সোমবার ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

জাফলংয়ের সাদা পাথর রক্ষায় হাইকোর্টে রিট আবেদন

আগস্ট ১৪, ২০২৫

নিউজ ডেস্কঃ সিলেটের জাফলংয়ের বিখ্যাত সাদা পাথর এলাকায় অবৈধভাবে পাথর উত্তোলন ও লুটপাটের ঘটনায় তদন্ত করে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে।বুধবার (১৪ আগস্ট) জনস্বার্থে দায়ের করা এ রিটে সংশ্লিষ্ট সরকারি সংস্থা ও প্রশাসনের নিষ্ক্রিয়তার সমালোচনা করে অবিলম্বে অভিযান পরিচালনার আহ্বান জানানো হয়। রিট আবেদনে বলা হয়, সাদা পাথর এলাকা শুধু দেশের একটি জনপ্রিয় পর্যটনকেন্দ্রই নয়, এটি প্রাকৃতিক সৌন্দর্যের অনন্য নিদর্শন।অথচ দীর্ঘদিন ধরে স্থানীয় প্রভাবশালীদের একটি চক্র অনুমতি ছাড়াই পাথর উত্তোলন করে আসছে।এতে শুধু পরিবেশের অপূরণীয় ক্ষতি হচ্ছে না, নদীর স্বাভাবিক প্রবাহ ব্যাহত হচ্ছে, পাহাড় ও জীববৈচিত্র্য ধ্বংসের মুখে পড়ছে এবং পর্যটনশিল্প মারাত্মক হুমকির মুখে পড়ছে।আবেদনে আরও বলা হয়, অবৈধ উত্তোলনের কারণে নদীভাঙন, মাটি...

স্ত্রীসহ বাফুফের সহ-সভাপতি ফাহাদ করিমের দেশত্যাগে নিষেধাজ্ঞা

আগস্ট ১৩, ২০২৫

নিউজ ডেস্কঃ বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সহ-সভাপতি ফাহাদ করিম ও তাঁর স্ত্রী শাহনাজ করিমের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছে কর্তৃপক্ষ। চলমান দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগের তদন্তের স্বার্থে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে।দুর্নীতি দমন কমিশন (দুদক) এবং সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা সংস্থার তথ্য অনুযায়ী, ফাহাদ করিমের বিরুদ্ধে বিদেশে অর্থ পাচার ও আর্থিক অনিয়মের অভিযোগ রয়েছে।প্রাথমিক অনুসন্ধানে অভিযোগের আংশিক প্রমাণ মিলেছে বলেই জানা গেছে।একই মামলায় তাঁর স্ত্রীও তদন্তের আওতায় আছেন। ইতিমধ্যে ইমিগ্রেশন কর্তৃপক্ষকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে, ফাহাদ করিম ও তাঁর স্ত্রীর নাম বিমানবন্দর, স্থলবন্দর ও নৌবন্দরের প্রস্থান নিয়ন্ত্রণ তালিকায় (ECL) অন্তর্ভুক্ত করা হয়েছে।ফলে তারা সরকারের বিশেষ অনুমতি ছাড়া কোনোভাবেই দেশ ত্যাগ করতে পারবেন...

ঘোষণাপত্রে ছাড় দিয়েছি, জুলাই সনদে একটুও ছাড় নয়: নাহিদ

আগস্ট ১৩, ২০২৫

নিউজ ডেস্কঃ চব্বিশের গণঅভ্যুত্থান ব্যর্থ করতে সব ধরনের আয়োজন সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তবে তিনি বলেছেন, রাজনৈতিক সমীকরণ এখনও শেষ হয়নি এবং যারা এখনই সমীকরণ মেলানোর চেষ্টা করছেন, তারা ভুল পথে হাঁটছেন।মঙ্গলবার (১২ আগস্ট) বিকেলে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে জাতীয় যুবশক্তি আয়োজিত ‘জাতীয় যুব সম্মেলনে’ তিনি এ মন্তব্য করেন। নাহিদ ইসলাম হুঁশিয়ারি দিয়ে বলেন, গণঅভ্যুত্থানের শক্তি এখনও রাজপথে রয়েছে।গত এক বছরে অনেক হিসাব-নিকাশ হলেও প্রত্যাশা পূরণ হয়নি।এনসিপি জুলাই ঘোষণাপত্রে কিছুটা ছাড় দিয়েছে, কিন্তু জুলাই সনদে এক শতাংশও ছাড় দেওয়া হবে না।তিনি সতর্ক করে বলেন, নিজেদের মধ্যে ঐক্য বজায় রাখতে না পারলে আবারও “১/১১”-এর মতো পরিস্থিতি আসতে পারে।নির্বাচন প্রয়োজন, তবে তা পরিবর্তনের মধ্য দিয়েই হতে হবে।প্রতিশ্রুতি...

