শুক্রবার ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
মে ০৭, ২০২৪
নিউজ ডেস্কঃ
দিনাজপু:- প্রচন্ড গরম ও তীব্র দাবদাহে দিনাজপুরে গ্রীষ্মকালীন টমেটো বাজারে ধস নেমেছে।শুরুতে বিক্রি হওয়া ১১০০ টাকা মণের টমেটো এখন বিক্রি হচ্ছে ৩০০ থেকে ৩৫০ টাকা মণ হিসেবে, ফলে দিশেহারা কৃষক ও ব্যবসায়ীরা।একদিকে গরমে টমেটো ক্ষেতে রাখা যাচ্ছে না, অপরদিকে পাইকাররা টমেটো কিনে দেশের বাজারে সরবরাহ করতে পারছেন না।রাস্তা ও ক্ষেতে দুই জায়গাতেই টমেটো গরমে পচে নষ্ট হচ্ছে।উত্তরাঞ্চলে গ্রীষ্মকালীন টমেটোর সবচেয়ে বড় বাজার বসে দিনাজপুর সদর উপজেলার ৪নং শেখপুরা ইউনিয়নের (গাবুরা) বাজারে।ভোর ৩টা থেকে শুরু করে এই বাজার চলে সকাল ৯টা পর্যন্ত।পুরো দেশে চাহিদা রয়েছে দিনাজপুরের গ্রীষ্মকালীন টমেটোর। স্বাস্থ্যসম্মত ও সুস্বাদু এই গ্রীষ্মকালীন টমেটো উৎপাদনের পর এবার বিক্রিতে লোকসান গুণতে হচ্ছে কৃষক ও ব্যবসায়ীদের।
প্রথম দিকে কৃষকরা টমেটো ১১০০ টাকা মণ পর্যন্ত...
মে ০৪, ২০২৪
নিউজ ডেস্কঃ
দিনাজপুর:- হন্নে হয়ে খুঁজছেন লাকি বেগমের পরিবার, কোথাও মিলছে না তার হুদিস।দিনাজপুর জেলা জুড়ে করছেন মাইকিং ছবিসহ বিভিন্ন জায়গায় পোস্টার লাগিয়েছেন স্বজনেরা, অঝরে কাঁদছেন স্বপরিবার, আত্মীয় স্বজন বন্ধুবান্ধব শুভাকাক্সক্ষীরাও খুজছেন লাকি বেগমকে, সংসারে ৩ সন্তানের মধ্যে ১ ছেলে ২ মেয়ে, কন্যা সন্তান ২টি, বড় মেয়ে মোছা. তাঞ্জিলা আক্তার, ছোটো মেয়ে মোছা. তানিয়া আক্তার তাদের বিয়ে হয়েছে।নিখোঁজ লাকি বেগম, স্বামী মোঃ তোজাম্মেল হক, শাশুড়ি মোছা. মমতাজ বেগম, মিলে দিনাজপুর বড় বন্দর নতুন পাড়ায় সুখে শান্তিতে বসবাস করছিলেন তারা, তবে পরিবার এবং এলাকাবাসীর সূত্রে জানা গেছে, লাকি বেগম মানসিক ভাবে অসুস্থ ছিলেন, তিনি মসল্লার ব্যবসা করতেন চিরিরবন্দর উপজেলা এলাকায়, তাকে ছোট বড় সকলেই (নানি) বলে ডাকতেন, এ নামেই পরিচিত ছিলেন তিনি।
দিনাজপুর পৌরসভাধীন ওয়ার্ড নং-০৬ এর বড়বন্দর,...
