মঙ্গলবার ৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
জুলাই ০১, ২০২৪
নিউজ ডেস্কঃ
দিনাজপুর:- সান্তাল বিদ্রোহের নেতা সিধু-কানুর আত্মত্যাগ স্মরণ ও ১৬৯তম সান্তাল হুল বা সান্তাল বিদ্রোহ দিবস পালন করা হয়েছে।সিধু-কানু’র চেতনায় প্রতিষ্ঠিত হোক আদিবাসীদের অধিকার এই প্রতিপাদ্যেকে সামনে রেখে ৩০ জুন ২০২৪ রবিবার দিনব্যাপী দিনাজপুর সদর সুইহারি মির্জাপুর খ্রিষ্টান পাড়ায়, জীবন্ত নৌকা আদিবাসী সংগঠনের উদ্যোগে বিনা ম‚ল্যে গাছের চারা বিতরণসহ নানা আয়োজন করা হয়।এদিনেই সান্তাল-কৃষক-জনতা ব্রিটিশ শাসক ও তাদের এ দেশীয় দালাল, মহাজন, জমিদার শ্রেণির কবল থেকে মুক্তির আকাঙ্খায় বিদ্রোহ ঘোষণা করেছিলেন।সান্তাল বিদ্রোহের নেতা সিধু-কানু।দিবসটি স্মরণে জীবন্ত নৌকা আদিবাসী সংগঠনটি নানা কর্মস‚চি পালন করে এতে অংশ নেয় সংগঠনের কয়েক শতাধিক সদস্য এবং ক্ষুদ্র নৃগোষ্ঠী গ্রামের সাধারণ মানুষ।
কর্মস‚চির মধ্যে ছিল সংক্ষিপ্ত সমাবেশ, শোভাযাত্রা নিয়ে সিধু-কানুর...
জুন ১০, ২০২৪
নিউজ ডেস্কঃ
দিনাজপুর:- আন্তঃনগর ট্রেনের টিকিট কালোবাজারি করে, অনেকে বনে গেছে কোটিপতি, কিনে ফেলেছে বিশাল অট্টালিকা, কার্যকরী ব্যবস্থা গ্রহণের কোন লক্ষণ দেখা যায়নি স্টেশন প্রশাসনের, কালোবাজারিদের সাথে গোপন আঁতাতের অভিযোগও উঠেছে হর হামেশা।কালোবাজারি রোধে দায় সারা বক্তব্য দিয়েই এড়িয়ে যান কর্মকর্তারা।দিনাজপুর কোতোয়ালী থানা পুলিশ কর্তৃক ধৃত আব্দুল মনিরের ছেলে সালাম সরকার স্টেশন রোডে দ্বিতীয় তলা একটি বোডিং ক্রয় করেছে, বতর্মানে বিল্ডিংটি ভেঙ্গে নতুন করে নির্মাণ কাজ চলছে।যার বতর্মান বাজার মূল্য প্রায় কোটি টাকা, এলাকাবাসী সূত্রে জানা গেছে, আব্দুল মনির ও তার ছেলে সালাম সরকারের স¤পত্তি বলতে তেমন কিছু নেই, তাহলে এতো টাকার উৎস কি? প্রায় দেড় যুগ ধরে ট্রেনের টিকিট অধিক থেকে অধিক মূল্যে বিক্রি করেই অবৈধ উপার্জন দিয়ে স¤পদ গড়েছেন তারা, এমনটাই গুঞ্জন...
জুন ১০, ২০২৪
নিউজ ডেস্কঃ
দিনাজপুর:- দিনাজপুরের জেলা প্রশাসক শাকিল আহমেদ বলেছেন, ‘‘গাছ পরিবেশের ভারসাম্য রক্ষা করে এবং বিপদের সময় প্রকৃত বন্ধু হিসেবে উপকার করবে’’।‘‘সারাবিশ্বে আজ জলবায়ু পরিবর্তনের কারণে মরুকরণ শুরু হয়েছে’’।এ থেকে পরিত্রাণ পেতে হলে আমাদের প্রত্যেককে অন্তত দুটি করে গাছ প্রতি বছর লাগানো প্রয়োজন’’।(১০ জুন) সোমবার মিশন রোড (কেরী মেমোরিয়াল হাই স্কুল) মাঠ প্রাঙ্গণে বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলা দিনাজপুর জেলা শাখার আয়োজনে, বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে, শিশু-কিশোরদের মাঝে বনজ, ফলজ ও ঔষধি গাছের চারা বিতরণ করতে গিয়ে তিনি প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন।
(কেরী মেমোরিয়াল হাই স্কুলের) প্রধান শিক্ষক জেমস্ এন্ড থান্ডার এর সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখতে গিয়ে, বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও জেলা আওয়ামী লীগের দপ্তর...
