শুক্রবার ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
ফেব্রুয়ারি ০৫, ২০২৪
নিউজ ডেস্কঃ
দিনাজপুর:- একাধিক বিয়ে এরপর সর্বস্ব নিয়ে নেওয়াই তার পেশা এমনটাই বললেন, দিনাজপুর বোচাগঞ্জ উপজেলার বড় সুলতানপুর ১ নং নাফানগর ইউনিয়ন সংলগ্ন আবাসন গুচ্ছগ্রাম এলাকার বাসিন্দারা।চতুর্থতম স্বামী মো. খান মজিদের সঙ্গে সংসার করার পর দুটি কন্যা সন্তানের জন্ম হয়, সুখে শান্তিতে বেশ ভালোই চলছিলো তাদের সংসার, হঠাৎ করে বাড়িতে রক্ষিত নগদ চার লক্ষ পাঁচ হাজার ছয়শত টাকা, সাড়ে ছয় লাখ টাকা মূল্যের স্বর্ণা অলংকার সতেরো হাজার পাঁচশত টাকা মূল্যের রুপা অলংকার, ছাপান্ন হাজার টাকা মূল্যের তিনটি মোবাইল সেট, সাত হাজার পাঁচশত টাকা মূল্যের একটি এলিইডি টিভি, ছয় হাজার পাঁচশত টাকা মূল্যের সেলাই মেশিনসহ দুটি কন্যা সন্তানকে নিয়ে মোছা. আশা আক্তার পালিয়ে যায়।সর্বস্ব হারিয়ে হতাশায় ভুগছেন মো. খান মজিদ।
অনেক খোঁজাখুঁজির পরে শ্বশুর লাইসুর রহমান, শাশুড়ি লিপি বেগম, বড় বোন রাশেদা...
ফেব্রুয়ারি ০৪, ২০২৪
নিউজ ডেস্কঃ
দিনাজপুর:- দিনাজপুর পৌরসভার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) বিক্রয় ও বিতরণকারী প্রতিষ্ঠান নেসকো।এ অবস্থায় জেনারেটর চালিয়ে সবধরনের সেবা অব্যাহত রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছে পৌরসভা কর্তৃপক্ষ।এনিয়ে পরস্পরবিরোধী বক্তব্য পাওয়া গেছে।পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র আবু তৈয়ব আলী দুলাল বলেন, কোনো নোটিশ ছাড়াই লাইন বিচ্ছিন্ন করা হয়েছে।তবে নোটিশ দেওয়া হয়েছে বলে দাবি করেন নেসকো দিনাজপুরের প্রকৌশলী ফজলুর রহমান।নির্বাহী প্রকৌশলী ফজলুর রহমান বলেন, প্রায় সাড়ে ২২ কোটি টাকা বকেয়া রয়েছে।ভারপ্রাপ্ত মেয়রের সঙ্গে আমাদের আলোচনা হয়েছিল, তারা প্রতি মাসের চলমান বিল পরিশোধ করবেন।কিন্তু এতে তারা ব্যর্থ হয়েছেন।তাই লাইন বিচ্ছিন্ন করা হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে ভারপ্রাপ্ত মেয়র আবু তৈয়ব আলী দুলাল বলেন, ‘আমি গত ১০ অক্টোবর ভারপ্রাপ্ত...
