সোমবার ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
অক্টোবর ৩১, ২০২৩
নিউজ ডেস্কঃ
নেত্রকোনা:- ঢাকায় পেশাগত দায়িত্ব পালনকালে বিএনপি জামাতের সমাবেশে সংঘর্ষে পুলিশ সদস্য আমিনুল ইসলাম পারভেজ নিহত ও বিএনপি জামাতের নৈরাজ্যের প্রতিবাদে নেত্রকোনা মদনে বিক্ষোভ মিছিল এবং প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।(৩০ অক্টোবর) সোমবার সকাল ১১ ঘটিকায় উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়।সকাল ১১ টায় দিকে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়।এ সময় পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।এতে নেতৃত্ব দেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ হেলাল উদ্দিন তালুকদার।পরে উপজেলা আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য দেন আওয়ামীলীগ...
অক্টোবর ২৯, ২০২৩
নিউজ ডেস্কঃ
নেত্রকোনা: নেত্রকোনা মদন উপজেলার মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের উদ্যোগে ১৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।গত ২৭ অক্টোবর বৃহস্পতিবার বিকালে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্ধান কমান্ডের কার্যালয়ে এ আয়োজন করা হয়।উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মদন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুর রহিম।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ গোলাম মোস্তফা মাঘান ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের কমান্ডার মোহাম্মদ সাদেক মিয়া কাইটাইল ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ জামাল উদ্দিন।
উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আহ্বায়ক মোঃ জাকির হোসেনের...
অক্টোবর ২৫, ২০২৩
নিউজ ডেস্কঃ
নেত্রকোণা:- সরকার সারাদেশে অসহায় অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের জন্য বীর নিবাস নির্মাণ করে দিচ্ছেন।বীর নিবাসের জন্য বারবার আবেদন করেও পাচ্ছে না ঘর।জীবনের অন্তিম মুহুর্তে এসে শারীরিক শক্তি হারিয়ে আয় উপার্জন না থাকায় অনাহারে অর্ধহারে দু’চোখে কেবলই অন্ধকার দেখছেন নেত্রকোণা জেলার মদন উপজেলার ফতেপুর ইউনিয়নের দেওসহিলা গ্ৰামের বীর মুক্তিযোদ্ধা মোঃ জালাল উদ্দিন।১৯৭১ সালে তিনি যখন টগবগে তরুণ সেই সময় জীবনের মায়া উপেক্ষা করে বঙ্গবন্ধুর আহ্বানে তারা আপন পাঁচ ভাই মুক্তিযুদ্ধে যোগ দেন।ভারতে মুক্তিযোদ্ধা ট্রেনিং নিয়ে ১১নং সেক্টরে কর্নেল তাহেরের নেতৃত্বে যুদ্ধ শুরু করেন।দেশের বিভিন্ন অঞ্চলে সক্রিয় যুদ্ধে অংশগ্রহণ করেন।জীবনের মায়া উপেক্ষা করে দেশমাতৃকার মায়ায় ও বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত হয়ে মুক্তিযোদ্ধার নিবেদিত সৈনিক হিসেবে...
অক্টোবর ২৩, ২০২৩
নিউজ ডেস্কঃ
নেত্রকোনা:- নেত্রকোনা মদন উপজেলার বিএনপির সভাপতি সহ ১৯ নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছে আদালত।রবিবার ২২ অক্টোবর এই আদেশ দেন নেত্রকোনা বিজ্ঞ ম্যাজিস্ট্রেট শাহাদাত হোসেনের আদালত।নাশকতার মামলা আসামিরা হলেন- উপজেলা বিএনপির সভাপতি নুরুল আলম তালুকদার, উপজেলা বিএনপি'র সাবেক যুগ্ন আহ্বায়ক ফজলে এলাহী টুটন, মদন ইউনিয়ন বিএনপির সভাপতি সুলতান উদ্দিন আকন্দ, নায়কপুর ইউনিয়ন বিএনপির সভাপতি অলিউর রহমান খান লিটন, ফতেপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি নান্টু চৌধুরী, উপজেলা বিএনপি'র নেতা আতাউর রহমান খান নয়ন সহ বিএনপির ১৯ নেতাকর্মীদের কারাগারে প্রেরণ করেছে।জানা যায়, রবিবার উপজেলা বিএনপির সভাপতি নুরুল আলম তালুকদার সহ ১৯ নেতাকর্মী আদালতে আত্মসমর্পণ করে জামিন প্রার্থনা করেন।
কিন্তু জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।মামলা...
