বুধবার ৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ২৩শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

নেত্রকোনায় এরশাদের পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা অনুষ্ঠিত।

জুলাই ১৫, ২০২৪

নিউজ ডেস্কঃ নেত্রকোনা:- নেত্রকোনা জেলা জাতীয় পার্টির উদ্যোগে ১৪ ই জুলাই পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে পার্টির দলীয় কার্যালয়ে জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সবেক রাষ্ট্রপতি মরহুম আলহাজ্ব হুসাইন মুহাম্মদ এরশাদের পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।জেলা জাতীয় পার্টির সভাপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য এডভোকেট লিয়াকত আলী খান এর সভাপতি্ত্বে ও জেলা জাতীয় পার্টির বিপ্লবী সাধারণ সম্পাদক নেত্রকোনা পৌরসভার বারবার নির্বাচিত কাউন্সিলর মোঃ মান্নান খান আরজু সঞ্চালনায় বক্তব্য রাখেন, জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য মোঃ আনোয়ার হোসেন খান শান্ত কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোঃ আবুল কাশেম, নেত্রকোনা জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ...

মদন উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের বরণ।

জুলাই ০১, ২০২৪

নিউজ ডেস্কঃ নেত্রকোনা:- ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে মদন উপজেলা পরিষদের নির্বাচিত চেয়ারম্যান ইফতেখারুল আলম খান চৌধুরী আজাদ,ভাইস চেয়ারম্যান এম,এ সোহাগ ও মহিলা ভাইস চেয়ারম্যান ঈভা আক্তার ইতিকে বরণ করা হয়েছে।এছাড়া উপজেলা পরিষদের সদ্য সাবেক চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মোঃ হাবিবুর রহমান উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুফতি আনোয়ার হোসাইন ও মহিলা ভাইস চেয়ারম্যান কল্পনা আক্তারকে বিদায় দেওয়া হয়েছে।রবিবার (৩০জুন) বিকাল ২ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহ আলম মিয়ার সভাপতিত্বে উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ হাবিবুর রহমান এর সঞ্চালনায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে বরণ ও বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।এর সময় উপজেলা প্রশাসনের পক্ষ হতে নবনির্বাচিত ও বিদায় উপজেলা পরিষদ চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদেরকে ফুলের শুভেচ্ছা...

নিজ উপজেলা মদনের সর্বস্তরের মানুষের শ্রদ্ধায় শফি আহমেদের শেষ বিদায়।

জুন ০৬, ২০২৪

নিউজ ডেস্কঃ নেত্রকোনা:- ৯০ এর স্বৈরাচার বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সংগঠক,জাসদ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শফি আহমেদকে বুধবার সকাল ১০ ঘটিকার সময়  মদন উপজেলার পাবলিক হল মাঠে সর্বস্তরের মানুষের ফুলের শ্রদ্ধা ও ভালোবাসায় শেষ বিদায় জানানো হয়েছে।শুরুতেই ফুলের শ্রদ্ধা নিবেদন করেন ক্ষমতাশীল আওয়ামী লীগ,ছাত্রলীগ,আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ,জনপ্রতিনিধিসহ বিভিন্ন সামাজিক সংগঠন তার প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করছে।এ সময় শফি আহমেদের প্রতি শ্রদ্ধা জানিয়ে স্মৃতিচারণ করেন মদন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল কুদ্দুস,সাধারণ সম্পাদক আব্দুল হান্নান তালুকদার শামীম,মদন উপজেলা পরিষদ নবনির্বাচিত চেয়ারম্যান ইফতেখারুল আলম খান চৌধুরী,সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ হাবিবুর রহমান,মদন পৌর মেয়র মোঃ সাইফুল...

মদন উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ।

মে ১৪, ২০২৪

নিউজ ডেস্কঃ নেত্রকোনা:- উপজেলা পরিষদের ৩য় ধাপের নির্বাচন আগামী ২৯শে মে অনুষ্ঠিত হবে।এতে উপজেলা পরিষদ নির্বাচনে ৬ জন চেয়ারম্যান,চারজন ভাইস চেয়ারম্যান ও চারজন মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।আজ সোমবার বেলা ১১ টার দিকে জেলা নির্বাচন অফিস সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেন ময়মনসিংহ আঞ্চলিক কর্মকর্তা ও জেলা রিটার্নিং (ভারপ্রাপ্ত) কর্মকর্তা মোঃ আব্দুর রহিম।নির্বাচনের চেয়ারম্যান পদে বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান,মদন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ হাবিবুর রহমান (কাপ পিরিচ) মদন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল কুদ্দুস (আনারস), উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ হেলাল উদ্দিন তালুকদার (মোটর সাইকেল) উপজেলা...

“উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ” বিষয়ে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অর্ধ-দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

মে ০৯, ২০২৪

নিউজ ডেস্কঃ নেত্রকোণা:-নেত্রকোণার মদনে "উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ” বিষয়ে অর্ধ-দিনব্যাপী এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (৭ মে) মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কনফারেন্স রুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।স্বাস্থ্য অধিদপ্তর (এনসিডিসি) ও ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ এর যৌথ অংশীদারিত্বে বাস্তবায়িত “বাংলাদেশ উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ কর্মসূচি”র উদ্যোগে আয়োজিত কর্মশালায় অংশ নেন কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) ও কমিউনিটি ক্লিনিক ব্যবস্থাপনা পরিষদের সভাপতিগণ।কর্মশালায় উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে কমিউনিটি ক্লিনিক সমূহের কিভাবে আরো কার্যকর ভূমিকা রাখতে পারে সে ব্যাপারে বিস্তর আলোচনা করা হয়।এতে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নূরুল হুদা খান। কর্মশালায় আলোচক ছিলেন “বাংলাদেশ উচ্চ রক্তচাপ...

মদনে আটক সেই ভুয়া ডাক্তারের বিরুদ্ধে মামলা

মে ০৭, ২০২৪

নিউজ ডেস্কঃ নেত্রকোণা:- নেত্রকোণার মদনে জনতার হাতে আটক হওয়া সেই ভুয়া ডাক্তার শংকর দাসের বিরুদ্ধে মামলা করা হয়েছে।ডাক্তার সাধন কুমার মন্ডলের লিখিত অভিযোগের প্রেক্ষিতে রোববার সকালে মদন থানায় মামলা রুজু করা হয়।মদন থানার ওসি উজ্জ্বল কান্তি সরকার মামলার বিষয়টি নিশ্চিত করেন।এর আগে শনিবার সকালে অভিযুক্ত শংকর দাসকে আটক করে পুলিশে সোপর্দ করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহ আলম মিয়া।অভিযুক্ত শংকর দাস টাঙ্গাইল জেলার ধনবাড়ি উপজেলার কয়ড়া গ্রামের সুরেশ চন্দ্র রবি দত্তের ছেলে।প্রকৃত ডাক্তার সাধন কুমার মন্ডল সাতক্ষিরা জেলার আশাশুনি উপজেলার কান্দুরিয়া গ্রামের বাসিন্দা।তিনি বর্তমানে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে সার্জারি সিপিএস ফাইনাল পর্বের ট্রেইনী চিকিৎসক হিসেবে কর্মরত আছেন। মামলা সূত্রে জানা গেছে,ডাক্তার সাধন কুমার মন্ডলের বিএমডিসির...

নেত্রকোনায় আশ্রয়ন প্রকল্পের পরিবারের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ।

এপ্রিল ২৭, ২০২৪

নিউজ ডেস্কঃ নেত্রকোনা:- নেত্রকোনা মদনে আশ্রয়ন প্রকল্পের বাসিন্দাদের আয় বর্ধক কাজে সংযুক্তকরণের লক্ষ্যে হাঁসের বাচ্চা বিতরণ করা হয়েছে।(২৬ এপ্রিল) শুক্রবার সকালে নেত্রকোনা মদন উপজেলা প্রশাসনের উদ্যোগে মদন দক্ষিণপাড়া আদর্শগ্রামের বিভিন্ন আশ্রয়ন প্রকল্পের ১০০টি পরিবারের মাঝে বিনামূল্যে ৩০টি করে হাঁসের বাচ্চা বিতরণ করা হয়।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট শাহেদ পারভেজ।এ সময় উপস্থিত ছিলেন, মদন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ্ আলম মিয়া, উপজেলা সহকারি কমিশনার ভূমি এটি এম আরিফ, উপজেলা কৃষি কর্মকর্তা হাবীবুর রহমান উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল হান্নান তালুকদার শামীম মদন থানা ওসি(তদন্ত) মোঃ জাহাঙ্গীর আলম খান, উপজেলা প্রাণী সম্পাদ কর্মকর্তা অমিত শাহ, ইউপি চেয়ারম্যান মোঃ খায়রুল ইসলাম...