ডিসেম্বর ০৪, ২০২৩
নিউজ ডেস্কঃ
দিনাজপুর:- ১৯৯২ সাল থেকে দিনাজপুর রেলওয়ে স্টেশন এর পূর্ব গেটের বাম পাশে অবস্থিত এই বুক স্টলটি।এখানে বিভিন্ন প্রকার ধর্মীয় বই, স্কুল কলেজ পড়ুয়া ছাত্র ছাত্রীদের জ্ঞান ভিত্তিক বই, কারিগরি, কম্পিউটার,স্পোকেন ইংলিশ,শিক্ষা বই সাহিত্য, উপন্যাস,জাতীয় বিভিন্ন দৈনিক, ও স্থানীয় বিভিন্ন পত্রিকাসহ সরকারি, বেসরকারি ক্যালেন্ডার ৩১ বছর ধরে বিক্রয় করে, জ্ঞানের আলো ছড়িয়ে যাচ্ছেন মেসার্স পৃথিবী বুক স্টলের সত্যাধিকারি আব্দুল মজিদ।সারা বাংলাদেশের সংবাদপত্র মালিক, সংশ্লিষ্ট কর্মকর্তাগণ, স্কুল, কলেজ, মাদ্রাসা, বই প্রতিষ্ঠান ,প্রধান শিক্ষক, স্কুল কলেজ ছাত্র ছাত্রীদের মাঝে সুপরিচিত মেসার্স পৃথিবী বুক স্টল নামীয় বইয়ের প্রতিষ্ঠানটি।হাজী মো: দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) প্রফেসর মো: হুদা বলেন, এক সময় স্কুল কলেজের ছাত্র ছাত্রীদের অভিভাবকদের...
নভেম্বর ১৪, ২০২৩
নিউজ ডেস্কঃ
দিনাজপুর:- দিনাজপুর শহরে দাঁড়িয়ে থাকা ভুট্টা বোঝাই একটি ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।এতে ট্রাকের সামনের কেবিনটি পুড়িয়ে গেছে।সোমবার (১৩ নভেম্বর) ভোর ৫টার দিকে শহরের দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজের পাশে আনন্দসাগর এলাকায় এই ঘটনা ঘটে।জানা গেছে, আনন্দসাগর মুক্তিযোদ্ধা পল্লি এলাকার বাসিন্দা গুলজার হোসেনের ট্রাক (ঢাকা মেট্রো ট-১৩-২৮৯৯) রবিবার রাতে আনন্দসাগর এলাকায় রাস্তার পাশে ভুট্টা বোঝাই করে পার্কিং করে রেখেছিলেন।সোমবার ভোরে অজ্ঞাত দুর্বৃত্তরা ট্রাকটিতে আগুন লাগিয়ে পালিয়ে যায়।খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশ ও দিনাজপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।
আগুনে ট্রাকটির সামনের কেবিনের অংশ পুড়লেও কেউ হতাহত হয়নি।দিনাজপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শেখ জিন্নাহ আল মামুন...
অক্টোবর ২৬, ২০২৩
নিউজ ডেস্কঃ
দিনাজপুর:- বিএনপির আগামী ২৮ অক্টোবরের সমাবেশকে কেন্দ্র করে দিনাজপুর থেকে দলটির প্রায় ১৫ হাজার নেতাকর্মী ঢাকায় যাবেন।সেখানে তারা হোটেল-মোটেল কিংবা মসজিদে না থেকে আত্মীয়-স্বজনদের বাড়িতে থাকবেন-এমন নির্দেশনা দেয়া হয়েছে।দিনাজপুর জেলা বিএনপির সভাপতি মোফাজ্জল হোসেন দুলাল জানান, দিনাজপুর জেলায় ১৩টি উপজেলায় বিএনপির ২৩টি ইউনিট রয়েছে।প্রতিটি ইউনিট থেকে কমপক্ষে ৫০০ জন করে নেতাকর্মীরা ঢাকায় যাবেন।এ ছাড়াও ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, মহিলাদলসহ বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও ঢাকায় যাবেন।সবমিলিয়ে যার সংখ্যা কমপক্ষে ১৫ হাজার।ইতোমধ্যেই অনেকেই ঢাকায় চলে গেছেন, কেউ যাচ্ছেন এবং কেউ যাবেন।যারা ঢাকায় যাচ্ছেন বা যাবেন তাদেরকে বলা হয়েছে যাতে করে হোটেল-মোটেলে না থেকে আত্মীয়-স্বজনদের বাড়িতে ওঠেন।
এদিকে, বিএনপির একটি সূত্র জানায়, বিএনপির...
