সোমবার ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

মদনে সংঘর্ষের ঘটনায় ৯জন আটক, বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার।

সেপ্টেম্বর ৩০, ২০২৩

নিউজ ডেস্কঃ নেত্রকোণা:- নেত্রকোনা মদন থানার আলমশ্রী ও নোয়াগাঁও গ্রামের সংঘর্ষের ঘটনায় ৯ জনকে আটক করেছে পুলিশ।এ সময় বিপুল পরিমাণে দেশিও অস্ত্র উদ্ধার হয়েছে।পুলিশ সূত্রে জানা যায়,পূর্ব বিরোধের জের ধরে গত ২৭শে সেপ্টেম্বর পুনরায় উল্লেখিত দু'গ্রামের লোকজন মারামারি ও দাঙ্গা হাঙ্গামা প্রস্তুতি নেয়।এমন সংবাদের ভিত্তিতে দাঙ্গা-হাঙ্গামার ঘটনার নিরসনকল্পে নেত্রকোণা জেলার ঊর্ধ্বতন পুলিশ অফিসারদের নেতৃত্বে উল্লেখিত আলমশ্রী ও নোয়াগাও গ্রামে ২৭শে সেপ্টেম্বর তারিখে দিবাগত রাতে অভিযান পরিচালনা করে মারামারি ও দাঙ্গা হাঙ্গামা ঘটনায় নেতৃত্ব দানকারী উভয় গ্রাম থেকে মোট ৯ জনকে আটক করা হয়েছে এবং তাদের বাড়িঘর তল্লাশি করে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র (লাঠি-শোটা,বল্লম,টেটা,ঢাল,গুলাইল, রাম-দা প্রভৃতি) উদ্ধার করা হয়। উল্লেখ্য,গত ২৬শে সেপ্টেম্বর সকালে ...

মদনে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত অর্ধশত।

সেপ্টেম্বর ২৭, ২০২৩

নিউজ ডেস্কঃ নেত্রকোনা:- আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে  নেত্রকোনা জেলার মদন উপজেলায় দুই গ্রুপের লোকজনের মধ্যে তিন ঘণ্টাব্যাপী সংঘর্ষ হয়েছে।   মঙ্গলবার (২৬শে সেপ্টেম্বর) নায়েকপুর ইউনিয়নের জনতা বাজারের পাশে কৃষি জমিতে দফায় দফায় এ সংঘর্ষ হয়।এতে দুই পক্ষের অন্তত অর্ধশত লোকজন আহত হয়েছে।আহত সিয়ামের (৪৫), রফিক (৩৫), গণি মিয়ার (৬৫) অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদের ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।আহত রমজান,আছিরুল, নয়ন,  মনিরকে মদন হাসপাতালে ভর্তি করা হয়েছে।আহত নিজাম উদ্দিন, হারুন, ইরান উদ্দিন, মাছুম আলী সহ কয়েকজনকে পাশের উপজেলা তাড়াইল হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানা যায়।এছাড়া বাকি ২০-৩০ জন স্থানীয় পল্লী চিকিৎসকের  কাছে চিকিৎসা নিয়েছেন বলে জানা যায়। পুলিশ ও স্থানীয় লোকজনের সূত্রে জানা যায়,আধিপত্য...

সাংবাদিক ইমরানের অসুস্থ পিতার পাশে দাঁড়ালেন মানবিক ইউএনও মোঃ শাহ আলম মিয়া।

সেপ্টেম্বর ২৭, ২০২৩

নিউজ ডেস্কঃ নেত্রকোনা:- নেত্রকোনা মদন উপজেলায় স্থানীয় সাংবাদিক ইমরান হোসেনের অসুস্থ পিতার পাশে দাঁড়ালেন মানবিক ইউএনও মোঃ শাহ আলম মিয়া।জানা যায়, সাংবাদিক ইমরান হোসেনের বাবা দীর্ঘদিন ধরে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে ময়মনসিংহ মেডিকেলসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা করাচ্ছেন।বর্তমানে অর্থনৈতিক অভাবে ঠিক মতো চিকিৎসা করানো সম্ভব হচ্ছে না সাংবাদিক ইমরানের পরিবারের পক্ষে।মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহ আলম মিয়া সংবাদটিজানার পর তৎক্ষণাৎ খোঁজখবর নেন এবং সাথে সাথে তাকে আর্থিক সহায়তা দিয়ে সহযোগিতা করেন তিনি।এছাড়াও তিনি এই উপজেলায় যোগদান গ্রহণ করার পর থেকেই এক স্থান থেকে অন্য স্থানে ছুটে চলেছেন, সাধারণ মানুষের সাথে কথা বলে সমস্যার কথা জানতে চান এবং তা সমাধান করতে চেষ্টা করে যাচ্ছেন। তিনি উপজেলার প্রাথমিক বিদ্যালয় সহ হাট- বাজার কিংবা...

