মঙ্গলবার ৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

অর্থ আত্মসাতের দায়ে ছাত্রদের আন্দোলনের মুখে পদত্যাগ করতে বাধ্য হল পূর্বের কমিটি

আগস্ট ২৪, ২০২৪

নিউজ ডেস্কঃ দিনাজপুর:- মাদ্রাসায় দানকৃত মাংস ছাত্রদের খেতে দেওয়া হয় না।গেলো কুরবানি ঈদের মাংস এখনো ফ্রিজে রাখা হয়েছে, সে গুলো পচন ধরেছে।নিম্ন মানের খাবার দেওয়ায় ছাত্ররা প্রায় অসুস্থ হয়ে পড়ছে।অনিয়মের মাধ্যমে টাকা আত্মসাৎ করে ছাত্রদের নিম্নমানের খাদ্য পরিবেশনসহ বিভিন্ন অনিয়ম স্বীকার করে মাদরাসার ছাত্রদের আন্দোলনের মুখে পদত্যাগ করেন পূর্বের কমিটি।ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (২২ আগস্ট ২০২৪) সন্ধ্যায় দিনাজপুর শহরের স্টেশন রোডস্থ দারুল হাদিস রহমানিয়া হাফিজিয়া মাদরাসায়।তিনদিন আগে প্রধান শিক্ষক বরাবর বোর্ডিংয়ের খাবারের মান উন্নয়নের জন্য আন্দোলন করেন ছাত্ররা।কিন্তু মাদ্রাসা কর্তৃপক্ষ কোন কর্ণপাত না করায় বৃহস্পতিবার বিক্ষোভে ফেটে পড়ে মাদ্রাসার ছাত্ররা।মাদরাসার ছাত্ররা অফিস সহকারী আব্দুল মালেককে অবরুদ্ধ করে রাখে।তীব্র আন্দোলনের মুখে অবশেষে...

দিনাজপুরে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে স্বেচ্ছায় পদত্যাগ করেছেন মহিলা কলেজের অধ্যক্ষ

আগস্ট ২৪, ২০২৪

নিউজ ডেস্কঃ দিনাজপুর:- দিনাজপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক ফরিদা পারভীন শিক্ষার্থীদের দিনব্যাপী আন্দোলনের মুখে স্বেচ্ছায় পদত্যাগ করেছেন।গত (২০ আগস্ট) বিকেল সাড়ে পাঁচটায় পদত্যাগ পত্রে স্বাক্ষর করেন তিনি।এর আগে সকাল ১০টা থেকে অধ্যক্ষ ফরিদা পারভীনের পদত্যাগের দাবিতে ক্যাম্পাসে আন্দোলন করতে থাকে সাধারণ শিক্ষার্থীরা।বিকেলে অধ্যক্ষ পদত্যাগের পর ক্যাম্পাসে আনান্দ মিছিল করেন শিক্ষার্থীরা।সমাজ কর্ম বিভাগের নুসরাত জাহান মিরা জানান, দীর্ঘদিন থেকে কলেজে শিক্ষক-শিক্ষার্থীদের সাথে কারণে অকারণে দূর ব্যবহার করতেন।দাপ্তরিক বিভিন্ন কাজে অনিয়ম-দুর্নীতির আখড়ায় পরিণত করেছিলেন।দিনাজপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক ফরিদা পারভীন পদত্যাগ করায় আমরা সকল শিক্ষার্থীরা আনন্দিত।আন্দোলনরত শিক্ষার্থীদের মধ্যে ছিলেন, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের-সায়েমা,...

