বুধবার ৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ২৩শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

কৃষকদের না দিয়ে ডিলারদের আলুর বীজ দিচ্ছে বিএডিসি

অক্টোবর ৩১, ২০২৪

নিউজ ডেস্কঃ দিনাজপুর:- বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) থেকে কৃষকদের আলুর বীজ দেওয়ার কথা ছিল।কিন্তু দিনাজপুরের কৃষকদের সেই বীজ দেওয়া হয়নি।এতে চলতি বছর আগাম আলুর আবাদ পিছিয়ে গেছে।সময়মতো বিএডিসির আলুর বীজ না পাওয়ায় ১৫ দিন আগাম আলুর চাষাবাদ পিছিয়ে গেছে বলে অভিযোগ কৃষকদের।এমনকি টাকা দিয়েও ভালো মানের বীজ পাচ্ছেন।এমনকি বিএডিসি কখন বীজ সরবরাহ করবে, তাও জানেন না কৃষকরা।এ অবস্থায় আলু চাষ নিয়ে বিপাকে পড়েছেন জেলার হাজারো কৃষক।তবে কৃষকদের না দিলেও ডিলারদের বীজ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিএডিসির কর্মকর্তারা।কৃষকদের অভিযোগ, তাদের বিএডিসি থেকে কোনও ধরনের আলুর বীজ সরবরাহ করা হয় না।ফলে বাড়তি দামে ডিলারদের কাছ থেকে কিংবা বেসরকারি কোম্পানির বীজ কিনতে হচ্ছে। সরকারিভাবে আলুর বীজের ম‚ল্য সর্বোচ্চ ৬৪ টাকা কেজি, সেখানে বাইরে থেকে ৮২ টাকা কেজি দরে কিনতে হচ্ছে।এতে...

দিনাজপুরে আগাম আলু চাষে ব্যস্ত কৃষক

অক্টোবর ৩০, ২০২৪

নিউজ ডেস্কঃ দিনাজপুর:- ধান কাটার পর সেই জমিতে আগাম আলুর বীজ রোপণের কাজ করছেন দিনাজপুরের ১৩টি উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক চাষিরা।ভাদ্র, আশ্বিন ও কার্তিক মাসে স্বল্পমেয়াদি আগাম আউশ, আমন ধান কাটা ও মাড়াই শেষে সেই জমি প্রস্তুত করে এখন আলু রোপণের পালা।হিমাগার থেকে বীজ সংগ্রহ,জমি প্রস্তুত,সার প্রয়োগসহ বিভিন্ন কাজে ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা।কিন্তু আলুর বীজ সার কীটনাশক ও মজুরের দাম বেড়ে যাওয়ায় এবার আগাম আলু চাষে উৎপাদন ব্যয় বেড়েছে বলে জানিয়েছেন আলু চাষিরা। জেলার বিভিন্ন উপজেলা ঘুরে দেখা যায়, বিভিন্ন প্রকার জৈব ও রাসায়নিক সার দিয়ে আলু চাষের জন্য জমি তৈরি করছেন কৃষক।আবার কেউ জমি তৈরি করে বীজ আলু জমিতে লাইন ধরে রোপণ করছেন।এক একর জমিতে ২৫ থেকে ২৮ মণ বীজ আলুর প্রয়োজন হয়।একর প্রতি ১৪০ থেকে ১৫০ মণ আলুর ফলন হয়।বীজ লাগানোর ৫০ থেকে ৫৫ দিনের মধ্যেই ফসল ঘরে তোলেন কৃষক।অগ্রহায়ণ...