মালয়েশিয়ায় ড. মুহাম্মদ ইউনূসকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান

আগস্ট ১৩, ২০২৫

নিউজ ডেস্কঃ নোবেল শান্তি পুরস্কারজয়ী অর্থনীতিবিদ, গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা এবং সামাজিক ব্যবসা ধারণার পথিকৃৎ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে মালয়েশিয়ার একটি শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয় সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করেছে।সামাজিক উন্নয়ন, দারিদ্র্য বিমোচন এবং সামাজিক ব্যবসা ক্ষেত্রে তাঁর দীর্ঘদিনের অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবেই এই সম্মান দেওয়া হয়। রাজধানী কুয়ালালামপুরে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর ও উপাচার্য ড. ইউনূসের হাতে সম্মাননা তুলে দেন।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালয়েশিয়ার উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা, মন্ত্রিপরিষদের সদস্য, আন্তর্জাতিক শিক্ষাবিদ, গবেষক, ব্যবসায়ী ও কূটনীতিকরা।অনেকে এই মুহূর্তকে বাংলাদেশের জন্য আন্তর্জাতিক অঙ্গনে গৌরবের বলে উল্লেখ করেন।সম্মাননা গ্রহণের পর বক্তব্যে ড. ইউনূস বলেন,...

২৬ দেশের নিন্দা সত্ত্বেও ইসরাইলি হামলায় আরও ৭৩ ফিলিস্তিনি নিহত

আগস্ট ১৩, ২০২৫

নিউজ ডেস্কঃ গাজা উপত্যকায় ইসরাইলি সেনাবাহিনীর ধারাবাহিক বিমান ও স্থল হামলায় গত ২৪ ঘণ্টায় আরও অন্তত ৭৩ জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া সর্বশেষ তথ্যে জানানো হয়েছে, নিহতদের মধ্যে অন্তত ২৭ জন শিশু এবং ১৮ জন নারী রয়েছেন।হামলার কারণে বহু আবাসিক ভবন, বিদ্যালয়, এমনকি হাসপাতালও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।আহত হয়েছেন আরও শতাধিক মানুষ, যাদের অনেকের অবস্থা আশঙ্কাজনক। গাজায় বসবাসরত প্রায় ২৩ লাখ মানুষের জন্য পরিস্থিতি ক্রমশই অসহনীয় হয়ে উঠছে।বিদ্যুৎ, পানি ও চিকিৎসা সেবার তীব্র সংকট দেখা দিয়েছে। হাসপাতালগুলোতে ওষুধ ও সরঞ্জামের ঘাটতি মারাত্মক আকার ধারণ করেছে।ধ্বংসস্তূপের নিচে এখনও অনেক মানুষ আটকা পড়ে আছেন বলে আশঙ্কা করা হচ্ছে।উদ্ধারকর্মীরা জানাচ্ছেন, পর্যাপ্ত সরঞ্জাম ও নিরাপত্তা না থাকায় উদ্ধার তৎপরতা ধীর গতিতে...

এনসিপি নেতার বাড়িতে কাফনের কাপড়ের সাথে প্রস্তুত হ রাজাকার তোদের দিন শেষ লেখা চিরকুট

আগস্ট ১২, ২০২৫

নিউজ ডেস্কঃ রাজশাহী:- রাজশাহীতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার বাড়িতে কাফনের কাপড় রেখে গেছে দুর্বৃত্তরা।সাথে একটি চিরকুটও দেওয়া হয়।তাতে লেখা রয়েছে, ‘প্রস্তুত হ রাজাকার।বাপ-মায়ের দোয়া নে।তোদের দিন শেষজয় বাংলা, জয় বঙ্গবন্ধু।’হুমকি পাওয়া নেতার নাম খালিদ হাসান মিলু।তিনি এনসিপির রাজশাহী জেলা সমন্বয় কমিটির সদস্য এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সংগঠক।জেলার মোহনপুর উপজেলার ধুরইল গ্রামে তাঁর বাড়ি৯ আগস্ট শনিবার দিবাগত গভির রাতে তাঁর বাড়িতে পেট্রল ঢেলে অগ্নিসংযোগের চেষ্টা করা হয় বলেও তাঁর অভিযোগ।পরে বাড়ির সামনে কাফনের কাপড় ও চিরকুট পাওয়া যায়। খালিদ হাসান মিলু জানান, ৯ আগস্ট দিবাগত রাত প্রায় সাড়ে ১১টার দিকে তিনি বাসায় ঢোকেন।এরপর ঘরে বসে ছিলেন।হঠাৎ জানালার পাশ থেকে অপরিচিত একজনের কণ্ঠ শুনতে পান।তাঁকে বলা হয়,...

