মঙ্গলবার ৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
অক্টোবর ২৯, ২০২৪
নিউজ ডেস্কঃ
দিনাজপুর:- বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল-এর ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে দিনাজপুরে বিভিন্ন কর্মসূচি পালন করেছে জেলা যুবদল।এসব কর্মসূচির মধ্যে ছিল রক্তদান কর্মসূচি, বৃক্ষরোপণ ও দোয়া মাহফিল।সোমবার (২৮ অক্টোবর ২০২৪) বেলা ১২টায় শহরের বালুবাড়ীস্থ মরহুম তৈয়বা বেগমের বাসভবন প্রাঙ্গণে দিনাজপুর জেলা যুবদলের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও দিনাজপুর জেলা মুক্তিযোদ্ধা দলের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. মকশেদ আলী মঙ্গলিয়া।অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি মো. আখতারুজ্জামান জুয়েল, সাংগঠনিক সম্পাদক হাসনাহেনা চৌধুরি হীরা।দিনাজপুর জেলা যুবদলের সহ-সভাপতি মো. মনজুর আহমেদ জুয়েল-এর সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক...
অক্টোবর ১৬, ২০২৪
রাজশাহী প্রতিনিধি:- ১৫ অক্টোবর এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এতে ৯টি সাধারণ ও মাদ্রাসা এবং কারিগরি বোর্ড মিলিয়ে ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৭৭ দশমিক ৭৮ শতাংশ।জানা যায়, ঢাকা শিক্ষাবোর্ডে পাসের হার ৭৯.২১ শতাংশ, চট্টগ্রাম শিক্ষাবোর্ডে পাসের হার ৭০.৩২ শতাংশ, বরিশাল শিক্ষা বোর্ডে পাসের হার ৮১.৮৫ শতাংশ, রাজশাহী শিক্ষাবোর্ডে পাসের হার ৮১.২৪ শতাংশ, কুমিল্লা শিক্ষাবোর্ডে পাসের হার ৭১.১৫ শতাংশ, যশোর শিক্ষাবোর্ডে পাসের হার ৬৪.২৯ শতাংশ, সিলেট শিক্ষাবোর্ডে পাসের হার ৮৫.৩৯ শতাংশ, দিনাজপুর শিক্ষাবোর্ডে পাসের হার ৭৭.৫৬ শতাংশ, ময়মনসিংহ যশোর শিক্ষাবোর্ডে পাসের হার ৬৩.২২ শতাংশ।এ ছাড়া এবার মোট জিপিএ-৫ পেয়েছেন ১ লাখ ৩১ হাজার ৩৭৬ জন। ২০২৩ সালে জিপিএ-৫ পেয়েছিলেন ৯২ হাজার ৩৬৫ জন শিক্ষার্থী।গত ৩০ জুন এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়। এতে পরীক্ষার্থী...
অক্টোবর ১৩, ২০২৪
আবুল কালাম আজাদ -রাজশাহী:-আওয়ামী লীগ সরকারের গত সাড়ে ১৫ বছরে রেলের যাত্রীসেবার মান উন্নত করা হয়নি। কেনা হয়নি রেলের প্রয়োজনীয় ইঞ্জিন ও কোচ। জনবলেরও ঘাটতি রয়েছে। অথচ এই সময়ে বিপুল ব্যয়ে নতুন রেললাইনের পাশাপাশি স্টেশন ভবন নির্মাণ ও মেরামত করা হয়েছে। যদিও এসব স্টেশন দিয়ে ট্রেন চলে না কিংবা চললেও থামে না। ফলে সাধারণ মানুষের তা কোনো কাজে লাগছে না।
রেলওয়ের প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে কোনো আগ–পাছ বিবেচনা করা হয়নি। খেয়ালখুশিমতো অবকাঠামো বানানো হয়েছে। বিগত সরকারের আমলে সারা দেশে ৪৮৪টির মধ্যে ১১৬টি স্টেশন বন্ধ হয়ে গেছে। অন্যদিকে ১৪৬টি নতুন স্টেশন ভবন নির্মাণ করা হয়েছে। এগুলোর বেশির ভাগই বিদেশি অর্থায়নে বাস্তবায়ন করা প্রকল্পের টাকায় হয়েছে। রাজস্ব খাতের প্রকল্প থেকেও কিছু কিছু স্টেশন নির্মাণ করা হয়েছে। এ ছাড়া এই সময়ে ২৩৭টি...
