সোমবার ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
জুলাই ০৮, ২০২৩
নিউজ ডেস্কঃ
নেত্রকোনা:- নেত্রকোনা মদন উপজেলার নায়েকপুর ইউনিয়নে নায়েকপুর (পশ্চিম পাড়া) গ্রামে গত ৩ জুলাই সোমবার সকালে ফুটবল খেলাকে কেন্দ্র করে গ্রাম বাসীর দুই পক্ষের সংঘর্ষে দিলীপ খান (৫৫) নামে এক কৃষক নিহত হওয়ার ঘটনায় গত কাল বুধবার রাতে নিহতের স্ত্রী রিনা আক্তার বাদী হয়ে ৪০ জন ও অজ্ঞাত আরোও ১০-১৫ জনকে আসামি করে মদন থানায় একটি হত্যা মামলা দায়ের করা করছেন।মামলার মূল আসামি মৃত রহিম মিয়ার ছেলে সোহাগ (৩৯) সহ ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।গ্রেপ্তারকৃতরা হলেন সিরাজুল ইসলাম (৬০) ও তার ছেলে বাবু (২০)।স্থানীয় ও এলাকার সূত্রে জানা যায়, গত ১ লা জুলাই শনিবার বিকালে ফুটবল খেলার সময় আলীমুদ্দিন (৫০) এর ছেলে হাসান (১৪) ও একই এলাকার মুনসুরের ছেলে মুস্তাকিম (১৪) তাদের দুই জনের মধ্যে কথার কাটাকাটি হয়েছিল।
এরই পরিপ্রেক্ষিতে দুইদিন পর সোমবার সকালে স্থানীয় বিচারকগন...
জুলাই ০৬, ২০২৩
নিউজ ডেস্কঃ
নেত্রকোণা:- নেত্রকোণার পূর্বধলায় কংস নদীর মুচার বাড়ী ফেরীঘাটে নৌকা ডুবির ঘটনায় ১৫ ঘন্টা পর ঘটনাস্থল থেকে আড়াই কিলোমিটার দুরবর্তী ডেউটুকুন ফেরীঘাটের জেলেদের জাল থেকে নিখোঁজ ৩ জনের মধ্যে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।উদ্ধারকৃত মাহাবুব (১২) সে ডেওটুকুন গ্রামের রেনু মিয়া পুত্র।মাহাবুব এর মরদেহ উদ্ধার করতে পারলেও এখন পর্যন্ত ২ জন নিখোঁজ রয়েছে।নিখোঁজ অপর দুইজনের পরিচয় পাওয়া গেছে, তারা হচ্ছে ডেওটুকুন গ্রামের মৃত আবু সিদ্দিকের পুত্র স্বপন মিয়া (২৫) ও আগমারকেন্ডা গ্রামের সাহেদ উদ্দিনের পুত্র সোহেল (২১)।(৫ জুলাই) বুধবার বিকেল সাড়ে পাঁচটায় জামধলা বাজার সংলগ্ন মুচার বাড়ী ফেরীঘাটে নৌকা দিয়ে কংস নদী পারাপারের সময় নদীর তীব্র স্রোতে নৌকা ডুবে নিখোঁজের ঘটনা ঘটে।
বাকীরা সাঁতরিয়ে তীরে উঠতে পারলেও নৌকার অন্য দুইজন আরোহীরা এখন পর্যন্ত...
জুলাই ০৩, ২০২৩
নিউজ ডেস্কঃ
নেত্রকোনা:- নেত্রকোনা মদন উপজেলার নায়েকপুর ইউনিয়নে নায়েকপুর (পশ্চিম পাড়া) গ্রামে (৩ জুলাই) সোমবার সকালে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে দিলীপ খান (৫৫) নামে এক কৃষক নিহত হয়েছে।স্থানীয় ও এলাকার সূত্রে জানা যায়, গত ১ লা জুলাই শনিবার বিকালে ফুটবল খেলার সময় আলীমুদ্দিন (৫০) এর ছেলে হাসান(১৪) ও একই এলাকার মুনসুরের ছেলে মুস্তাকিম(১৪) তাদের দুই জনের মধ্যে কথার কাটাকাটি হয়েছিল।এরই প্রেক্ষিতে ৩ জুলাই সোমবার সকালে স্থানীয় মাতাবরা বিষয়টি সমাধানের করে দিলেও মুনসুরের লোকজন তা না মেনে উত্তেজিত হয়ে আলিমুদ্দিন এর লোকজনের উপর দেশিও অশ্রে সজ্জিত হয়ে অতর্কিত হামলা চালালে দুই পক্ষের সংঘর্ষ বাধে।এতে দিলীপ খান (৫৫) সাইদুল খান (৬০) ও রুবি আক্তার (১৮) নামে ৩ জন গুরুতর আহত হয়।
আহতদের প্রতিবেশী লোকজন উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ...
