মঙ্গলবার ৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
অক্টোবর ০৪, ২০২৩
নিউজ ডেস্কঃ
দিনাজপুর:- দিনাজপুর শহরের প্রাণকেন্দ্র লিলির মোড়ে সমতা মোবাইল মার্কেটে ডাকাতি সংঘটিত হয়েছে।সংঘবদ্ধ ডাকাত দল দোকানের তালা ভেঙ্গে নগদ ১ লক্ষ টাকাসহ ওই মার্কেটের তিনটি দোকান থেকে ৪০ লক্ষ টাকার মোবাইল ফোন সেট লুট করে নিয়ে গেছে।মঙ্গলবার (৩ অক্টোবর-২০২৩) সকাল ৭টা থেকে ৭টা ১৫ মিনিটের সময় লিলির মোড়ে সমতা মোবাইল মার্কেটে এই ডাকাতির ঘটনা সংগঠিত হয়।সিসি টিভি ফুটেজ দেখে ডাকাতি হওয়ার সময়টি জানা যায়।সমতা মোবাইল মার্কেট কমিটির সভাপতি মো. সেলিম হোসেন জানান, নিত্য দিনের মত মার্কেটের পরিচ্ছন্নতাকর্মী রমেশ মার্কেট পরিষ্কার করতে এসে মেসার্স জনি এন্টারপ্রাইজ, কবির টেলিকম ও এমএন গ্যাজেট টেলিকম নামে এই তিনটি দোকানের তালা ভাঙ্গা অবস্থায় দেখতে পায়।তৎক্ষণাৎ পরিচ্ছন্নতাকর্মী রমেশ ঘটনাটি এসব দোকানের মালিক ও মার্কেটের সভাপতিকে জানায়।
খবর পেয়ে মার্কেটের...
সেপ্টেম্বর ২৫, ২০২৩
নিউজ ডেস্কঃ
দিনাজপুর:- দিনাজপুরের বিরামপুরে ঘ‚র্ণিঝড়ে শতাধিক বাড়িঘরের টিন উড়ে গেছে।রোববার (২৪ সেপ্টেম্বর) দুপুরে হঠাৎ ঘ‚র্ণিঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।ক্ষতিগ্রস্তদের জন্য জেলা প্রশাসকের পক্ষ থেকে শুকনো খাবার, টিন ও নগদ অর্থ সহায়তার ঘোষণা দেওয়া হয়েছে।সংশ্লিষ্ট স‚ত্র জানায়, ক্ষতিগ্রস্ত এলাকা গুলো মধ্যে বিরামপুর দিওড় এলাকার বাঁশবাড়িয়া আশ্রয়ণসহ ২৮টি, নবাবগঞ্জ বিনোদনগর ও গোলাপগঞ্জ এলাকার শতাধিক এবং হাকিমপুর উপজেলার ডাঙ্গাপাড়া এলাকার পাঁচটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।দিনাজপুর আবহাওয়া অফিসের কর্মকর্তা আসাদুর জামান আসাদ জানান, গত ২৪ ঘণ্টায় ১৫৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।এছাড়াও রোববার সকাল থেকে দুপুর ১২টা পর্যন্ত ১৭৭ মিলিমিটার বৃষ্টিপাতের রেকর্ড করা হয়েছে।তবে আগামী দু-দিন এ ধারা অব্যাহত থাকবে।
সরেজমিনে দেখা যায়, দুপুরে প্রবল বৃষ্টির মধ্যে...
