ওয়ারেন্টভূক্ত আসামি, ৬ জনকে মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ৩ জনকে গ্রেফতার করা হয়েছে।মাদক মামলায় অভিযুক্ত আসামিদের হেফাজত হতে ৫০৪০ পিস ইয়াবা ট্যাবলেট, ১৪.৫০ গ্রাম হেরোইন, ৬০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ৯৬ গ্রাম গাঁজা উদ্ধার হয়।গ্রেফতারকৃত আসামিদের বিরদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।
IPCS...
অক্টোবর ২২, ২০২৩
নিউজ ডেস্কঃ
রাজশাহী:- সড়কে সবচেয়ে ঝুঁকিপূর্ণ বাহন এখন মোটর সাইকেল শুধুমাত্র দেশে গত সেপ্টেম্বর মাসেই সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৪ শত জনের অধিক।এর মধ্যে শুধু মোটর সাইকেল দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ১৩০ জনের মত।একই মাসে মোট দুর্ঘটনা ঘটেছে ৪৫৪টি, যার ১৫০টিই হয়েছে মোটর সাইকেলে।শুধু সেপ্টেম্বর নয়, কয়েক বছর ধরেই সড়কে দুর্ঘটনা ও হতাহত—দুটিতেই শীর্ষে অবস্থান করছে এ দ্বিচক্রযান (দুই চাকার বাহন)।বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) প্রতিবেদনে বিষয়টি উঠে এসেছে।ক্রমবর্ধমান দুর্ঘটনায় উদ্বেগের মধ্যেই দেশজুড়ে পালিত হলো জাতীয় নিরাপদ সড়ক দিবস।দেশে চলাচলের জন্য মোটর সাইকেলের ইঞ্জিন ক্ষমতা ১৬৫ থেকে ৩৫০ সিসিতে উন্নীত করেছে সরকার।পরিবহন বিশেষজ্ঞরা বলছেন, মোটর সাইকেলের ইঞ্জিন সক্ষমতা ১০০ সিসি বাড়লে দুর্ঘটনার ঝুঁকি বাড়ে ২৫০ শতাংশ।
আবার...