মঙ্গলবার ৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
নভেম্বর ১৬, ২০২৪
নিউজ ডেস্কঃ
দিনাজপুর:- ১৭ বছরের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে অসুস্থ, দুস্থ ও অসচ্ছল সাংবাদিকরা অবশেষে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের আর্থিক সম্মানী চেক পেয়েছেন। ১৪ নভেম্বর ২০২৪ বৃহস্পতিবার, বিকাল ৩টায় রংপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের আয়োজনে "সাংবাদিকদের আর্থিক সুরক্ষা ও কল্যাণে করণীয়" বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ২০২৪-২০২৫ অর্থবছরের প্রথম কিস্তির সম্মানী চেক বিতরণ উপলক্ষ্যে শীর্ষক একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আবদুল্লাহ, তিনি বলেন আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে ষষ্ঠ শ্রেণি হতে স্নাতকোত্তর শ্রেণি পর্যন্ত একজন সাংবাদিকের দুইজন সন্তানকে বৃত্তি প্রদান করা হবে। অতিদ্রত সারা দেশের প্রবীণ সাংবাদিকদের...
নভেম্বর ১৩, ২০২৪
নিউজ ডেস্কঃ
নিজস্ব প্রতিবেদক:- বাংলাদেশ জাতীয়তাবাদী দল (BNP) এর মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ভারত বাংলাদেশের বিরুদ্ধে একটি শক্রতা প্রচারণা চালাচ্ছে, যা দেশের জন্য বড় বিপদের কারণ হতে পারে। আজ বুধবার (১৩ নভেম্বর) সকালে ঠাকুরগাঁও শহরের কালীবাড়ি এলাকার নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন। মির্জা ফখরুল বলেন, ভারত বর্তমানে বাংলাদেশের বিরুদ্ধে বিভিন্ন ধরনের প্রচারণা চালাচ্ছে এবং এর প্রভাব আমাদের জাতির জন্য বিপদজনক হতে পারে। বিশেষ করে, সামাজিক যোগাযোগ মাধ্যমের মাধ্যমে বাংলাদেশের অর্জনকে ধ্বংস করার চেষ্টা চলছে।
তিনি বলেন, এই মুহূর্তে ফ্যাসিবাদের মূল হোতা ভারতে অবস্থান করছেন, এবং সরকার জনগণকে বিভক্ত করতে সফল হয়েছে। জাতি হিসেবে আমাদের ঐক্য বজায় রাখতে হবে, বিশেষ করে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র এবং মানুষের...
নভেম্বর ১৩, ২০২৪
নিউজ ডেস্কঃ
দিনাজপুর:- দিনাজপুর সদরের নিমনগর বালুবাড়ী শহীদ মিনার মোড়ে মঙ্গলবার (১২ নভেম্বর) সকাল ৮টার দিকে ঘটেছে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনা। দুর্ঘটনায় একজন নারী মারা গেলেও, তার কোলে থাকা এক বছরের শিশুটি অলৌকিকভাবে বেঁচে গেছে।নিহত নারীর নাম রোজিনা খাতুন (২৫)। তিনি বিরল উপজেলার সংকরপুর গ্রামের বাসিন্দা ফারুক হোসেনের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, রোজিনা দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য একটি অটোরিকশায় করে যাচ্ছিলেন। পথিমধ্যে অটোরিকশাটি বাঁক নিতে গেলে তিনি নিচে পড়ে যান এবং পেছন থেকে আসা একটি ট্রাকের চাপায় তার মৃত্যু হয়। ঘটনাস্থলে উপস্থিত প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রোজিনার কোলে থাকা শিশুটি দুর্ঘটনার সময় কোনো আঘাত পায়নি। শিশুটি এখন সুস্থ রয়েছে।
এ ঘটনায় কোতোয়ালী থানা পুলিশ ট্রাকচালককে আটক করেছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া...
নভেম্বর ১২, ২০২৪
নিউজ ডেস্কঃ
দিনাজপুর:- দিনাজপুরে ২০ লক্ষ টাকা প্রতারণার দায়ে সাদিকুল ইসলামের বিরুদ্ধে আদালতে মামলা করেছেন মো. শাহ আলম। মামলা সূত্রে জানা যায়,তাদের মধ্যে সুসম্পর্ক থাকায় সাদিকুল ইসলামের ব্যবসায়িক কাজে টাকার প্রয়োজন হলে সাদিকুল ইসলাম ২৫ শতাংশ জমি বিক্রি করার প্রস্তাব করেন, এ সময় শাহ আলম বন্ধুর সরল বিশ্বাসে ২৫ শতাংশ জমি ৩৫, লক্ষ টাকা দরদাম হলে ২০ লক্ষ টাকা জামানত দিয়ে বাকি টাকা জমি রেজিষ্ট্রেরির পর দেওয়ার আলোচনা করে রাখেন, কিন্তু দীর্ঘদিন ধরে বন্ধুর সাথে কোন যোগাযোগ না থাকায়, দুশ্চিন্তায় পড়েন শাহ আলম।
তিনি বলেন, বন্ধুর ব্যবসায়িক কাজে টাকার প্রয়োজন হলে জমি বিক্রয়ের আলোচনা হয় এই সুবাদে আমি সাদিকুল কে ২০ লক্ষ টাকা দেই এবং কাগজপত্র সম্পূর্ণ ঠিকঠাক করে আমাকে জমি লিখে দিবে মর্মে কথা দেয় সাদিকুল ইসলাম, তিনি চিরিরবন্দর উপজেলার পাটুল গ্রামের এজাজুল ইসলামের...
