শুক্রবার ৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
ফেব্রুয়ারি ২৪, ২০২৪
নিউজ ডেস্কঃ
আরএমপি নিউজ:- আরএমপি’র কমিশনার বিপ্লব বিজয় তালুকদারের দক্ষ নেতৃত্ব ও উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতি স্বরূপ তিনিসহ দুই উপ-পুলিশ কমিশনার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত), এক পুলিশ পরিদর্শক ও ২ পুলিশ সদস্য পেলেন বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) এবং রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম)।বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এক প্রজ্ঞাপনে এ তালিকা প্রকাশ করা হয়।এবারেই প্রথম আরএমপি’র সর্বোচ্চ সংখ্যক ৬ কর্মকর্তা ও পুলিশ সদস্য এ পদকে ভূষিত হলেন।
আরএমপি’র গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদ্ঘাটন, অপরাধ নিয়ন্ত্রণ, দক্ষতা, সাহসিকতা, কর্তব্যনিষ্ঠা, সততা ও শৃঙ্খলামূলক আচরণের মাধ্যমে প্রশংসনীয় অবদানের জন্য ‘বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম)-সেবা প্রাপ্ত কর্মকর্তারা হলেন, আরএমপি’র কমিশনার বিপ্লব বিজয় তালুকদার ও উপ-পুলিশ কমিশনার (ডিবি) (অতিরিক্ত...
ফেব্রুয়ারি ২৪, ২০২৪
নিউজ ডেস্কঃ
আরএমপি নিউজ:- রাজশাহী মহানগরী বোয়ালিয়া থানার সাগরপাড়া পিডিবি অফিসের গলিতে ডিবি পুলিশ পরিচয়ে তানভীর আহম্মেদ (১৯) নামের এক শিক্ষার্থীকে অটোরিক্সায় তুলে নিয়ে ছিনতাইয়ে ঘটনায় দুই ছিনতাইকারীকে গ্রেফতার করেছে আরএমপি’র বোয়ালিয়া থানা পুলিশ।গ্রেফতারকৃত আসামিরা হলেন মো: নূরনবী চাঁদ (৪০) ও মো: রাব্বী মৃদুল রহমান (২৪)।নূরনবী চাঁদ রাজশাহী মহানগরীর বোয়ালিয়া মডেল থানার বোষপাড়া তেতুলতলা এলাকার মৃত নুরুল হুদার ছেলে ও রাব্বী মৃদুল রহমান একই থানার দরগাপাড়া এলাকার মো: রতন শেখের ছেলে।ঘটনা সূত্রে জানা যায়, রাজশাহী মহানগরীর মতিহার থানার মীর্জাপুর পূর্বপাড়ার তানভীর আহম্মেদ গত ২১ ফেব্রুয়ারি ২০২৪ খ্রিস্টাব্দ সন্ধ্যা ৭ টায় সাহেব বাজার থেকে অটোরিক্সাযোগে বাসায় ফিরছিলেন।পথে মহানগরীর কেদুড় মোড়ে পৌঁছালে দুই ব্যক্তি অটোরিক্সার গতিরোধ...
ফেব্রুয়ারি ২৪, ২০২৪
নিউজ ডেস্কঃ
আরএমপি নিউজ:- আরএমপি’র সেবা জনগণের নিকট পৌঁছে দিতে, পুলিশের সাথে জনগণের সম্পৃক্ততা ও সচেতনতা বৃদ্ধি এবং অপরাধ নিয়ন্ত্রণে "বিট পুলিশিং পক্ষ" পালন করছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)।আরএমপি’র কমিশনার বিপ্লব বিজয় তালুকদারের দিকনির্দেশনায় আজ ২৩ ফেব্রুয়ারি ২০২৪ খ্রিস্টাব্দ আরএমপি’র ১২ টি থানার বিভিন্ন বিটের বিট অফিসাররা পুলিশি সেবা জনগণের নিকট পৌঁছে দিতে, পুলিশের সাথে জনগণের সম্পৃক্ততা ও সচেতনতা বৃদ্ধি এবং অপরাধ নিয়ন্ত্রণে "বিট পুলিশিং পক্ষ" পালন উপলক্ষ্যে উঠান বৈঠক, শিক্ষা প্রতিষ্ঠানে মতবিনিময় করেছে। উঠান বৈঠক ও মতবিনিময় সভায় সহকারী পুলিশ কমিশনারসহ থানা অফিসার ইনচার্জ, শিক্ষকবৃন্দ, সুধীজন, স্থানীয় জনপ্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
উঠান বৈঠক ও মতবিনিময় সভায় আরএমপি’র কর্মকর্তাবৃন্দসহ বিট অফিসাররা সামাজিক অপরাধ সম্পর্কে...
