বুধবার ৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ২৩শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
সেপ্টেম্বর ০৩, ২০২৪
নিউজ ডেস্কঃ
দিনাজপুর:- বাংলাদেশ জামায়াতে ইসলামির আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আমার যদি বাড়িতে পাহারা না লাগে, আমার মসজিদে যদি পাহারার প্রয়োজন না হয়, তাহলে হিন্দু ভাইদের মন্দিরে সাহারার প্রয়োজন হবে কেন বলে প্রশ্ন করেন তিনি।আমরা এই ধরনের বৈষম্য চাই না।আমরা চাই আমাদের সন্তানরা যে বৈষম্যবিরোধী আন্দোলন করে গেছে এর মাধ্যমে সকল বৈষম্যের কবর রচনা হোক।সোমবার (২ সেপ্টেম্বর ২০২৪) সকালে দিনাজপুর ইনস্টিটিউট মাঠে জামায়াতে ইসলামি দিনাজপুর উত্তর জেলা শাখা আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।ডা. শফিকুর রহমান আরো বলেন, এই আন্দোলন কোন গোষ্ঠী বা দলের নয়, এই আন্দোলন আপামর জনগণের আন্দোলন।জনগণ রাস্তায় নেমে এসে এই আন্দোলন সফল করেছে।এখানে কোনো নির্দিষ্ট ধর্মের লোকেরাও শুধু লড়াই করেনি।কেউ যদি জনতার এই আন্দোলনকে নিজেদের স্বার্থে ব্যবহার করতে চায় তাহলে...
আগস্ট ২৭, ২০২৪
নিউজ ডেস্কঃ
দিনাজপুর:-দুর্নীতি, ঘুষ ও অপকর্মের সাথে জড়িত দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের উপসেবা তত্ত¡াবধায়ক বেগম রোকেয়া সিদ্দিকা'র পদত্যাগ এবং হাসপাতালের নার্সিং কর্মকর্তা (সিনিয়র স্টাফ নার্স) জান্নাতুল ফেরদৌসী ও আরজুমান লাকী'র দ্রুত অপসারণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে হাসপাতালের নার্সিং কর্মকর্তারা।মঙ্গলবার (২৭ আগস্ট ২০২৪) সকাল ১১টায় হাসপাতালের বহির্বিভাগের সামনে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের বৈষম্যবিরোধী নার্সিং সুপারভাইজার ও নার্সিং কর্মকর্তাদের ব্যানারে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।মানববন্ধনে বক্তব্য রাখেন হাসপাতালের নার্সিং কর্মকর্তা মোছা. তাহ্সিনা পারভীন, মো. নয়ন মনি ও বেনজামিন দাস।মানববন্ধন থেকে অবিলম্বে দুর্নীতিবাজ উপসেবা তত্ত্বাবধায়ক বেগম রোকেয়া সিদ্দিকা'র পদত্যাগ এবং তার সহযোগী জান্নাতুল ফেরদৌসী ও আরজুমান...
আগস্ট ২৭, ২০২৪
নিউজ ডেস্কঃ
দিনাজপুর:- রবিবার ২৫ আগস্ট সকাল ১০ টা থেকে পুলিশ লাইন উচ্চ বিদ্যালয়ের ছাত্র/ছাত্রীরা প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে আন্দোলন শুরু করেন।৫ ঘণ্টা আন্দোলন চলে দুপুর ১২ টায় অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সিফাত-ই-রাব্বান ও অতিরিক্ত পুলিশ সুপার, (সদর সার্কেল) শেখ মো. জিন্নাহ আল মামুন উচ্চ বিদ্যালয়ে আসেন, ছাত্র/ছাত্রীরা জানান, নিয়োগ বাণিজ্য, অনিয়ম দুর্নীতি, ছাত্র/ছাত্রীদের অভিভাবকদের সাথে দূর ব্যবহারসহ নানা অনিয়মের সাথে জড়িত প্রধান শিক্ষক।
অভিযোগ গুলি প্রমাণিত হওয়ায় দুই পুলিশ কর্মকর্তা ছাত্র/ছাত্রীদের আশ্বস্ত করেন প্রধান শিক্ষক পদত্যাগ করবেন, দুপুর আনুমানিক সাড়ে ১২ টায় প্রধান শিক্ষক পদত্যাগ পত্রে স্বাক্ষর করেন।
IPCS News : Dhaka : আব্দুস সালাম, দিনাজপুর।
...
