বুধবার ৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ২৩শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

মদনে অটো ও বাইক সড়ক দুর্ঘটনায় নিহত-১ আহত-১

এপ্রিল ২০, ২০২৪

নিউজ ডেস্কঃ নেত্রকোনা:- নেত্রকোনার মদনে (১৯ এপ্রিল) শুক্রবার দুপুরে উচিতপুর যাত্রী ছাউনি নামক স্থানে অটো ও বাইক সড়ক দুর্ঘটনায় ১ জন নিহত ও আহত হয়েছেন ১জন। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বগুড়া জেলা শেরপুর উপজেলার ধুপলাকালী গ্রামের মৃত লিয়াকত আলীর ছেলে ধান ব্যবসায়ী নাসির উদ্দিন (৩৫) ও নেত্রকোনা কেন্দুয়া উপজেলার কান্দিউরা ইউনিয়নের দিগলকোষা রাজিবপুর গ্রামের মৃত সোনা মিয়ার ছেলে ধান ব্যবসায়ী মোহাম্মদ আলী (৬২) বাইক নিয়ে শুক্রবার সকালে ধান কিনার উদ্দেশ্যে মদন উপজেলার গোবিন্দশ্রী গ্রামে গিয়েছিলেন।দুপুরে সেখান থেকে ফেরার পথে উচিতপুর যাত্রী চাউনি নামক স্থানের কাছাকাছি আসার সময় অটো ও বাইকে সংঘর্ষ হলে বাইকে থাকা দুইজন গুরুতর আহত হয়।আহতদের ফেলে রেখে অটো চালক অটো নিয়ে পালিয়ে যায়।পরে রাস্তার পাশে থাকা লোকজন আহতদের উদ্ধার করে মদন উপজেলা...

মদনে এডভোকেট রুহুল আমিনের বাড়িতে সন্ত্রাসীর হামলায়-আহত ৩

এপ্রিল ১৬, ২০২৪

নিউজ ডেস্কঃ নেত্রকোনা:- নেত্রকোনা মদন উপজেলার নায়েকপুর ইউনিয়নে পাঁচ আলমশ্রী গ্রামে গত শুক্রবার (১২এপ্রিল) দুপুরে এডভোকেট রুহুল আমিন এর বাড়িতে সন্ত্রাসীরা হামলা চালালে ঘটনাস্থলে গুরুতর আহত হয়েছেন অ্যাডভোকেট রুহুল আমিন ও তার বড় ভাই সোহেল (৪০) আবু তাহেরের ছেলে টিটু মিয়া।প্রতিবেশীর লোকজন আহতদের উদ্ধার করে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাদের অবস্থা অবনতি থাকায় উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।স্থানীয় সূত্রে জানা যায়,ঘটনার ৩-৪দিন পূর্বে জমি সংক্রান্ত বিষয় নিয়ে এডভোকেট রহুল আমিন এর বড় ভাই নায়েকপুর ইউনিয়নের বর্তমান ইউপি সদস্য মাইনুল ইসলাম জুয়েলের সাথে একই এলাকার মিন্টু (৩০) ও বিবেক (৪৮) মিয়ার সাথে কথার কাটাকাটি হয়েছিল। এরই জের ধরে গত শুক্রবার দুপুরে পাছআলমশ্রী গ্রামের...

মদন উপজেলাবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন ইউএনও শাহ আলম মিয়া।

এপ্রিল ০৭, ২০২৪

নিউজ ডেস্কঃ নেত্রকোনা:- নেত্রকোনা মদন উপজেলা বাসীকে পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহ আলম মিয়া।রবিবার (৭এপ্রিল) বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা এক শুভেচ্ছা বার্তায় বলেন,দীর্ঘ একমাস সিয়াম সাধনায় আমরা যে সংযমের শিক্ষা লাভ করেছি তা যেন সবার ব্যক্তি ও সমাজ জীবনের প্রতিফলন ঘটে।মাহে রমজানের আত্মশুদ্ধির মহান দীক্ষার মধ্যদিয়ে আসে পবিত্র ঈদুল ফিতরের আনন্দঘন মুহূর্ত।এই মুহূর্ত মুসলমানদের নিবিড় ভ্রাতৃত্ববোধ উদ্বুদ্ধ করে।ইসলামের শ্বাসত শিক্ষায় ধনী-গরীব সবাই ভেদাভেদ ভুলে দেশকে আরও এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করছি।নির্বাহী কর্মকর্তা আরোও শুভেচ্ছা জানিয়ে বলেন সাধারণ জনগণ,জনপ্রতিনিধি,রাজনৈতিক ব্যক্তিবর্গ, মুক্তিযোদ্ধাগণ,প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিসহ সকলকে মদন উপজেলা প্রশাসনের...