মে ০২, ২০২৪
নিউজ ডেস্কঃ
দিনাজপুর:-“শ্রমিক-মালিক গড়বো দেশ, স্মার্ট হবে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় দিনাজপুরে বিভিন্ন আয়োজনে মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবস-২০২৪ পালিত হয়েছে।এসব আয়োজনের মধ্যে ছিল জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, শ্রমিক র্যালি, আলোচনা সভা, ফ্রি চক্ষুসেবা ক্যাম্প, দোয়া ও মিলাদ মহফিল ইত্যাদি।বুধবার (১ মে-২০২৪) সকাল সাড়ে ৯টায় দিনাজপুর জেলা প্রশাসন ও আঞ্চলিক শ্রম দপ্তরের যৌথ আয়োজনে ও বিভিন্ন শ্রমিক সংগঠনের অংশগ্রহণে দিনাজপুর ইনস্টিটিউট মাঠ থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।র্যালি শেষে দিনাজপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে শ্রমিক দিবসের তাৎপর্যের উপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
দিনাজপুর জেলা প্রশাসক শাকিল আহমেদ'র সভাপতিত্বে আলোচনা...
এপ্রিল ২৯, ২০২৪
নিউজ ডেস্কঃ
দিনাজপুর:- দিনাজপুর সেন্ট ফিলিপস্ হাই স্কুল এন্ড কলেজ পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত ভ্যাটিকানের রাষ্ট্রদূত আর্চ বিশপ মনসিনিয়র কেভিন রান্ডাল।২৮ এপ্রিল (রোববার) সকাল ১০টায় দিনাজপুর সেন্ট ফিলিপস্ হাই স্কুল এন্ড কলেজ পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত ভ্যাটিকানের রাষ্ট্রদূত আর্চ বিশপ মনসিনিয়র কেভিন রান্ডাল।
এ উপলক্ষ্যে বিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।মতবিনিময় সভায় ভ্যাটিকানের রাষ্ট্রদূত আর্চ বিশপ মনসিনিয়র কেভিন রান্ডাল বলেন, মানুষের মত মানুষ হতে হলে, নিজেকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে ও দেশের সেবায় নিয়োজিত থাকতে সু-শিক্ষায় শিক্ষিত হতেই হবে।
দিনাজপুর সেন্ট ফিলিপস হাই স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ব্রাদার কাজল নিলুস কস্তা সি.এস.সি এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন দিনাজপুরের...
এপ্রিল ২১, ২০২৪
নিউজ ডেস্কঃ
দিনাজপুর:- দিনাজপুর জেলার কোতয়ালী থানাধীন বালুয়াডাঙ্গা গ্রামের বাসিন্দা মামলার বাদী বীর মুক্তিযোদ্ধা মো. হাসান আলী একজন অবসর প্রাপ্ত পুলিশ সদস্য।বাদীর দুই ছেলে প্রধান আসামি মো. মাসুদ রানা (৪০) ও ভিকটিম মো. রাসেল রেজাদ্বয়ের মধ্যে বসত বাড়ির ভিটার জায়গা ভাগ বণ্টন এবং পারিবারিক বিষয়াদি নিয়ে বিরোধ চলে আসছিল।প্রায় ০৪ বছর পূর্বে বাদীর বসত বাড়ির মাঝখান দিয়ে ইটের প্রাচীর নির্মাণ করলে বাড়ির উত্তর অংশে বাদীর বড় ছেলে অর্থাৎ ১নং আসামি মো. মাসুদ রানা তার স্ত্রী সন্তানকে নিয়ে বসবাস করে এবং দক্ষিণ অংশে বাদী ও তার স্ত্রী ও ছোট ছেলে ভিকটিম মো. রাসেল রেজা সহ বসবাস করে আসছিল।মাঝে মধ্যেই দুই পরিবারের মধ্যে ঝগড়া বিবাদ হত এবং ১নং আসামি বাদীকে ও বাদীর স্ত্রী সহ ছোট ছেলে ভিকটিমকে খুন করার হুমকি প্রদান করত।
একপর্যায়ে গত ১৭ এপ্রিল (২০২৪) তারিখ সকাল অনুমান ০৭.৩০ মিনিট...