মদন-ফতেপুর সড়ক বেহাল দশা।

সেপ্টেম্বর ২৬, ২০২৩

নিউজ ডেস্কঃ নেত্রকোনা:- নেত্রকোনা জেলার মদন উপজেলার  মদন-ফতেপুর সড়ক।এ সড়ক দিয়ে উপজেলা সদরসহ ঢাকা, ময়মনসিংহে চলাফেরা করে মদন  তিয়শ্রী ফতেপুরসহ তিনটি ইউনিয়নের শত শত মানুষ।কিন্তু সড়কের ১৩ কিলোমিটার রাস্তার মধ্যে বেশিরভাগ জায়গা ভেঙে যাওয়ায় তৈরি হয়েছে মানুষের ভোগান্তি।এখানে প্রতিনিয়তই ঘটছে বিভিন্ন দুর্ঘটনা।সামান্য বৃষ্টি এলেই রাস্তাটি পানি জমে খানাখন্দ ও ডোবায় পরিণত হয়।বিকল্প রাস্তা না থাকায় মানুষকে জীবনের ঝুঁকি নিয়ে এই রাস্তা দিয়ে চলাচল করতে হচ্ছে।এ বিষয়ে স্থানীয় কয়েকজনের সাথে কথা বললে তারা জানান,সড়কটি দীর্ঘদিন ধরে সংস্কার না করার কারণে বেশিরভাগ জায়গায় এখন ভেঙে ডোবায় পরিণত হয়েছে।এই রাস্তা দিয়ে অসুস্থ রোগী কিংবা গর্ভবতী মহিলা নিয়ে যাওয়া তো দূরের কথা সুস্থ-সবল শরীর নিয়ে চলাচল করা এখন সম্ভব হচ্ছে না। তাছাড়া এই...

মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন আর এম ও ড়াঃ মোঃ তায়েব হোসেন।

সেপ্টেম্বর ২৫, ২০২৩

নিউজ ডেস্কঃ নেত্রকোনা:- নেত্রকোণা মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নতুন আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মোঃ তায়েব হোসেনকে দায়িত্ব দেয়া হয়েছে।রবিবার (২৪সেপ্টেম্বর) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গেলে পরিবার পরিকল্পনা কর্মকর্তা মহোদয় আমাদেরকে দায়িত্বের বিষয়টি নিশ্চিত করেন।পূর্বের ড়াঃ এ কে এম রিফাত সাইদকে আবাসিক মেডিকেল অফিসারের দায়িত্ব হতে অব্যাহতি প্রদান করে তাকে ইমারজেন্সি মেডিকেল অফিসার পদে বহাল করা হয়েছে।এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ড়াঃ মোঃ নূরুল হুদা খান এ প্রতিনিধিকে বলেন,স্বাস্থ্য কমপ্লেক্স সেবার মান বৃদ্ধি করার লক্ষে গত ২১ সেপ্টেম্বর নেত্রকোণা সিভিল সার্জন ড়াঃ মোঃ সেলিম মিয়া স্বাক্ষরিত এক পত্র মোতাবেক ড়াঃ মোঃ তায়েব হোসেনকে আর এম ও দায়িত্ব দেয়া হয়েছে।  IPCS News : Dhaka : শহীদুল ইসলাম : নেত্রকোনা। ...

মদনে বিশিষ্টজনদের সাথে নবাগত জেলা প্রশাসকের মত বিনিময় সভা অনুষ্ঠিত।

সেপ্টেম্বর ২১, ২০২৩

নিউজ ডেস্কঃ নেত্রকোনা:- নেত্রকোনা মদনে বিশিষ্টজনদের সাথে নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট শাহেদ পারভেজ এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (২১সেপ্টেম্বর) সকাল ১০ ঘটিকায় উপজেলা পাবলিক হল রুমে উপজেলা প্রশাসন এ মত বিনিময় সভার আয়োজন করে।উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহ আলম মিয়া সভাপতিত্বে ও উপজেলা সহকারী ভূমি মোঃ শাহানুর রহমান এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন নেত্রকোনা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট শাহেদ পারভেজ।বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ হাবিবুর রহমান উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুল কুদ্দুস মদন পৌর মেয়র মোঃ সাইফুল ইসলাম সাইফ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল হান্নান তালুকদার শামীম, মদন থানার অফিসার ইনচার্জ মোঃ তাওহীদুর...