মদনে নাব্যতা হারিয়ে নদী এখন চাষের জমি।

মার্চ ৩০, ২০২৪

নিউজ ডেস্কঃ নেত্রকোনা:- নদী মাতৃক আমাদের এই বাংলাদেশ গ্রাম গঞ্জের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অসংখ্য নদ-নদী ও খাল বিল।বর্ষার মৌসুমে পাহাড়ি ঢলের সঙ্গে আসা পলি ও বালি মাটি জমে ভরাটের কারণে দখল দূষণ ও নাব্যতা হারিয়ে অস্তিত্ব সংকটে রয়েছে এসব নদী।বর্তমানে খননের অভাবে মরা খালে পরিণত হয়ে মানচিত্র থেকে মুছে যাওয়া অবস্থায় রয়েছে এসব নদী।নেত্রকোনা মদন উপজেলায় প্রায় ১৪ টি নদী রয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য মগড়া নদী থেকে বর্নী নদী ফতেপুর ইউনিয়ন ফতেপুর গ্রামের পিছন দিয়ে প্রবাহিত হয়ে তিয়শ্রী ইউনিয়ন তিয়শ্রী বাজার হয়ে নায়েকপুর ইউনিয়নের চন্দ্রতলা গ্রামের পিছন দিয়ে বাসুঁঁরী বাজারের সামনে দিয়ে প্রায়-২০ কিলোমিটার নদী প্রবাহিত হয়ে পাশের উপজেলা কেন্দুয়া কৈজানি নদীর সঙ্গে মিলিত হয়েছে। এ ছাড়াও এ উপজেলায় ঘন্টাপতি ও ধলাই নদী...

মদনে জাতীয় স্থানীয় সরকার দিবস উদযাপিত।

ফেব্রুয়ারি ২৮, ২০২৪

নিউজ ডেস্কঃ নেত্রকোনা:- স্মার্ট হবে স্থানীয় সরকার নিশ্চিত করবে সেবার অধিকার এই স্লোগানকে সামনে রেখে নেত্রকোনা মদন উপজেলায় মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারী) সকাল ১০ ঘটিকায় জাতীয় স্থানীয় সরকার দিবস ২০২৪ উদযাপিত হয়েছে।এ উপলক্ষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহ আলম মিঁয়ার সভাপতিত্বে উপজেলা পাবলিক হল রুমে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ হাবিবুর রহমান, উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুল কুদ্দুস উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের সাবেক কমান্ডার বীরমুক্তিযোদ্ধা মোঃ হেলাল উদ্দিন তালুকদার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মোহাম্মদ নুরুল হুদা খান উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ হাবিবুর রহমান। এছাড়া আরোও উপস্থিত ছিলেন, চানগাঁও...

মদনে জাতীয় পরিসংখ্যান দিবস পালিত।

ফেব্রুয়ারি ২৮, ২০২৪

নিউজ ডেস্কঃ নেত্রকোনা:- স্মার্ট পরিসংখ্যান উন্নয়নের সোপান, এই স্লোগানে নেত্রকোনা মদনে জাতীয় পরিসংখ্যান দিবস পালিত হয়েছে।দিবসটি পালন উপলক্ষে আজ (২৭শে ফেব্রুয়ারি) মঙ্গলবার উপজেলা প্রশাসন ও উপজেলা পরিসংখ্যান কার্যালয়ের আয়োজনে রেলি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।রেলি শেষে উপজেলা পাবলিক হলরুমে উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহ আলম মিয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ হাবিবুর রহমান, চানগাও ইউপি চেয়ারম্যান মোঃ নুরুল আলম তালুকদার নায়েকপুর ইউপি (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান মোঃ হাদিস মিয়া উপজেলা পরিসংখ্যান তদন্তকারী কর্মকর্তা নন্দন কুমার বিশ্বাস।সময় বক্তারা বলেন, সঠিক ও নির্ভরযোগ্য পরিসংখ্যান উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।টেকসই উন্নয়নের সঠিক তথ্য সমন্বিত পরিসংখ্যান...