আগস্ট ২৭, ২০২৪
নিউজ ডেস্কঃ
দিনাজপুর:- সম্প্রতি ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শহিদ ও আহত ব্যক্তিবর্গের বিরুদ্ধে সংঘটিত মানবতাবিরোধী অপরাধে আইনি সহায়তা প্রদানে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম দিনাজপুর জেলা ইউনিটের সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।রবিবার (২৫ আগস্ট) বিকালে দিনাজপুর জেলা আইনজীবী সমিতির পুরাতন ভবনের হল রুমে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম দিনাজপুর জেলা ইউনিটের সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়।গণ অভ্যুত্থানে শহিদ ও আহত ব্যক্তিবর্গের তথ্য সংগ্রহ, শহিদ ও আহত ব্যক্তিবর্গের বিরুদ্ধে সংঘটিত মানবতাবিরোধী অপরাধ, ফৌজদারি অপরাধ ও অন্যান্য অপরাধ আইনের আওতায় বিচারের সম্মুখীন করা এবং বিচারিক কার্যক্রমে সহযোগিতার মাধ্যমে পরিপূর্ণ বাস্তবায়ন কল্পে আইনি সহায়তা প্রদান করাই জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম দিনাজপুর ইউনিটের প্রধান উদ্দেশ্য ও লক্ষ...
আগস্ট ২৪, ২০২৪
নিউজ ডেস্কঃ
দিনাজপুর:- মাদ্রাসায় দানকৃত মাংস ছাত্রদের খেতে দেওয়া হয় না।গেলো কুরবানি ঈদের মাংস এখনো ফ্রিজে রাখা হয়েছে, সে গুলো পচন ধরেছে।নিম্ন মানের খাবার দেওয়ায় ছাত্ররা প্রায় অসুস্থ হয়ে পড়ছে।অনিয়মের মাধ্যমে টাকা আত্মসাৎ করে ছাত্রদের নিম্নমানের খাদ্য পরিবেশনসহ বিভিন্ন অনিয়ম স্বীকার করে মাদরাসার ছাত্রদের আন্দোলনের মুখে পদত্যাগ করেন পূর্বের কমিটি।ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (২২ আগস্ট ২০২৪) সন্ধ্যায় দিনাজপুর শহরের স্টেশন রোডস্থ দারুল হাদিস রহমানিয়া হাফিজিয়া মাদরাসায়।তিনদিন আগে প্রধান শিক্ষক বরাবর বোর্ডিংয়ের খাবারের মান উন্নয়নের জন্য আন্দোলন করেন ছাত্ররা।কিন্তু মাদ্রাসা কর্তৃপক্ষ কোন কর্ণপাত না করায় বৃহস্পতিবার বিক্ষোভে ফেটে পড়ে মাদ্রাসার ছাত্ররা।মাদরাসার ছাত্ররা অফিস সহকারী আব্দুল মালেককে অবরুদ্ধ করে রাখে।তীব্র আন্দোলনের মুখে অবশেষে...
আগস্ট ২৪, ২০২৪
নিউজ ডেস্কঃ
দিনাজপুর:- দিনাজপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক ফরিদা পারভীন শিক্ষার্থীদের দিনব্যাপী আন্দোলনের মুখে স্বেচ্ছায় পদত্যাগ করেছেন।গত (২০ আগস্ট) বিকেল সাড়ে পাঁচটায় পদত্যাগ পত্রে স্বাক্ষর করেন তিনি।এর আগে সকাল ১০টা থেকে অধ্যক্ষ ফরিদা পারভীনের পদত্যাগের দাবিতে ক্যাম্পাসে আন্দোলন করতে থাকে সাধারণ শিক্ষার্থীরা।বিকেলে অধ্যক্ষ পদত্যাগের পর ক্যাম্পাসে আনান্দ মিছিল করেন শিক্ষার্থীরা।সমাজ কর্ম বিভাগের নুসরাত জাহান মিরা জানান, দীর্ঘদিন থেকে কলেজে শিক্ষক-শিক্ষার্থীদের সাথে কারণে অকারণে দূর ব্যবহার করতেন।দাপ্তরিক বিভিন্ন কাজে অনিয়ম-দুর্নীতির আখড়ায় পরিণত করেছিলেন।দিনাজপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক ফরিদা পারভীন পদত্যাগ করায় আমরা সকল শিক্ষার্থীরা আনন্দিত।আন্দোলনরত শিক্ষার্থীদের মধ্যে ছিলেন, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের-সায়েমা,...
আগস্ট ১৯, ২০২৪
নিউজ ডেস্কঃ
দিনাজপুর:- কাহারোল বড় পোকড়া মজা পুকুর ভূমিহীন কৃষক সমবায় সমিতির ১৯৭৭সাল থেকে ভোগদখলীয় সম্পত্তি জোর পূর্বক দখল করে ১৩টি পরিবারকে মামলা হামলা দিয়ে উচ্ছেদ করার প্রতিবাদে এবং দিনাজপুর ১আসনের (বীরগঞ্জ,কাহারোল)সাবেক এমপি মনোরঞ্জন শীল গোপালসহ তার সহকারী আবুল কালাম আজাদ (হাস কামাল) এর বিচারের দাবিতে মানববন্ধন করেছে স্থানীয় এলাকাবাসী।১৮আগস্ট সকাল ১১টায় দিনাজপুর কাহারোল উপজেলার ১নং ডাবোর ইউনিয়নে বড় পোকড়া মজা পুকুর ভূমিহীন কৃষক সমবায় সমিতির আয়োজনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।মানববন্ধন কর্মসূচিতে বক্তারা বলেন কাহারোল বড় পোকড়া মজা পুকুর এলাকায় আমরা আমাদের বংশপরম্পরায় ১৯৭৭সাল থেকে ৩১টি পরিবার বসবাস করে আসছিলাম।এখানে একটি সরকারি উদ্যোগে পুকুর করে দেয়া হয়।আর সেই পুকুরটি সরকারি প্রবিধান মোতাবেক বড় পোকড়া মজা পুকুর ভূমিহীন কৃষক সমবায় সমিতির...
