বৃহস্পতিবার ৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ২৪শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

আফগানিস্তানের দাপুটে শুরু, হংকংকে হারাল ৯০ রানে

সেপ্টেম্বর ১০, ২০২৫

নিউজ ডেস্কঃ আট জাতির এবারের এশিয়া কাপ শুরু হলো আফগানিস্তানের দাপুটে জয়ে। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে মঙ্গলবার অনুষ্ঠিত বি-গ্রুপের ম্যাচে হংকংকে ৯০ রানের বিশাল ব্যবধানে হারিয়ে প্রতিযোগিতায় নিজেদের শুরুর দিনটিকে রঙিন করে তুলেছে আফগানরা। প্রথমে ব্যাট করে তারা ছয় উইকেট হারিয়ে তোলে ১৮৮ রান, জবাবে হংকং নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে করতে পারে মাত্র ৯৪ রান। টস জিতে ব্যাট করতে নেমে শুরুটা মোটেও ভালো হয়নি আফগানিস্তানের। মাত্র ২৬ রানে তারা হারায় দুই উইকেট। তবে এরপর ধীরে ধীরে ইনিংস গুছিয়ে নেন সেদিকউল্লাহ আতাল। প্রথম ওভারেই ‘জীবন’ পাওয়া এই ব্যাটার পরে আর কোনো সুযোগ হাতছাড়া করেননি। খেলেন ৫২ বলে দারুণ ৭৩ রানের ইনিংস, যেখানে ছিল ছয়টি চার ও তিনটি ছক্কা। তার ব্যাটিংয়ের সঙ্গে যোগ হয় আজমতউল্লাহ ওমরজাইয়ের ঝড়ো ইনিংস। মাত্র ২১ বলে তিনি করেন ৫৩ রান। তার ব্যাট...

ডাকসুতে জয়ী না হলেও প্রতিদ্বন্দ্বীদের শুভকামনা মির্জা গালিবের

সেপ্টেম্বর ১০, ২০২৫

নিউজ ডেস্কঃ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ফলাফল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। দীর্ঘ প্রতীক্ষিত এই নির্বাচনে ভিপি, জিএস এবং এজিএস—তিনটি গুরুত্বপূর্ণ পদেই জয়ী হয়েছেন ছাত্রশিবির সমর্থিত প্রার্থীরা। ফলে এবারের ডাকসু নির্বাচনে বড় ধরনের সাফল্য পেয়েছে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট।আনুষ্ঠানিক ফলাফলে দেখা গেছে, ঢাবির ১৮টি হলের মোট ভোটে ভিপি পদে ছাত্রশিবির সমর্থিত প্রার্থী সাদিক কায়েম সর্বাধিক ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ১৪ হাজার ৪২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের প্রার্থী আবিদুল ইসলাম পেয়েছেন ৫ হাজার ৭০৮ ভোট। অন্যদিকে স্বতন্ত্র প্রার্থী শামীম হোসেন পান ৩ হাজার ৮৮৪ ভোট এবং আরেক স্বতন্ত্র প্রার্থী উমামা ফাতেমা পান ৩ হাজার ৩৮৯ ভোট। জিএস পদেও জয় পেয়েছেন ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থী...

শিবির নেতা সাদিক কায়েম ডাকসুর ভিপি নির্বাচিত, দিলেন গণতান্ত্রিক ক্যাম্পাসের প্রতিশ্রুতি

সেপ্টেম্বর ১০, ২০২৫

নিউজ ডেস্কঃ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভিপি পদে জয়ী হয়েছেন ছাত্রশিবিরের নেতা সাদিক কায়েম।বিজয়ের পর বুধবার (১০ সেপ্টেম্বর) সকাল ১০টায় এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ডাকসু নির্বাচনের মাধ্যমে জুলাই বিপ্লবের বিজয় হয়েছে, শহীদদের আকাঙ্ক্ষার বিজয় হয়েছে।সাদিক কায়েম বলেন, “আজকে আমরা প্রতিটি ক্যাম্পাসে গণতান্ত্রিক পরিবেশ ফিরে পেয়েছি।এই মুহূর্তে আমি স্মরণ করছি বাংলাদেশের আজাদি আন্দোলনের সব শহীদদের, মহান মুক্তিযুদ্ধে প্রাণ হারানো শহীদদের, ৯০-এর স্বৈরাচারবিরোধী আন্দোলনের শহীদদের এবং ক্যাম্পাসে আবরার ফাহাদসহ ছাত্রলীগের হাতে নির্যাতিত হয়ে নিহত সব শহীদদের।মহান আল্লাহর কাছে দোয়া করি, তিনি যেন তাদের সবাইকে জান্নাতুল ফেরদাউস দান করেন।” তিনি বলেন, ডাকসু নির্বাচনে শিক্ষার্থীরা ভোট দিয়ে যে আস্থা ও আমানত তার ওপর রেখেছেন, তা তিনি...