মদনে উপজেলা আওয়ামী লীগের নতুন কমিটির পরিচিত সভা অনুষ্ঠিত।

সেপ্টেম্বর ১৫, ২০২৩

নিউজ ডেস্কঃ নেত্রকোনা:- নেত্রকোনা মদন উপজেলা শাখা আওয়ামী লীগের ত্রিবার্ষিক কাউন্সিলর নতুন কার্যকরী কমিটি ও উপদেষ্টা মন্ডলীর পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।১২ সেপ্টেম্বর মঙ্গলবার দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল কুদ্দুস এর সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হান্নান তালুকদার শামীম এর পরিচালনায় পরিচিতি সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ হেলাল উদ্দিন তালুকদার সহসভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান ইফতেখারুল আলম খান চৌধুরী আজাদ,উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মোঃ হাবিবুর রহমান আবুল বাসার খান এখলাছ,মদন পৌর মেয়র মোঃ সাইফুল ইসলাম সাইফ, একে এম সাইফুল ইসলাম হান্নান, বীরমুক্তিযোদ্ধা মোঃ আব্দুর রহিম, আজিজুল ইসলাম কাচু,বীরমুক্তিযোদ্ধা মিরাজুল...

নেত্রকোণায় রুপা আমন ধান আবাদের ধুম পড়েছে

সেপ্টেম্বর ১২, ২০২৩

নিউজ ডেস্কঃ নেত্রকোণা:- নেত্রকোণা জেলায় চলতি মওসুমে রুপা আমন ধান আবাদের ধুম পড়েছে।নেত্রকোণা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, চলতি আমন মওসুমে জেলায় ১ লাখ ৩২ হাজার ৫ শত ৮০ হেক্টর জমিতে আমন আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৫ লাখ ৮৫ হাজার ৭ শত ৮৩ মে. টন।আর ধান থেকে চাল উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৩ লাখ ৯০ হাজার ৫ শত ২২ মে. টন।নেত্রকোণা জেলা মূলত ধান উদ্ধৃত্ত জেলা হিসেবে পরিচিত।কৃষকরা তাদের উৎপাদিত ধান নিজেদের চাহিদা মিটিয়ে অন্যান্য জেলায়ও রপ্তানী করে।চলতি আমন মওসুমের প্রথম দিকে প্রয়োজনীয় বৃষ্টিপাত না হলেও পরবর্তীতে টানা বৃষ্টিপাত হওয়ায় একটু দেরীতে হলেও নেত্রকোণায় আমনের বীজতলা তৈরী, জমি চাষাবাদ, চারা সংগ্রহ ও ধান রোপনে আদীবাসি নারীসহ স্থানীয় কৃষকরা ব্যস্ত সময়...

মদন উপজেলার ৫০তম গ্রীস্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা ফাইনাল খেলা অনুষ্ঠিত।

সেপ্টেম্বর ১২, ২০২৩

নিউজ ডেস্কঃ নেত্রকোনা:- ১১ সেপ্টেম্বর সোমবার বিকালে জাহাঙ্গীর তহুরা আমিন সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।জাতীয় স্কুল, মাদ্রাসাও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি,মদন এর আয়োজনে উক্ত খেলায় সভাপতিত্ব করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ হাবিবুর রহমান।এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহ আলম মিয়া।ফাইনাল খেলা অংশ গ্রহন করেন, বাঁশরী মেহেরুনেচ্ছা উচ্চ বিদ্যালয়,বনাম মদন আর্দশ পাবলিক উচ্চ বিদ্যালয়।এ সময় উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল কদ্দুস উপজেলা সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ হেলাল উদ্দিন তালুকদার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ শফিকুল বারী, ইউপি চেয়ারম্যান মোঃ সাফায়ত উল্লা রয়েল, মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ তাওহীদুর...

মদনে আগুনে পুড়ে তিন পরিবার নিঃস্ব।

সেপ্টেম্বর ০৭, ২০২৩

নিউজ ডেস্কঃ নেত্রকোণা:- প্রতিনিধিঃ মদনে আগুনে পুড়ে নিঃস্ব হয়ে গেছে তিনটি পরিবার।মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) উপজেলার তিয়শ্রী ইউনিয়নের কাওয়ালী বিন্নী গ্রামে এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে।অগ্নিকান্ডে সব হারিয়ে দিশেহারা তিন পরিবার।শুধু ঘরই নয় আগুনে পুড়ে ছাই হয়েছে ধান চাউল সহ প্রয়োজনীয় আসবাবপত্র।এতে প্রায় ২২ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে দাবী ক্ষতি-গ্রস্তদের।স্থানীয় সূত্রে জানা যায় গত মঙ্গলবার রাতে সাইদুল ভূঁইয়ার ঘরে আগুন লাগে একে একে বাড়ির আরও দুই ঘরে আগুন ছড়িয়ে পড়ে।এরপর স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রনে আসলেও পুড়ে ছাঁই হয়ে যায় তিনটি ঘরের আসবাবপত্র।এতে বড় ধরনের ক্ষতির সম্মুখীন হয়েছেন অসহায় ৩ পরিবার।আগুনের সুত্রপাত হয়েছে গোয়াল ঘরে মশা তাড়ানোর আগুন থেকে।ক্ষতিগ্রস্ত আঙ্গুরা আক্তার,বলেন, আগুনে আমাদের সবকিছু পুড়ে...