অক্টোবর ১৮, ২০২৩
নিউজ ডেস্কঃ
নেত্রকোনা:- এস,এস,সি পরীক্ষার প্রবেশপত্র বাবদ শিক্ষার্থীর কাছ থেকে ১ হাজার করে টাকা নেওয়া শুরু করলে সহপাঠিকে নিয়ে প্রধান শিক্ষকের বিরুদ্ধে মানববন্ধন করেন রাকিব হাসান নামে এক ছাত্র।সেই মানব বন্ধনের ছবি সামাজিক মাধ্যম সহ বিভিন্ন গণমাধ্যমে প্রচার হলে টাকা নেওয়া বন্ধ করে স্কুল কর্তৃপক্ষ।সে কথা মনে রাখেন ইস্কুলের প্রধান শিক্ষক।এস এস সি পাস করার পর ছাত্র যখন প্রশংসাপত্র নিতে যান তখন ইস্কুলের প্রধান শিক্ষক মানব বন্ধন এর প্রতিশোধ হিসেবে রাকিব হাসানের প্রশংসাপত্রে খারাপ ছাত্র বলে লিখে দেন।এই ঘটনাটি ঘটেছে নেত্রকোনা কেন্দুয়া উপজেলার গরাডোবা আব্দুল হামিদ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে।প্রশংসা পত্রে উল্লেখ করা হয় ছাত্রটি প্রতিষ্ঠানের শৃঙ্খলা বিরোধী কাজে লিপ্ত ছিল।ঘটনা স্বীকার প্রশংসা পত্র হাতে পাওয়ার পর রাকিব মনে করছিল হয়তো প্রিন্টিনে...
অক্টোবর ১৮, ২০২৩
নিউজ ডেস্কঃ
নেত্রকোণা:- নেত্রকোনার মদনে গত মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে শাহাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ২নং চানগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।উক্ত সভায় সভাপতিত্ব করেন চানগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ মজিবুর রহমান বিল্লাল ও সঞ্চালনায় ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ তোফায়েল আহমেদ ঢালী।কর্মীসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রধানমন্ত্রী কার্যালয়ের সাবেক সিনিয়র সচিব ও নেত্রকোনা-৪ আসনের মাননীয় সংসদ সদস্য সাজ্জাদুল হাসান এমপি।এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস, সাধারণ সম্পাদক মোঃ আব্দুল হান্নান তালুকদার শামীম, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি সাবেক উপজেলা কমান্ডার মোহাম্মদ হেলাল উদ্দিন...
অক্টোবর ১৭, ২০২৩
নিউজ ডেস্কঃ
নেত্রকোনা:- নেত্রকোনার মদনে দুর্বৃত্তের দেওয়া বিষে চানগাও ইউনিয়নের শাহপুর গ্রামের মোঃ আরজু মিয়া নামে এক দরিদ্র কৃষকের প্রায় ১৪ শতাধিক হাঁসের বাচ্চা মারা গেছে।আজ সোমবার (১৬ অক্টোবর) সকালে চানগাঁও ইউনিয়ন শাহপুর গ্রামে এ ঘটনা ঘটে।ভুক্তভোগী কৃষক আরজু মিয়া জানান,আমার হাঁসের বাচ্চা রাখার স্থানে রাতের আঁধারে কে বা কাহারা খাবারের সাথে বিষ মিশিয়ে রেখে যায়।পরে তা খেয়ে আমার খামারের প্রায় ১৪ শত হাঁসের বাচ্চা মারা গেছে।তিনি আরও বলেন, হাঁসের বাচ্চা গুলো বিক্রি করে দিয়েছিলাম।আজ এসে ক্রেতারা বাচ্চা গুলো নিয়ে যেত।আমার ১লাখ ৫০হাজার টাকার ক্ষতি হয়ে গেল।আমি ঋণ করে বাচ্চা গুলো কিনেছিলাম।এখন আমি নিঃস্ব,আমি এর সঠিক বিচার চাই।উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার তাইরান ইকবাল জানান, প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে হাঁসের বাচ্চা গুলো বিষক্রিয়াই...