ফেব্রুয়ারি ২৮, ২০২৪
নিউজ ডেস্কঃ
দিনাজপুর:- দিনাজপুর পৌরসভা এলাকার নদীর পূর্ব পাড়ে ১১নং ওয়ার্ড দপ্তরি পাড়া পশ্চিমে বিরল উপজেলার গণির মোড়।মাঝখানে পূর্নভবা নদী, এই স্থানে অবস্থিত ২টি রেলওয়ে ব্রিজ, একটি ব্রিজ পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে, নব নির্মিত নতুন ব্রিজ দিয়ে ট্রেন যাতায়াত করছে, আর এই পরিত্যক্ত ব্রিজটি সংস্কার করে দিলে, বিরলের ৭নং বিজোড়া ইউনিয়ন, ১১নং পলাশ বাড়ি ইউনিয়নের সাথে দিনাজপুর পৌরশহরের যাতায়াতের রাস্তা যুক্ত করা হলে, কৃষিপণ্য আদান প্রদান, ব্যবসা বাণিজ্য, এ্যাম্বুলেন্স যানবাহনে দ্রুত দিনাজপুর শহরে প্রবেশ করে জরুরি চিকিৎসা সেবা নেওয়া, স্কুল/কলেজ পডুয়া ছাত্র/ছাত্রীদের কম সময়ে যাওয়া আসাসহ নানা রকম সুবিধা ভোগ করবে দিনাজপুর সদরসহ বিরল উপজেলার বাসিন্দারা।
১১নং পলাশ বাড়ি ইউপি চেয়ারম্যান খাইরুল ইসলাম খোকন, ৭নং বিজোড়া ইউপি চেয়ারম্যান মো. আমজাদ হোসেন, বিশিষ্ট সমাজ সেবক...
ফেব্রুয়ারি ২৭, ২০২৪
নিউজ ডেস্কঃ
দিনাজপুর:- অবৈধ অনুপ্রবেশ ও মাদক মামলায় এক বছর কারাভোগের পর ভারতে ফিরে গেলেন দিদারুল ইসলাম (২৬) নামের এক ভারতীয় যুবক।শনিবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে হিলি সীমান্তের মেইন পিলারের কাছে হিলি ইমিগ্রেশন পুলিশ ভারতীয় ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে।এসময় উভয় দেশের সীমান্ত রক্ষী বাহিনী উপস্থিত ছিলেন।দিদারুল ইসলাম ভারতের দক্ষিণ দিনাজপুর ভীমপুর খারুন এলাকার সামসুল ইসলামের ছেলে।হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিয়াউর রহমান বলেন, ২০২২ সালের আগস্ট মাসে বিরামপুর উপজেলা ভাইগড় সীমান্ত এলাকা দিয়ে মাদক পাচারের সময় বিজিবির হাতে আটক হন দিদারুল ইসলাম।আটকের পর তাকে পুলিশের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।পরে অবৈধ অনুপ্রবেশের দায়ে এক বছর ও মাদক মামলায় এক বছর সাজা দেন আদালত।একই সঙ্গে দুই মামলার সাজা চলায় এক বছরে তার সাজার মেয়াদ শেষ হয়।পরে...
ফেব্রুয়ারি ২২, ২০২৪
নিউজ ডেস্কঃ
দিনাজপুর:- ডিভোর্স দেওয়ার পরও পুলিশ কনস্টেবল মরহুম আতাউর রহমান কে স্বামী দাবি করায় স্ত্রী রিফাত সুলতানা এতিম সন্তানদের নিয়ে ডিভোর্সি নারী মিতু বেগমের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে।বৃহস্পতিবার দুপুর ১২ টায় দিনাজপুর প্রেসক্লাব নিমতলায় স্ত্রী রিফাত সুলতানা ও তার দুই সন্তান এবং শ্বশুরকে সাথে নিয়ে এই সংবাদ সম্মেলন করেন।রিফাত সুলতানা দিনাজপুর পৌর এলাকার নিমনগর শেখপুরা (শেখ জাহাঙ্গির মাজার শরীফ রোড) সংলগ্ন কনস্টেবল/৭৭৯ আতাউর রহমানের স্ত্রী।লিখিত বক্তব্যে স্ত্রী রিফাত সুলতানা জানান, গত ২৪ বছর পূর্বে আমাদের দুই পরিবারের সম্মতিতেই পারিবারিকভাবে আমাদের বিয়ে হয়।বর্তমানে আমি দুই সন্তানের জননী।আমার বড় ছেলে নবম শ্রেণীতে অধ্যায়নরত ছোট মেয়ের দেড় বছর।এই অবস্থায় হঠাৎ করেই আমার স্বামী আতাউর রহমান ঠাকুরগাঁও পুলিশ লাইনে কর্মরত অবস্থায় বদলি জনিত...