জুলাই ০৩, ২০২৩
নিউজ ডেস্কঃ নেত্রকোণা:- বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে তুষার (১৮) নামক এক কিশোরের মৃত্যু হয়েছে।রবিবার (২ জুলাই) বিকাল সাড়ে ৫টার দিকে নেত্রকোণা জেলার কেন্দুয়া উপজেলার মাসকা ইউনিয়নের পিজাহাতি গ্রামের সামনের বিলে ঘটনাটি ঘটে।স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, পিজাহাতি দক্ষিণ পাড়া এলাকার জসিম উদ্দিনের পুত্র তুষার রবিবার বিকাল ৫ টার দিকে বৃষ্টির মধ্যে বাড়ীর সামনের বিলে মাছ ধরতে যায়। সাড়ে ৫টার দিকে হটাৎ একটি বজ্রপাত তার উপর পড়লে সে ঘটনাস্থলেই মারা যায়।এ ব্যাপারে কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ মোঃ আলী হোসেনের সাথে যোগাযোগ করলে তিনি বজ্রপাতে এক কিশোরের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। IPCS News : Dhaka : গোলাম কিবরিয়া সোহেল : নেত্রকোণা। ...জুলাই ০৩, ২০২৩
নিউজ ডেস্কঃ
নেত্রকোণা:- পারিবারিক কলহের জের ধরে স্ত্রী সেলিনা আক্তারকে (৩২) কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করেছে পাষন্ড স্বামী ফকু মিয়া (৪০)।ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে নেত্রকোণা সদর উপজেলার চল্লিশা ইউনিয়নের রামকৃষ্ণপুর পাঁচাশিপাড়া গ্রামে।এ ঘটনায় নিহতের ভাই আল আমীন বাদী হয়ে শনিবার নেত্রকোণা মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, রামকৃষ্ণপুর পাঁচাশিপাড়া গ্রামের স্বামী ফকু মিয়ার সাথে দীর্ঘদিন ধরে স্ত্রী তিন সন্তানের জননী সেলিনা আক্তারের পারিবারিক কলহ চলে আসছিল।এ নিয়ে তাদের মধ্যে প্রায়শই ঝগড়া হতো।শুক্রবার রাতে স্বামী ও স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি শুরু হয়।এক পর্যায়ে ফকু মিয়া ঘরে থাকা কুড়াল দিয়ে স্ত্রী সেলিনাকে এলোপাথারী কুপিয়ে জখম করে।এতে সেলিনা আক্তার ঘটনাস্থলেই মারা যান।
খবর...
জুন ২৬, ২০২৩
নিউজ ডেস্কঃ নেত্রকোনা:- নেত্রকোনা মদন উপজেলায় (২৪ জুন) শনিবার সকাল ১১ ঘটিকায় সিটি ব্যাংকের সহায়তায় ও টিএমএসএস এর পরিচালনায় উপজেলার প্রান্তিক কৃষকদের নিয়ে উপজেলা কৃষি অফিস হল রুমে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।উক্ত সভায় সভাপতিত্ব করেন হীম ডমিন ওপি- ১২ আহসান হাবীব,সঞ্চালনায় ছিলেন জেড এইচ মাহবুবুল আলম নেত্রকোনা জোন।এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহ আলম মিয়া।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ হাবিবুর রহমান, মদন থানা অফিসার ইনচার্জ মোঃ তাওহীদুর রহমান, টি এম এস এর সিনিয়র জোনাল ম্যানেজার মোঃ জিন্নাতুন ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ শওকত জামিল, টিএমএসএস এর উপজেলা ব্রাঞ্চ ম্যানেজার মোহাম্মদ নজরুল ইসলাম মদন পৌরসভার ওয়ার্ড কাউন্সিলর মোঃ ঈশা খাঁ ও গণমাধ্যম কর্মী গন।আলোচনা...জুন ২৬, ২০২৩
নিউজ ডেস্কঃ
নেত্রকোনা:- নেত্রকোনা জেলার মদন উপজেলায় জামালপুরের বকশীগঞ্জের ৭১ টিভি সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যার প্রতিবাদে মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে।শনিবার (২৪ শে জুন) সকাল ১১ ঘটিকায় উপজেলা প্রেসক্লাবের সামনে এ মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।মানব বন্ধনে উপস্থিত ছিলেন মদন উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আল মাহবোব আলম, সাধারণ সম্পাদক পরিতোষ দাস, সাবেক সভাপতি আল-আমিন তালুকদার, এসএ টিভি সাংবাদিক দেবল চন্দ্র দাস উপজেলা সাবেক প্রেস ক্লাবের সভাপতি জাকির হোসেন উজ্জ্বল ,সাংবাদিক শহীদুল ইসলাম শফিক সাংবাদিক নূরুল হক রুনু সাংবাদিক মোশাররফ হোসেন বাবুল সাংবাদিক আলী আকগর পনির, সাংবাদিক সাংবাদিক সুদর্শন আচার্য, সাংবাদিক কামাল হোসেন মন্ডল সাংবাদিক নিজাম তালুকদার, সাংবাদিক আব্দুল আওয়াল, সাংবাদিক ইমরান সহ আরো অনেকেই।
এ সময় বক্তারা গোলাম রব্বানী নাজিম হত্যার...
