বৃহস্পতিবার ৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ২৪শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

ন্যাটো মডেলে সামরিক জোট গঠনের প্রস্তাব ইরানের

সেপ্টেম্বর ১৭, ২০২৫

নিউজ ডেস্কঃ মধ্যপ্রাচ্যে নতুন করে ভূ-রাজনৈতিক সমীকরণ তৈরি হতে চলেছে। ইসরাইলের ধারাবাহিক হামলা এবং সর্বশেষ কাতারে হামাস কূটনীতিকদের আবাসিক ভবনে চালানো আক্রমণের পর এবার ন্যাটো ধাঁচে একটি সামরিক জোট গঠনের প্রস্তাব তুলেছে ইরান। সোমবার দোহায় অনুষ্ঠেয় আরব-ইসলামিক শীর্ষ সম্মেলনে এ প্রস্তাবটি উত্থাপন করার কথা রয়েছে। এটি কয়েক দশকের মধ্যে মধ্যপ্রাচ্যে সবচেয়ে বড় সমন্বিত প্রতিরক্ষা উদ্যোগ বলে মনে করা হচ্ছে। শুধু ইরান নয়, একই সুরে ইরাকও জানিয়েছে— ইসলামি দেশগুলোর উচিত যৌথভাবে সামরিক জোট গড়ে ইসরাইলের আগ্রাসনের মোকাবিলা করা।সম্মেলনে যোগ দেবেন ৫৭ সদস্যভুক্ত ইসলামী সহযোগিতা সংস্থা (ওআইসি) এবং ২২ সদস্যের আরব লীগের রাষ্ট্রপ্রধান ও প্রতিনিধি। কূটনৈতিক সূত্র বলছে, আলোচনায় মূল কেন্দ্রবিন্দু হবে ইসরাইলের আক্রমণ, যা মুসলিম দেশগুলোর নিরাপত্তা ও স্থিতিশীলতার...

নেত্রকোনা মোহনগঞ্জে বিদ্যালয়ের জায়গা দখল ও সড়কের গাছ কাটার প্রতিবাদে মানববন্ধন

সেপ্টেম্বর ১৬, ২০২৫

নিউজ ডেস্কঃ নেত্রকোনা:- নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলায় বিদ্যালয়ের জায়গা দখল ও সড়কের গাছ কাটার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।সোমবার বেলা ১১টার দিকে উপজেলার শ্যামপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে যাওয়ার রাস্তার পাশে এলাকাবাসীর ব্যানারে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।এতে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের পাশাপাশি এলাকার শত-শত মানুষ অংশ নেন।মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, স্থানীয় এক দলিল লেখক তন্ময় চাষী বিদ্যালয়ের প্রায় ৬১ শতাংশ জায়গা জোর করে দখল করেছেন।একই সঙ্গে বিদ্যালয় সংলগ্ন সড়কের দু’পাশে থাকা অর্ধশতাধিক ছোট-বড় গাছ কেটে নিয়েছেন তিনি। মানববন্ধনে বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ আলী আহসান,সহকারী প্রধান শিক্ষক মো. শহীদ উল্লাহ খান,সহকারী শিক্ষক আমিনুল হক, লুৎফর রহমান, জয়নাল আবেদীন, শিক্ষার্থী অভিভাবক গোলাম কিবরিয়া,আব্দুর...