জেন-জির আন্দোলনে টালমাটাল নেপাল

সেপ্টেম্বর ০৯, ২০২৫

নিউজ ডেস্কঃ নেপালের রাজধানী কাঠমান্ডুসহ ললিতপুর ও ভক্তপুর জেলায় অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করেছে দেশটির কর্তৃপক্ষ। সামাজিক যোগাযোগমাধ্যম নিষিদ্ধের পর তরুণ প্রজন্মের সহিংস বিক্ষোভ ছড়িয়ে পড়ায় মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) এ কারফিউ জারি করা হয়।কাঠমান্ডু জেলা প্রশাসন অফিস রিং রোডের ভেতরের সব এলাকায় সকাল সাড়ে ৮টা থেকে কারফিউ ঘোষণা করেছে। এর আওতায় বল্কুমারী ব্রিজ, কোটেশ্বর, সিনামঙ্গল, গাউশালা, চাবাহিল, নারায়ণ গোপাল চৌক, গঙাবু, বলাজু, স্বয়ম্ভূ, কালাঙ্কি, বলখু ও বাগমতী ব্রিজসহ পুরো রিং রোড এলাকায় সব ধরনের চলাচল ও জমায়েত নিষিদ্ধ করা হয়েছে। ললিতপুর জেলা প্রশাসনও সকাল ৯টা থেকে মধ্যরাত পর্যন্ত কারফিউ ঘোষণা করেছে। এটি ললিতপুর মহানগরীর ২, ৪, ৯, ১৮ ও ২৫ নম্বর ওয়ার্ডের ভৈসেপাটি, সানেপা ও চ্যাসাল এলাকায় কার্যকর থাকবে। ভক্তপুর জেলা প্রশাসনও একই সময়ে মাধ্যপুর ঠিমি,...

দেশের বেশিরভাগ জায়গায় বৃষ্টির সম্ভাবনা: আবহাওয়া অফিস

সেপ্টেম্বর ০৯, ২০২৫

নিউজ ডেস্কঃ রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে তীব্র গরমের পর অবশেষে স্বস্তি এনে দিয়েছে টানা বৃষ্টি। সোমবারের মতো আজ মঙ্গলবারও আকাশ থাকবে মেঘলা, মাঝে মাঝে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর।গত ২৪ ঘণ্টায় ঢাকায় ২৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির সোমবার (৮ সেপ্টেম্বর) রাতে জানান, আজ মঙ্গলবারও রাজধানীসহ আশপাশের এলাকায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে, মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার মধ্যে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক স্থানে এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু স্থানে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। এতে দেশের বিভিন্ন অঞ্চলে ভ্যাপসা গরম...

ডাকসু ও হল সংসদ নির্বাচনে উৎসবমুখর ভোটগ্রহণ

সেপ্টেম্বর ০৯, ২০২৫

নিউজ ডেস্কঃ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে আজ সোমবার সকাল ৮টায়। চলবে বিকেল ৪টা পর্যন্ত। দীর্ঘ প্রতীক্ষার পর শিক্ষার্থীরা আজ তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন প্রাণবন্ত ও উৎসবমুখর পরিবেশে। সকাল থেকেই বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কেন্দ্রে ভোটারদের লম্বা লাইন লক্ষ্য করা গেছে। শিক্ষার্থীরা জানিয়েছেন, ভোট দিতে তাদের গড়ে পাঁচ থেকে ছয় মিনিট সময় লেগেছে। তবে অপেক্ষার দীর্ঘ সময়ও কারও মুখে বিরক্তি দেখা যায়নি। বিশেষ করে যারা প্রথমবারের মতো ভোট দিচ্ছেন, তাদের আনন্দ ছিল চোখে পড়ার মতো। এক শিক্ষার্থী বলেন, “সারারাত ঘুমাইনি। ভোরে এসে লাইনে দাঁড়িয়েছি। জীবনের প্রথম ভোট দিয়ে আমি ভীষণ আনন্দিত।”শিক্ষার্থীরা আরও মনে করছেন, জুলাই মাসের গণঅভ্যুত্থান পরবর্তী এই ডাকসু নির্বাচন শিক্ষার্থীদের মৌলিক অধিকার আদায় ও ন্যায্য...