ফেব্রুয়ারি ২৪, ২০২৪
নিউজ ডেস্কঃ আরএমপি নিউজ:- গত (২৩ ফেব্রুয়ারি ২০২৪) রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অভিযানে মোট ২৩ জনকে আটক করা হয়েছে।রাজশাহী মহানগরীর থানা ও ডিবি পুলিশ মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বোয়ালিয়া মডেল থানা-৫ জন, রাজপাড়া থানা-২ জন, চন্দ্রিমা থানা-২ জন, মতিহার থানা-৫ জন, শাহমখদুম থানা-১ জন, পবা থানা-২ জন, কাশিয়াডাঙ্গা থানা-২ জন, কর্ণহার থানা-১ জন, দামকুড়া থানা-১ জন ও ডিবি পুলিশ-২ জনকে আটক করে।যার মধ্যে ১২ জন ওয়ারেন্টভূক্ত আসামি, ৫ জনকে মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ৬ জনকে গ্রেফতার করা হয়েছে।মাদক মামলায় অভিযুক্ত আসামিদের হেফাজত হতে ৩৪ গ্রাম হেরোইন ও ৪৮ পিস ইয়াবা উদ্ধার করে।গ্রেফতারকৃত আসামিদের বিরদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে। IPCS News : Dhaka : আরএমপি নিউজ : রাজশাহী। ...ফেব্রুয়ারি ২৪, ২০২৪
নিউজ ডেস্কঃ
আরএমপি নিউজ:- রাজশাহী মহানগরীর বেলপুকুর থানার স্বরূপনগর হানুর মোড় থেকে এক স্মৃতি হারানো এক যুবককে উদ্ধার করে তার পরিবারের কাছে ফিরিয়ে দিয়েছে আরএমপি’র বেলপুকুর থানা পুলিশ।উদ্ধারকৃত স্মৃতি হারানো যুবক মো: রাহুল (১৮) নওগাঁ জেলার মহাদেবপুর থানার কচুকুড়ি গ্রামের মো: আনোয়ারের ছেলে।ঘটনা সূত্রে জানা যায়, গত ২৩ ফেব্রুয়ারি ২০২৪ খ্রিস্টাব্দ রাত সোয়া ১০ টায় বেলপুকুর থানার এসআই মো: আব্দুল জলিল ও তার টিম থানা এলাকায় টহল ডিউটি করছিলো।এসময় তারা দেখতে পায় বেলপুকুর থানার স্বরূপনগর হানুর মোড়ে ফাঁকা মাঠে এক ব্যক্তি সাইকেল রেখে বসে আছে।এত রাতে এ অবস্থায় বসে থাকে দেখে থানা পুলিশ তার নাম ঠিকানা জিজ্ঞাসা করলে সে কিছু বলে না।তখন পুলিশ তাকে থানায় নিয়ে আসে।বেলপুকুর থানার অফিসার ইনচার্জ মো: মামুনুর রশিদ সেই যুবকের সঙ্গে কথা বলে বুঝতে পারেন তার...
ফেব্রুয়ারি ২২, ২০২৪
নিউজ ডেস্কঃ
রাজশাহী:- রাজশাহীর তানোর উপজেলা পরিষদের শহীদ মিনারে ফুল দিয়ে ফেরার পথে দুর্বৃত্তরা এক যুবলীগ নেতাকে জবাই করে হত্যা করেছে।২০ ফেব্রুয়ারি দিবাগত রাত ১টার দিকে তানোর উপজেলার বিলশহর এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।নিহত যুবলীগ নেতার নাম জিয়াউর রহমান (৪০), সে রাজশাহীর তানোর উপজেলার বিলশহর গ্রামের মৃত মোহর মন্ডলের ছেলে।
এছাড়া তিনি তালান্দু ইউনিয়ন যুবলীগের সদস্য ছিলেন।এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ৩ জনকে আটক করেছে পুলিশ।আটক কৃতরা হলেন, তালান্দু ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসান আলীর স্ত্রী আয়েশা আক্তার সুমি (৩৫), একই এলাকার লুৎফর রহমানের ছেলে ফরহাদ হোসেন (৩০), আলাউদ্দিনের ছেলে সোহাগ (২৬)।
স্থানীয় সূত্রে জানাগেছে, ২১ ফেব্রুয়ারীর রাতে তানোর উপজেলা পরিষদ চত্ত্বরে এমপি ওমর ফারুক চৌধুরী শহীদ মিনারে ফুল দিতে আসবেন শুনে বাড়ি...
ফেব্রুয়ারি ২২, ২০২৪
নিউজ ডেস্কঃ
আরএমপি নিউজ:- সারা দেশের ন্যায় রাজশাহী মহানগরীতেও আগামী ২৫ ফেব্রুয়ারি ২০২৪ খ্রিস্টাব্দ দিবাগত রাতে ইসলাম ধর্মাবলম্বীদের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় অনুষ্ঠান পবিত্র লাইলাতুল বরাত (শব-ই-বরাত) উদ্যাপন হবে।পবিত্র লাইলাতুল বরাত (শব-ই-বরাত)-এর পবিত্রতা রক্ষা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের সাথে উদ্যাপন নিশ্চিত করতে কিছু নিষেধাজ্ঞা আরোপ করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ।এ উপলক্ষ্যে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ আইন-১৯৯২ এর ২৬ (ঢ), ২৯ (১) এর (ক) ও ২৯ (১) এর (খ) ধারার অর্পিত ক্ষমতাবলে রাজশাহী মহানগর এলাকায় আগামী ২৫ ফেব্রুয়ারি ২০২৪ খ্রিস্টাব্দ দিবাগত রাতে সকল প্রকার অস্ত্রশস্ত্র বহন, আতশবাজি, পটকা ফুটানো, বিস্ফোরকদ্রব্য বহন, সংরক্ষণ, ক্রয়-বিক্রয় ও ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে।এছাড়া উক্ত তারিখ সন্ধ্যা থেকে সারারাত অনুমোদিত বারসমূহ বন্ধ রাখার নির্দেশ...