স্প্রিং সংকটে মেরামত করা যাচ্ছেনা ট্রেনের কোচ

সেপ্টেম্বর ১৬, ২০২৫

নিউজ ডেস্কঃ সৈয়দপুর রেলওয়ে কারখানার ইয়ার্ডে কয়েক মাস ধরে পড়ে আছে তিনটি ট্রেনের কোচ।স্প্রিং সংকটের কারণে কোচগুলো মেরামত করা যাচ্ছে না।প্রতিটি কোচ আমদানি করা হয়েছিল ইন্দোনেশিয়া থেকে, ব্যয় হয়েছিল প্রায় ২ কোটি টাকা করে।খোলা জায়গায় দীর্ঘদিন পড়ে থাকায় কোচগুলোতে মরিচা ধরছে, নষ্ট হচ্ছে যন্ত্রাংশও।জানা গেছে, স্প্রিং আমদানিনির্ভর হওয়ায় দরপত্রের জটিলতা ও দীর্ঘসূত্রতায় এ সমস্যা দেখা দিয়েছে।এতে শুধু তিনটি কোচ নয়, মেরামতের অপেক্ষায় থাকা আরও কোচ নির্ধারিত সময়ে সার্ভিসিং করা যাচ্ছে না।ফলে দৈনিক মেরামতের লক্ষ্যমাত্রা পূরণে হিমশিম খাচ্ছে কারখানা কর্তৃপক্ষ।২০০৬ সালে বাংলাদেশ রেলওয়ে ইন্দোনেশিয়া থেকে ৫০টি ব্রডগেজ কোচ আমদানি করে।এর মধ্যেই ছিল বরেন্দ্র এক্সপ্রেসে ব্যবহৃত এই তিনটি কোচ। প্রায় তিন মাস আগে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে...

আরএমপি’র ডিবি পুলিশের অভিযানে ১ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ১

সেপ্টেম্বর ১৬, ২০২৫

নিউজ ডেস্কঃ আরএমপি নিউজ:- রাজশাহী মহানগরীর ডিবি পুলিশের অভিযানে গাঁজা উদ্ধারসহ ১ জনকে গ্রেপ্তার করেছে আরএমপি’র ডিবি পুলিশ।গ্রেপ্তারকৃত আসামিরা হলো মো: কোরবান আলী (৩৮) চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার দক্ষিণ উজিরপুর গ্রামের মোহাম্মদ আলীর ছেলে।ঘটনা সূত্রে জানা যায়, গত ১৫ সেপ্টেম্বর ২০২৫ তারিখে জনাব মাঈনুল ইসলাম, পিপিএম (বার), উপ-পুলিশ কমিশনার(ডিবি) এর তত্বাবধানে এসআই রিমন হোসাইন, ডিবি এর নেতৃত্বে তার টিম মহানগর এলাকায় মাদক ও অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান ডিউটি করছিলেন।ডিউটি করাকালীন সময় গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে শাহমখদুম থানা এলাকার নওদাপাড়ায় মো: রাজেশ এর চায়ের দোকানের সামনে গাঁজা বিক্রি হচ্ছে।পরে ডিবি পুলিশের ঐ টিম সন্ধ্যা ৬টায় নওদাপাড়া অভিযান পরিচালনা করে আসামি কোরবান আলীকে গ্রেপ্তার করে। এসময় তার হেফাজত থেকে ১ কেজি...

জামায়াত-এনসিপি ঐক্যে ভাঙন: যুগপৎ আন্দোলনে অনুপস্থিত এনসিপি

সেপ্টেম্বর ১৬, ২০২৫

নিউজ ডেস্কঃ আগামী জাতীয় নির্বাচন ও রাজনৈতিক সংস্কার ইস্যুকে ঘিরে দেশের রাজনীতিতে একসময় যে ঐকমত্যের ইঙ্গিত পাওয়া যাচ্ছিল জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র মধ্যে, বর্তমানে সেখানে তৈরি হয়েছে দূরত্ব।কয়েক মাস আগে জুলাই সনদ বাস্তবায়ন ও পিআর পদ্ধতিতে সংসদ নির্বাচনের দাবিতে যুগপৎ আন্দোলনের প্রস্তুতি নেওয়া হলেও শেষ মুহূর্তে সেই পরিকল্পনা থেকে সরে দাঁড়িয়েছে এনসিপি।ফলে রাজনৈতিক অঙ্গনে এখন প্রশ্ন উঠছে কেন ভেঙে যাচ্ছে এই সম্ভাব্য ঐক্যের সূত্র? সোমবার জামায়াত ইসলামী খেলাফত মজলিস, ইসলামী আন্দোলন ও আরও কয়েকটি ইসলামী দলকে নিয়ে যুগপৎ আন্দোলনের ঘোষণা দিয়েছে।কিন্তু সেখানে অংশ নেয়নি এনসিপি, গণঅধিকার পরিষদ কিংবা এবি পার্টি।এনসিপির পক্ষ থেকে বলা হচ্ছে, সব দাবিতে তারা একমত হতে পারেনি। বিশেষ করে পিআর পদ্ধতি নিয়ে জামায়াত ও অন্যান্য ইসলামী দল যেখানে...

