সোমবার ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
জুলাই ২৬, ২০২৩
নিউজ ডেস্কঃ
নেত্রকোনা:- মদন উপজেলার ৭নং নায়েকপুর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোছলেহ উদ্দিন ভূঁঞার বিরুদ্ধে ইউনিয়ন পরিষদের কার্যক্রমে ব্যাপক অনিয়ম, দুর্নীতি, ঈদুল আজাহার চাউল, অর্থ আত্মসাতের এবং পরিষদের সদস্যদেরকে অন্তর্ভুক্ত না করার অভিযোগে সেই বিতর্কিত ইউপি চেয়ারম্যান মোছলেহ উদ্দিন ভূঁঞার, বিরুদ্ধে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় থেকে ২৪ জুলাই ২০২৩ইং কারণ দর্শানোর নোটিশ প্রদান করে।জানা যায়, নেত্রকোণা জেলা প্রশাসকের মাধ্যমে স্থানীয় সরকার বিভাগে ১০ কার্য দিবসের মধ্যে উক্ত চিঠির জবাব প্রেরণ নিশ্চিত করণের জন্য নির্দেশ প্রদান করেছেন।
গত ১৬/০৪/২০২৩ ইং তারিখে চেয়ারম্যান মোছলেহ উদ্দিন ভূঁঞার অনিয়ম ও দুর্নীতির কারণে এবং পরিষদের ইউপি সদস্যদের কোন কাজে অন্তর্ভুক্ত না করার কারণে ৫ জন ইউপি...
জুলাই ২৬, ২০২৩
নিউজ ডেস্কঃ
নেত্রকোণা:- নেত্রকোণায় সদ্য যোগদানকৃত নবাগত জেলা প্রশাসক শাহেদ পারভেজের সাথে জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (২৫ জুলাই) বিকেলে জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভার আয়োজন করে।নবাগত জেলা প্রশাসক শাহেদ পারভেজের সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মামুন খন্দকারের উপস্থাপনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন জেলা প্রেসক্লাবের সদস্য সচিব বীরমুক্তিযোদ্ধা এডভোকেট হাবিবুর রহমান, এডভোকেট আব্দুল হান্নান রঞ্জন, শ্যামলেন্দু পাল, সাবেক জেলা প্রেসক্লাব সম্পাদক এম মোখলেছুর রহমান খান, ম কিবরিয়া চৌধুরী হেলিম, দিলওয়ার খান, জাহিদ হাসান, আবুল কাশেম, আলপনা আক্তার, কামাল আহমেদ, পল্লব চক্রবর্তি, খলিলুর রহমান শেখ ইকবাল, সঞ্জয় সরকার, আনিছুর রহমানসহ...
জুলাই ২৬, ২০২৩
নিউজ ডেস্কঃ
নেত্রকোনা:- নিরাপদ মাছে ভরবো দেশ, গরবো স্মার্ট বাংলাদেশ এ স্লোগানকে সামনে রেখে মদন উপজেলায় জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৩ অনুষ্ঠিত হয়েছে।২৫ শে জুলাই সোমবার সকাল ১০ ঘটিকায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে একটি শোভাযাত্রা বের করা হয়।শোভাযাত্রা টি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ হল রুমে গিয়ে শেষ হয়।এর পর উপজেলা হল রুমে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।আলোচনা সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহ আলম মিয়া ও সঞ্চালনা ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ কামরুল হাসান।এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ হাবিবুর রহমান।বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুফতি আনোয়ার হোসাইন, মদন থানা ভারপ্রাপ্ত...