নভেম্বর ১০, ২০২৪
নিউজ ডেস্কঃ
দিনাজপুর:- দিনাজপুরে দীর্ঘ ২৫ বছর পর অনুষ্ঠিত হলো আদিবাসী সমাজ উন্নয়ন সমিতির নির্বাচন, যা শহর এবং আশপাশের গ্রামাঞ্চলের আদিবাসী জনগণের মধ্যে ব্যাপক আগ্রহ ও উৎসাহের সৃষ্টি করেছে। এই নির্বাচনের মাধ্যমে নতুন নেতৃত্ব নির্বাচিত হওয়ার পাশাপাশি আদিবাসী সমাজের উন্নয়নে নতুন দিশা নির্ধারণের জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
নির্বাচনটি অনুষ্ঠিত হয় গত (০৯ নভেম্বর ২০২৪ ) দিনাজপুর নভারা উচ্চ বিদ্যালয়ে, সকাল ৯টায় ভোটগ্রহণ শুরু হয় এবং বিকাল ৩.৩০ মিনিটে শেষ হয়। সেখানে বিপুল সংখ্যক আদিবাসী ভোটারগণ অংশগ্রহণ করেন। নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিল ৩,১৯৩ জন। নির্বাচনে ২৫ বছরের পর ভোট গ্রহণের সুযোগ পেয়ে আনন্দিত ও উৎসাহিত ছিলেন দিনাজপুর সদর উপজেলার ১০ টি ইউনিয়ন ও পৌরসভা এলাকার আদিবাসী জনগণ। সমিতির নির্বাচনটি পুরোপুরি শান্তিপূর্ণ ও উৎসবমুখর...
নভেম্বর ০৬, ২০২৪
নিউজ ডেস্ক
দিনাজপুর:- গত মঙ্গলবার সকাল ১১ টায় দিনাজপুর জেলা প্রশাসকের হল রুমে আওয়ামী পন্থি সাংবাদিকদের সাথে নবাগত জেলা প্রশাসক রফিকুল ইসলাম মতবিনিময় করেন। মতবিনিময় সভায় জাতীয়তাবাদী ঘরানার সাংবাদিকদের ডাকা হয়নি।এখানে পরিস্কারভাবে বোঝা যাচ্ছে যে বর্তমান দিনাজপুর জেলার নবাগত জেলা প্রশাসক রফিকুল ইসরাম একজন আওয়ামীলীগের দোসর।
বিগত ফ্যাসিস্ট আওয়ামীলীগ সরকার পতনের পর বর্তমান অন্তরর্বতীকালিন সরকার সারা দেশের জেলা প্রশাসককে সরিয়ে নিরপেক্ষ জেলা প্রশাসক বসালেও ৮ জেলার মধ্যে দিনাজপুরে আওয়ামীলীগের মদদপুষ্ট পানি সম্পদ মন্ত্রণালয়ের উপসচিব মোবাশশেরুল ইসলামকে জেলা প্রশাসক হিসাবে নিয়োগ দেন। তখন সারা দেশব্যাপী হইচই শুরু হলে সংস্থাপন মন্ত্রণালয় তাৎক্ষণিক তা বাতিল করে দেন।
আজ দীর্ঘ দের মাস পর গত ৩ নভেম্বর ২০২৪ সংস্থাপন মন্ত্রণালয় দিনাজপুরে বেসামরিক...
অক্টোবর ৩১, ২০২৪
নিউজ ডেস্কঃ
দিনাজপুর:- বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) থেকে কৃষকদের আলুর বীজ দেওয়ার কথা ছিল।কিন্তু দিনাজপুরের কৃষকদের সেই বীজ দেওয়া হয়নি।এতে চলতি বছর আগাম আলুর আবাদ পিছিয়ে গেছে।সময়মতো বিএডিসির আলুর বীজ না পাওয়ায় ১৫ দিন আগাম আলুর চাষাবাদ পিছিয়ে গেছে বলে অভিযোগ কৃষকদের।এমনকি টাকা দিয়েও ভালো মানের বীজ পাচ্ছেন।এমনকি বিএডিসি কখন বীজ সরবরাহ করবে, তাও জানেন না কৃষকরা।এ অবস্থায় আলু চাষ নিয়ে বিপাকে পড়েছেন জেলার হাজারো কৃষক।তবে কৃষকদের না দিলেও ডিলারদের বীজ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিএডিসির কর্মকর্তারা।কৃষকদের অভিযোগ, তাদের বিএডিসি থেকে কোনও ধরনের আলুর বীজ সরবরাহ করা হয় না।ফলে বাড়তি দামে ডিলারদের কাছ থেকে কিংবা বেসরকারি কোম্পানির বীজ কিনতে হচ্ছে।
সরকারিভাবে আলুর বীজের ম‚ল্য সর্বোচ্চ ৬৪ টাকা কেজি, সেখানে বাইরে থেকে ৮২ টাকা কেজি দরে কিনতে হচ্ছে।এতে...