অক্টোবর ১৬, ২০২৩
নিউজ ডেস্কঃ
নেত্রকোনা:- হাওর উপজেলা মদনে ক্ষুদে শিক্ষার্থীদের লেখাপড়া নিশ্চিত করতে পর্যায়ক্রমে ৯৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়।তবে গত ৩ বছরে এ উপজেলায় প্রাথমিক বিদ্যালয় থেকে ১ হাজার ৬শ ৫৫ জন শিক্ষার্থী ঝরে গেছে।উপজেলা শিক্ষা অফিসার ( ভারপ্রাপ্ত) তারিক সালাউদ্দিন জানান, ৯৪ টি সরকারি বিদ্যালয়ে ২০২০ সালে ১৫ হাজার ৬শ ৫৩ জন শিক্ষার্থী ছিল।বর্তমানে শিক্ষার্থী রয়েছে ১৩ হাজার ৯শ ৯৮ জন।সেই হিসাবে সরকারি প্রাথমিকে ১ হাজার ৬শ ৫৫ জন শিক্ষার্থী কমে গেছে।সরেজমিনে বিভিন্ন বিদ্যালয় ঘুরে জানা গেছে ৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জমি বিভিন্ন ব্যক্তি প্রতিষ্ঠানে বেদখল করে রেখেছেন।তবে এ বিষয়ে প্রাথমিক শিক্ষা অফিস বেদখল হওয়া শিক্ষা প্রতিষ্ঠান গুলোর সুনিধিষ্ট কোন তথ্য দিতে পারেননি।উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা যায়,মদনে ৯৪টি প্রাথমিক...
অক্টোবর ১১, ২০২৩
নিউজ ডেস্কঃ
নেত্রকোণা:- গালিভ হাসান আরাফাত জাহাঙ্গীরপুর তহুরা আমিন সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থীর উপর বর্বরোচিত হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে পরশখিলা শাখা আরাফাত প্রাইভেট সেন্টারের শিক্ষার্থী।মঙ্গলবার (১০অক্টোবর) সকালে মদন বাজার মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনের সড়কে এ মানব বন্ধন অনুষ্ঠিত হয়।মানববন্ধনে হামলার প্রতিবাদ ও হামলাকারীদের দ্রুত গ্রেফতার করে শাস্তির আওতায় আনার দাবী জানিয়ে বক্তব্য রাখেন আরাফাত প্রাইভেট সেন্টারের পরিচালক মোঃ আইনুল হক সোহেল,স্থানীয় ইউপি সদস্য শেখ রহিছ উল্লাহ রবিন, শহীদুল ইসলাম, রুকেল মিয়া, ফজলু মিয়া,বজলুর রহমান বাহারসহ অন্যরা।এসময় তারা বলেন,গত ৮ অক্টোবর বৃহস্পতিবার প্রতিদিনের মতো গালিভ হাসান বিকাল ৩ ঘটিকার সময় নিজ বাড়ি গঙ্গানগর থেকে প্রাইভেট পড়ার জন্য পরশখিলা শাখা আরাফাত...
অক্টোবর ০৪, ২০২৩
নিউজ ডেস্কঃ
নেত্রকোনা:- নেত্রকোনা মদন উপজেলায় আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৩ শান্তিপূর্ণভাবেও আনন্দমূখর পরিবেশে উদযাপন করার লক্ষ্যে, পূজা উদযাপন কমিটির প্রস্তুতি সভায় মত বিনিময় করেছেন নেত্রকোনাঃ৪ আসনের সংসদ সদস্য সাজ্জাদুল হাসান।মঙ্গলবার (৩ অক্টোবর) উপজেলা পরিষদ হল রুমে উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহ আলম মিয়ার সভাপতিত্বে পূজা উদযাপন প্রস্তুতি কমিটির আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নেত্রকোনা-৪ আসনের সংসদ সদস্য জনাব সাজ্জাদুল হাসান।উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ হাবিবুর রহমান মদন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল কদ্দুস সাধারন সম্পাদক মোঃ আব্দুল হান্নান তালুকদার শামিম,বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সম্পাদক ও মদন পৌর মেয়র মোঃ সাইফুল ইসলাম...