অক্টোবর ২৪, ২০২৩
নিউজ ডেস্কঃ
দিনাজপুর:- পঙ্গু প্রতিবন্ধী ও তার সহোদর ভাইকে কুপিয়ে রক্তাক্ত জখম স্ত্রীকে শ্লীলতাহানি, মারধর হোটেল ভাঙচুর করেছে দুর্বৃত্তরা।গতকাল সোমবার দিনাজপুর সদর উপজেলা কার্যালয়ের পাশে দিনাজপুর জেলা ট্রাক ও ট্যাংকলরি শ্রমিক ইউনিয়ন কার্যালয়ের সামনে দুপুর ১২ টা থেকে বিকেল ৩ টা পর্যন্ত টানা ৩ ঘণ্টা মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।ক্ষতিগ্রস্ত পরিবারসহ এলাকাবাসী মানববন্ধনে অংশগ্রহণ করেন।ক্ষতিগ্রস্তদের পক্ষে বক্তব্য রাখেন দিনাজপুর জেলা ট্রাক ও ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সাধারণ স¤পাদক সাদাকাতুল বাড়ি, ক্ষতিগ্রস্ত পরিবার ও এলাকাবাসী ঘটনার বিবরণে জানা গেছে, ১ নং চেহেলগাজী ইউনিয়নের অন্তর্গত বটতলী ট্রাক টার্মিনালের ভিতর টিনের ছাপরা ও টিনের বেড়া দিয়ে হোটেল পরিচালনা করতো পঙ্গু প্রতিবন্ধী হামিদুল তার স্ত্রী মোছা. সুরভি বেগম হামিদুলের সহোদর ভাই রুবেল।
ইউনিয়নের...
অক্টোবর ১১, ২০২৩
নিউজ ডেস্কঃ
দিনাজপুর:- দিনাজপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে প্রেরণের দাবিতে কেন্দ্রীয় কর্মস‚চির অংশ হিসেবে দিনাজপুর এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।সোমবার (৯ অক্টোবর-২০২৩) বিকেল ৩টায় জেল রোডস্থ দলীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন দিনাজপুর জেলা বিএনপির সভাপতি এ্যাড. মোফাজ্জল হোসেন দুলাল।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচির সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) ও দিনাজপুর পৌরসভার মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম।
সমাবেশে বক্তব্য রাখেন, জেলা বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক এমপি আলহাজ্ব আখতারুজ্জামান মিঞা, জেলা বিএনপি’র সিনিয়র...
অক্টোবর ০৫, ২০২৩
নিউজ ডেস্কঃ
দিনাজপুর:- সবাই বৃক্ষপ্রেমী হতে পারে না।এর জন্য প্রয়োজন স্বচ্ছ, ত্যাগী মনমানসিকতা।এমন মানসিকতাকে কাজে লাগিয়ে নিজের শখ প‚রণ করতেই ছুটির দিনে সরকারি চাকুরীজীবি আখতার হামিদ বিভিন্ন প্রকার গাছ রোপণ করে থাকেন।ফলে দিনাজপুরের মানুষ আখতার হামিদকে বৃক্ষপ্রেমী বলেন।নানা প্রজাতির গাছ, ফলদ-বনজ, সৌন্দর্য বর্ধক গাছ লাগানোই তার জীবনে সবচেয়ে বড় শখ।
আখতার হামিদ দিনাজপুর শহরের উত্তর বালুবাড়ী এলাকায় বসবাস করেন।গাছ মানুষের বন্ধু।গাছ নানাভাবে আমাদের উপকার করে।খাদ্য, বস্ত্র, বাসস্থান, অক্সিজেন, ওষুধ ইত্যাদি আমরা গাছ থেকে পাই।গাছের উপকারিতা বলে শেষ করা যাবে না।প্রাণী জগতের অস্তিত্ব রক্ষায় উদ্ভিদের বিকল্প নেই।গাছ আছে বলেই পৃথিবী আজও বসবাসের যোগ্য।
বৃক্ষপ্রেমী আখতার হামিদের সাথে কথা হলে তিনি বলেন, আমি সরকারী চাকরি করি তাই ছুটির দিনে বা অবসর সময় পেলেই...
