বুধবার ৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ২৩শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
অক্টোবর ২৭, ২০২৫
নিউজ ডেস্কঃ
রাজশাহী:- রাজশাহী মহানগরীর জনবহুল এলাকায় এক নারী শিক্ষার্থীর গলা থেকে স্বর্ণ ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।নগরীর ব্যাস্ততম এলাকা রেলগেট এলাকায় ঘটনাটি ঘটে।ঐ শিক্ষার্থীর নাম জান্নাতুল ফেরদৌস প্রীতি। তার বাসা শিরোইল কলোনিতে।সে চন্দ্রিমা থানা বিএনপির সদস্য সচিব মনিরুল ইসলাম জনির মেয়ে।জানা গেছে,২৬ অক্টোবর( রবিবার) বেলা সাড়ে ১১টায় বাড়ি থেকে কলেজ যাওয়ার উদ্দেশ্যে রওনা হন তিনি।তাকে বহনকারী রিক্সাটি রেলগেট এলাকায় পৌঁছালে পেছন থেকে লুঙ্গি পরা এক ব্যক্তি ওই শিক্ষার্থীর গলায় পরিধান করা স্বর্ণের চেইন টান দিয়ে ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।রেলগেটের মতো ব্যস্ততম এলাকায় দিনে দুপুরে এই ছিনতাইয়ের ঘটনায় স্থানীয় স্থানীয় ও পথচারীরা ক্ষোভে ফেটে পড়েন।ব্যস্ততম মোড়টিতে কোন সিসি ক্যামেরা না থাকায় এলাকাটিতে ছিনতাই কারিরা নিবিঘ্নে ছিনতাই...
অক্টোবর ২৭, ২০২৫
নিউজ ডেস্কঃ
দিনাজপুর:- দীপ্ত টিভির ফেসবুক পেইজে বাংলাদেশ জামায়াতে ইসলামী বিরল উপজেলা শাখার আমির ও বিশিষ্ট ব্যবসায়ী হাফেজ আব্দুর রশিদের বিরুদ্ধে 'জমি দখল' সংক্রান্ত মিথ্যা, বানোয়াট ও একতরফা সংবাদ প্রচারের প্রতিবাদে বিশাল মানববন্ধন করেছে জামায়াতে ইসলামী ও স্থানীয় এলাকাবাসী।সোমবার (২৭ অক্টোবর ২০২৫) সকাল সাড়ে ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত উপজেলার নাড়াবাড়ী হাটে এই প্রতিবাদ কর্মসূচি পালিত হয়। বাংলাদেশ জামায়াতে ইসলামী বিরল উপজেলা শাখা এবং ৪নং শহরগ্রাম ইউনিয়ন এলাকাবাসি'-এর ব্যানারে আয়োজিত এই মানববন্ধনে উপজেলা জামায়াতের নেতাকর্মীসহ শহরগ্রাম ইউনিয়নের সহস্রাধিক মানুষ অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, গত দুইদিন আগে দীপ্ত টিভির ফেসবুক পেইজে বিরল উপজেলা আমির হাফেজ আব্দুর রশিদের বিরুদ্ধে একটি 'লাইভ সংবাদ' পরিবেশন...
অক্টোবর ২৭, ২০২৫
নিউজ ডেস্কঃ
দিনাজপুর:- দীর্ঘ সাতদিনের অচলাবস্থা কাটিয়ে অবশেষে আংশিকভাবে উৎপাদনে ফিরলো দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র।গত রবিবার দুপুর দুইটা থেকে কেন্দ্রটির ১২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ১ নম্বর ইউনিটটি চালু করা হয়েছে।এর মাধ্যমে পুরোপুরি বন্ধ হয়ে যাওয়া বিদ্যুৎ কেন্দ্রটি অন্তত আংশিক আলো দেখলো।গত ১৯ অক্টোবর দিবাগত রাতে যান্ত্রিক ত্রুটির কারণে ১ নম্বর ইউনিটের উৎপাদন বন্ধ হয়ে যায়।এর পূর্বে ১৬ অক্টোবর থেকে ৩য় ইউনিটের বিদ্যুৎ উৎপাদন বন্ধ।২ নম্বর ইউনিটটি ২০২০ সাল থেকেই কার্যত অচল।
ফলে, ১৯ অক্টোবর ১ নম্বর ইউনিট বন্ধ হতেই অন্যতম গুরুত্বপূর্ণ এই বিদ্যুৎ কেন্দ্রটি পুরোপুরি স্তব্ধ হয়ে যায়।কেন্দ্রের প্রধান প্রকৌশলী আবু বক্কর সিদ্দিক নিশ্চিত করেছেন, বর্তমানে চালু হওয়া ১২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ১ নম্বর ইউনিটটি থেকে বিদ্যুৎ...