দিনাজপুর ১আসনের সাবেক এমপি মনোরঞ্জন শীল গোপালের বিচারের দাবিতে মান-ববন্ধন

আগস্ট ১৯, ২০২৪

নিউজ ডেস্কঃ দিনাজপুর:- কাহারোল বড় পোকড়া মজা পুকুর ভূমিহীন কৃষক সমবায় সমিতির ১৯৭৭সাল থেকে ভোগদখলীয় সম্পত্তি জোর পূর্বক দখল করে ১৩টি পরিবারকে মামলা হামলা দিয়ে উচ্ছেদ করার প্রতিবাদে এবং দিনাজপুর ১আসনের (বীরগঞ্জ,কাহারোল)সাবেক এমপি মনোরঞ্জন শীল গোপালসহ তার সহকারী আবুল কালাম আজাদ (হাস কামাল) এর বিচারের দাবিতে মানববন্ধন করেছে স্থানীয় এলাকাবাসী।১৮আগস্ট সকাল ১১টায় দিনাজপুর কাহারোল উপজেলার ১নং ডাবোর ইউনিয়নে বড় পোকড়া মজা পুকুর ভূমিহীন কৃষক সমবায় সমিতির আয়োজনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।মানববন্ধন কর্মসূচিতে বক্তারা বলেন কাহারোল বড় পোকড়া মজা পুকুর এলাকায় আমরা আমাদের বংশপরম্পরায় ১৯৭৭সাল থেকে ৩১টি পরিবার বসবাস করে আসছিলাম।এখানে একটি সরকারি উদ্যোগে পুকুর করে দেয়া হয়।আর সেই পুকুরটি সরকারি প্রবিধান মোতাবেক বড় পোকড়া মজা পুকুর ভূমিহীন কৃষক সমবায় সমিতির...

হামলা, লুটপাট, ভাংচুর করেছে দুবৃত্তরা সর্বশান্ত পরিবার।

আগস্ট ১৩, ২০২৪

নিউজ ডেস্কঃ দিনাজপুর:- দিনাজপুর পৌরসভাধীন নিমনগর শেখপুরা লাইনপাড় এলাকায় বিদায়ী আওয়ামীলীগ সরকারের পেটুয়া বাহিনী সংবদ্ধ হয়ে হামলা, মারধর, লুটপাট, ভাংচুর করেছে।এ খবরে সরেজমিনে দেখা যায়, হামলাকারীরা একই এলাকার বাসিন্দা।ভুক্তভোগী পরিবারের মোঃ জাহিদ হোসেন জানান, গত ৫ আগষ্ট ২০২৪ সোমবার বিকাল আনুমানিক সাড়ে ৫টায় অতর্কিতভাবে হামলা চালায় তারা, বাড়ীতে প্রবেশ করে বাড়ীর যাবতীয় জিনিসপত্র ভাংচুর করে।রাইস কুকার, প্রেসার কুকার, কম্পিউটার, একটি সাউন্ড বক্স, ৪টি মোবাইল সেট ও নগদ ৩০,০০০/-(ত্রিশ হাজার) লুটপাট করে নিয়ে যায় এবং তার ভাই মোঃ শাহীন আলম এর পুকুরের সীমানা খুঁটি ভাংচুর করে যার আনুমানিক ক্ষতি ২০ হাজার।তার ভাইয়ের পুকুরে চাষাবাদকৃত প্রায় ২,০০,০০০/-(দুই লক্ষ) টাকার মাছ ছাড়া আছে, পুকুরের মাছ গুলো ধরে নিয়ে যাচ্ছে তারা। তিনি আরো জানান, ফুলবাড়ী বাস¯ট্যান্ড সংলগ্ন রেলঘুন্টি...

দিনাজপুর প্রেসক্লাব কুক্ষিগত নয় সবার জন্যে উন্মুক্ত করার লক্ষ্যে মানব-বন্ধন

আগস্ট ১২, ২০২৪

নিউজ ডেস্কঃ দিনাজপুর:- সকল পেশাদার সাংবাদিক এক হও, দালাল সুবিধাবাদী সাংবাদিক সাবধান, দিনাজপুর প্রেসক্লাব কালিতলা কুক্ষিগত নয়-সবার জন্য উন্মুক্ত করার লক্ষ্যে সাংবাদিক ইউনিয়ন দিনাজপুর (রেজি ২৯৩৬) এর সাব কমিটির সভাপতি মো. কোরবান আলি সোহেল ও সাধারণ স¤পাদক আব্দুস সালামের নেতৃত্বে কার্যালয়ের সমুখে রবিবার ১১ আগস্ট ২০২৪ স্টেশন চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে সাংবাদিক ইউনিয়ন দিনাজপুরের প্রতিষ্ঠাতা সভাপতি জি.এম হিরু বলেন, আমাদেরকে বিএনপি, জামাত, রাজাকার বলে প্রেসক্লাবে দরজা বন্ধ করে দিয়েছে, বিভিন্ন ভাবে বঞ্চিত করেছে তাই তাদের বিরুদ্ধে আমাদের অবস্থান। সাংবাদিকতা একটি মহৎ পেশা, দেশ ও জাতির কাছে আমরা মেসেজ দিতে চাই, যারা প্রকৃত সাংবাদিকদের বিতাড়িত করছে তাদের বিরুদ্ধে আমাদের অবস্থান, বিভিন্ন মাধ্যমে আমরা নির্যাতিত হয়েছি।আমাদের অবমূল্যায়ন...