মদনে কুঠুরীকোণা মডেল প্রকল্পের খামারিদের মাঝে আইডি কার্ড বিতরণ।

ফেব্রুয়ারি ২২, ২০২৪

নিউজ ডেস্কঃ নেত্রকোণা:- নেত্রকোণা মদন উপজেলার তিয়শ্রী ইউনিয়ন কুঠুরীকোণা গ্রামে তুষ ও হারিকেন পদ্ধতিতে হাঁসের বাচ্চা ফুটানো খামারিদের জীবন মান উন্নয়ন ও সফল উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে মদন উপজেলা প্রশাসন কর্তৃক পরিচালিত কুঠুরীকোণা মডেল  খামারিদের মাঝে আইডি কার্ড বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহ আলম মিয়া।এ সময় উপস্থিত ছিলেন খালিয়াজুরী সার্কেল মোঃ রবিউল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আব্দুল আহাদ উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংকের মদন শাখা ব্যবস্থাপক মোঃ হুমায়ুন কবির উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ হেলাল উদ্দিন তালুকদার, শ্রেষ্ঠ উদ্যোক্ত ইয়াছিন মিয়া। এ ছাড়া ও উপস্থিত ছিলেন, কুঠুরীকোনা মডেল এর দল ভিত্তিক সভাপতি গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক আইনুল হক,কামরুল ইসলাম, মেহেদী হাসান, সালাম,জাকির হোসেন,আংগুর...

মদনে বিদ্যুতের খুঁঠি বহন করা হ্যান্ডট্রলির চাপায় কলেজ ছাত্রী নিহত।

ফেব্রুয়ারি ১৮, ২০২৪

নিউজ ডেস্কঃ নেত্রকোনা:- নেত্রকোনা মদন উপজেলার গোবিন্দশ্রী ইউনিয়নে গোবিন্দশ্রী সুজন বাজার সংলগ্ন এলাকায় পল্লী বিদ্যুতের খুঁটি বহন করা হ্যান্ডট্রলির আঘাতে লাকি আক্তার নামে এক কলেজ ছাত্রী নিহত হয়েছে।১৮ ফেব্রুয়ারি রবিবার সকাল ৯ ঘটিকার সময় মদন খালিয়াজুরি সড়কে গোবিন্দশ্রী সুজন বাজার সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।নিহত লাকি আক্তার গোবিন্দশ্রী ইউনিয়ন বারগরিয়া গ্রামের আব্দুল হাই তালুকদারের মেয়ে।ছাত্রটি মদন সরকারি হাজী আব্দুল আজিজ খান ডিগ্রী কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্রী ছিল।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,চলমান নির্বাচনী পরীক্ষায় অংশ নিতে সকালে বাড়ি থেকে কলেজে আসার জন্য সুজন বাজারে রাস্তার পাশে সহ পার্টিদের জন্য অপেক্ষা করছিল।তখনই পল্লী বিদ্যুতের কুঠি বহন করা হ্যান ট্রলিটি বেপরোয়া গতিতে এসে এই ছাত্রীকে চাপা দিলে ঘটনাস্থলেই মারা যায়।পড়ে...

মদনে আওয়ামীলীগের নেতাকর্মীদের সাথে সাজ্জাদুল হাসান এমপির মতবিনিময় সভা অনুষ্ঠিত।

ফেব্রুয়ারি ১৮, ২০২৪

নিউজ ডেস্কঃ নেত্রকোণা:- নেত্রকোণা মদন উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।১৭ ফেব্রুয়ারি শনিবার বিকালে উপজেলা পাবলিক হল প্রাঙ্গনে পিঠা উৎসব ও বসন্ত বরণ উৎসবের আয়োজন করে উপজেলা প্রশাসন।এতে উপজেলা বিভিন্ন এনজিও সরকারি বেসরকারি প্রতিষ্ঠান অংশগ্রহণ করেন।পরে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারের শুভ উদ্বোধন করেন।উপজেলা মুক্ত মঞ্চে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল কদ্দুস পরিচালনা ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল হান্নান তালুকদার শামীম।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নেত্রকোণা -৪ আসনের সংসদ সদস্য সাজ্জাদুল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নেত্রকোনা জেলা আওয়ামী লীগের...

মদনে সোনামিয়া অজুফা এতিমখানা মাদ্রাসার শুভ উদ্বোধন।

ফেব্রুয়ারি ১৭, ২০২৪

নিউজ ডেস্কঃ নেত্রকোণা:- ১৭ ফেব্রুয়ারি শনিবার সকাল ১১ ঘটিকার সময় নেত্রকোণা মদন উপজেলার চানগাঁও ইউনিয়নের চানগাঁও চকপাড়া ঠাকুর বাড়িতে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আব্দুল আহাদ এর প্রতিষ্ঠিত সোনামিয়া অজুফা এতিমখানা হাফিজিয়া মাদ্রাসাটি শুভ উদ্বোধন ও একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় সভাপতিত্ব করেন গ্রামীন কল্যাণ ও গ্রামীণ ব্যাংকের উপদেষ্টা মোঃ আব্দুল জাহেদ ও অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন মদন প্রেস ক্লাবের সাবেক সভাপতি মোঃ জাকির হোসেন উজ্জ্বল।এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মদন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ হাবিবুর রহমান।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহ আলম মিয়া। এ ছাড়া আরোও উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুফতী মোঃ আনোয়ার হোসাইন,আলহাজ্ব মোজাফর...