ভাঙ্গায় সহিংসতা: ফ্যাসিস্টদের গ্রেফতারে কঠোর নির্দেশ ডিআইজির

সেপ্টেম্বর ১৬, ২০২৫

নিউজ ডেস্কঃ ফরিদপুরের ভাঙ্গায় সহিংস ঘটনার পর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মাঠে নেমেছে পুলিশ ও প্রশাসন। ঘটনায় পুলিশের সদস্য আহত হওয়া, থানায় ভাঙচুর ও উপজেলা পরিষদ কমপ্লেক্সে অগ্নিসংযোগের মতো ঘটনায় কঠোর বার্তা দিয়েছেন ঢাকা রেঞ্জের ডিআইজি মো. রেজাউল করিম মল্লিক। তিনি জানিয়েছেন, ফ্যাসিস্ট কর্মকাণ্ডে যারা জড়িত তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না এবং গ্রেফতার করতে ইতোমধ্যেই নির্দেশ দেওয়া হয়েছে। সোমবার (১৬ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টার দিকে ভাঙ্গা থানা কমপ্লেক্সে এক প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য জেলা প্রশাসকসহ সংশ্লিষ্টদের সঙ্গে সমন্বয় করা হয়েছে। জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের পাশাপাশি প্রশাসনের সব স্তরের কর্মকর্তাদেরও নির্দেশনা দেওয়া হয়েছে। তিনি আরও জানান, এ ঘটনায় দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের...

অধিনায়ক সূর্যকুমারের সংহতি, পাকিস্তান ক্রিকেটারদের সঙ্গে হাত মিলল না

সেপ্টেম্বর ১৫, ২০২৫

নিউজ ডেস্কঃ এশিয়া কাপ টি-টোয়েন্টির হাইভোল্টেজ ম্যাচে প্রত্যাশা মতোই জয় পেয়েছে ভারত।কিন্তু আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে ম্যাচ-পরবর্তী এক অনাকাঙ্ক্ষিত দৃশ্য-পাকিস্তান ক্রিকেটারদের সঙ্গে হাত না মেলেই মাঠ ছেড়েছেন ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব ও অলরাউন্ডার শিভম দুবে। সাজঘরেই থেকে গেছেন দলের অন্য খেলোয়াড় ও সাপোর্ট স্টাফরা। টসের সময়ও পাকিস্তান অধিনায়ক সালমান আলি আঘার সঙ্গে হাত মেলাননি সূর্যকুমার।পরে সাংবাদিক সম্মেলনে বিষয়টি নিয়ে প্রশ্ন উঠলে ভারত অধিনায়ক পরিষ্কার করে জানান, এটি কোনো ক্রিকেটীয় আচরণের অভাব নয়, বরং এক ধরনের প্রতিবাদ।তিনি বলেন, “পেহেলগামে সন্ত্রাসী হামলায় যারা প্রাণ হারিয়েছেন, আমরা তাঁদের প্রতি শ্রদ্ধা জানাতেই এ সিদ্ধান্ত নিয়েছি।এই জয় উৎসর্গ করছি শহীদ পরিবার ও আমাদের সাহসী সেনাদের।কিছু কিছু মুহূর্ত আছে, যা খেলোয়াড়সুলভ আচরণের...