সবাই ঐক্যবদ্ধ থাকলে যে কোন লক্ষ্য হাসিলে আমরা সক্ষম হবো: দিনাজপুরে ধর্ম বিষয়ক উপদেষ্টা

অক্টোবর ৩০, ২০২৪

নিউজ ডেস্কঃ দিনাজপুর:- ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, সবাই ঐক্যবদ্ধ থাকলে যে কোন লক্ষ্য হাসিলে আমরা সক্ষম হবো।এ জন্য আলেমদের ঐক্যবদ্ধ হতে হবে।মঙ্গলবার (২৯ অক্টোবর ২০২৪) বেলা ১২টায় দিনাজপুর শিশু একাডেমি মিলনায়তনে তাঁকে এক দেয়া এক সংবর্ধনা অনুষ্ঠান ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেন, আমাদের মাঝে বিশেষায়িত আলেম তৈরি হতে হবে।একেকজন আলেম একেকটা মাদ্রাসাকে টিকিয়ে রাখবেন।তিনি আলেম-ওলামাদের উদ্দেশ্যে বলেন, আগামী সংসদ নির্বাচনে অন্তত ২০ জন আলেমকে সংসদে পাঠাতে হবে।তাদের মধ্য হতে যখন ৫/১০ জন মন্ত্রী করতে পারবেন তখন আপনাদের সব ইচ্ছা প‚রণ হবে।উপদেষ্টা খালেদ হোসেন বলেন, আমাদের সমাজে যে-সব সামর্থ্যবান ব্যক্তি এখনো হজ্জ পালন করেনি বা করতে পারেনি, তাদেরকে হজ্জ পালনের জন্য উদ্বুদ্ধ করতে...

শেখ হাসিনা গণতন্ত্রের কবর রচনা করেছিলেন: জামায়াত নেতা মাওলানা মমতাজ উদ্দীন

অক্টোবর ২৯, ২০২৪

নিউজ ডেস্কঃ দিনাজপুর:- বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রংপুর-দিনাজপুর অঞ্চলের সহকারী পরিচালক অধ্যক্ষ মাওলানা মমতাজ উদ্দীন বলেছেন, ফ্যাসিস্ট আওয়ামীলীগ মানুষের ভোটাধিকার হরণ করেছিল।শেখ হাসিনা গণতন্ত্রের কবর রচনা করেছিলেন।পৃথিবীতে যারা মানুষের উপর জুলুম করে তারা ক্ষমতায় টিকে থাকতে পারি না।এ জন্য ফ্যাসিস্ট হাসিনাকে ক্ষমতা ছেড়ে পালাতে হয়েছে।শেখ হাসিনা দেশে এনে ফিরিয়ে বিচার করা হবে।সোমবার (২৮ অক্টোবর ২০২৪) সন্ধ্যায় দিনাজপুর ইনস্টিটিউট মাঠে ঐতিহাসিক পল্টন ট্র্যাজেডি দিবস উপলক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী দিনাজপুর জেলা শাখা আয়োজিত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দিনাজপুর জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ আনিসুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, চিরিরবন্দর উপজেলার সাবেক...

দিনাজপুরে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে জেলা যুবদলের উদ্যোগে রক্তদান কর্মসূচি ও আলোচনা সভা অনুষ্ঠিত

অক্টোবর ২৯, ২০২৪

নিউজ ডেস্কঃ দিনাজপুর:- বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল-এর ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে দিনাজপুরে বিভিন্ন কর্মসূচি পালন করেছে জেলা যুবদল।এসব কর্মসূচির মধ্যে ছিল রক্তদান কর্মসূচি, বৃক্ষরোপণ ও দোয়া মাহফিল।সোমবার (২৮ অক্টোবর ২০২৪) বেলা ১২টায় শহরের বালুবাড়ীস্থ মরহুম তৈয়বা বেগমের বাসভবন প্রাঙ্গণে দিনাজপুর জেলা যুবদলের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও দিনাজপুর জেলা মুক্তিযোদ্ধা দলের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. মকশেদ আলী মঙ্গলিয়া।অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি মো. আখতারুজ্জামান জুয়েল, সাংগঠনিক সম্পাদক হাসনাহেনা চৌধুরি হীরা।দিনাজপুর জেলা যুবদলের সহ-সভাপতি মো. মনজুর আহমেদ জুয়েল-এর সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক...