সেপ্টেম্বর ২৫, ২০২৩
নিউজ ডেস্কঃ
দিনাজপুর:- মৌসুমী বায়ুর প্রভাবে সৃষ্ট লঘুচাপে দিনাজপুরে রেকর্ড পরিমাণে বৃষ্টিপাত হয়েছে।গত ২৪ ঘণ্টায় এ জেলায় বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ১৫৯ মিলিমিটার।গত কয়েকদিন থেকে বৃষ্টিপাত হয়েছে দিনাজপুরের ওপর দিয়ে বয়ে যাওয়া তিনটি নদীর পানি বিপদসীমা ছুঁইছুঁই করছে।বৃষ্টিপাত ও উজানের ঢলের কারণে সন্ধ্যা নাগাদ সব নদীর পানি বিপদসীমা অতিক্রম করার আশঙ্কা রয়েছে।দিনাজপুর আঞ্চলিক আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র স‚ত্রে জানা যায়, রবিবার (২৪ সেপ্টেম্বর) সকাল ৯টা পর্যন্ত জেলায় ১৫৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।এর আগে শুক্রবারে ২০ মিলিমিটার ও শনিবারে রেকর্ড হয়েছে ২৩ মিলিমিটার বৃষ্টিপাত।দিনাজপুর আঞ্চলিক আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের আবহাওয়া সহকারী কর্মকর্তা আসাদুজ্জামান আসাদ বলেন, ‘এটি একটি লঘুচাপ।আগামী ২৭ সেপ্টেম্বর (বুধবার) পর্যন্ত এরকম বৃষ্টিপাত...
সেপ্টেম্বর ২৩, ২০২৩
নিউজ ডেস্কঃ
দিনাজপুর:- কবরস্থানের জায়গা দখল করে বিক্রি দেওয়ার অভিযোগ উঠেছে।এ বিষয়ে ইতঃপূর্বে স্থানীয় ভাবে সালিশ বৈঠক মানববন্ধন করেও কোনো সমাধান হয়নি।নিরুপায় হয়ে কবরস্থান দখলমুক্ত করতে বিচারের দাবিতে দ্বারে দ্বারে ঘুরছেন কবরস্থান কমিটি।ঘটনাটি ঘটেছে সদর উপজেলার ১নং চেহেলগাজী ইউনিয়নের উত্তর ভবানীপুর এলাকায়।জানা যায়, সদরের ১ নং চেহেলগাজী ইউনিয়নের উত্তর ভবানীপুর মৌজার চাঁদগঞ্জ ডিগ্রি কলেজ এলাকায় ইসলাম গাজী পিরোত্তর মাজারের গোরস্থানের জায়গা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে।গত এক সপ্তাহ আগে নতুন করে নীলফামারী উপজেলার বুলু নামে এক ব্যক্তি কবরস্থানের ৫ শতক জায়গা ক্রয় করেন।শহরের ৪নং উপশহর এলাকার মৃত জহুর উদ্দিন ব্যপারির ছেলে সালাউদ্দিনের কাছে।সালাউদ্দিন ৩শ টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্পে।
চুক্তিপত্রে ৫ লক্ষ ৭৫ হাজার টাকা নির্ধারণ করে বায়না বাবদ...
সেপ্টেম্বর ২১, ২০২৩
নিউজ ডেস্কঃ
দিনাজপুর:- বর্তমান সরকারের সময়ে যখন আওয়ামী লীগের একজন পাতি নেতারাও নিজেদের অনেক বড় বড় পদে অধিষ্ঠিত করে প্রভাব-প্রতিপত্তি বিস্তার করে চলেছেন, ঠিক তখনই নিজের ক্রয়কৃত জমিতে এক ভাড়াটিয়াকে উচ্ছেদে চেম্বার অব কমার্স, স্থানীয় সংসদ সদস্য এমনকি প্রধানমন্ত্রী পর্যন্ত দ্বারে দ্বারে ঘুরছেন একজন বীর মুক্তিযোদ্ধা।সবার কাছে ঘুরলেও কোনো সুরাহা করতে পারছেন না।বীর মুক্তিযোদ্ধা তসলিম উদ্দীন আহমেদ।এক নামেই চেনে দিনাজপুরবাসী।একজন নিবেদিত ও ত্যাগী আওয়ামী লীগ কর্মী।এলাকার মানুষকে সাহায্য-সহযোগিতাসহ আওয়ামী লীগের যে কোনো দুঃসময়ে তিনি ত্রানকর্তার ভূমিকায় অবতীর্ণ হোন।তাইতো ২১ আগষ্ট গ্রেনেড হামলা হলে তিনি নেতা-কর্মীদের সহায়তায় পাশে দাঁড়িয়েছিলেন।অনেক চরাই-উতরাই পার হলেও অথবা দেশের রাজনৈতিক পরিস্থিতির পালাবদলের যে ঘটনাই ঘটুক না কেন, তসলিম উদ্দীন বঙ্গবন্ধুর...