রাকসু নির্বাচনে প্যানেল ঘোষণা ছাত্রদলের, ভিপি আবীর ও জিএস নাফিউল

সেপ্টেম্বর ০৮, ২০২৫

নিউজ ডেস্কঃ রাজশাহী:- রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে প্যানেল ঘোষণা করেছে জাতীয়তাবাদী ছাত্রদল।এই প্যানেলে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সহসভাপতি ও লোকপ্রশাসন বিভাগের ২০১৭-১৮ সেশনের শিক্ষার্থী শেখ নূর উদ্দিন আবীরকে সহসভাপতি (ভিপি), দপ্তর সম্পাদক ও আরবি বিভাগের ২০১৭-১৮ সেশনের নাফিউল ইসলাম জীবনকে সাধারণ সম্পাদক (জিএস) এবং যুগ্ম সাধারণ সম্পাদক ও সঙ্গীত বিভাগের ২০২০-২১ সেশনের শিক্ষার্থী জাহিন বিশ্বাস এষাকে সহ-সাধারণ সম্পাদক (এজিএস) প্রার্থী করা হয়েছে।৭ সেপ্টেম্বর দুপুর ১২টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহিদ মিনারের পাদদেশে এক সংবাদ সম্মেলনে ছাত্রদলের কেন্দ্রীয় সাংগাঠনিক সম্পাদক রাকসু নির্বাচনের এই প্যানেল ঘোষণা করেন। ছাত্রদল মনোনীত এই প্যানেলে আরও লড়বেন ক্রীড়া সম্পাদক নার্গিস খাতুন, সহক্রীড়া সম্পাদক...

দিনাজপুর জেলায় অর্ধেকের বেশি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই: ব্যাহত হচ্ছে শিক্ষা কার্যক্রম

সেপ্টেম্বর ০৮, ২০২৫

নিউজ ডেস্কঃ দিনাজপুর:- দিনাজপুর জেলার অর্ধেকের বেশি সরকারি প্রাথমিক বিদ্যালয় চলছে প্রধান শিক্ষক ছাড়াই।১ হাজার ৮৬৯টি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ৯৩৮টি বিদ্যালয়েই প্রধান শিক্ষকের পদ শূন্য।দীর্ঘদিন ধরে পদোন্নতি ও সরাসরি নিয়োগ বন্ধ থাকায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে।এর ফলে এসব বিদ্যালয়ের প্রশাসনিক শৃঙ্খলা এবং শিক্ষার মান দুটোই মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে বলে জানা গেছে।জেলা প্রাথমিক শিক্ষা অফিসের তথ্য অনুযায়ী, দিনাজপুরের ১৩টি উপজেলার সব ক'টিতেই প্রধান শিক্ষকের পদ শূন্য রয়েছে।এর মধ্যে কিছু উপজেলায় শূন্যপদের সংখ্যা আশঙ্কাজনক।যেমন, চিরিরবন্দরে ১৯৯টি বিদ্যালয়ের মধ্যে ১১৫টি, বীরগঞ্জে ২৩০টির মধ্যে ১১৮টি, এবং পার্বতীপুরে ২০৬টির মধ্যে ১০৫টি বিদ্যালয়েই প্রধান শিক্ষক নেই। এমনকি দিনাজপুর সদর উপজেলার ১৮৬টি বিদ্যালয়ের মধ্যে ৫৪টি বিদ্যালয়ও...

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধের অভিযোগে গ্রেপ্তার ২৩ জন

সেপ্টেম্বর ০৮, ২০২৫

নিউজ ডেস্কঃ আরএমপি নিউজ:- রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) থানা ও ডিবি পুলিশের অভিযানে বিভিন্ন অপরাধের অভিযোগে মোট ২৩ জনকে আটক করেছে। মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত ১০ জন, মাদক মামলায় ৪ জন ও অন্যান্য মামলায় ৯ জনকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)।গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ। IPCS News : Dhaka : আরএমপি নিউজ : রাজশাহী।  ...

মনোহরদীতে রোটারি ক্লাবের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত।

সেপ্টেম্বর ০৭, ২০২৫

নিউজ ডেস্কঃ নরসিংদী:- নরসিংদীর মনোহরদীর এলকে ইউনিয়ন বহুমুখী উচ্চ বিদ্যালয়ের হল রুমে শনিবার (০৬ সেপ্টেম্বর) “গাছ লাগাও–জীবন বাঁচাও” কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।অনুষ্ঠানের শুরুতে অতিথিদের অভ্যর্থনা, কোরআন তেলাওয়াত, গীতা পাঠ এবং বিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিবেশনায় জাতীয় সংগীত পরিবেশিত হয়।স্বাগত বক্তব্য রাখেন, রোটারি নারায়ণ চন্দ্র দাস (পিপি, কাকরাইল)।রোটারি ইন্টারন্যাশনালের কার্যক্রম তুলে ধরেন রোটারি মহসিনুল (এফসিএ, প্রেসিডেন্ট ডাইনামিক)।প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য উপস্থাপন করেন রোটারি শিলা রানী দাস (প্রেসিডেন্ট, কাকরাইল)।এছাড়া বক্তব্য রাখেন, ইউপি সদস্য রাকিবুল ইসলাম রাকিব, তাইজ উদ্দিন, মাসুদ সরকার, রূপক মোড়ল, রুহুল আমিন সৈকত, আক্তার হোসেন (প্রধান শিক্ষক, সাগরদী বালিকা উচ্চ বিদ্যালয়), হারুনুর রশিদ (সভাপতি, সাগরদী বালিকা উচ্চ বিদ্যালয়। এল...