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দুই ঘণ্টার বৈঠক, নিরাপত্তা ও রাজনৈতিক ইস্যুতে আলোচনা

সেপ্টেম্বর ১৫, ২০২৫

নিউজ ডেস্কঃ সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর জানিয়েছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান খুব শিগগিরই দেশে ফিরবেন।সোমবার সন্ধ্যায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের করিডোরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন।এর আগে বিকাল ৪টা ২২ মিনিট থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত তিনি স্বরাষ্ট্র উপদেষ্টা (অব.) লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে দীর্ঘ বৈঠক করেন।প্রায় দুই ঘণ্টার এ আলোচনায় বিএনপির শীর্ষ নেতৃত্বের নিরাপত্তা, রাজনৈতিক পরিস্থিতি এবং আইন-শৃঙ্খলা সংক্রান্ত বিভিন্ন ইস্যু নিয়ে বিস্তারিত আলোচনা হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বৈঠকে উপস্থিত ছিলেন বিশেষ সহকারী খোদাবক্স চৌধুরী, সচিব নাসিমুল গণি এবং পুলিশের মহাপরিদর্শক বাহরুল আলম।অন্যদিকে বাবরের সঙ্গে ছিলেন সাবেক সিনিয়র সচিব কামরুজ্জামান এবং সাবেক...

ট্যাংক–অস্ত্র হাতে ভেনেজুয়েলার নাগরিকরা, উত্তেজনা চরমে যুক্তরাষ্ট্রের সঙ্গে

সেপ্টেম্বর ১৫, ২০২৫

নিউজ ডেস্কঃ ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রবিরোধী উত্তেজনা ক্রমশ চরমে পৌঁছেছে।এরই মধ্যে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর নির্দেশে বেসামরিক নাগরিকদের জন্য ব্যাপক আকারে সামরিক প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে।দেশজুড়ে শত শত সামরিক ঘাঁটিতে চলছে এই মহড়া, যেখানে সাধারণ মানুষ মিলিশিয়ার সদস্য হিসেবে অস্ত্র চালনা থেকে শুরু করে যুদ্ধকৌশল পর্যন্ত শিখছেন। সরকারি ঘোষণায় জানানো হয়েছে, “অপারেশন ইন্ডিপেনডেন্স টু হান্ড্রেড” শিরোনামের এই অভিযানের আওতায় অন্তত ৩০০ সামরিক ঘাঁটিতে প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।স্থানীয়রা সেনা ব্যারাকে হাজির হয়ে হাতে-কলমে ট্যাংক, ভারী অস্ত্র, সংঘবদ্ধ অভিযান পরিচালনা এবং সামরিক শৃঙ্খলা রপ্ত করছেন।এক প্রশিক্ষণার্থী জানান, এর আগে তার কোনো সামরিক অভিজ্ঞতা ছিল না।তবে বর্তমান পরিস্থিতিতে সামরিক প্রশিক্ষণ ভেনেজুয়েলার নাগরিকদের জন্য...

সিলেটের জেলা প্রশাসক সারওয়ার আলমকে শোকজ নোটিশ

সেপ্টেম্বর ১৫, ২০২৫

নিউজ ডেস্কঃ সিলেটের জেলা প্রশাসক (ডিসি) মো. সারওয়ার আলমকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছেন আদালত।আগামী ১৫ কার্যদিবসের মধ্যে তাকে লিখিত জবাব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।আদালত সূত্রে জানা গেছে, দি সিলেট খাজাঞ্চিবাড়ি ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ (এসকেআইএসসি)-এর দুই শিক্ষক ও ভাইস প্রিন্সিপালকে বহিষ্কার সংক্রান্ত এক রিট মামলার প্রেক্ষিতে আদালত এই শোকজ নোটিশ জারি করে।গত বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সিলেটের সিনিয়র সহকারী জজ (সদর) আদালত এ আদেশ দেন।সোমবার (১৫ সেপ্টেম্বর) নোটিশটি জেলা প্রশাসকের হাতে পৌঁছানোর কথা রয়েছে। এই প্রসঙ্গে জেলা প্রশাসক মো. সারওয়ার আলম গণমাধ্যমকে বলেন, শোকজ নোটিশের বিষয়ে তিনি শুনেছেন, তবে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো কপির নোটিশ পাননি।উল্লেখ্য, তিনি শুধু জেলা প্রশাসকই নন, একইসঙ্গে এসকেআইএসসি’র বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যানের...