সেপ্টেম্বর ১৭, ২০২৩
নিউজ ডেস্কঃ
দিনাজপুর:- বিএনপি মহাসচিব মির্জা ফরুখল ইসলাম আলমগীর বলেছেন, এই সরকার নির্বাচিত নয়।তারা জোর করে ক্ষমতায় টিকে আছে।তারপরও তাদের শখ মিটেনা।তারা আবার অবৈধ পথে ক্ষমতায় থাকতে চায়। মানে মানে কথা শুনুন।দয়া করে ক্ষমতা ছেড়ে দিন।না হয় দেশের মানুষ আপনাদেরকে টেনে হিঁচড়ে ক্ষমতা থেকে নামিয়ে দিবে।(১৬ সেপ্টেম্বর-২০২৩) বিকেল পৌনে ৬টায় দিনাজপুর শহরের অদূরে বটতলি ট্রাক টার্মিনাল মাঠে আয়োজিত ভোটাধিকার প্রতিষ্ঠার দাবিতে তারুণ্যের রোডমার্চ শেষে সমাপনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।মির্জা ফরুখল ইসলাম আলমগীর বলেন, এবার বাংলাদেশের মানুষ ঘুরে দাঁড়িয়েছে।এবার আর দেশের মানুষকে বোকা বানাতে পারবে না।দেশের সকল বিরোধী রাজনৈতিক দল ইসলামি দলগুলো, বামফ্রন্টসহ কেউ আওয়ামী সরকারের অধীনে নির্বাচনে যাবেনা।
মির্জা ফখরুল বলেন, এবার মানুষ ঘুরে দাঁড়িয়েছে।১৬ বছরে সরকার দেশের...
সেপ্টেম্বর ১৪, ২০২৩
নিউজ ডেস্কঃ
দিনাজপুর:- দিনাজপুর সদরে অভিযান চালিয়ে ৫০ কেজি গাঁজাসহ এক মাদককারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত রাত ২ টায় শেখপুরা ইউনিয়নের দিঘন গ্রামের পশ্চিম পাড়ায় এ অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) জেলা কার্যালয়ের একটি আভিযানিক দল।উদ্ধারকৃত মাদকদ্র্যব্যের আনুমানিক মূল্য ১৫লাখ টাকা।আটক আবুজার আলী শেখপুরা ইউনিয়নের মৃত জাফর উদ্দিনের ছেলে।তবে এ ঘটনায় পলাতক রয়েছে তার সহযোগী সেলিনা।বিষয়টি নিশ্চিত করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের(ডিএনসি) দিনাজপুর জেলা কার্যালয়ের উপপরিচালক শহিদুল মান্নাফ কবীর জানান,তারা দীর্ঘদিন ধরে বিভিন্ন কৌশলে পাইকারি ও খুচরা মাদক বিক্রি করে আসছিল।মাদক মুক্ত দিনাজপুর গড়তে নিয়মিত অভিযান চলছে।তথ্য দিয়ে সহযোগিতা করারও আহ্বান জানান তিনি।
এ...
সেপ্টেম্বর ১৩, ২০২৩
নিউজ ডেস্কঃ
দিনাজপুর:- উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার রেল যোগাযোগের অন্যতম রুট দিনাজপুরের হিলি রেলওয়ে স্টেশন।এ স্টেশন লাগোয়া ইমিগ্রেশন চেকপোস্ট ও দেশের দ্বিতীয় স্থলবন্দর রয়েছে।তবে দীর্ঘদিন ধরে স্টেশনটিতে স্টেশন মাস্টার ও ঢাকাগামী ট্রেনের স্টপেজ না থাকায় রেলপথ অবরোধ করে মানববন্ধন করেছেন স্থানীয়রা।রোববার (১০ সেপ্টেম্বর) সকাল ১০টা ১৫ মিনিটে রাজশাহী থেকে চিলাহাটির উদ্দেশ্যে ছেড়ে আসা তিতুমীর এক্সপ্রেস ট্রেনটি ১ ঘণ্টা ২০ মিনিট অবরোধ করে রাখেন স্থানীয়রা।পরে রেল কর্তৃপক্ষের আশ্বাসে অবরোধ প্রত্যাহার করে নেন তারা।আগামী এক মাসের মধ্যে রেলওয়ে স্টেশনটির আধুনিকায়ন, ঢাকাগামী ট্রেনের স্টপেজ ও ভারত থেকে আমদানি করা পণ্য খালাস কার্যক্রমের অনুমতি না দিলে অনির্দিষ্টকালের জন্য রেলপথ অবরোধ করার ঘোষণা দেন স্থানীয়রা।রেলপথ অবরোধ ও মানববন্ধনে অংশ নেন স্থানীয় বীর মুক্তিযোদ্ধা,...