অক্টোবর ০৪, ২০২৩
নিউজ ডেস্কঃ
দিনাজপুর:- দিনাজপুর শহরের প্রাণকেন্দ্র লিলির মোড়ে সমতা মোবাইল মার্কেটে ডাকাতি সংঘটিত হয়েছে।সংঘবদ্ধ ডাকাত দল দোকানের তালা ভেঙ্গে নগদ ১ লক্ষ টাকাসহ ওই মার্কেটের তিনটি দোকান থেকে ৪০ লক্ষ টাকার মোবাইল ফোন সেট লুট করে নিয়ে গেছে।মঙ্গলবার (৩ অক্টোবর-২০২৩) সকাল ৭টা থেকে ৭টা ১৫ মিনিটের সময় লিলির মোড়ে সমতা মোবাইল মার্কেটে এই ডাকাতির ঘটনা সংগঠিত হয়।সিসি টিভি ফুটেজ দেখে ডাকাতি হওয়ার সময়টি জানা যায়।সমতা মোবাইল মার্কেট কমিটির সভাপতি মো. সেলিম হোসেন জানান, নিত্য দিনের মত মার্কেটের পরিচ্ছন্নতাকর্মী রমেশ মার্কেট পরিষ্কার করতে এসে মেসার্স জনি এন্টারপ্রাইজ, কবির টেলিকম ও এমএন গ্যাজেট টেলিকম নামে এই তিনটি দোকানের তালা ভাঙ্গা অবস্থায় দেখতে পায়।তৎক্ষণাৎ পরিচ্ছন্নতাকর্মী রমেশ ঘটনাটি এসব দোকানের মালিক ও মার্কেটের সভাপতিকে জানায়।
খবর পেয়ে মার্কেটের...
সেপ্টেম্বর ২৫, ২০২৩
নিউজ ডেস্কঃ
দিনাজপুর:- দিনাজপুরের বিরামপুরে ঘ‚র্ণিঝড়ে শতাধিক বাড়িঘরের টিন উড়ে গেছে।রোববার (২৪ সেপ্টেম্বর) দুপুরে হঠাৎ ঘ‚র্ণিঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।ক্ষতিগ্রস্তদের জন্য জেলা প্রশাসকের পক্ষ থেকে শুকনো খাবার, টিন ও নগদ অর্থ সহায়তার ঘোষণা দেওয়া হয়েছে।সংশ্লিষ্ট স‚ত্র জানায়, ক্ষতিগ্রস্ত এলাকা গুলো মধ্যে বিরামপুর দিওড় এলাকার বাঁশবাড়িয়া আশ্রয়ণসহ ২৮টি, নবাবগঞ্জ বিনোদনগর ও গোলাপগঞ্জ এলাকার শতাধিক এবং হাকিমপুর উপজেলার ডাঙ্গাপাড়া এলাকার পাঁচটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।দিনাজপুর আবহাওয়া অফিসের কর্মকর্তা আসাদুর জামান আসাদ জানান, গত ২৪ ঘণ্টায় ১৫৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।এছাড়াও রোববার সকাল থেকে দুপুর ১২টা পর্যন্ত ১৭৭ মিলিমিটার বৃষ্টিপাতের রেকর্ড করা হয়েছে।তবে আগামী দু-দিন এ ধারা অব্যাহত থাকবে।
সরেজমিনে দেখা যায়, দুপুরে প্রবল বৃষ্টির মধ্যে...