অক্টোবর ২৭, ২০২৫
নিউজ ডেস্কঃ
দিনাজপুর:- মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) দিনাজপুর জেলা কার্যালয়ের একটি চৌকস দল রবিবার ২৬ অক্টোবর অভিযানে ৬২ কেজি গাঁজাসহ একটি ট্রাক এবং এর চালক ও হেলপারকে আটক করেছে।ট্রাকের মধ্যে সুকৌশলে লুকিয়ে রাখা হয়েছিল মাদকের এই বিশাল চালান।এই সফল অভিযান দিনাজপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল সংলগ্ন মির্জাপুর বাস টার্মিনাল এলাকার মেসার্স এম এস মোটরস-এর সামনে থেকে পরিচালিত হয়।ডিএনসি দিনাজপুর জেলা কার্যালয়ের পরিদর্শক মোঃ আব্দুর রাজ্জাক-এর নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে এই বিশেষ অভিযানটি চালানো হয়।
সূত্র মতে, মাদক কারবারিরা ট্রাকে করে গাঁজাগুলো এমনভাবে লুকিয়ে রেখেছিল যেন সাধারণ মানুষের নজরে সহজে না আসে।এই পদ্ধতিতেই তারা এক স্থান থেকে অন্য স্থানে মাদকদ্রব্য স্থানান্তর করত।গোপন সংবাদের ভিত্তিতে ডিএনসি'র চৌকস দলটি আগে থেকেই...
অক্টোবর ২৬, ২০২৫
নিউজ ডেস্কঃ
নরসিংদী:- নরসিংদীর মনোহরদীতে মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার বিকেলে উপজেলার বড়চাপা বহুমূখী উচ্চ বিদ্যালয় মাঠে বড়চাপা ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।খেলায় পাটুলী কিং ফুটবল একাদশ ট্রাইব্রেকারে ২-১ গোলে আচমিতা ভাই-বন্ধু স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।বড়চাপা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও বড়চাপা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান গোলজার হোসেন গুলশান এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন নরসিংদী জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি সাবেক এম,পি,বীর মুক্তি যোদ্ধা আলহাজ্ব সরদার সাখাওয়াত হোসেন বকুল।এ সময় উপজেলা বিএনপির সদস্য সচিব আমিনূর রহমান সরকার দোলন, যুগ্ম-আহ্বায়ক মনিরুজ্জামান মনির, বেলাব উপজেলা বিএনপির আহ্বায়ক আহসান হাবীব...
অক্টোবর ২৬, ২০২৫
নিউজ ডেস্কঃ
দিনাজপুর:- খাদ্য অধিদপ্তরের 'উপখাদ্য পরিদর্শক' পদের লিখিত পরীক্ষায় ভয়াবহ জালিয়াতির অভিযোগে দিনাজপুর থেকে কৃষ্ণকান্ত রায় (স্নাতক) নামে এক পরীক্ষার্থীকে আটক করেছে পুলিশ।শনিবার (২৫ অক্টোবর) সকাল ১০টায় পরীক্ষা শুরুর পরপরই শহরের কসবা এলাকার কেরী মেমোরিয়াল হাইস্কুল কেন্দ্র থেকে তাকে হাতেনাতে ধরা হয়।আটক পরীক্ষার্থী কৃষ্ণকান্ত রায়, বিরল উপজেলার বাসিন্দা হলেও দিনাজপুরের ফকিরপাড়ায় একটি ছাত্রাবাসে থাকতেন।কেন্দ্র সূত্র জানায়, পরীক্ষার হলে তিনি বারবার অস্বাভাবিকভাবে কাশছিলেন।বিষয়টি কর্তব্যরত শিক্ষকদের কাছে সন্দেহজনক মনে হওয়ায় তাকে জেরা ও তল্লাশি করা হয়।
তল্লাশির পর তার কাছ থেকে বিশেষ যোগাযোগ ডিভাইস উদ্ধার করা হয়।জিজ্ঞাসাবাদে কৃষ্ণকান্ত রায় জালিয়াতির কথা স্বীকার করেন এবং জানান, এই প্রশ্ন ফাঁস চক্রটির মূল ঘাঁটি ঢাকায়।তাদের...
অক্টোবর ২৬, ২০২৫
নিউজ ডেস্কঃ
বিমানবন্দর স্টেশনে বনলতা এক্সপ্রেস থেকে অস্ত্রভর্তি ট্রলি ব্যাগ উদ্ধার করেছে বাংলাদেশ সেনাবাহিনী।২৬ অক্টোবর (রোববার) বেলা ১১ টা ৫০ মিনিটের দিকে ডগ স্কোয়াডসহ অভিযান চালিয়ে এসব অস্ত্র উদ্ধার করা হয়।একটি সূত্র জানায়, এর মধ্য রয়েছে, আটটি পিস্তল, ১৪ টি ম্যাগজিন, ২৬ রাউন্ড তাজা গুলি।তবে সেনা বাহিনীর পক্ষথেকে অফিসিয়াল ভাবে কোন তথ্য জানা যায়নি।ঢাকা জেলা রেলওয়ে পুলিশ সুপার আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, অপারেশন বনলতা নামে একটি অভিযান পরিচালনা করেছে আর্মির একটি টিম।
তবে কী পরিমাণ গুলি, ম্যাগাজিন ও অস্ত্র উদ্ধার করা হয়েছে সেটি আমাদের জানানো হয়নি।এটি জানালে আমরা আনুষ্ঠানিকভাবে জানাতে পারব।তবে রেলওয়ে পুলিশের একটি সূত্র দাবি করেছে, ব্যাগে আটটি পিস্তল, ১৪ টি ম্যাগজিন, ২৬ রাউন্ড গুলি উদ্ধার হয়েছে।তবে এ ঘটনায় কাউকে আটক করা...