সেপ্টেম্বর ১২, ২০২৩
নিউজ ডেস্কঃ
দিনাজপুর:- দিনাজপুরের পার্বতীপুর উপজেলার হামিদপুর ইউনিয়নের পাতিগ্রাম মোড়ে বড়পুকুরিয়া কয়লা খনির কয়লা উত্তোলনের কারণে পাতিগ্রাম ও পাঁচঘরিয়া সহ কয়েকটি গ্রামের বাসাবাড়ি কম্পনে ফেটে যাওয়ায় ভূমি ও বসতবাড়ি রক্ষা কমিটির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।গতকাল সোমবার সকাল ১১টায় পার্বতীপুর উপজেলার হামিদপুর ইউনিয়নের পাতিগ্রাম মোড়ে ভূমি ও বসতবাড়ি রক্ষা কমিটির সভাপতি মোঃ মতিয়ার রহমানের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।পাতিগ্রাম ও পাঁচঘরিয়ার প্রায় ৩ হাজার নারী পুরুষ বিক্ষোভ মিছিল ও সমাবেশে অংশগ্রহণ করেন।বিক্ষোভ শেষে দুপুর ১২টায় পাতিগ্রাম মোড়ে সমাবেশ অনুষ্ঠিত হয়।সমাবেশে ভূমি ও বসতবাড়ি রক্ষা কমিটির সভাপতি মতিয়ার রহমান বলেন, আমরা ৬ দফা মেনে নেওয়ার জন্য খনি কর্তৃপক্ষকে বারবার তাগাদা দিয়েছি।
কিন্তু আমাদের কোন কথা কয়লা খনি কর্তৃপক্ষ...
সেপ্টেম্বর ১১, ২০২৩
নিউজ ডেস্কঃ
দিনাজপুর:- গতকাল রবিবার সকাল ১১ টায় অস্থায়ী কার্যালয় ষ্টেশন রোড পাফিন চাইনিজের ২য় তলায় কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।সভায় বিএফ ইউজের নির্বাচন এবং ইউনিয়নের কার্যক্রম, সাংগঠনিক বিযয় নিয়ে আলোচনা করা হয়।এ সময় সভাপতিত্ব করেন সাংবাদিক ইউনিয়ন দিনাজপুরের প্রতিশষ্ঠাতা সভাপতি দৈনিক আমার দেশ পত্রিকার জেলা প্রতিনিধি জি এম হিরু, সঞ্চালনা করেন অত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক মানববার্তা পত্রিকার নির্বাহী সম্পাদক মাহফিজুল ইসলাম রিপন।আলোচনা সভায় নির্বাচন ও ইউনিয়ন কার্যক্রম নিয়ে বক্তব্য রাখেন, ইউনিয়নের সহ-সভাপতি দৈনিক নয়া দিগন্ত পত্রিকার দিনাজপুর জেলা প্রতিনিধি সাদাকাত আলী খান, দৈনিক ভোরের দর্পন পত্রিকার বিরল উপজেলা প্রতিনিধি তাজুল ইসলাম, সহ সাধারণ সম্পাদক দৈনিক উত্তরার চিফ রিপোর্টার, ইউনিট চিফ ও দৈনিক ভোরের আকাশ পত্রিকার দিনাজপুর প্রতিনিধি...