অক্টোবর ০১, ২০২৪
মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি: নরসিংদীর মনোহরদীতে ইসলামী আন্দোলন বাংলাদেশ- এর গণসমাবেশ।৩০ সেপ্টেম্বর সোমবার বিকাল ৪.০০ টায় মনোহরদী বাসস্ট্যান্ডে মনোহরদী উপজেলা শাখার আয়োজনে ওই গণসমাবেশ অনুষ্ঠিত হয়। গণ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,ইসলামী আন্দোলন বাংলাদেশ, (শায়েখে চরমোনাই) সিনিয়র আমীর, মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম, তিনি বলেন, যে ধর্ম-বর্ণ ভিন্নমত সবার জন্য খেলাফত এ প্রতিপাদ্যকে সামনে রেখে এবং ছাত্র-জনতার বিপ্লবে সংঘটিত গণহত্যার বিচার ও নৈরাজ্যবাদের বিরুদ্ধে গণজাগরণ সৃষ্টির লক্ষ্যে মনোহরদী এক গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এ সময় তিনি আরও বলেন, গত ৫ আগস্ট এদেশের মানুষের ভাষায় দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছে। এই স্বাধীনতা অর্জন করতে গিয়ে এদেশের মানুষের অনেক ত্যাগ শিকার করতে হয়েছে। অনেক জুলুম নির্যাতন সহ্য করতে হয়েছে। বছরের...
সেপ্টেম্বর ১৪, ২০২৪
নিউজ ডেস্কঃ
দিনাজপুর:-দিনাজপুরে ইসলামি আন্দোলনের গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে সংঘটিত গণহত্যার বিচার, দুর্নীতিবাজদের গ্রেফতার ও অবৈধ সম্পদ বাজেয়াপ্ত করে নির্বাচনে অযোগ্য ঘোষণা, সংখ্যানুতিক পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন এবং ইহকালীন শান্তি ও পরকালীন মুক্তির লক্ষ্যে ইসলামি সমাজভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে ইসলামি আন্দোলন বাংলাদেশ দিনাজপুর উত্তর জেলা শাখার উদ্যোগে এই গণসমাবেশ অনুষ্ঠিত হয়।বুধবার (১১ সেপ্টেম্বর ২০২৪) বিকেল ৩টায় দিনাজপুর ইনস্টিটিউট মাঠ প্রাঙ্গণে এই গণসমাবেশ অনুষ্ঠিত হয়।গণ সমাবেশে বক্তারা বলেন, ইসলামি ও সমমনা দলগুলোকে ঐক্যবদ্ধ হতে হবে।গত ৫৩ বছর এই দেশ শাসনের নামে শোষণ করেছে।বিগত সরকার গুলো আমাদের কল্যাণে কাজ করেনি।তাই নেতা নয়, নীতির পরিবর্তন করতে হবে।হাজার মানুষ জীবন দিয়েছেন।অসংখ্য মানুষ আহত...
সেপ্টেম্বর ০৫, ২০২৪
নিউজ ডেস্কঃ
দিনাজপুর:- সুস্থ পিতাকে মানসিক রোগী বানিয়ে সম্পদ আত্মসাতের অপচেষ্টার অভিযোগ করেছেন হাজী আকবর আলী।বাড়ী থেকে বের করে দিয়েছে সন্তানেরা।কখনও এখানে আবার কখনও বা ঐখানে।বর্তমানে দিনাজপুর কাশিপুর এলাকায় বাসা ভাড়া নিয়ে অতি কষ্টে জীবন যাপন করছেন স্বামী-স্ত্রী দু’জনে।আর এই হৃদয় বিদারক ঘটনাটি ঘটেছে দিনাজপুর চিরিরবন্দর উপজেলার রামপুর গ্রামে।গত ১২ জুন ২০২৪ হজ্জে গিয়েছিলেন মো. আকবর আলী।হজ শেষে বাড়িতে ফেরার পর পরিবারের সদস্যদের আচরণ সুবিধাজনক নয় বুঝতে পারেন।বড় ছেলে আতাউর, তার দুই স্ত্রী মোছা. সামিনা ও মোছা. হালি, মেজো ছেলে মিজানুর রহমান, কন্যা সন্তান আরজিনা, নাতি সাব্বির হঠাৎ করে আক্রমণাত্মক আচরণ করে প্রকাশ করে যে, হাজী আকবর আলী নাকি পাগল।
দিনাজপুর পৌর এলাকার ল্যাবএইড, গুলশান ক্লিনিক, রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতাল মানসিক ও স্নায়ুবিক বিশেষজ্ঞ ডা....
সেপ্টেম্বর ০৩, ২০২৪
নিউজ ডেস্কঃ
দিনাজপুর:- বাংলাদেশ জামায়াতে ইসলামির আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আমার যদি বাড়িতে পাহারা না লাগে, আমার মসজিদে যদি পাহারার প্রয়োজন না হয়, তাহলে হিন্দু ভাইদের মন্দিরে সাহারার প্রয়োজন হবে কেন বলে প্রশ্ন করেন তিনি।আমরা এই ধরনের বৈষম্য চাই না।আমরা চাই আমাদের সন্তানরা যে বৈষম্যবিরোধী আন্দোলন করে গেছে এর মাধ্যমে সকল বৈষম্যের কবর রচনা হোক।সোমবার (২ সেপ্টেম্বর ২০২৪) সকালে দিনাজপুর ইনস্টিটিউট মাঠে জামায়াতে ইসলামি দিনাজপুর উত্তর জেলা শাখা আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।ডা. শফিকুর রহমান আরো বলেন, এই আন্দোলন কোন গোষ্ঠী বা দলের নয়, এই আন্দোলন আপামর জনগণের আন্দোলন।জনগণ রাস্তায় নেমে এসে এই আন্দোলন সফল করেছে।এখানে কোনো নির্দিষ্ট ধর্মের লোকেরাও শুধু লড়াই করেনি।কেউ যদি জনতার এই আন্দোলনকে নিজেদের স্বার্থে ব্যবহার করতে চায় তাহলে...