জুন ০৮, ২০২৪
নিউজ ডেস্কঃ
দিনাজপুর:- দিনাজপুর কাহারোল উপজেলার চক বাজিতপুর মৌজার ২.একর ৪২ শতক জমির বোরো ধান কেটে নিলেন কাহারোল উপজেলার সহকারী কমিশনার (ভূমি)।গতকাল মঙ্গলবার সকাল ৯ টায় হারভেস্ট গাড়ির সাহায্যে ধানগুলি কাটা হয়।৪৭ বস্তা ধান ৬৪ হাজার টাকায় বিক্রয় করেছেন বলে অভিযোগ করেন, মৃত বজলুর রহমানের স্ত্রী গরিব অসহায় মোছা. সবেজা বেওয়া, তিনি দীর্ঘদিন ধরে জমিটি আবাদ করে আসছিলেন।সবেজা বেওয়া জানান, মহামান্য হাইকোর্টের আদেশকে অমান্য করে ধানগুলি কেটে নিয়েছেন, সহকারী কমিশনার (ভূমি), উপজেলা প্রশাসন।এ ব্যাপারে কাহারোল উপজেলার সহকারী কমিশনার (ভূমি) বোরহান উদ্দিন জানান, সবেজা বেওয়া দিনাজপুর যুগ্ম জেলা জজ দ্বিতীয় আদালত, মহামান্য হাইকোর্টসহ কোন জায়গায় মামলায় জিততে পারেননি এবং হাইকোর্ট থেকে ইনজাকশন জারি করাতেও পারেননি।পজিশন সরকারের, আইন ভঙ্গ করে ধান লাগানো হয়েছিল, তাই বোরো...
মে ২৯, ২০২৪
নিউজ ডেস্কঃ
দিনাজপুর:- দিনাজপুরে হায় হায় কোম্পানি নামে খ্যাত আজিজ কো-অপারেটিভ কমার্স এন্ড ফাইন্যান্স ব্যাংক লি. গ্রাহকদের হয়রানি করছে প্রতিনিয়ত।এখন একমাত্র পুঁজি হিসেবে বেছে নিয়েছে গ্রাহকদের জমাকৃত ফাঁকা চেকের পাতা।সেখানে ইচ্ছেমতো টাকার পরিমাণ বসিয়ে শত শত গ্রাহকদের নিকট কয়েক কোটি টাকা আদায়ের টার্গেট নিয়ে একের এর এক মিথ্যা মামলা করছে অত্র প্রতিষ্ঠানের ম্যানেজার মো. হোসেন আলী নিজেই।গ্রাহকেরা তাদের পাশ বইয়ে টাকা পরিশোধ করা স্বত্তেও চতুর ম্যানেজার পাশ বইয়ে টাকা আদায় হলেও তিনি এখন গ্রাহকদের জমাকৃত ফাঁকা চেকে ইচ্ছেমতো টাকা বসিয়ে একের পর এক মিথ্যা মামলা দিচ্ছেন গ্রাহকদের এই মর্মে গুরুতর অভিযোগ পাওয়া গেছে।ভুক্তভোগী কয়েকজন গ্রাহক দিনাজপুর শহরস্থ এলাকার (গুলশান মার্কেট) সংলগ্ন আজিজ কো-অপারেটিভ কমার্স এন্ড ফাইন্যান্স ব্যাংক লি. এর (দিনাজপুর শাখা) অফিসের...