কোন বোর্ডের কত পাসের হার

অক্টোবর ১৬, ২০২৪

রাজশাহী প্রতিনিধি:- ১৫ অক্টোবর এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এতে ৯টি সাধারণ ও মাদ্রাসা এবং কারিগরি বোর্ড মিলিয়ে ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৭৭ দশমিক ৭৮ শতাংশ।জানা যায়, ঢাকা শিক্ষাবোর্ডে পাসের হার ৭৯.২১ শতাংশ, চট্টগ্রাম শিক্ষাবোর্ডে পাসের হার ৭০.৩২ শতাংশ, বরিশাল শিক্ষা বোর্ডে পাসের হার ৮১.৮৫ শতাংশ,  রাজশাহী শিক্ষাবোর্ডে পাসের হার ৮১.২৪ শতাংশ, কুমিল্লা শিক্ষাবোর্ডে পাসের হার ৭১.১৫ শতাংশ, যশোর শিক্ষাবোর্ডে পাসের হার ৬৪.২৯ শতাংশ, সিলেট শিক্ষাবোর্ডে পাসের হার ৮৫.৩৯ শতাংশ, দিনাজপুর শিক্ষাবোর্ডে পাসের হার ৭৭.৫৬ শতাংশ, ময়মনসিংহ যশোর শিক্ষাবোর্ডে পাসের হার ৬৩.২২ শতাংশ।এ ছাড়া এবার মোট জিপিএ-৫ পেয়েছেন ১ লাখ ৩১ হাজার ৩৭৬ জন। ২০২৩ সালে জিপিএ-৫ পেয়েছিলেন ৯২ হাজার ৩৬৫ জন শিক্ষার্থী।গত ৩০ জুন এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়। এতে পরীক্ষার্থী...

১৫ বছরে রেলের যাত্রীসেবার মান উন্নত হয়নিবন্ধ হয়েছে ৪৮৪টির মধ্যে ১১৬টি রেল স্টেশন

অক্টোবর ১৩, ২০২৪

আবুল কালাম আজাদ -রাজশাহী:-আওয়ামী লীগ সরকারের গত সাড়ে ১৫ বছরে রেলের যাত্রীসেবার মান উন্নত করা হয়নি। কেনা হয়নি রেলের প্রয়োজনীয় ইঞ্জিন ও কোচ। জনবলেরও ঘাটতি রয়েছে। অথচ এই সময়ে বিপুল ব্যয়ে নতুন রেললাইনের পাশাপাশি স্টেশন ভবন নির্মাণ ও মেরামত করা হয়েছে। যদিও এসব স্টেশন দিয়ে ট্রেন চলে না কিংবা চললেও থামে না। ফলে সাধারণ মানুষের তা কোনো কাজে লাগছে না।  রেলওয়ের প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে কোনো আগ–পাছ বিবেচনা করা হয়নি। খেয়ালখুশিমতো অবকাঠামো বানানো হয়েছে। বিগত সরকারের আমলে সারা দেশে ৪৮৪টির মধ্যে ১১৬টি স্টেশন বন্ধ হয়ে গেছে। অন্যদিকে ১৪৬টি নতুন স্টেশন ভবন নির্মাণ করা হয়েছে। এগুলোর বেশির ভাগই বিদেশি অর্থায়নে বাস্তবায়ন করা প্রকল্পের টাকায় হয়েছে। রাজস্ব খাতের প্রকল্প থেকেও কিছু কিছু স্টেশন নির্মাণ করা হয়েছে। এ ছাড়া এই সময়ে ২৩৭টি...

মনোহরদীতে ইসলামী আন্দোলন বাংলাদেশ, গণ-সমাবেশ অনুষ্ঠিত

অক্টোবর ০১, ২০২৪

মনোহরদী (নরসিংদী)  প্রতিনিধি:  নরসিংদীর মনোহরদীতে ইসলামী আন্দোলন বাংলাদেশ- এর গণসমাবেশ।৩০ সেপ্টেম্বর সোমবার  বিকাল ৪.০০ টায় মনোহরদী বাসস্ট্যান্ডে মনোহরদী উপজেলা শাখার আয়োজনে ওই গণসমাবেশ অনুষ্ঠিত হয়। গণ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,ইসলামী আন্দোলন বাংলাদেশ, (শায়েখে চরমোনাই) সিনিয়র আমীর, মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম, তিনি বলেন, যে ধর্ম-বর্ণ ভিন্নমত সবার জন্য খেলাফত এ প্রতিপাদ্যকে সামনে রেখে এবং ছাত্র-জনতার বিপ্লবে সংঘটিত গণহত্যার বিচার ও নৈরাজ্যবাদের বিরুদ্ধে গণজাগরণ সৃষ্টির লক্ষ্যে মনোহরদী এক গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এ সময় তিনি আরও বলেন, গত ৫ আগস্ট এদেশের মানুষের ভাষায় দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছে। এই স্বাধীনতা অর্জন করতে গিয়ে এদেশের মানুষের অনেক ত্যাগ শিকার করতে হয়েছে। অনেক জুলুম নির্যাতন সহ্য করতে হয়েছে। বছরের...