আগস্ট ১৩, ২০২৪
নিউজ ডেস্কঃ
দিনাজপুর:- দিনাজপুর পৌরসভাধীন নিমনগর শেখপুরা লাইনপাড় এলাকায় বিদায়ী আওয়ামীলীগ সরকারের পেটুয়া বাহিনী সংবদ্ধ হয়ে হামলা, মারধর, লুটপাট, ভাংচুর করেছে।এ খবরে সরেজমিনে দেখা যায়, হামলাকারীরা একই এলাকার বাসিন্দা।ভুক্তভোগী পরিবারের মোঃ জাহিদ হোসেন জানান, গত ৫ আগষ্ট ২০২৪ সোমবার বিকাল আনুমানিক সাড়ে ৫টায় অতর্কিতভাবে হামলা চালায় তারা, বাড়ীতে প্রবেশ করে বাড়ীর যাবতীয় জিনিসপত্র ভাংচুর করে।রাইস কুকার, প্রেসার কুকার, কম্পিউটার, একটি সাউন্ড বক্স, ৪টি মোবাইল সেট ও নগদ ৩০,০০০/-(ত্রিশ হাজার) লুটপাট করে নিয়ে যায় এবং তার ভাই মোঃ শাহীন আলম এর পুকুরের সীমানা খুঁটি ভাংচুর করে যার আনুমানিক ক্ষতি ২০ হাজার।তার ভাইয়ের পুকুরে চাষাবাদকৃত প্রায় ২,০০,০০০/-(দুই লক্ষ) টাকার মাছ ছাড়া আছে, পুকুরের মাছ গুলো ধরে নিয়ে যাচ্ছে তারা।
তিনি আরো জানান, ফুলবাড়ী বাস¯ট্যান্ড সংলগ্ন রেলঘুন্টি...
আগস্ট ১২, ২০২৪
নিউজ ডেস্কঃ
দিনাজপুর:- সকল পেশাদার সাংবাদিক এক হও, দালাল সুবিধাবাদী সাংবাদিক সাবধান, দিনাজপুর প্রেসক্লাব কালিতলা কুক্ষিগত নয়-সবার জন্য উন্মুক্ত করার লক্ষ্যে সাংবাদিক ইউনিয়ন দিনাজপুর (রেজি ২৯৩৬) এর সাব কমিটির সভাপতি মো. কোরবান আলি সোহেল ও সাধারণ স¤পাদক আব্দুস সালামের নেতৃত্বে কার্যালয়ের সমুখে রবিবার ১১ আগস্ট ২০২৪ স্টেশন চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে সাংবাদিক ইউনিয়ন দিনাজপুরের প্রতিষ্ঠাতা সভাপতি জি.এম হিরু বলেন, আমাদেরকে বিএনপি, জামাত, রাজাকার বলে প্রেসক্লাবে দরজা বন্ধ করে দিয়েছে, বিভিন্ন ভাবে বঞ্চিত করেছে তাই তাদের বিরুদ্ধে আমাদের অবস্থান।
সাংবাদিকতা একটি মহৎ পেশা, দেশ ও জাতির কাছে আমরা মেসেজ দিতে চাই, যারা প্রকৃত সাংবাদিকদের বিতাড়িত করছে তাদের বিরুদ্ধে আমাদের অবস্থান, বিভিন্ন মাধ্যমে আমরা নির্যাতিত হয়েছি।আমাদের অবমূল্যায়ন...
আগস্ট ১০, ২০২৪
নিউজ ডেস্কঃ
দিনাজপুর:- দিনাজপুর বিএনপির জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে।হাসিনার পতনের পর দেশব্যাপী ভাঙচুর, লুটপাট নৈরাজ্যসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকান্ডের কারণে সারা দেশের ন্যায় দিনাজপুরে জনগণের বাড়িঘর ও জানমালের নিরাপত্তাকল্পে জরুরি সভা অনুষ্ঠিত হয়।বুধবার (৭ আগস্ট ২০২৪) শহরের বালুবাড়ীস্থ বন্ধন কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত জরুরি সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটি সহ-সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) আব্দুল খালেক।দিনাজপুর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলালের সভাপতিত্বে জরুরি সভায় বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটি সদস্য দিনাজপুর পৌরসভার মেয়র সৈয়দ জাহাঙ্গির আলম।জরুরি সভায় স্বাগত বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি।
সভায় জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি মো. মোকাররাম...