মে ২৫, ২০২৪
নিউজ ডেস্কঃ
দিনাজপুর:- প্রধান বিচারপতি ওবায়দুল হাসান বলেছেন, স্মার্ট বাংলাদেশ গড়তে হলে জুডিসিয়ালি স্মার্ট হতে হবে।ন্যায়কুঞ্জ স্মার্ট জুডিসিয়ালের সামান্য একটি পদক্ষেপ।সকল মানুষের আইনি পদক্ষেপ নেওয়ার অধিকার আছে।সংবিধান জনগণকে সেই অধিকার দিয়েছে।প্রধান বিচারপতি থেকে শুরু করে সকল বিচারক ন্যায়বিচার প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছেন।শুক্রবার (২৪ মে) দুপুরে দিনাজপুর আদালতে আইনি সহায়তা পেতে আসা মানুষদের জন্য ‘ন্যায়কুঞ্জ’ উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন।তিনি বলেন, আমরা যে ন্যায়বিচার প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছি এই ন্যায়কুঞ্জ তারই একটি অংশ।দিনাজপুরবাসী যারা বিচারের জন্য আসেন, যাদের বিচারের জন্য আসতে হয়, বিচার প্রার্থী ও জামিনে থাকা আসামিরা সামান্য সময় হলেও বিশ্রাম নিতে পারবেন এখানে।
তিনি আরও বলেন, আজ যে ন্যায়কুঞ্জ উদ্বোধন হলো তা সাবেক প্রধান বিচারপতির প্রস্তাবে...
মে ২৫, ২০২৪
নিউজ ডেস্কঃ
দিনাজপুর:- আগামী ২৩/০৬/২০২৪ ধার্য তারিখের আগে মামলা তুলে না নিলে বাড়ী ঘরে আগুন দিয়ে পুড়িয়ে মারবে রাস্তা ঘাটে হত্যা করে লাশ গুম করে দিবে মর্মে হুমকি অব্যাহত রেখেছে রব্বানি ও আব্দুর রাজ্জাক অরফে (কালা রাজ্জাক)।দিনাজপুর কাহারোল উপজেলার ৬নং ইউপির ঈশ্বর গ্রাম এলাকার মৃত সাজ্জাদ আলির পুত্র মো. রব্বানি, মো. আব্দুর রাজ্জাক (কালা রাজ্জাক), মুটনি হাট বাজার সংলগ্ন ঈশানপুর হাই স্কুল মাঠ এলাকায় উভয় ব্যবসা করার নিমিত্তে (১৬ লক্ষ টাকা) ধার চাইলে, গত (৩০/০৭/২০১৩) তিনটি ১০০ টাকা মূল্যের নন জুডিশিয়াল স্ট্যাম্পে চুক্তিপত্র করেন, এবং পূর্ব সাদিপুর, ইটুয়া গ্রামের পিতা মৃত রুস্তম আলির পুত্র মো. আলাউদ্দিন, স্বাক্ষি গণের সম্মুখে ১৬ লক্ষ টাকা প্রদান করেন।পরবর্তীতে পাওনা টাকা চাইতে গেলে, প্রাণ নাশসহ বিভিন্ন প্রকার হুমকি প্রদান করেন ঋণ গ্রহিতারা।এ ব্যাপারে দিনাজপুর...
মে ২৫, ২০২৪
নিউজ ডেস্কঃ
দিনাজপুর:- দ্বিতীয় ধাপে অনুষ্ঠিত দিনাজপুরের চারটি উপজেলা পরিষদে নির্বাচন শান্তিপ‚র্ণভাবে সম্পন্ন হয়েছে।এই নির্বাচনে বিরল উপজেলায় মোস্তাফিজুর রহমান বাবু, বোচাগঞ্জ উপজেলায় মো. আফছার আলী, বীরগঞ্জ উপজেলায় মো.আবু হুসাইন বিপু এবং কাহারোল উপজেলায় একেএম ফারুক চেয়ারম্যান পদে জয়ী হয়েছেন।বিরল উপজেলা পরিষদ: দিনাজপুরের বিরল উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দিনাজপুর জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক একেএম মোস্তাফিজুর রহমান (আনারস) ৫৫ হাজার ৪২ ভোট পেয়ে আবারও চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।তার নিকটতম প্রতিদ্ব›দ্বী বিরল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রমাকান্ত রায় (মোটরসাইকেল) পেয়েছেন ৪১ হাজার ২৬২ ভোট।এছাড়াও জাতীয় পার্টির সুধীর চন্দ্র শীল (দোয়াত-কলম) পেয়েছেন ৪ হাজার ৫৮৩ ভোট এবং সাবেক ইউপি চেয়ারম্যান মো. ফারুক আযম (ঘোড়া) পেয়েছেন ৩৫২ ভোট।
এই...