গণতন্ত্রের মাধ্যমে নির্বাচিত সরকার দেশ চালাবে, এর কোন বিকল্প নেই: সরদার সাখাওয়াত

আগস্ট ১২, ২০২৫

নিউজ ডেস্কঃ নরসিংদী:- নরসিংদী-৪ (মনোহরদী- বেলাব) এর সাবেক সংসদ ও জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব সরদার সাখাওয়াত হোসেন বকুল বলেছেন, ফ্যাসিবাদ হাসিনা সরকারের বিরুদ্ধে ছাত্রজনতা আন্দোলনে ২০২৪ সালে গণ অভ্যুত্থানের মাধ্যমে যে বিজয় রচিত হয়েছিলো আজকে সেই বিজয়কে স্বরণ করে বিজয় মিছিলের মাধ্যমে আমরা যানান দিবো গণতন্ত্রের বাইরে কোন শক্তি নাই।গণতন্ত্রের মাধ্যমে নির্বাচিত সরকার দেশ চালাবে এর কোন বিকল্প নাই।আমরা অবিলম্বে নির্বাচন চাই।নির্বাচন নিয়ে কোন তালবাহানা করলে ইউনূস সাহেবকেও ফ্যাসিস্টদের মতো বিদায় নিতে হবে। মনোহরদীতে মঙ্গলবার (৫ আগস্ট ) দুপুরে আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র-জনতার বিজয়ের বর্ষপূর্তি পালন উপলক্ষে বিজয় র‍্যালিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।সরদার সাখাওয়াত হোসেন বকুলের নেতৃত্বে মনোহরদীর বাসস্ট্যান্ড...

স্বৈরশাসকের সময় মেগা উন্নয়নের নামে মেগা দুর্নীতি হয়েছে: তারেক রহমান

আগস্ট ১২, ২০২৫

নিউজ ডেস্কঃ রাজশাহী:-বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংস করে দেওয়া হয়েছে।মেগা উন্নয়নের নামে মেগা দুর্নীতি করা হয়েছিল।এ দেশের মানুষের অর্থসম্পদ লুটপাট করে বিদেশে পাচার করা হয়েছে।রোববার (১০ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে নগরের মাদ্রাসা মাঠ-সংলগ্ন ঈদগাহ রোডে রাজশাহী মহানগর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।এতে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তারেক রহমান বলেন, বাংলাদেশের মানুষের সমর্থনে, সহযোগিতায় গত বছর ৫ আগস্ট আমরা এই দেশ থেকে স্বৈরাচারকে বিতাড়িত করতে সক্ষম হয়েছি।দল-মত নির্বিশেষে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে যে আন্দোলন গড়ে উঠেছিল, সেই আন্দোলনের মুখে টিকতে না পেরে স্বৈরাচার এই দেশ থেকে পালিয়ে গেছে।একটি রাজনৈতিক দলের উদ্দেশ্য হচ্ছে দেশ...

গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে নেত্রকোণায় মানব-বন্ধন

আগস্ট ১০, ২০২৫

নিউজ ডেস্কঃ নেত্রকোনা:- প্রতিনিধি:‎‎গাজীপুরের দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার প্রতিনিধি আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে কুপিয়ে হত্যার প্রতিবাদে এবং দোষীদের দ্রুত বিচারের দাবিতে নেত্রকোনায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।‎‎রবিবার (১০ আগস্ট) সকাল ১১টায় নেত্রকোণা জেলা প্রেসক্লাবের সামনে জেলার সাংবাদিক সমাজ এ মানববন্ধনের আয়োজন করে।এতে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন।‎‎মানববন্ধনে বক্তারা হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।তারা বলেন, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত না হলে সত্য প্রকাশ ব্যাহত হবে এবং সমাজ অন্ধকারে নিমজ্জিত হবে।‎‎ এ সময় উপস্থিত ছিলেন, প্রথম আলোর জেলা প্রতিনিধি পল্লব চক্রবর্তী,এনটিভির স্টাফ রিপোর্টার ভজন দাস, একুশে টিভির জেলা...

আটপাড়ায় ব্রুজের বাজারের ফুটপাত দখলমুক্ত করণে প্রশাসনের অভিযান

আগস্ট ১০, ২০২৫

নিউজ ডেস্কঃ নেত্রকোনা:- নেত্রকোনার আটপাড়া উপজেলার ব্রুজের বাজারে ফুটপাত দখলমুক্ত করণে অভিযান চালিয়েছে উপজেলাপ্রশাসন।শুক্রবার সকালে এ অভিযান পরিচালনা করা হয়।অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুয়েল সাংমা।উপজেলা নির্বাহী কর্মকর্তা রুয়েল সাংমা বলেনপথচারীদের স্বাভাবিক চলাচলের জন্য নির্ধারিত ফুটপাত দীর্ঘদিন ধরে কিছু দোকানদার কর্তৃক অবৈধভাবে দখল করে মালামাল রাখার কারণে চলাচলে বিঘ্ন এবং যানজটের সৃষ্টি হচ্ছিল।এতে সাধারণ মানুষ, বিশেষ করে শিশু ও বৃদ্ধদের ভোগান্তি চরমে পৌঁছায়। শুক্রবার উপজেলা প্রশাসনের উদ্যোগে ব্রুজের বাজার এলাকায় ফুটপাত দখলমুক্তকরণে অভিযান পরিচালনা করা হয়।অভিযানে ফুটপাতের উপর রাখা মালামাল সরিয়ে নেওয়া হয় এবং সংশ্লিষ্টদের সতর্ক করা হয় যেন ভবিষ্যতে কেউ এ ধরনের কার্যকলাপে জড়িত না হয়।জনস্বার্থে...