মদনে বাম্পার ফলনে খুশি কৃষক ২৯৮৩১পরিবার।

এপ্রিল ২৪, ২০২৪

নিউজ ডেস্কঃ নেত্রকোনা:- নেত্রকোনা মদন উপজেলার নিম্নাঞ্জলে পুরোদমে বোরো ধান কাটা শুরু হয়েছে।বাম্পার ফলনে হাসি ফুটেছে ২৯৮৩১কৃষক পরিবারে।চাষিরা বলছেন, এবারই প্রত্যাশার চেয়ে বেশি ধান গোলায় তুলবেন।হাওর জুড়েই উৎসবের আমেজ।ধান কাটা মারায়ে সিদ্ধ দেওয়া আর শুকানোর কাজে ব্যস্ত কিষাণ কিষাণী।ভালো ফলন আবহাওয়া অনুকূলে থাকার পাশাপাশি ন্যায্য মূল্য পাচ্ছেন কৃষকরা।উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, ২০হাজার ৯শত ষাট হেক্টর বোরো আবাদ করা হয়েছে।উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয় প্রায় ১লক্ষ ১৯হাজার মেট্রিক টন ধান।টাকার হিসেবে প্রতি টন ধানের বাজার মূল্য ধরা হয়েছে ৩০ হাজার টাকা।সেই হিসাবে মোট মূল্য ৩৫ কোটি ৭০ লক্ষ টাকা।মদন উপজেলার গোবিন্দশ্রী গ্রামের কৃষক মো লাহুত মিয়া ধানের বাম্পার ফলনে ভীষণ খুশি।তিনি জানান, এ বছর ৪০ কাঠা জমিতে ব্রি-৮৮ ও ব্রি-১০৮ জাতের আবাদ...

মদনে বোরো ধান কর্তন উৎসবে জেলা প্রশাসক শাহেদ পারভেজ।

এপ্রিল ২১, ২০২৪

নিউজ ডেস্কঃ নেত্রকোনা:- কৃষি সমৃদ্ধি,এই স্লোগানকে সামনে রেখে পুনা মদনে দান কর্তন উৎসব ও মাঠ দিবস উদযাপন উপলক্ষে গত (১৮এপ্রিল) বিকাল বেলায় উপজেলার গোবিন্দশ্রী ইউনিয়নের চাইরা হাওরে ধান কর্তন উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট শাহেদ পারভেজ।মদন উপজেলা কৃষি অধিদপ্তরের আয়োজনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনা জেলা খামারবাড়ি উপ-পরিচালক কৃষিবিদ মোঃ নুরুজ্জামান।গোবিন্দশ্রী ইউনিয়ন পরিষদ সংলগ্ন মাঠে কৃষকদের নিয়ে একটি মত বিনিময়ে সভা অনুষ্ঠিত হয়।উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহ আলম মিয়া ও অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ হাবিবুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার ভূমি এটি এম আরিফ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুফতি...

মদনে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী মেলা অনুষ্ঠিত।

এপ্রিল ২০, ২০২৪

নিউজ ডেস্কঃ নেত্রকোনা:- নেত্রকোনা মদন উপজেলায় (১৮ এপ্রিল) বৃহস্পতিবার সকালে উপজেলা মুক্তমঞ্চ মাঠে প্রাণিসম্পদ প্রদর্শনী মেলা অনুষ্ঠিত হয়েছে।এ মেলায় প্রাণী নিয়ে আসা কামারীদের বিভিন্ন স্টল ঘুরে দেখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহ আলম মিয়া,উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মঃ হাবিবুর রহমান উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুফতি আনোয়ার হোসাইন উপজেলা সহকারী কমিশনার ভূমি এটি এম আরিফ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা তারিন ইকবাল প্রমুখ।এসব প্রদর্শনীতে উপজেলা থেকে উন্নত জাতের গবাদি পশু যেমন, গাভী বাছুর, ষাঁড়, ছাগল, ভেড়াঁ, মুরগি, হাঁসের বাচ্চা, কবুতর, সৌখিন পাখি এবং পোষা প্রাণী স্থান পায়।অনুষ্ঠান শেষে কামারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।উক্ত অনুষ্ঠানটি বাস্তবায়ন করেছেন উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ভেটেরিনারি হাসপাতাল ও সহযোগিতায়...