দিনাজপুরে ইসলামি আন্দোলনের গণসমাবেশ অনুষ্ঠিত

সেপ্টেম্বর ১৪, ২০২৪

নিউজ ডেস্কঃ দিনাজপুর:-দিনাজপুরে ইসলামি আন্দোলনের গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে সংঘটিত গণহত্যার বিচার, দুর্নীতিবাজদের গ্রেফতার ও অবৈধ সম্পদ বাজেয়াপ্ত করে নির্বাচনে অযোগ্য ঘোষণা, সংখ্যানুতিক পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন এবং ইহকালীন শান্তি ও পরকালীন মুক্তির লক্ষ্যে ইসলামি সমাজভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে ইসলামি আন্দোলন বাংলাদেশ দিনাজপুর উত্তর জেলা শাখার উদ্যোগে এই গণসমাবেশ অনুষ্ঠিত হয়।বুধবার (১১ সেপ্টেম্বর ২০২৪) বিকেল ৩টায় দিনাজপুর ইনস্টিটিউট মাঠ প্রাঙ্গণে এই গণসমাবেশ অনুষ্ঠিত হয়।গণ সমাবেশে বক্তারা বলেন, ইসলামি ও সমমনা দলগুলোকে ঐক্যবদ্ধ হতে হবে।গত ৫৩ বছর এই দেশ শাসনের নামে শোষণ করেছে।বিগত সরকার গুলো আমাদের কল্যাণে কাজ করেনি।তাই নেতা নয়, নীতির পরিবর্তন করতে হবে।হাজার মানুষ জীবন দিয়েছেন।অসংখ্য মানুষ আহত...

সুস্থ পিতাকে মানসিক রোগী বানিয়ে সম্পদ আত্মসাতের অপচেষ্টার অভিযোগ

সেপ্টেম্বর ০৫, ২০২৪

নিউজ ডেস্কঃ দিনাজপুর:- সুস্থ পিতাকে মানসিক রোগী বানিয়ে সম্পদ আত্মসাতের অপচেষ্টার অভিযোগ করেছেন হাজী আকবর আলী।বাড়ী থেকে বের করে দিয়েছে সন্তানেরা।কখনও এখানে আবার কখনও বা ঐখানে।বর্তমানে দিনাজপুর কাশিপুর এলাকায় বাসা ভাড়া নিয়ে অতি কষ্টে জীবন যাপন করছেন স্বামী-স্ত্রী দু’জনে।আর এই হৃদয় বিদারক ঘটনাটি ঘটেছে দিনাজপুর চিরিরবন্দর উপজেলার রামপুর গ্রামে।গত ১২ জুন ২০২৪ হজ্জে গিয়েছিলেন মো. আকবর আলী।হজ শেষে বাড়িতে ফেরার পর পরিবারের সদস্যদের আচরণ সুবিধাজনক নয় বুঝতে পারেন।বড় ছেলে আতাউর, তার দুই স্ত্রী মোছা. সামিনা ও মোছা. হালি, মেজো ছেলে মিজানুর রহমান, কন্যা সন্তান আরজিনা, নাতি সাব্বির হঠাৎ করে আক্রমণাত্মক আচরণ করে প্রকাশ করে যে, হাজী আকবর আলী নাকি পাগল। দিনাজপুর পৌর এলাকার ল্যাবএইড, গুলশান ক্লিনিক, রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতাল মানসিক ও স্নায়ুবিক বিশেষজ্ঞ ডা....