জুন ২৬, ২০২৩
নিউজ ডেস্কঃ
নেত্রকোনা:- নেত্রকোনা মদন উপজেলা (২৩ শে জুন) শুক্রবার বিকাল ৪ ঘটিকার সময় নায়েকপুর ইউনিয়নে বড়াটি মোয়াটি আকাশ্রী হাজী ওয়াহেদ আলী এতিমখানা দারুল উলুম হাফিজিয়া মাদ্রাসায় ছাত্রদের নিয়ে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মদন উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহ আলম মিয়া।উক্ত সভায় সভাপতিত্ব করেন অত্র প্রতিষ্ঠানের ম্যানেজিংকমিটির সভাপতি বীরমুক্তিযোদ্ধা কাজী শাহজাহান সাজু।সঞ্চালনায় ছিলেন প্রতিষ্ঠানের সুপারেন্টেড মাওলানা সাখাওয়াত হোসেন।বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ শওকত জামিল।এ সময় আরও উপস্থিত প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ আবু সাদেক মাস্টার ও দৈনিক আমাদের সময় উপজেলা প্রতিনিধি মোঃ শহিদুল ইসলাম শফিক দৈনিক কালের কন্ঠ উপজেলা...
জুন ২৬, ২০২৩
নিউজ ডেস্কঃ নেত্রকোণা:- নেত্রকোণা জেলার পূর্বধলা উপজেলায় অভিযান চালিয়ে প্রায় ৬০ লক্ষ টাকা মূল্যমানের ৬০০ গ্রাম হিরোইনসহ ০১ জন মাদক ব্যবসায়ী‘কে গ্রেফতার করেছে র্যাব-১৪, ময়মনসিংহ।র্যাব-১৪ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ মহিবুল ইসলাম খান, বিপিএম এ তথ্য নিশ্চিত করে সাংবাদিকদের কাছে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, ২৩ জুন দিবাগত শনিবার রাতে আনুমানিক ১২টা ৫০ মিনিটের সময় র্যাব-১৪ এর একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে নেত্রকোণা জেলার পূর্বধলা থানাধীন মহিষবেড় গ্রামের মহিষবেড় জামে মসজিদের সামনে শ্যামগঞ্জ হইতে দূর্গাপুর উপজেলা যাওয়ার রাস্তায় বিশেষ চেকপোষ্ট পরিচালনা করে মোঃ ইসমাইল হোসেন (২১) কে একটি সিএনজি ও ৬০০ গ্রাম হেরোইনসহ গ্রেফতার করে। যার আনুমানিক সিজার মূল্য ৬০ লক্ষ টাকা।আটককৃত ইসমাইল হোসেন রাজশাহী জেলাার গোদাগারী...জুন ২৫, ২০২৩
নিউজ ডেস্কঃ
নেত্রকোনা:- নেত্রকোণার মদন পৌরসভার ২০২৩-২৪ অর্থ বছরের বাজেট অধিবেশন সভা অনুষ্ঠিত হয়েছে।বাজেট অধিবেশন পেশ করেন মদন পৌরসভার মেয়র মোঃ সাইফুল ইসলাম সাইফ।আজ রবিবার (২৫জুন) সাড়ে ১২টায় মদন পৌর মিলনায়তনে মদন পৌরসভা এ বাজেট অধিবেশনের আয়োজন করে।নতুন করে করারোপ না করেই এগারো কোটি সাতান্ন লক্ষ নব্বই হাজার টাকার উন্নয়ন বজেট ঘোষণা করেন মদন পৌর মেয়র মোঃ সাইফুল ইসলাম সাইফ।এতে এগার কোটি চল্লিশ লক্ষ টাকা ব্যায় ও সতের লক্ষ নয় হাজার ষোল টাকা উদৃত ধরা হয়েছে।বজেটে রাস্তাঘাট, ব্রীজ কালভার্ট, নলকূপ স্থাপন, পাবলিক টয়লেট নির্মাণ ও সড়ক বাতি স্থাপনে গুরুত্ব দেয়া হয়।বাজেট ঘোষণা শেষে পৌর নাগরিকদের অংশগ্রহণে বাজেটের উপর মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়।
বাজেট অধিবেশন অনুষ্ঠানটি মদন পৌরসভার মেয়র মোঃ সাইফুল ইসলাম সাইফ এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, মদন...