ফেব্রুয়ারি ১৮, ২০২৪
নিউজ ডেস্কঃ
দিনাজপুর:- দিন দিন আশঙ্কাজনকহারে বাড়ছে ইটভাটায় ফসলি জমির মাটি বিক্রি।এর ফলে একদিকে কমছে আবাদি জমির পরিমাণ, কৃষি জমির উপরি অংশ বা টপসয়েল নিয়ে যাওয়ার ফলে জমির উর্বরতা শক্তি কমে যায়।পাশের জমির মালিকরা এসব প্রভাবশালী মহলকে বাধা দিলেও তারা সে সব জমির মালিকদের বাধা উপেক্ষা করে নির্বিচারে জমির মাটি নিয়ে যাচ্ছে।
অন্যদিকে বড় বড় ডা¤প ট্রাকে এসব মাটি পরিবহণে নষ্ট হচ্ছে সড়ক।সেই সঙ্গে পরিবহণের সময় মাটি উড়ে নষ্ট করছে পরিবেশ।এতে বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি।শিগগিরই এসব বন্ধে পদক্ষেপ না নিলে ভবিষ্যতে খাদ্য উৎপাদন কমতে পারে বলে সংশ্লিষ্টরা আশঙ্কা করছেন।দিনাজপুর জেলায় ২৪১টি ইটভাটার মধ্যে বৈধ ভাটা ৬৬ অবৈধ ১৭৫ ভাটার পরিবেশগত ছাড়পত্র নেই।
প্রশাসনকে ম্যানেজ করে নিয়মনীতির তোয়াক্কা না করে অবৈধভাবে ফসলি জমিতে স্থাপন করা হয়েছে ইট ভাটার।এতে স্বাস্থ্যঝুঁকির...
ফেব্রুয়ারি ০৭, ২০২৪
নিউজ ডেস্কঃ
দিনাজপুর:- দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার রানীরবন্দর বাজারে দাঁড়িয়ে থাকা একটি ব্যাটারিচালিত ভ্যানকে যাত্রীবাহী বিআরটিসি বাস ধাক্কা দেয়।এতে ঘটনাস্থলে চার জন নিহত হয়েছেন।মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টায় এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন খানসামা উপজেলার গোয়ালডিহি প্লানের বাজারের ইসমাইল হোসেনের ছেলে নজরুল ইসলাম নজু (৪৫), গোয়ালডিহি বটতলী এলাকার আজিম উদ্দিনের ছেলে আব্দুল মজিদ (৫০), টেকনাফের হরিখোলা গ্রামের মৃত মংসু চাকমার ছেলে নত্তা ইয়াং চকমা (৫২) ও একই এলাকার মৃত ইশ এসং চাকমার ছেলে সাইঙ্গো চাকমা (৪৫)।দুঘটনায় গুরুতর আহত হয়েছেন ৭-৮ জন।তাদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।ঘটনার পর চালক ও হেলপার পালিয়ে গেছে।ঘাতক বিআরটিসির বাস পুলিশ হেফাজতে রয়েছে।দশমাইল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত (ওসি) কর্মকর্তা তারিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান,...