অক্টোবর ২৬, ২০২৫
নিউজ ডেস্কঃ
নাটোরে বড়াইগ্রাম উপজেলার আহম্মদপুর বাজারের একটি গোডাউনে বিপুল পরিমাণ গুলির খোসা মজুত করায় স্থানীয়দের মাঝে চাঞ্চল্য তৈরি হয়েছে।খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে বিষয়টি যাচাই-বাছাই করেছেন।স্থানীয় সূত্রে জানা গেছে, আহম্মদপুর বাজারের ব্যবসায়ী সিহাব উদ্দিনের মালিকানাধীন ‘বাবা-মায়ের দোয়া এন্টারপ্রাইজ’-এর গোডাউনটিতে প্রায় সাড়ে ১৩ টন গুলির খোসা মজুত করা ছিল।স্থানীয়রা বিষয়টি দেখে সন্দেহ হলে পুলিশে খবর দেন।খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে বিষয়টি যাচাই-বাছাই করেছেন।
নাটোর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসে।তারপর আমরা স্থানীয় সেনাক্যাম্পে খবর দেই।আমরা বিভিন্ন পর্যায়ে কথা বলেছি এবং সেনাবাহিনীও কথা বলেছেন।এগুলো বৈধভাবেই এসেছে এবং বৈধভাবেই...
অক্টোবর ২৬, ২০২৫
নিউজ ডেস্কঃ
দিনাজপুর:- উচ্চ মাধ্যমিক পরীক্ষা (এইচএসসি) ২০২৫-এর ফলাফলে বড় ধরনের ধস নেমেছে দিনাজপুর শিক্ষা বোর্ডে।এবারের পাসের হার দাঁড়িয়েছে মাত্র ৫৭.৫ শতাংশ, যা গত পাঁচ বছরের মধ্যে সর্বনিম্ন।তবে সবচেয়ে উদ্বেগজনক খবর হলো, বোর্ডের অধীনে ৪৩টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে একজন শিক্ষার্থীও কৃতকার্য হতে পারেনি।গত বছর এই সংখ্যা ছিল ২০, অর্থাৎ এক বছরেই শূন্য পাস করা প্রতিষ্ঠানের সংখ্যা বেড়েছে ২৩টি।শিক্ষা বোর্ডের তথ্য অনুযায়ী, এই ৪৩টি কলেজের ১৮২ জন পরীক্ষার্থীর কেউই পাসের মুখ দেখেনি।
জেলাভিত্তিক হিসাবে নীলফামারীতে ১০টি, কুড়িগ্রামে ৯টি, ঠাকুরগাঁওয়ে ৬টি, লালমনিরহাটে ৫টি, দিনাজপুর ও রংপুরে ৪টি করে, পঞ্চগড়ে ৩টি ও গাইবান্ধায় ২টি প্রতিষ্ঠান থেকে শতভাগ শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে।এই ভয়াবহ ফল বিপর্যয়ের পর কলেজ গুলোকে কঠোর বার্তা দিয়েছে দিনাজপুর শিক্ষা...
অক্টোবর ২৬, ২০২৫
নিউজ ডেস্কঃ
রাজশাহী:- চিকিৎসা সেবায় রাজশাহীর জন্যে এলো আরও একটি সুখবর।এখন থেকে রাজশাহী রেলওয়ে জেনারেল হাসপাতালে সাধারণ মানুষ ১০ টাকা টিকেটে নিতে পারবে চিকিৎসাসেবা। গত শনিবার (২৫ অক্টোবর) রাজশাহী রেলওয়ে জেনারেল হাসপাতাল আনুষ্ঠানিকভাবে সর্বসাধারণের জন্য উন্মুক্ত ঘোষনা করা হয়।দুপুর ১টায় বেলুন-ফেস্টুন উড়িয়ে এ উন্মুক্ত করণের উদ্বোধন করেন রেলপথ সচিব মো. ফাহিমুল ইসলাম এবং স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. সাইদুর রহমান।উদ্বোধন শেষে সাংবাদিকদের ব্রিফকালে রেলপথ সচিব জানান, সারাদেশে রেলের দশটি হাসপাতাল আছে।
তার একটি রাজশাহীর ২০ শয্যার এই হাসপাতাল।এটি এখন রেলপথ মন্ত্রণালয় ও স্বাস্থ্যসেবা বিভাগের যৌথ ব্যবস্থাপনায় পরিচালিত হবে।এখানে ইতোমধ্যে ৪ জন চিকিৎসক, ১ জন মেডিক্যাল টেকনোলজিস্ট ও ১০ জন নার্স পদায়ন করা হয়েছে।২০ শয্যার এই হাসপাতালকে আমাদের ৩১ শয্যা...