আগস্ট ২৭, ২০২৪
নিউজ ডেস্কঃ
দিনাজপুর:-দুর্নীতি, ঘুষ ও অপকর্মের সাথে জড়িত দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের উপসেবা তত্ত¡াবধায়ক বেগম রোকেয়া সিদ্দিকা'র পদত্যাগ এবং হাসপাতালের নার্সিং কর্মকর্তা (সিনিয়র স্টাফ নার্স) জান্নাতুল ফেরদৌসী ও আরজুমান লাকী'র দ্রুত অপসারণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে হাসপাতালের নার্সিং কর্মকর্তারা।মঙ্গলবার (২৭ আগস্ট ২০২৪) সকাল ১১টায় হাসপাতালের বহির্বিভাগের সামনে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের বৈষম্যবিরোধী নার্সিং সুপারভাইজার ও নার্সিং কর্মকর্তাদের ব্যানারে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।মানববন্ধনে বক্তব্য রাখেন হাসপাতালের নার্সিং কর্মকর্তা মোছা. তাহ্সিনা পারভীন, মো. নয়ন মনি ও বেনজামিন দাস।মানববন্ধন থেকে অবিলম্বে দুর্নীতিবাজ উপসেবা তত্ত্বাবধায়ক বেগম রোকেয়া সিদ্দিকা'র পদত্যাগ এবং তার সহযোগী জান্নাতুল ফেরদৌসী ও আরজুমান...
আগস্ট ২৭, ২০২৪
নিউজ ডেস্কঃ
দিনাজপুর:- রবিবার ২৫ আগস্ট সকাল ১০ টা থেকে পুলিশ লাইন উচ্চ বিদ্যালয়ের ছাত্র/ছাত্রীরা প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে আন্দোলন শুরু করেন।৫ ঘণ্টা আন্দোলন চলে দুপুর ১২ টায় অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সিফাত-ই-রাব্বান ও অতিরিক্ত পুলিশ সুপার, (সদর সার্কেল) শেখ মো. জিন্নাহ আল মামুন উচ্চ বিদ্যালয়ে আসেন, ছাত্র/ছাত্রীরা জানান, নিয়োগ বাণিজ্য, অনিয়ম দুর্নীতি, ছাত্র/ছাত্রীদের অভিভাবকদের সাথে দূর ব্যবহারসহ নানা অনিয়মের সাথে জড়িত প্রধান শিক্ষক।
অভিযোগ গুলি প্রমাণিত হওয়ায় দুই পুলিশ কর্মকর্তা ছাত্র/ছাত্রীদের আশ্বস্ত করেন প্রধান শিক্ষক পদত্যাগ করবেন, দুপুর আনুমানিক সাড়ে ১২ টায় প্রধান শিক্ষক পদত্যাগ পত্রে স্বাক্ষর করেন।
IPCS News : Dhaka : আব্দুস সালাম, দিনাজপুর।
...
আগস্ট ২৭, ২০২৪
নিউজ ডেস্কঃ
দিনাজপুর:- সম্প্রতি ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শহিদ ও আহত ব্যক্তিবর্গের বিরুদ্ধে সংঘটিত মানবতাবিরোধী অপরাধে আইনি সহায়তা প্রদানে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম দিনাজপুর জেলা ইউনিটের সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।রবিবার (২৫ আগস্ট) বিকালে দিনাজপুর জেলা আইনজীবী সমিতির পুরাতন ভবনের হল রুমে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম দিনাজপুর জেলা ইউনিটের সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়।গণ অভ্যুত্থানে শহিদ ও আহত ব্যক্তিবর্গের তথ্য সংগ্রহ, শহিদ ও আহত ব্যক্তিবর্গের বিরুদ্ধে সংঘটিত মানবতাবিরোধী অপরাধ, ফৌজদারি অপরাধ ও অন্যান্য অপরাধ আইনের আওতায় বিচারের সম্মুখীন করা এবং বিচারিক কার্যক্রমে সহযোগিতার মাধ্যমে পরিপূর্ণ বাস্তবায়ন কল্পে আইনি সহায়তা প্রদান করাই জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম দিনাজপুর ইউনিটের প্রধান উদ্দেশ্য ও লক্ষ...