জুলাই ২৫, ২০২৩
নিউজ ডেস্কঃ
নেত্রকোণা:- পারিবারিক কলহের বলি হতে হলো ৫ মাসের নিষ্পাপ শিশু আরিয়ানকে।লোমহর্ষক ঘটনাটি নেত্রকোণা সদর উপজেলার ঠাকুরাকোনা ইউনিয়নের ছয়ারগাতী গ্রামে ঘটে।স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, ছয়ারগাতী গ্রামের ওমান প্রবাসী নুরুল ইসলামের ছেলে ট্রাকের হেলপার জিহাদ মিয়ার (১৮) সাথে প্রায় দুই বছর আগে বারহাট্টা উপজেলার বিক্রমশ্রী মাইজপাড়া গ্রামের শাহাবুদ্দিনের মেয়ে পান্না আক্তারের (১৭) বিয়ে হয়।তাদের দাম্পত্য জীবন আলোকিত করে জন্ম নেয় পুত্র সন্তান আরিয়ান।সম্প্রতি তাদের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে পারিবারিক কলহ দেখা দেয়।এরই জের ধরে স্বামী জিহাদ মিয়া ও শ্বাশুড়ী শাহীনা আক্তারের (৩৮) সাথে বউ পান্নার বিরোধ চরম আকার ধারণ করে।গত শুক্রবার (২১ জুলাই) রাতে শিশু আরিয়ানকে নিয়ে স্বামী স্ত্রী তাদের বসত ঘরে ঘুমিয়ে পড়ে।
পরদিন শনিবার...
জুলাই ২৫, ২০২৩
নিউজ ডেস্কঃ নেত্রকোনা:- ঢাকা সমাবেশে যাওয়ার পথে নেত্রকোনার মদনে বিএনপির ৮ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।শুক্রবার রাতে মদন-কেন্দুয়া সড়কের বারড়ীএলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃতদের শনিবার দুপুরে নেত্রকোনার আদালতে পাঠানো হয়েছে।গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার নায়েকপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বিএনপির নেতাকামরুজ্জামান তালুকদার হীরা,নায়েক পুর ইউনিয়নের বিএনপি, সভাপতি অলিউর রহমান খান লিটন, চানগাঁও ইউনিয়ন যুবদলের সভাপতি ফকির রাহিম, যুবদল নেতা গোলাম মোত্তুজা খান পাখি, নূরুল আমীন, দেলোয়ার জাহান রতন, কামরুল আলম ও উপজেলা ছাত্রদলের যুগ্ম আহব্বায়ক আতাউল হক হিমেল।বিএনপি নেতাকর্মীদের সূত্রে জানা গেছে, শনিবার অনুষ্ঠিত তারুণ্যের সমাবেশে যোগ দিতে সারাদেশ থেকেই বিএনপির নেতাকর্মীরা ঢাকায় যাত্রা শুরু করে। কিন্তু সমাবেশ...জুলাই ২০, ২০২৩
নিউজ ডেস্কঃ
নেত্রকোনা:- নেত্রকোনা মদন উপজেলার ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় আয়োজিত ৩ দিন ব্যাপী কৃষি মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ করা হয়েছে।২০ শে জুলাই বৃহস্পতিবার উপজেলা পরিষদ প্রাঙ্গণে সমাপনী দিনে পুরস্কার বিতরণ করা হয়।সমাপনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মদন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ হাবিবুর রহমান।এ সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ সুশান্ত কুমার প্রামানিক ময়মনসিংহ অঞ্চল।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ নুরুজ্জামান, নেত্রকোনা ও প্রকল্প পরিচালক মোহাম্মদ মোস্তফা কামাল মেলায় অংশগ্রহণ কারীদের মাঝে হাডু ডুডু খেলার প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার কারী তিয়শ্রী ইউনিয়ন কে এলইডি ৩২ ইঞ্চি...
জুলাই ১৮, ২০২৩
নিউজ ডেস্কঃ
নেত্রকোনা:- নেত্রকোনা মদন উপজেলা পরিষদ চত্বরে মঙ্গলবার সকাল ১১ ঘটিকায় স্মার্ট কৃষি স্মার্ট বাংলাদেশ এ প্রতিপাদ্যকে সামনে রেখে ১৮ জুলাই ৩ দিন ব্যাপী কৃষি মেলার বর্ণাঢ্য শুভ উদ্বোধন করেন কৃষি মেলার সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহ আলম মিয়া।উদ্বোধনী অনুষ্ঠানের শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা ও কৃষিবিদ মোঃ হাবিবুর রহমান।অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মৌরি তানিয়া মৌ।এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মদন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ হাবিবুর রহমান।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মদন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল কুদ্দুস,কালিয়াজুরী সার্কেল মোহাম্মদ রবিউল ইসলাম,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুফতি আনোয়ার হোসাইন,মদন থানার...