দিনাজপুর বিএনপির জরুরি সভা অনুষ্ঠিত

আগস্ট ১০, ২০২৪

নিউজ ডেস্কঃ দিনাজপুর:- দিনাজপুর বিএনপির জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে।হাসিনার পতনের পর দেশব্যাপী ভাঙচুর, লুটপাট নৈরাজ্যসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকান্ডের কারণে সারা দেশের ন্যায় দিনাজপুরে জনগণের বাড়িঘর ও জানমালের নিরাপত্তাকল্পে জরুরি সভা অনুষ্ঠিত হয়।বুধবার (৭ আগস্ট ২০২৪) শহরের বালুবাড়ীস্থ বন্ধন কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত জরুরি সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটি সহ-সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) আব্দুল খালেক।দিনাজপুর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলালের সভাপতিত্বে জরুরি সভায় বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটি সদস্য দিনাজপুর পৌরসভার মেয়র সৈয়দ জাহাঙ্গির আলম।জরুরি সভায় স্বাগত বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি। সভায় জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি মো. মোকাররাম...

সাংবাদিক ইউনিয়ন দিনাজপুর জরুরি সাধারণ সভা ও সাব কমিটি গঠন সম্পন্ন

আগস্ট ১০, ২০২৪

নিউজ ডেস্কঃ দিনাজপুর:- সাংবাদিক ইউনিয়ন দিনাজপুর ২৯৩৬ এর এক জরুরি সাধারণ সভা ও সাব কমিটি গঠন অনুষ্ঠান শনিবার ১০ আগস্ট ২০২৪ ইউনিয়নের অস্থায়ী কার্যালয় অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ইউনিয়নের প্রতিষ্ঠাতা সভাপতি জি.এম হিরু, সঞ্চালনায় মো. বেলাল হোসেন জয়।সভায় বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি ও অন্তর্বর্তীকালীন সরকারের ক্ষমতা গ্রহণ করায় ইউনিয়নের সাংগঠনিক কার্যক্রম বৃদ্ধি পেয়েছে, এমন অবস্থায় বিদ্যমান কমিটির পাশাপাশি প্রশাসন ও বিভিন্ন রাজনৈতিক দলের সাথে সমন্বয় রাখার জন্য নিম্নোক্ত সাব কমিটির প্রস্তাব গৃহীত হয়।সাব কমিটির সদস্যরা হচ্ছেন আহ্বায়ক কোরবান আলি সোহেল, যুগ্ম আহ্বায়ক আব্দুস সালাম, মো. বেলাল হোসেন জয়, সদস্য মাহাবুবুল হক খান, মো. মোকাররম হোসেন, মো. আবু কাওসার, মো. একরামুল হক চঞ্চল, মো. আরিফুর রহমান, চন্দন মিত্র, মো. নূর ইসলাম নয়ন, মো. ইসমাইল হোসেন, মো....

দিনাজপুর ইনস্টিটিউট অব নিউক্লিয়ার মেডিসিন এন্ড এ্যালায়েড সায়েন্সেস পরিদর্শন করলেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন

জুলাই ১৫, ২০২৪

নিউজ ডেস্কঃ দিনাজপুর:- দিনাজপুর ইনস্টিটিউট অব নিউক্লিয়ার মেডিসিন এন্ড এ্যালায়েড সায়েন্সেস পরিদর্শন করলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডা. সামন্ত লাল সেন।রোববার (১৪ জুলাই-২০২৪) দুপুর ১টায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডা. সামন্ত লাল সেন ও জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি দিনাজপুর ইনস্টিটিউট অব নিউক্লিয়ার মেডিসিন এন্ড এ্যালায়েড সায়েন্সেস পরিদর্শনে এলে দিনাজপুর ইনস্টিটিউট অব নিউক্লিয়ার মেডিসিন এন্ড এ্যালায়েড সায়েন্সেস এর পরিচালক প্রফেসর ডা. বিকে বোস স্বাস্থ্যমন্ত্রী ও জাতীয় সংসদের হুইপকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট দিয়ে সংবর্ধনা জানান। এসময় উপস্থিত ছিলেন, স্বাস্থ্য অধিদপ্তরের সচিব মো. জাহাঙ্গীর আলম, মহাপরিচালক প্রফেসর আবুল বাশার ডা. মো. খুরশিদ আলম, পরিচালক (হাসপাতাল) ডা. মাঈনুল আহসান বাপ্পি, রংপুর বিভাগীয় পরিচালক এবিএম আবু...

চলন্ত ট্রেনের কেবিনে ধর্ষণের চেষ্টায় মামলা ! অতঃপর

জুলাই ১০, ২০২৪

নিউজ ডেস্কঃ দিনাজপুর:- বাংলাদেশ রেলওয়ে তার সংবিধানের নীতিমালা অনুযায়ী কার্যক্রম চালিয়ে আসছে, রেলওয়ের রয়েছে বিচার বিভাগীয় ব্যবস্থা, সংবিধানের ই এন্ড ডি রুল-ইফিসিএন সি-এন্ড ডিসিপিলিন রুল, দক্ষতা ও শৃঙ্খলা আইনে দ্রুতযান এক্সপ্রেস ট্রেনের পরিচালক (গার্ড) সুমনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং বিভাগীয় মামলা না হওয়ায়, বাধ্য হয়ে ন্যায় বিচারের আসায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে সান্তাহার রেলওয়ে থানায় মামলা করছেন সুইটি পারভিন।মামলা সূত্রে জানা যায়, গত (৭ এপ্রিল ২০২৪) সকাল আনুমানিক ৯.৪৫ মিনিট সময়ে দিনাজপুর রেলওয়ে স্টেশন থেকে নাটোর রেলওয়ে স্টেশনে যাওয়ার উদ্দেশ্যে ঢাকাগামী দ্রুতযান এক্সপ্রেস ট্রেনে উঠেন পঞ্চগড় জেলার দেবিগঞ্জ থানার ধ্যান গ্রাম চৌধুরি পাড়া এলাকার মো. সুলতান আলির কন্যা সুইটি পারভিন, বর্তমানে রেলওয়ে স্টেশন দিনাজপুর ওয়েটিং রুম বেয়ারার (টিএলআর) পদে...

দিনাজপুরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৫ জন নিহত, আহত ২৫

জুলাই ০৬, ২০২৪

নিউজ ডেস্কঃ দিনাজপুর:- দিনাজপুরে আম বোঝাই ট্রাকের সাথে বাসের সংঘর্ষে এক শিশুসহ জন ৫ জন নিহত হয়েছেন।এ ঘটনায় আরোও ২৫ যাত্রী আহত হয়েছেন।আহতদের দিনাজপুর এম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।শুক্রবার (৫ জুলাই-২০২৪) সকাল ৬টায় দিনাজপুর-ফুলবাড়ী মহাসড়কের সদর উপজেলার শশরা ইউনিয়নের চকরামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।দিনাজপুর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফরিদ হোসেন জানান, শুক্রবার সকালে ঠাকুরগাঁও জেলার রানীশংকৈলগামী নাবিল পরিবহনের একটি কোচের (ঢাকা মেট্রো ট-১৪-৪১৯০) সাথে বিপরীতমুখী আম বোঝাই একটি ট্রাকের (ঢাকা মেট্রো ট-১৭-০০৮৩) মুখোমুখি সংঘর্ষ হয়।এতে ঘটনাস্থলে ট্রাকের চালক হাসু (৪০) ও বাসের হেলপার নিহত হন।স্থানীয়রা আহত ২৮ যাত্রীকে উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। হাসপাতালে ভর্তির পর চিকিৎসাধীন অবস্থায় অজ্ঞাত...