মে ২১, ২০২৪
নিউজ ডেস্কঃ
দিনাজপুর:- সারাদেশে স্বাদে ও রসে এগিয়ে দিনাজপুরের লিচু।টুকটুকে লাল রং আর রসালো স্বাদের জন্য দিনাজপুরের লিচুর কদর সর্বত্র।এর মধ্যে বেদানা লিচুর চাহিদা সব থেকে বশি।মৌসুম এলেই এই লিচুর জন্য অপেক্ষায় থাকেন সবাই।জানা গেছে, ৭ থেকে ১০ দিন পরে বাজারে আসবে দিনাজপুরের লিচু।গাছে গাছে সবুজ পাতার ফাঁকে উঁকি দিচ্ছে লালচে গোলাপি ও সুবজ রঙের লিচু।তবে এখনও অতিরিক্ত তাপদাহে গাছেই লিচু নষ্ট হওয়ার আশঙ্কা করছে চাষিরা।কৃষি অফিসের পরামর্শে বাগানের গাছের গোড়ায় পানি ও লিচুর গাছে ছিটানো হচ্ছে কীটনাশক।লিচুর রাজ্য হিসেবে দিনাজপুরের আলাদা সুনাম রয়েছে।১৩টি উপজেলাতেই কম বেশি লিচুর আবাদ হয়।সবচেয়ে বেশি চাষ হয় সদর উপজেলার মাসিমপুর, উলিপুর, আউলিয়াপুর, মহব্বতপুর, বিরলের মাধববাটি, করলা, রবিপুর, রাজারামপুর, মহেশপুর, বট হাট এবং চিরিরবন্দর-খানসামা উপজেলায়।মূলত লিচু চাষের...
মে ১৪, ২০২৪
নিউজ ডেস্কঃ
দিনাজপুর:- দিনাজপুর সদরের ৬নং আউলিয়া পুরে অবস্থিত ঐতিহ্যবাহী চেরাডাঙ্গী স্কুল এন্ড কলেজের সাবেক অধ্যক্ষ, মিজানুর রহমান গত ২০ এপ্রিল মৃত্যুবরণ করেন।উক্ত প্রতিষ্ঠানে উপাধ্যক্ষ না থাকায় প্রতিষ্ঠানটি পরিচালনা সংকটের মধ্য পড়েছে।ইতিমধ্যে কোন বিজ্ঞপ্তি ছাড়াই এবং (এডহক) কমিটি নিজ ক্ষমতাবলে, নিয়ম ও নীতিমালা-কে বৃদ্ধা আঙুল দেখিয়ে, অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) পদে ৫ নং জুনিয়র শিক্ষক মো. জমশেদ আলী-কে নিয়োগ প্রদান করা হয়েছে।এই নিয়োগকে কেন্দ্র করে অত্র প্রতিষ্ঠানের শিক্ষক এবং কমিটির বিভিন্ন সদস্যদের মাঝে ক্ষোভ প্রকাশ করতে দেখা যায়।নিয়ম ও বিধি মোতাবেক না করে এই ধরনের নিয়োগ প্রদানকে স্বেচ্ছাচারিতা হিসেবে গণ্য করা হয়েছে বলে অন্যান্য শিক্ষক এবং কমিটির সাবেক সভাপতি এ্যাড: মোফাজ্জল হোসেন দুলাল সহ এলাকাবাসী জানান।
অধ্যক্ষ ভারপ্রাপ্ত পদে ৫ নং জুনিয়র শিক্ষক...