জুলাই ১৭, ২০২৩
নিউজ ডেস্কঃ
নেত্রকোনা:- উপ-নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে।ঘোষিত নেত্রকোনা-৪ আসনের আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য রেবেকা মমিনের মৃত্যুতে শূন্য হওয়া আসনে উপনির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে।ঘোষিত তারিখ অনুযায়ী, আগামী ২ সেপ্টেম্বর আসনটিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।রবিবার ১৬ জুলাই নির্বাচন কমিশনের সভা শেষে ইসি সচিব জাহাঙ্গীর আলম এ নির্বাচনের তফসিল ঘোষণা করেন।ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২৪ জুলাই।মনোনয়নপত্র বাছাই ২৫ জুলাই।প্রার্থীরা ২৬ থেকে ২৮ জুলাই পর্যন্ত আপিল করতে পারবেন।আপিল নিষ্পত্তি করা হবে ২৯ ও জুলাই।প্রার্থিতা প্রত্যাহার ৩১ জুলাই এবং প্রতীক বরাদ্দ ১ আগস্ট।২ সেপ্টেম্বর সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
ভোট অনুষ্ঠিত হবে কাগুজে ব্যালটে, নির্বাচনটি সিসি টিভিতে পর্যবেক্ষণ করা হবে...
জুলাই ১৫, ২০২৩
নিউজ ডেস্কঃ
নেত্রকোনা:- নেত্রকোনা মদনে ১৪ জুলাই শুক্রবার বেলা ২.৩০ মিনিটে উপজেলা জাতীয় পার্টির দলীয় কার্যালয় আল মদিনা মার্কেট এ সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান প্রয়াত পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের ৪র্থ মৃত্যু বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।উক্ত সভায় সভাপতিত্ব করেন উপজেলা সভাপতি মো নূর নবীর।সঞ্চালনা করেন উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ও নেত্রকোনা জেলা জাতীয় পার্টির সহ সাধারণ সম্পাদক মোঃ শহীদুল ইসলাম শফিক।এতে বক্তব্য রাখেন, জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক দেওয়ান মতিউর রহমান স্বপন, উপজেলা সাংগঠনিক সম্পাদক মোঃ খাইরুল ইসলাম, সহ সাংগঠনিক সম্পাদক, হাফিজুর রহমান হাবুল, যুগ্ম সাহিত্য সংস্কৃতি ও ঞীড়া বিষয়ক সম্পাদক মোঃ জামাল উদ্দিন, যুগ্ম অর্থ সম্পাদক মো আল আমিন প্রমুখ।
এ সময়...
জুলাই ১০, ২০২৩
নিউজ ডেস্কঃ
নেত্রকোনা: নেত্রকোনা মদন উপজেলার ১ নং কাইটাইল ইউনিয়নে জাতীয়তাবাদী কৃষক দলের আহবায়ক কমিটি অনুমোদন করা হয়েছে।উপজেলার কৃষক দলের সভাপতি গোলাম মোস্তাফা মজলিস ও উপজেলার কৃষক দলের সাধারণ সম্পাদক আবুল হান্নান রবিবার (৯ জুলাই) এই আহবায়ক কমিটি অনুমোদন দেন।ঘোষিত কমিটির কাইটাইল ইউনিয়ন কৃষক দলের আহবায়ক হয়েছেন মোঃ উচমান গণি এবং সদস্য সচিব হয়েছেন মোঃ মজিবুর রহমান।কমিটিতে ১৭ জন সদস্য করা হয়েছে।এই কমিটি বেধেঁ দেয়া সময়ের মধ্যে সম্মেলন করে কমিটি পূর্ণাঙ্গ করার নির্দেশ দেয়া হয়েছে।কমিটি অনুমোদনের সময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ সামছুল আলম লালু, উপজেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক মোঃ এখলাস মেম্বার গোবিন্দশ্রী ইউনিয়নের বিএনপির সভাপতি মোঃ রোকনুজ্জামান রুকন নায়েকপুর ইউনিয়নের বিএনপি'র সাধারণ সম্পাদক...