ফেব্রুয়ারি ২২, ২০২৪
নিউজ ডেস্কঃ
আরএমপি নিউজ:- আনন্দমুখর পরিবেশে “উদ্দীপ্ত তারুণ্য, ক্রীড়ায় অনন্য” স্লোগানে শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ, রাজশাহীতে অনুষ্ঠিত হলো বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান ২০২৪।এ উপলক্ষ্যে আজ ২২ ফেব্রুয়ারি ২০২৪ খ্রিস্টাব্দ সকাল ১১:০০ ঘটিকায় শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ মাঠে বিদ্যালয়টির আয়োজনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান ২০২৪ অনুষ্ঠিত হয়।উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরএমপি'র কমিশনার ও প্রতিষ্ঠানটির গভর্নিং বডির সভাপতি বিপ্লব বিজয় তালুকদার।বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার শুরুতে জাতীয় ও প্রতিষ্ঠানের পতাকা উত্তোলন করা হয়।এরপর উক্ত প্রতিষ্ঠানের চৌকস স্কাউট দল প্যারেড প্রদর্শন করে এবং প্রধান অতিথিকে সালাম প্রদান করেন।
প্যারেড...
ফেব্রুয়ারি ২২, ২০২৪
নিউজ ডেস্কঃ
আরএমপি নিউজ:- রাজশাহী মহানগরীর নিম্নবর্ণিত ৪ (চার) টি পরীক্ষা কেন্দ্রে আগামী ২২ ফেব্রুয়ারি ২০২৪ খ্রিস্টাব্দ হতে ১৩ মে ২০২৪ খ্রিস্টাব্দ পর্যন্ত জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২২ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স ১ম বর্ষ পরীক্ষা অনুষ্ঠিত হবে। উক্ত পরীক্ষা চলাকালীন আইন-শৃঙ্খলা রক্ষা করার নিমিত্ত কিছু নিষেধাজ্ঞা আরোপ করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ।পরীক্ষা উপলক্ষ্যে আগামী ২২ ফেব্রুয়ারি ২০২৪ খ্রিস্টাব্দ হতে ১৩ মে ২০২৪ খ্রিস্টাব্দ পর্যন্ত পরীক্ষা চলাকালীন রাজশাহী মেট্রোপলিটন পুলিশ আইন-১৯৯২ এর ২৯ (১) (ক), ২৯ (১) এর (খ) এবং ৩০ ধারার অর্পিত ক্ষমতাবলে নিম্নবর্ণিত পরীক্ষা কেন্দ্রসমূহের চতুর্দিকে ২০০ (দুইশত) গজের মধ্যে মিছিল, মিটিং, সমাবেশ, বিক্ষোভ প্রদর্শন, মাইকিং, বিস্ফোরকদ্রব্য ও অস্ত্রশস্ত্র বহন নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।আইন অমান্যকারীদের...
ফেব্রুয়ারি ১৮, ২০২৪
নিউজ ডেস্কঃ
আরএমপি নিউজ:- গত (১৭ ফেব্রুয়ারি ২০২৪) রাজশাহী মেট্রো-পলিটন পুলিশের অভিযানে মোট ১৬ জনকে আটক করা হয়েছে।রাজশাহী মহানগরীর থানা ও ডিবি পুলিশ মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বোয়ালিয়া মডেল থানা-২ জন, রাজপাড়া থানা-২ জন, চন্দ্রিমা থানা-২ জন, মতিহার থানা-২ জন, কাটাখালী থানা-২ জন, শাহমখদুম থানা-২ জন, পবা থানা-১ জন, দামকুড়া থানা-১ জন ও ডিবি পুলিশ-২ জনকে আটক করে।যার মধ্যে ৭ জন ওয়ারেন্টভূক্ত আসামি, ৬ জনকে মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ৩ জনকে গ্রেফতার করা হয়েছে।মাদক মামলায় অভিযুক্ত আসামিদের হেফাজত হতে ৫৭৮ বোতল ফেন্সিডিল, ২৫ গ্রাম হেরোইন, ৫০ পিস ইয়াবা ও ২৫০ গ্রাম গাঁজা উদ্ধার করে।গ্রেফতারকৃত আসামিদের বিরদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।
IPCS News : Dhaka : আরএমপি নিউজ : রাজশাহী।
...