অক্টোবর ৩০, ২০২৪
নিউজ ডেস্কঃ
দিনাজপুর:- ধান কাটার পর সেই জমিতে আগাম আলুর বীজ রোপণের কাজ করছেন দিনাজপুরের ১৩টি উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক চাষিরা।ভাদ্র, আশ্বিন ও কার্তিক মাসে স্বল্পমেয়াদি আগাম আউশ, আমন ধান কাটা ও মাড়াই শেষে সেই জমি প্রস্তুত করে এখন আলু রোপণের পালা।হিমাগার থেকে বীজ সংগ্রহ,জমি প্রস্তুত,সার প্রয়োগসহ বিভিন্ন কাজে ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা।কিন্তু আলুর বীজ সার কীটনাশক ও মজুরের দাম বেড়ে যাওয়ায় এবার আগাম আলু চাষে উৎপাদন ব্যয় বেড়েছে বলে জানিয়েছেন আলু চাষিরা।
জেলার বিভিন্ন উপজেলা ঘুরে দেখা যায়, বিভিন্ন প্রকার জৈব ও রাসায়নিক সার দিয়ে আলু চাষের জন্য জমি তৈরি করছেন কৃষক।আবার কেউ জমি তৈরি করে বীজ আলু জমিতে লাইন ধরে রোপণ করছেন।এক একর জমিতে ২৫ থেকে ২৮ মণ বীজ আলুর প্রয়োজন হয়।একর প্রতি ১৪০ থেকে ১৫০ মণ আলুর ফলন হয়।বীজ লাগানোর ৫০ থেকে ৫৫ দিনের মধ্যেই ফসল ঘরে তোলেন কৃষক।অগ্রহায়ণ...
অক্টোবর ৩০, ২০২৪
নিউজ ডেস্কঃ
দিনাজপুর:- ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, সবাই ঐক্যবদ্ধ থাকলে যে কোন লক্ষ্য হাসিলে আমরা সক্ষম হবো।এ জন্য আলেমদের ঐক্যবদ্ধ হতে হবে।মঙ্গলবার (২৯ অক্টোবর ২০২৪) বেলা ১২টায় দিনাজপুর শিশু একাডেমি মিলনায়তনে তাঁকে এক দেয়া এক সংবর্ধনা অনুষ্ঠান ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেন, আমাদের মাঝে বিশেষায়িত আলেম তৈরি হতে হবে।একেকজন আলেম একেকটা মাদ্রাসাকে টিকিয়ে রাখবেন।তিনি আলেম-ওলামাদের উদ্দেশ্যে বলেন, আগামী সংসদ নির্বাচনে অন্তত ২০ জন আলেমকে সংসদে পাঠাতে হবে।তাদের মধ্য হতে যখন ৫/১০ জন মন্ত্রী করতে পারবেন তখন আপনাদের সব ইচ্ছা প‚রণ হবে।উপদেষ্টা খালেদ হোসেন বলেন, আমাদের সমাজে যে-সব সামর্থ্যবান ব্যক্তি এখনো হজ্জ পালন করেনি বা করতে পারেনি, তাদেরকে হজ্জ পালনের জন্য উদ্বুদ্ধ করতে...
অক্টোবর ২৯, ২০২৪
নিউজ ডেস্কঃ
দিনাজপুর:- বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রংপুর-দিনাজপুর অঞ্চলের সহকারী পরিচালক অধ্যক্ষ মাওলানা মমতাজ উদ্দীন বলেছেন, ফ্যাসিস্ট আওয়ামীলীগ মানুষের ভোটাধিকার হরণ করেছিল।শেখ হাসিনা গণতন্ত্রের কবর রচনা করেছিলেন।পৃথিবীতে যারা মানুষের উপর জুলুম করে তারা ক্ষমতায় টিকে থাকতে পারি না।এ জন্য ফ্যাসিস্ট হাসিনাকে ক্ষমতা ছেড়ে পালাতে হয়েছে।শেখ হাসিনা দেশে এনে ফিরিয়ে বিচার করা হবে।সোমবার (২৮ অক্টোবর ২০২৪) সন্ধ্যায় দিনাজপুর ইনস্টিটিউট মাঠে ঐতিহাসিক পল্টন ট্র্যাজেডি দিবস উপলক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী দিনাজপুর জেলা শাখা আয়োজিত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
দিনাজপুর জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ আনিসুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, চিরিরবন্দর উপজেলার সাবেক...